নামকরণের সমস্যাটা আমাদের অতীব পুরান। এক সরকার আসে তো আগের সরকারের নামকরণ বাতিল করে দেয়। আবার অন্য সরকার এসে সেটা বাতিল করে। আর প্রতিবারই আমরা অপরপক্ষের নানান সমালোচনার সম্মুখীন হই। তাই এ ব্যাপারে আমার একটা প্রস্তাব আছে। আসুন আমরা নামকরণ নিয়ে একটা আইন পাস করে ফেলি। সেই আইনের মূল দিক হবে এটি : নতুন সরকার এসে আগের সরকারের করা সকল নাম বাদ দিয়ে নতুন নাম দেবেন। এটা বাধ্যতামূলক। সেটা তারা তাদের স্বামী স্ত্রী পিতা মাতা ভাই বোন সন্তান নাতি - যাদের তাদের নামে করতে পারবেন। কেউ কোন আপত্তি করতে পারবে না। আবার নতুন পরবর্তী সরকার তাদের ইচ্ছামত সেটা পরিবর্তন করবেন।
আমার মনে হয় এরকম একটা আইন করলে আমরা অনেক ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত হতে পারবো। আপনারা কি বলেন? এই আইন না থাকার ফলে বর্তমানে যে সমস্যা হচ্ছে সেগুলো দেখুন,
১। নতুন একটা নাম বাতিল করা বা নাম করার সাথে সাথে চারিদিক থেকে সমালোচনার ঝড় উঠছে, নানা জন নানা মত দিচ্ছেন আবার ক্ষেত্রবিশেষে আন্দোলনও হচ্ছে। যার নামে নামকরণ করা হচ্ছে তাকেও নানা গালিগালাজ শুনতে হচ্ছে (যদিও তাদের অনেকে সম্মানিত ও কেউ কেউ পরলোকগত)।
২। নতুন নাম করা ও পুরানো নাম বাতিল করতে গিয়ে মন্ত্রীসভার বৈঠকে মূল্যবান সময় অপচয় হচ্ছে । যেমন দেখুন আমাদের যানজট, দ্রব্যমূল্য সন্ত্রাস ইত্যাদি নিয়ে আলোচনা না করে আমাদেরকে গতকালের বৈঠকে নামকরণ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে ! কতনা গুরুত্বপূর্ন একটা বিষয়!! আইন থাকলে কি সুবিধাটাই হতো!!!
সুতারং আসুন আমরা নামকরণ নিয়ে একটা আইন করি। নাম নিয়ে কাজ করি। নামেই যে পরিচয় !!
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।