মাননীয় প্রেসিডেন্ট, আমাদের আর কতক্ষণ দেরী করাবেন?
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
ফকিরাপুলে রিকশায় বসে আছি। গাড়ির জ্যাম মোড় থেকে ছাড়িয়ে রাজারবাগ এবং আরো দূরে পৌঁছে গেছে। পুরো আধাঘন্টা। অফিস টাইম পার হয়ে যাচ্ছে। জানা গেলো মাননীয় পেসিডেন্ট যাচ্ছেন তাই রাস্তা বন্ধ। খুব ভালো কথা। আমাদের মাননীয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা জনগণের নির্বাচিত ।তাদের জন্য প্রটোকল রয়েছে। তাদের চলাচলের সময় অবশ্যই গাড়ী বন্ধ থাকবে, রাস্তা ফাঁকা থাকবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সময়ের কি হবে? আমরা অফিসে লেইট, কাজে দেরীতে পৌঁছানোর ফলে যে ক্ষতি হতে পারে বা হচ্ছে, সেটা কে দেখবেন? এই বিষয়ে কি কারো ভাবনা রয়েছে? অনেক সময় তাদের জন্য মারত্মক অসুস্থ রোগীদের নিয়ে এ্যাম্বুলেন্সের দাড়িয়ে থাকার চিত্রও আমাদের চোখের সামনে। তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারাও এই দেশের নাগরিক , আমরাও নাগরিক । বরং আমরা যদি একটু অন্যভাবে ভেবে দেখি , তাহলে দেখবেন - ওনারা মূলত জনগণের সেবক। তাদের জনগণের সমস্যাগুলো চিন্তা করা দরকার । আমি যাতে সুন্দরভাবে দ্রুত যেতে পারি এজন্য হাজারো মানুষকে অপেক্ষা করতে হবে - এই দৃষ্টিভঙ্গি থেকে বের হওয়া দরকার। বর্তমানে এমনিতেই সমস্ত রাস্তায় জ্যাম থাকে। তার মাঝে প্রতিদিন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর চলাচলের জন্য সাধারণ মানুষের কত সময় নষ্ট হচ্ছে তার হিসাব কি কারো কাছে আছে?
আসলে কি হচ্ছে? যখন মানুষ এরকম জ্যামে আটকা পরছেন - তখন কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি মানুষ তাদের ক্ষোভ ঝাড়ছেন , সত্যিকথা বলতে কি গালিগালাজও দিচ্ছেন দলমত নির্বিশেষে। এজন্য আমাদের কিছু বিকল্প চিন্তাভাবনা থাকা দরকার বা থাকতে পারে। সমস্যা সমাধানের চিন্তা করায় দোষের কিছু তো নেই। আমরা যা করতে পারি:
১। বর্তমানে লেন পদ্ধতি চালু হয়েছে। আমরা শহরের প্রতিটা রাস্তায়ই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর জন্য আলাদা লেন রাখতে পারি। যখন তারা চলবেন , তখন রা্স্তার ঐ লেনটি ব্যবহার করবেন। বাকী রাস্তায় গাড়ী চলবে। পুরো রাস্তা দখল করার কি কোন প্রয়োজন আছে? তাহলে আমাদের কিছু হলেওতো উপকার হবে।
২। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর চলাচলের সময় ও রুট যদি আমাদের আগেভাগে জানিয়ে দেয়া হয়, তাহলে ঐ সময়ে আমরা ঐ রাস্তা পরিহারের চেষ্টা করে সময় বাঁচাতে পারি।
৩। যেহেতু দায়িত্বশীলগণ জনগণের চলাচল তথা জ্যাম নিয়ে তেমন কিছু পদক্ষেপ নিচ্ছেন না, আমরা ওনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনাদের চলাচলের সুবিধার জন্য নতুন রাস্তা করুন, ফ্লাই ওভার করুন, আকাশে পাতালে রাস্তা করুন- দেখবেন তখন উদ্যোগী হয়ে ওনারা ঠিকই রাস্তা তৈরী করে ফেলবেন।
আসুন আমরা ভাবি। জনগণের সমস্যা নিয়ে ভাবি। ভাবলে কিছু পথ বেরোতেই পারে। মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী , আমাদের সময় নষ্ট করাবেন না প্লিজ। আমাদের কষ্টের কারণ হবেন না। আমরা আপনাদের নিয়ে সমালোচনামুখর হতে চাই না।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হা...হা...হা... বলেছেন:
প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যদি ঢাকা শহরে হেলিক্যাপ্টারে যাতায়ত করে আমাদের মতো পাবলিকদের অনেক ভাল হয়। কিছুদিন আগে কোথায় যেন শুনলাম, প্রধানমন্ত্রী নাকি চলাচলের সময় রাস্তা বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদি কথাটি সত্য হয় প্রধানমন্ত্রীকে একটি স্যালুট।
সেতূ বলেছেন:
ভালা জামে বইয়া থাকেন ...
প্রেসিডেন্ট জাইবো তাই রাস্তা বন্ধ জাতির স্বার্থে ...
প্রধানমন্ত্রী আইবো বিকালে তখন আর একবার বন্ধ হইবো জাতির স্বার্থে ...
আপনি পোষ্ট দিয়া জাতিরে অবমাননা করলেন
রঙ্গিলা মানুষ বলেছেন:
প্রেসিডেন্ট এর ক্ষেত্রে মাননীয় হয় না মহামান্য প্রযোজ্য। এই পোষ্টটি দেখুন :
Click This Link
ওয়াচডগ৫৭ বলেছেন:
এটা উনাদের বাব দাদার সম্পত্তি, সবকিছু মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই।
ওসমানজি২ বলেছেন:
ওয়াচডগ৫৭ বলেছেন: এটা উনাদের বাব দাদার সম্পত্তি, সবকিছু মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই।
পৃথিবী আমারে চাই না বলেছেন:
আমি কিন্তু কাওরে ভোট দেয় নাই।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দোষটা কার, বর্তমান প্রেসিডেন্টের, নাকি নিয়মটা যে শয়তানগুলো বানিয়েছিলো তাদের, নাকি আমরা যারা হতভাগ্য সাধারণ জনগণ তাদের?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














