ফুলের কথা- করবী
করবী নানা রঙের হয়। লাল, গোলাপী, সাদা- তবে লাল ও সাদাই দেখা যায় বেশি। ছোট ছোট ফুলগুলি গুচ্ছবদ্ধ হয়ে ফোটে। করবী ফুলে বিশেষ কোন গন্ধ থাকে না।করবী গাছ আমাদের দেশের অনেক বাগানেই দেখতে পাওয়া যায়। করবী ফুল রবীন্দ্রনাথের নানান কবিতায় উল্লেখিত হয়েছে। যেমন-
আবেশ লাগে বনে
শ্বেত করবীর অকাল জাগেরণে।
রবীন্দ্রনাথের লেখা বসন্তের একটি গানে ঋতুরাজ প্রশ্ন করেছেন
‘যখন বিদায়-বাঁশির সুরে সুরে শুকনো পাতা উড়ে
সঙ্গে কে র’বি।’
তখন করবী উত্তর দিয়েছে
‘আমি রব, উদাস হব ওগো উদাসী
আমি তরুন করবী।’
উত্তরটা অবশ্য বসন্তের মন রাখার জন্য, কারণ বসন্ত বিদায় নেবার পরও করবী অনেক দিন ধরে ফোটে।
করবীকে ইংরেজিতে Sweet-Scented Oleander, Indian Oleander বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Nerium indicum , এটি Apocynaceae পরিবারভুক্ত। Nerium শব্দটি এসেছে গ্রীক nerion বা Olender থেকে। Indicum শব্দের অর্থ of India। অর্থাৎ করবী আমাদের উপমহাদেশেরই ফুল। করবী গাছ মাঝারি ঝোপের আকারে হয়। এর পাতগুলি সরু ও বল্লমাকার।করবী না দেখে থাকলেও নামটি সবার চেনা। বিশেষ করে লাল বা রক্তকরবী নামটির সঙ্গে বাঙালীদের পরিচিতিটা বেশি, রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকের দৌলতে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।