আমার প্রিয় পোস্ট
- উপন্যাসে চরিত্রধারণার রূপান্তর / রফিকউল্লাহ খান[ - অনন্তমুখ
- আমি কোনদিন অস্বীকার করতে পারবোনা এই ছবিগুলো বাংলাদেশের না!!!!!!!! - কবি ও কাব্য
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- পলাশীর মর্মান্তিক ট্র্যাজেডি ও আমাদের শিক্ষা - মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী
- ওয়েব ডিজাইনার ও ডেভেলপারদের জন্য প্রয়োজনীয় কিছু টুলস - তারেক আনোয়ার
- কিভাবে আমি আস্তিক হলাম। - মেহেদী পরাগ
- যারা দু:সাধ্য GRE-এর প্রস্তুতি নিচ্ছেন - আশিস
- ডাটা রিকভারি টুল দিয়ে আপনার স্ক্র্যাচ পরা CD/DVD থেকে ডাটা উদ্দার করুন - মঈনউদ্দিন
- Zekr : শক্তিশালী কুরআন সফটওয়্যার ও তার বাংলা এক্সটেনশন : ইন্সটলেশন ও ব্যবহারবিধি - ইঊসুফ সুলতান
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- নোয়াখালীতে নেই নোয়াখালী - সাইফুল্যাহ কামরুল
- সেক্স ক্রিমিনাল রনি’র অজানা তথ্য - স্পাইডার
- আমার বানানো সাইট YouTube এর ভিডিও ডাউনলোড করার.... একটু দেখেন ও রিভিউ করেন - সিউল রায়হান
- Eid SMS Collection - মহসিন০৮
- আবেগীয় শিক্ষা - সবচেয়ে গুরুত্বপূর্ন জীবনের প্রথম পাঁচটি বছর - সীমন্ত ইসলাম
- নোয়াখালীর ভাষা শিক্ষা --আই ই এলটিএস থেকে কম না ব্যাপারটা - শ।মসীর
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- টিউটোরিয়াল : কিভাবে সহজ পদ্ধতিতে নতুন পোস্ট লিখবেন? - টিম সেভেনটিন
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- কিশোরগঞ্জের বৃহত্তম গনহত্যার স্মৃতি বহন করে আছে বড়ইতলা স্মৃতি সৌধ,সাড়ে তিন শতাধিক নিরীহ গ্রামবাসীকে যেখানে হত্যা করা হয় নৃশংসভাবে - রাজ০০৭
- ছোট্ট একটা উপহার নিবিড়ের জন্য - জেমিনি
- নভলেট > মনামি উপাখ্যান > স্মৃতিরা ঘুমায় না > - মনজুরুল হক
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ - মনজুরুল হক
- তৈরী করুন অনলাইন টিভি চ্যানেল - jewelosman
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- জলাবদ্ধ শৈবাল - কালপুরুষ
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- সময়টা ঠিক ছিলনা বোধহয় - কালপুরুষ
- সুপ্রভাত বাংলাদেশ : দিনবদলের বাঁকে শিশুদের শৈশব ফিরে পাবার গল্প - মেহরাব শাহরিয়ার
- দুঃখবিলাস/সুখবিলাস ও আমার জীবনের কিছু পেইনকিলার - অপ্সরা
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- শুধু তোমার জন্য - সুলতানা শিরীন সাজি
- রূপকথা হয়ে যায় আমাদের গ্রাম - নাসিমূল আহসান
#** যে কথাটি জিজ্ঞেস করো না **#
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
সূর্যস্নানের রঙিন আভায় দগ্ধ হয় বোবা বিকেল পাড়
সাগরের লাল নীল সবুজ মুখোশ শুকিয়ে সৈকতে লুকায়
অথবা রৌদ্রশিখর পোড়ায় অন্তরস্হ ক-খ-গ
তবুও আমি বলব না।
হয়ত শেষবার বৃষ্টিতে ভেজা হয়ে উঠবে না
অথবা কৃষ্ণচূড়ার ছেঁড়া পাঁপড়ি মজা পুকুর জলে ভাসবে না
কবিতার অক্ষর হারিয়ে হবে না গান,সুর ,কীর্তন ..
মাঝ নদীতে টিপ টিপ বর্ষার ফোটায় খুঁজব না কাগজের নৌকো ,
গা ঝারা নিশ্চুপ পাখির সবাক ডানায় লাগবে না বাক্যবিলাপ
মাধবী কামেলী চম্পা আর দেবদারু একাকার হয়ে ধরা দিবে একই ক্যানভাসে;
নিতান্ত নিশ্চুপতার নির্বাক প্রকাশে তবুও আমি বলব না
তন্ন তন্ন করে খোঁজা এক ভরী ভালবাসার ফোঁটার টিপ দিয়ে
আর মন সজ্জার অলংকারে সাজিয়ে হয়ত দেখা হবে--
মন বাড়িতে অগোচরে কল্পনার সাজঘরে ,কল্পলোকের শূন্যজলে;
তবুও আমি বলব না
বলব না দুপুরের ভীড় রোদে স্মৃতি শুকানোর কথা ,
কতটা পথের পিচের উপর আলকাতরার দিন-
জামদানীর অঙ্কন বুননে তিল তিল সুতা সুঁই্য়ে গেঁথে উঠা অগভীর অস্পৃশ্য অশান্ত ভালবাসা । ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
হুমমমমম...বহুত দিন পর!
লেখক বলেছেন: আবার আসিলাম ফিরে ....তবে বেশিক্ষন থাকতে পারব না বলে দুঃখিত আর আফসুসিত
...এতক্ষণ তোর ব্লগে ছিলাম ....
কালপুরুষ বলেছেন:
নিবিড়তম ভাললাগা রেখে গেলাম। ভাল থাকার প্রার্থনা রইলো।
লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা ...আপনাকে অনেক শুভেচ্ছা
সহেলী বলেছেন:
অন্যরকমে লেখা কবিতাটি ভাল লাগল ! লিখছো কখন ? লেখা -পড়া ভুলতে এসব ভাল ।কৃ ষ+ণ=কৃষ্ণচুড়া ,
মাধবী ,চামেলী চম্পা লিখতে চেয়েছিলে কি ?
লেখক বলেছেন: লিখলাম কয়দিন আগে ....লিখা পড়া ভুলতে কবিতা একটা রিফ্রেশার হিসেবে কাজ করে আসলে....।
বানানটার জন্য ধন্যবাদ আপি ....
না আমি কামেলী ই লিখতে চেয়েছি....ওটাও নাকি একটা ফুল শুনছি
ভাল আছেন তো ?শুভকামনা রইল
নাজনীন খলিল বলেছেন:
চমৎকার লিখেছো। অনেক অনেক অনেক ভাললাগা। শুভেচ্ছা । ভাল থেকো।+++++++++++++++++++++++
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু .....আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনায়...
সহেলী বলেছেন:
ক্যামেলিয়া একটা ফুল আছে শুনেছি । অবশ্য রাজামশাই ভাল বলতে পারে ।
লেখক বলেছেন: ওহ হা ভাল বলেছেন রাজামশাই কে জিজ্ঙেস করতে হবে
নীল আলো বলেছেন:
না বলতে চেয়েও অনেক কিছু বলা হল ...ভাল লাগলো +
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্লাসের জন্য নীল আলো ....
লেখক বলেছেন: আপনাকে আমার ব্লগে পেয়েও অনেক খুশী হলাম ।আপনার ভাল লাগলো জেনে প্রীতবোধ করছি
ভাল থাকবেন
পারভেজ বলেছেন:
হম, বেশ জটিলতা জড়ানো আবেগগুলি অনুভুতি হয়ে প্রকাশিত হয়ে গিয়ে শব্দ গাঁথায় রূপ নিয়েছে! ( কেউ বলতে পারবেনা কমেন্ট কপি
লেখক বলেছেন: হাহাহা হাহা ....ভালো বলেছেন ..কমেন্টের সত্ত্ব সংরক্ষণের ব্যবস্হা করা দরকার ![]()
![]()
অনেক ধন্যবাদ দাদা ...
রিসাত বলেছেন:
তন্ন তন্ন করে খোঁজা এক ভরী ভালবাসার ফোঁটার টিপ দিয়েআর মন সজ্জার অলংকারে সাজিয়ে হয়ত দেখা হবে--
মন বাড়িতে অগোচরে কল্পনার সাজঘরে ,কল্পলোকের শূন্যজলে;
তবুও আমি বলব না
ইশশশশ,,, খুব সুন্দর
লেখক বলেছেন: ওরে বাবা এত্ত বড় একটা থাংস নেন....আপনাকে ওয়াচ বানানো হলো কেনো???
নিরাপদ করা চাই ...
অবেক ধন্যবাদ
লেখক বলেছেন: নিঃসঙ্গ ভাই কেমনেআছেন ?আজকাল মেসেনজারে দেখি না আপনাকে ...
কবিতা ভালো লাগাতে পেরে আমারও ভাল লাগছে ..।যেখানেই থাকুন ভাল থাকুন
বরুণা বলেছেন:
বাহবাহ কবি নিবিড়!! কই হারিয়েছো ????????????????
লেখক বলেছেন: বরুণাদি আর বলো না ....আসব আসব করে আসা হয়ে উঠে না ....কি করব ....ক্লাসের চাপে পিস্ট আমি ...তারপর কাজ..।সব মিলিয়ে মহাব্যস্ততা ..কি যে করি ...তোমার কি খবর ?কেমন চলছে??
লেখক বলেছেন: হেহে আপনের খবর কি ?কোথায় চলে গেসিলেন মাঝখানে ..যাই হোক ফিরে আসছেন দেখে ব্যপক খুশী হয়েছি ....ধইন্না অনেক
লেখক বলেছেন: অনেক দিন পরে সবার মধ্যে আসতে পেরে খুব ভালো লাগছে আসলেই ..।আপনি ভাল আছেন তো ...
কবিত পড়ার জন্য থাংস ....শুভকামনা রই ল
লেখক বলেছেন: জেলীপ্পিই ই ই ই ঈ ই ই
আমার দুঃখের কথা কেউ শুনে না .।তোমারে বলি ...সারা দিন এসাইনমেন্ট আর খুলতে না খুলতেই পরীক্ষার ডেট দিয়ে দিসে .।আমি পড়সি চিপায় .।কি আর করা ....দেখি এই মাসে পোস্ট দিব নিয়মিত
তুমি কেমন আছো ? শুভেচ্ছা আর ধইন্না থাকল
প্রাকৃত বলেছেন:
তন্ন তন্ন করে খোঁজা এক ভরী ভালবাসার ফোঁটার টিপ দিয়েআর মন সজ্জার অলংকারে সাজিয়ে হয়ত দেখা হবে--
কবিতার স্বাদ পুরোপুরি আস্বাদিত হইলো!!!
লেখক বলেছেন: এখন তাহলে হজম করেন ....ডেসার্ট লাগবে নাকি ?
অনেক ধন্যবাদ প্রাকৃত ভাই ...দিন কাল কেমনে যাচ্ছে ?ভাল থাক াহয় যেন
লেখক বলেছেন: ওরে বাবা তাই নাকি ....
মৌনতার ভাললাগা পাওয়াটাও ব্যপক আনন্দের সেটা টের পাচ্ছি ...
লেখক বলেছেন: ![]()
ভাইজান লইজজা দিলেন ....
আপনের মাথায় উইগ লাগাইসেন কেন?চুল পরে যাচ্ছে ?নাকি হেয়ার লাইফের টাক সমস্যা সমাধানের আডভারটাইজ করতেসেন??
যাই হোক ভালা থাইক্কেন অনেক ধইন্না
অদৃশ্য বলেছেন:
নিবিড় ভাই..................বহুদিন পর আপনার ঘরে কিছু পেলাম চাবানোর মতো......................।লিখাটি আমার খুব ভালো লেগেছে।
সবসময় ভালো থাকুন।
লেখক বলেছেন: আসলেই অনেক দিন .।নিয়মিত খোজ খবর নেয়ার জন্য অনেক সম্মানিত বোধ করছি ...অদৃশ্য ভাই ।
আপনার লিখাও খুব সুন্দর....আরো লিখে যান শুভকামনা রইল সে যাত্রায় ..।
লেখক বলেছেন: হেহে এক ডজন প্লাস দিয়ে নামের সার্থকতা নিরূপন করেন তাড়াতাড়ি ..
লেখক বলেছেন: আপনে ধরা খাইসেন .।কয় টাকা কমিশন পান হেয়ার লাইফ থেকে বইলা ফেলেন ...আমারে কমিশনের ভাগ দেন তাইলে মুখ বন্ধ রাখমু ![]()
![]()
অরণ্যদেব বলেছেন:
নতুন মানুষের অভিনন্দন নিন।
লেখক বলেছেন: ভাইজান কি পুরান পাপী নাকি ??যেই হোন শুভেচ্ছা নিলাম ধইন্না অনেক
লেখক বলেছেন: ধন্যবাদ নিঝরিনী ,আমার ব্লগে স্বাগতম ।ভাল লাগলো জেনে অনন্দিত বোধ করছি
লেখক বলেছেন: হেহেহ ভাই আপনের নিকটা দেখে হাসতে হাসতে শেষ ..।জটিল নিক নিসেন .....কি আর করা বৃষ্টিতে শীত বেড়ে গেল ....কাপড় ভিজে গেল ..এখন আরো বেশি বল সাবান চাকা ব্যবহার করতে পারবেন ![]()
আমি কিন্তু আলমের এক নম্বর পঁচাটাই ভালা পাইতাম তবে আপনে ফ্রি স্যম্পল দিলে আপনার টাই ..খিক খিক
মিশু মিলন বলেছেন:
ভাল লিখেছো নিবিড়। তোমার লেখার স্টাইলটা আমার খুব ভাল লাগে। গড়ের মাঠের নয়,আলাদা স্বাদ পাওয়া যায়।শুভকামনা।
লেখক বলেছেন: তোমাকেও অনেক শুভেচ্ছা।
ব্লগে লিখে যাও ...আজকাল একজন মৌলিক লেখকের খুব অভাব ।শুভেচ্ছা রইল
চানাচুর বলেছেন:
পড়লাম আরকি! ভাল হয়েছে না খারাপ হয়েছে এগুলো বললাম না। ভাল বললে পোলাপান মাথায় উঠে খারাপ বললে কান্নাকাটি শুরু করে। যত্তসব।
লেখক বলেছেন: ওয়া ওয়া ওয়া ....
মেঘাচ্ছন্ন বলেছেন:
এতো ব্যস্ততার মধ্যেও এতো বড় কবিতা !!! বাপরে......চমৎকার হইছে........+++++
আচ্ছা, কামেলী ফুল কি কামিনী ফুল ?? নাকি দুইটা আলাদা.......
লেখক বলেছেন: না ২ টা আলাদা কি খবর তোদের সবার ...আজকাল তো অন লাইনেও আসিস না
অনেক ধইন্যা তোরে ....সুখে থাক
আশরাফ মাহমুদ বলেছেন:
একটা সত্য মন্তব্য করি। কয়েকটা উপমা জ্বলে উঠলে-ও পুরো কবিতা বেশি টানে নাই/ রেশ থাকে নাই। মনে কষ্ট পেলে দুঃখিত।লেখালেখি বিষয়টা আয়নায় মুখ দর্শনের মতো, নিয়মিতহারে মুখ দেখে সৌন্দর্যচর্চা করতে হয়। নিয়মিত হবে আশা করি।
ভাল থেকো, নিবিড়। +++++
লেখক বলেছেন: না ভাই য়া কষ্ট পাই নাই এরকম মন্তব্য সত্যি ই লিখার জন্য অনুপ্রেরণা যোগায়
নিয়মমিত হতে চাই কিন্তু পারছি না ।আপনার কি খবর অনেক লিখে ফেলছেন দেখি সময় নিয়ে সব পড়ব
রাজর্ষী বলেছেন:
".... তবুও আমি বলব না।"এই না বলার মাঝেই তো সব বলা হয়ে যায়।
খুবই ভালো লাগলো নিবিড়।
লেখক বলেছেন: অনেক ধইন্যা বস .।আসতেসেন কবে ????আমি ভেরি একসাইটেড
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
কবিতার অক্ষর হারিয়ে হবে না গান,সুর ,কীর্তন ..
মাঝ নদীতে টিপ টিপ বর্ষার ফোটায় খুঁজব না কাগজের নৌকো............
অপূর্ব হয়েছে।
বহুদিন পর আপনার নতুন লেখা। তাও অসাধারণ।
যদিও লেখাটি পড়তে দেরি হয়ে গেলো! আজকাল আমিও ব্লগে আসিনা প্রতিনিহত!
ভালো থাকুন।
আপনার জন্য শুভকামনা।
লেখক বলেছেন: আমপান কমেন্ট মানেই ভিন্ন কিছু পাওয়া দাদা ।
আমিও নিয়মিত হতে পারছিনা ,প্রচুর ক্লাস নেয়ার কারনে সারাদিন বই নিয়ে লাইব্রেরীতে থাকতে হচ্ছে।
যেখানেই থাকুন ভাল থাকুন আর সুন্দর কাজগুলো চালিয়ে যান প্রত্যাশা করি
ধন্যবাদ
সুহেল রাজজ বলেছেন:
অথবা কৃষ্ণচূড়ার ছেঁড়া পাঁপড়ি মজা পুকুর জলে ভাসবে নাকবিতার অক্ষর হারিয়ে হবে না গান,সুর ,কীর্তন ..
মাঝ নদীতে টিপ টিপ বর্ষার ফোটায় খুঁজব না কাগজের নৌকো ,
গা ঝারা নিশ্চুপ পাখির সবাক ডানায় লাগবে না বাক্যবিলাপ
মাধবী কামেলী চম্পা আর দেবদারু একাকার হয়ে ধরা দিবে একই ক্যানভাসে;
নিতান্ত নিশ্চুপতার নির্বাক প্রকাশে তবুও আমি বলব না
এই কবিতা অক্ষর হৃদয় ছূয়ে যায় খুব ভাল লাগল
হারানো স্মৃতি শুধু মনে পড়ে!!!!! তোমার পর্রশ আজও আমায়;;;;;;;;
সুখে থাক !!! এই কামনা ।
শত রুপা বলেছেন:
দারুন হয়েছে। দারুন।
লেখক বলেছেন:
ধন্যবাদ!!!!!!
নিহন বলেছেন:
এক কথাই জাক্কাচ ।
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
যাহা বাক্যের দ্বারা প্রকাশের যোগ্য নহে
এমন বিষয় নিয়ে কথা বলার আগে সেই ধী-সম্পন্ন, অচিন্ত্যশক্তি,
বীতরাগ বুদ্ধ নিবিড় আপনাকে নমস্কার।
ক্ষমা দিয়েন.... সৈয়দ আফসার।
আপনার কবিতাটির শিরোনাম ধরে যদি বলি, জিজ্ঞেস না-করার ছলে...
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙে বরফ হয়ে যায়
প্রথম লাইনটি ভাল লাগল, কেননা পাতাদের ক্রমাগত ক্ষমাগত ক্ষরণ কিংবা
পতন ভেঙে হয়ত বরফ হতে পারে; চিত্রকল্প হয়ত-বা উপমা বিশেষ।
কেননা অব্যয় এবং ক্রিয়াপদের মিশ্রণ ব্যাপক লাগল।
কিন্তু দ্বিতীয় লাইন পড়ে পুরোটা কিংকর্তব্যবিমূঢ...
কারণ প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল-অমিল বিস্তর।
আমাদের সবারই লক্ষ্য রাখা প্রয়োজন যে, কবিতার শরীর টান-টান
করার আগে কবিতা নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার।
আর কিছুই বলবো না, কারণ আপনি হয়ত রাগ করতে পারেন।
আসলে যাদের কবিতা পড়ি, ভাললাগাটুকু সানন্দে জানাই; আবার
না-লাগাটুকু খুব নিষ্ঠুর ভাবে প্রকাশ করি।আবার এ-ও স্বীকার করি যে,
ভাললাগাটুকু যেভাবে আনন্দে হারায়...
ভাল না-লাগাটুকুও কষ্ট বাড়ায়...
তবে সুন্দর লাইন-
কবিতার অক্ষর হারিয়ে হবে না গান, সুর; কীর্তন
মাঝ নদীতে টিপটিপ বর্ষার ফোটায় খুঁজব না কাগজের নৌকো
যেহেতু টিপটিপ বর্ষার ক্ষুদ্র বিন্দুবৎ বিশেষ সেহেতু ফোটায় চন্দ্রবিন্দু হবে।
তন্ন তন্ন করে খোঁজা এক ভরী ভালবাসার ফোঁটার টিপ
ওইখানে ভরি বানানটি কি ঠিক আছে।
ফোটার যেহেতু ব্যক্ত বা প্রকাশিত অর্থে ব্যবহৃত সেহেতু চন্দ্রবিন্দু প্রয়োজন নেই।
ভীড় বানানটিও কি ঠিক আছে?
একুশে মেলায় একটি কবিতার বই বেরুবে অপেক্ষায় আছি।
ভাল থাকুন, আপনার চাওয়ার অধিক...
সৈয়দ আফসার
লেখক বলেছেন: এই তো ভাই আমি ভাল
আপনি কেমন আছেন ?
আমরা সবাই আসলে লোকাল বাস হয়ে যাচ্ছি ।কেউ গেইট লক থাকছে না .জীবনটাই এমন
আনেক ধন্যবাদ আসার জন্য
লেখক বলেছেন: এই তো শামীম ভাই ।আমি ভাল ..আপনাকে আজকা, অনলাইনেও দেখি না আর ফেসবুকে তো নাই--ই ---সব ঠিক তো ?আপনার ছবি দেখলাম বই মেলায় ঝাক্কাস
যাই হোক আপনার লিখাটা পড়লাম শেষ পর্বটা এই মাত্র।কমেন্ট করতেসি
আপনি কী সবার উপরে রাগ করলেন??????????????
তবে আসুন, ভাষার একটি শুনি... ভাল লাগবে___________
ক- মানে কবিতা কবিতা লেখা
খ- মানে সকলের খাওয়া-দাওয়া
গ- মানে গান, আর গ- মানে গাওয়া
ঘ- মানে শান্তিতে ঘুমুতে যাওয়া
চ- মানে চুমু খাওয়া ভালোবেসে
ছ- মানে ছোট ছেলেমেয়ের দল
দুনিয়ার সব ছেলেমেয়ে যেন
খ- মানে খেতে পায় ব- মানে বাঁচে
ভ- মানে ভাত-ডাল ভ- মানে ভাষা
মানে বাংলা বাংলাভাষা
ভ- মানে ভূমি সারা দুনিয়া জুড়ে
ভালোবাসি আমাকেও ভালোবেসো তুমি-
জ- মানে বর্গীয় জ- মানে জল
জ- মানে জন্ম জন্মভূমি
অ- মানে অধিকার আ- মানে আমি
আ- মানে আমরাও আ- মানে আশা...
প- মানে পাল্টানো দুনিয়াকে
চ- মানে চেষ্টা চালিয়ে যাওয়া
থ- মানে থামব না মরে গেলেও
ম- মানে মরবে মাতৃভাষা
ম- মানে মরবে না মাতৃভাষা
ম- মানে মরবে না মাতৃভাষা
বর্ণপরিচয়: কথা,সুর, সঙ্গীত--- সুমন চট্টোপাধ্যায়।
ভাল থাকা হউক হরহামেশা-
______ চাওয়ার অধিক......
লেখক বলেছেন: না আমি নিজের সাথে রাগ করেছি ..কিছুতেই পেরে উঠতে পারছি না
আপনার কি খবর ?জিনিসগুলো কি কিছু হল ??
কবিতাটা অসাধারন !!!ভাষার মাসের অনবদ্য সংগ্রহে রাখার জিনিস
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
আপনিও ভাল থাকুন হারানো কে ভুলে নতুনের সন্ধানে .......।
(উপরের কমেন্টের উত্তর একটু সময় করে দিচ্ছি)
সহেলী বলেছেন:
পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে । ভাল করে পড়ো , গাড়িটা রেখে ,ঘোড়াটা আমায় দিও । দুটো তোমার দরকার নেই ।জান ,ব্লগে চাঙ্কু ফিরে এসেছে । আগে তোমাকে দেখে চাঙ্কুর কথা ভুলে থাকতাম ,এখন ওকে দেখে তোমাকে ভুলে থাকা ।
ভাল থেকো ।
লেখক বলেছেন: তাই নাকি? আজকেই চানকু রে বানকু বানায়ে আসতেসি ।হাাহহ
আপনিও ভাল থাকুন
লেখক বলেছেন: কোন ্উপরে ?উপরের তো শেষ নাই ।সাত আসমান তার উপরে কত কিছু
লেখক বলেছেন: বাপরে গুরুর কাছ থেকে এটা শুনা খুবই সম্মানের ব্যাপার
কেমন আছেন ?আপনার কবিতা গুলি খুব মিস করেছি আজই পড়ব সব
সহেলী বলেছেন:
ভাল থেকো নিবিড় । তোমার জন্য পহেলা ফাগুনের শুভেচ্ছা ।
লেখক বলেছেন: শুভ বসন্ত!!!
লেখক বলেছেন: vasahiner bulite onek onek valo ar mongolmoy jiboner prottasha kori Apnaro ei bosonte
লেখক বলেছেন: আমি ভাল আতিক ভাই ।আপনি কেমনে আছেন?
আসলে ক্লাস নিয়ে অবস্হা খুব টাইট ।তাই সময় করতে পারি না ।একদম বাধা স্কেজিউল....।
আপনি কেমন আছেন ?সব ভালো তো
মেহবুবা বলেছেন:
ভাল থেকো নিবিড় । শুভেচ্ছা তোমার জন্য ।
লেখক বলেছেন: আপনাকেও আপি
মৃন্ময় আহমেদ বলেছেন:
শ্যাওলা।
লেখক বলেছেন: হুমম
ধন্যবাদ
টুশকি বলেছেন:
কিরে তোর খবর কি? দেখাই যায়না
লেখক বলেছেন: ব্যাপক বিজি কি করব ...৬ টা ক্লাস সাথে আরো কিছু একটিভিটি .।আবার কাজ ও করি
সব মিলায়ে আমি অর্ধমৃত দিন শেষে
তোর কি খবর ?ক্লাস কেমন যাচ্ছে?
লেখক বলেছেন: আলু বাসা .....আলু চাই চান্কালু ![]()
![]()
লেখক বলেছেন: আপনের জামাটা ধুইয়া লাল রং বাইর কইরা আলুতে মাখায়া নেন ....
:
সহেলী বলেছেন:
জানি ভাল আছো , ভাল থেকো সবদিন , শুভেচ্ছা তোমার জন্য ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপি.।আপনাকেও শুভে্ছছা
লেখক বলেছেন: শুভ ভাষা চর্চা অমর হোক ....
আরিয়ানা বলেছেন:
নিবিড় আপনারা সবাই এত ভাল কবিতা লেখেন যে আমার মতো কবিতা না বোঝা গাধাটাও পড়া শুরু করে দিয়েছি কবিতা। বাংলায় আমি খুবই পচা তাই কবিতা কম বুঝি। খুব ভাল লাগল!!!
মেহবুবা বলেছেন:
কোথায় আছ ? কেমন আছ ? ভাল থেকো ।
...................................................................................................................................................................................................
.ভাল থাকা হউক..................
বিবর্ণ বলেছেন:
অসাধারণ লিখেছেন, অনেক ধন্যবাদ। কেমন আছেন.............?
জোহান বলেছেন:
অনেক দিন পর ব্লগে এসে দারুন একটা পোষ্ট দেখলাম.........ধন্যবাদ আপনাকে
নিহন বলেছেন:
দাদার শইলডা ভালো ??
রাস্তার ছেলে বলেছেন:
++++++++
বিবেক সত্যি বলেছেন:
কেমন আছেন ? আপনার কবিতা ভালো লাগছে .. +
Dear writer, i have noticed that you haven't replyed to any of the above comment since 23rd February.
And also you asked for some time to reply on my comment given on 5th feb.
To me it seems like my harsh words has made you upset BUT i'm very sure that first thing on that comment i metioned if my words hurts you in any such a way please do forgive me.
Than i ask, what feelings has made you vanish in thin air by leaving us in drizzling rain..
I hope your return will bring much more words in poems and to our life.
hope you are okay. keep in touch...
..................................................................................................
What happened? The friends we were?
that life is now nothing but a blur
it faded like sand in your hand
without you I'm almost unable to stand
The memories scream and the nights get longer
I guess what doesn't kill you makes you stronger
I miss you so much even though you're not far away
because this different side of you seems to be here to stay
The sad thing is you're losing everything and you can't see it
losing the ones who truly love you, I have to admit
for whatever reason I can't leave you or say goodbye
even though it hurts me so deeply when ever you lie
I'm here for one reason, and one reason alone
to me it's obvious, but to you it's unknown
Written By: Crippled Wing
from: USA, Nebraska
ভাস্কর চৌধুরী বলেছেন:
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার......
////////////////////////////////////////////////////////////
****************************************
কিছু শব্দ আছে
কিছু দুঃখ আছে
কিছু কথা আছে যা কখনও ভুলা যায় না। সময়ে-অসময়ে মনে পরে স্মৃতিগুলো। তাই গত ৩৮ বছরেও ভুলিনি আমাদের স্বাধীনতা।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
সহেলী বলেছেন:
কেমন আছো নিবিড় ? আজকের দিনে শুভকামনা তোমার জন্য , আমাদের সবার জন্য ।
সহেলী বলেছেন:
খবর কি ? ভাল থেকো ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়----------------------------------------------
নিবিড় বলেছেন:
আফসার ভাই ,সহেলি আপু ,ভাষ্করদা সহ.।সবাই কে অনেক ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য.....নববর্ষের শুভেচ্ছা সবাইকে
"মে "মাসে ফেরত আসছি ।সেমিসটার শেষ করে ।সকলের দোয়া প্রার্থী ....ক্যম্পাসে নির্বাচন করছি....।
অন্তিম বলেছেন:
চমৎকার লিখেছেন....
শত রুপা বলেছেন:
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায় যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
যদি শিমুল পাতারা ঝরঝর ভেঙ্গে বরফ হয়ে যায়
রাজর্ষী বলেছেন:
লও আবার বলগানো শুরু করি।
সহেলী বলেছেন:
মে মাস তো শেষ হতে চলল , খবর কি ? ভাল থেকো ।
প্রতিফলন বলেছেন:
নতুন আইডি নিলে নাকি?
লেখক বলেছেন: নাহ ভাই আমার একটাই আই ডি
বরুণা বলেছেন:
হায় হায় এই ছেলেটা কই হারিয়ে গেলো আমার আগেই??
লেখক বলেছেন: তুমি হারিয়ে গেসো নাকি জানতাম নাতো .।আমি আসছে ফেরত ...বিপুল সমারোহে ..
লেখক বলেছেন: এই টও আসছি আপনার ব্লগে আপু ..
লেখক বলেছেন: আসলাম এই তো .।এই কয় দিনে আমারে আন্টি বানিয়ে দিলেন ?সময়ের সাতেহ বয়স বারে ...অন্য কিছু বদলায় জানতাম না তো ..।হিহি..।আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: এতক্ষন ছিলাম বিশাল লিখাটা পড়লাম ...
ভাল থাকা যেমন, রোদের আলোর মতন...
লেখক বলেছেন: অবশ্যই অবশ্যই পারেন ..........।খুবই ভাল আইডিয়া
আপনিও ভাল থাকুন অনেক
নুশেরা বলেছেন:
কেমন আছো নিবিড়? তোমার লেখা খুব মিস করি। আমাদের ভুলেই গেছো বোধহয়!
লেখক বলেছেন: এই তো আপু সামারের গরমে শেষ অবস্হা .।তরা পরও ক্লাসের চাপ নেই .।তাই আবার ফিরলাম ...তুমি ভাল তো ??কি যে বল তোমাদের ভুলি কিভাবে
লেখক বলেছেন: টিকাচে ....নাকে তেল দিয়ে ঘুমাও ...কিন্ত নাক ডাকা চলবে না
চাঙ্কু বলেছেন:
নাকে তেল দিয়ে ঘুমানো !!!! ওয়াকক...............তোমার মনে নাকে তেল দিয়া ঘুমানো অপ্যাস আছে !!! আছে । নাক ডাকন ভালা না। নাক ডাকার শব্দকে ভুই পাই
লেখক বলেছেন: আমিও ভুই পাই ....কিন্তু তুমার নাক ডাকার শব্দে তো আর ঘুমাতে পারি না ......তাইলে এক কাম কর..নাকে তুলা দিয়া ঘুমাও .....খিক খিক
অদৃশ্য বলেছেন:
নিবিড় ভাই..............আপনাকে দেখে খুব ভালো লেগেছে। নিয়মিত হোন।
লিখা দিন.......
শুভকামনা.......
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: দিব .....খুব শীঘ্রই ,..।পড়াশুনা আর কাজ হল ডুব দেবার কারণ
মেহবুবা বলেছেন:
লেখা নেই কেন ?
লেখক বলেছেন: আসবে ....
আপনি ভাল আছেন তো আপু ?
অপ্সরা বলেছেন:
তুমি কোথায় হারিয়ে গেছো নিবিড়?? তোমাকে একদম আর দেখিনা কেনো?
লেখক বলেছেন: আছি আপু ভাল .আবার আসালম তো !
চিকনমিয়া বলেছেন:
লেখক বলেছেন: আরে জেডা ???? কিমুন আচেন ??
লেখক বলেছেন: ১০০ দোররা রেডি আসে
রাজর্ষী বলেছেন:
নিবিড় এসব কি হইতাছে? আমি তোমারে কি কইলাম আর তুমি কি কর্তাছো। উল্টাপাল্টা কাম করনের দোষে আমার এমজে পুস্টে তোমার কমেন্ট ডিলিটেড।
লেখক বলেছেন: খিক খিক ..আপনে রওনা দিসেন নাকি ?মিশনের পথে ??
ভাস্কর চৌধুরী বলেছেন:
কি ব্যাপার নিবিড় আপু? অনেক দিন ধরে চুপ-চাপ বসে আছেন যে?
হঠাৎ হঠাৎ ব্লগে দেখি আবার কোথায় যেনো হারিয়ে যান!!!
আপনি ভালো আছেন তো?
দ্রুত নতুন লিখা দিন!
আর ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করুন।
মিশু মিলন বলেছেন:
কেমন আছ নিবিড়?
ইউনুস খান বলেছেন:
মনটা ভরে গেলো। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। ভালো লাগলো। ভালো থাকুন। ++++++++++++
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এতো ভালো কবিতা যারা লেখে, এইভাবে ডুব দেয়া তাদের উচিত নয় ।
এটা অন্যায়,--আপনার কি মনে হয় না ?
নিবিড় আপনার দুর্দান্ত কবিতা চাই ।
অপ্সরা বলেছেন:
তুমি আর লেখোনা কেনো??
টুশকি বলেছেন:
খবর কি তোর? বাকি পোস্ট কোথায়?
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কি হলোনতুন লেখা চাই?
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
ঘটনা কি?!!!!!!! ব্লগ খালি কেনো?!!! বাকি পোষ্ট গুলো কোথায়?!
অদৃশ্য বলেছেন:
নিবিড় ভাই............... এনিথিং ডিজঅর্ডার ?নতুন লিখার অপেক্ষায় থাকলাম।
শুভকামনা.........
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
অন্যসব লেখা কই ?
অভিমানের সঠিক কারণটাতো আমাদের জানতে দিবেন, না-কি ?
লিখবেন, ঘোষণা দিন । দাবি !
আবু সালেহ বলেছেন:
জামদানীর অঙ্কন বুননে তিল তিল সুতা সুঁই্য়ে গেঁথে উঠা অগভীর অস্পৃশ্য অশান্ত ভালবাসা ।
দারুন.........
খুব বেশী ব্যাস্ত??? দেখা যায় না কেন???
সহেলী বলেছেন:
বাকী লেখাগুলো কই ?যুদ্ধশিশু বলছি কে আছো শুনবার -- সেটাও তুলে নিয়েছো কেন ?
আজ বন্ধু দিবসে শুভেচ্ছা জানাতে এসে ধাক্কা খেলাম তোমার ব্লগের অবস্থা দেখে ।
ভাল থেকো , সব ঠিক মনে হলে সাথে নিয়ে চলে এস লেখায় , পড়ায় ।
রাহামনি বৃষ্টি বলেছেন:
এটা পড়ে পড়েতো বুড়িয়ে গেলাম.... নতুন লেখা কবে পাবো?
স্মৃতিমেঘ বলেছেন:
জটিল লিখেছেন.....।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কেমন আছেন নিবিড়? অনেক দিন পর দেখলাম। আপনাকে আমারা মিস করি। লেখা দিন।
আরিয়ানা বলেছেন:
নতুন লেখা নেই যে? কেমন আছেন।
মেহবুবা বলেছেন:
কেমন আছো ? দেশে আসবে কবে ?
অপ্সরা বলেছেন:
ঈদ মুবারাক ! কেমন আছো নিবিড়!
উধাও ভাবুক বলেছেন:
কি ব্যপার নিস্পৃহ কেন ?
সহেলী বলেছেন:
নিবিড় নামে একজনকে জানতাম !তুমি কিনা মনে করতে পারছি না !!!!!!!!!!!!!!
শুভকামনা , সব দিনের জন্য ।
আরিয়ানা বলেছেন:
অনেকদিন কোন খবর নেই !!!???
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























