জেগেও যে ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।

জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী

১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২১

শেয়ারঃ
0 0 0

জীবন একটাই, আর সেটাকে পুরোপুরি উপভোগ করে আমাদের চোখের আড়ালে চলে গেল সঞ্জীব চৌধুরী। আমার বন্ধু। আমাদের কাছে এই মৃত্যু ভাবনায় ছিল না, কামনার তো নয়ই। মাত্র ৪৫ বছরের জীবন! কেউ এই সময়টাকেই যথেষ্ট মনে করেন, আবার অন্যরা হয়তো না।

বিশ্ববিদ্যালয় জীবনে, পরে কর্মেও তাকে পেয়েছিলাম- সবসময় একজন প্রাণবন্ত মানুষ হিসাবে। হাসিখুশি, আনন্দ-উচ্ছল, সৃজনশীল এক মানুষ। স্বল্প সময়েই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছে সঞ্জীব। আজ টিএসসিতে তার চিরতরে ঘুমিয়ে পরা মুখ দেখার আগ্রহ ছিল না আমার। সেখানে গেলেও তাই ওকে শেষ দেখা হয়নি। আমি চাই আমার স্মৃতিতে সঞ্জীব বেঁচে থাকুক তার প্রাণবন্ত মুখটি নিয়েই।

কদিন আগে ফোনে শেষ কথা হয়েছিল। নতুন একটা চাকরির জন্য আক্ষেপ ছিল তার। বলিনি ওর জীবনটা দাসত্বের নয়, সৃজনশীলতার। যদি বলি ও যেভাবে চেয়েছে সেভাবেই জীবনকে উপভোগ করে গেছে, তাহলে কি ভুল বলা হবে? সাংবাদিকতা করেছিল সঞ্জীব, কিন্তু ওটা তার জায়গা ছিল না। সঙ্গীতশিল্পী হিসাবে দ্রুত জনপ্রিয়তার শিখরে ওঠেছিল বন্ধু আমার। সাফল্যের এরকম এক উঁচু অবস্থানেই আমাদের কাছ থেকে হারিয়ে গেল সে।

কেউ কেউ বলবেন, চিরতরে চলে যাওয়ার জন্য ৪৫ বছরটা কোনো সময় নয়। ঠিক। তার স্ত্রী, কন্যা, তার পিছুটান! এরকম যাওয়াটা তাই অনেকের কাছে দায়িত্বহীন ঠেকবে। এটা স্ত্রী-কন্যা-পরিবার-সমাজের অবস্থান। তাদের কাছে সঞ্জীবকে তাই দায়িত্বহীনই মনে হবে।

কিন্তু সঞ্জীবের নিজের কাছে? চরম একরোখা, অনিয়ন্ত্রিত, বাউন্ডুলে জীবন-যাপনে অভ্যস্ত-সন্তুষ্ট বন্ধুকে এ প্রশ্ন কখনো করা হয়নি। কিন্তু জীবন-যাপন নিয়ে কোনো অভিযোগওতো তার ছিল না। বলা যায় জীবনটাকে প্রতি বিন্দুতে উপভোগ করেছে সে।

সঞ্জীবের জন্য তাই আসুন আমাদের হুইস্কির গ্লাসটাকে উর্ধ্বে তুলে ধরে বলি, "বন্ধু বিদায় বলো না, বলো জীবন ভালবাসি"।

 

প্রকাশ করা হয়েছে: ব্যক্তিগত  বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৫
শওকত হোসেন মাসুম বলেছেন: সঞ্জীবের জন্য তাই আসুন আমাদের হুইস্কির গ্লাসটাকে উর্ধ্বে তুলে ধরে বলি, "বন্ধু বিদায় বলো না, বলো জীবন ভালবাসি"।

২. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
রিজভী বলেছেন: মিস ইউ সঞ্জীবদা।
৩. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
মিরাজ বলেছেন: প্রাণবন্ত এ মানুষটির আত্মা শান্তি পাক ।
৪. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০২
কেএসআমীন বলেছেন: যে হুইস্কি তার জীবন কেড়ে নিল সেই হুইস্কি আবার উর্ধ্বে তুলে নিলেন ভাইজান? হুইস্কি নামান...
৫. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
ভাস্কর চৌধুরী বলেছেন: সঞ্জীব দা'র শূন্যতা আমাদের চিরকাল কাঁদাবে...! তারপরও তিনি আমাদের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে বেঁচে থাকবেন সবার হৃদয়ে...।
৬. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
কেএসআমীন বলেছেন: জীবনটাকে উপভোগ করেছে নাকি চরম হতাশায় জর্জরিত জীবনটাকে নিঃশেষ করেছে তিলে তিলে.... কোনটা আসলে?
৭. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
নিজেরআয়না বলেছেন: কেএসআমীন : চলুন সঞ্জীবকে জিজ্ঞাসা করে আসি।
৮. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৮
নিজেরআয়না বলেছেন: হয়তো লাশকাটা ঘরে মেডিকেল শিক্ষার্থীরা সঞ্জীবের নিথর শরীর কাটাছেড়া করে জানতে চাইবে ও কি জীবন ভালবাসতো?
৯. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
প্রশ্নোত্তর বলেছেন: "বন্ধু বিদায় বলো না, বলো জীবন ভালবাসি"
১০. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
তারিফএজাজ বলেছেন: সঞ্জীবের প্রতি আমাদের ভালবাসা।
১১. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫০
পিয়াল বলেছেন: দাদার সাথে পরিচয় ভোরের কাগজে। আমার দেখা সবচে' মেধাবী সাংবাদিক। একটা অন্যরকম পারসোনালিটি ছিলো সন্জীবদা-র। উনার সাথে কথা বলতেই ভ্য় লাগতো। আর কথা বলা মানেই কিছু না কিছু শিখা।
১২. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০৮
নিজেরআয়না বলেছেন: মাসুম, রিজভী, মিরাজ : মানুষ সঞ্জীবকে আমরা ভালবাসি। শিল্পী সঞ্জীবকে আমরা বারবার স্মরণ করবো।
১৩. ২০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১৪
নিজেরআয়না বলেছেন: ভাস্কর চৌধুরী : সঞ্জীব আসলেও আমাদের মধ্যেই বেঁচে থাকবে। গুড বাই ফ্রেন্ড।
১৪. ২০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:২৬
নিজেরআয়না বলেছেন: প্রশ্নোত্তর, তারিফএজাজ ও পিয়াল : সঞ্জীব একটা অসাধারণ মানুষ ছিলেন। তার সৃজনশীল ক্ষমতা আমরা দেখেছি। খুবই প্রাণবন্ত আর উচ্ছল একটা মানুষ। গানের মধ্যেই বেঁচে থাকবে বন্ধু আমাদের।

 

মোট সময় লেগেছে ০.৯১৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ঘৃণা করি ধর্মান্ধদের। নির্ভয়ে মত প্রকাশ করি। অন্যের মতকে সম্মান করি। হিপোক্রেটদের সহ্য করতে পারি না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ