আমার প্রিয় পোস্ট
- প্রবাসের পথে ... (৭) ইকেবানা... - নতুন রাজা
- ইউটার্নের বোরহানী খাওয়ার পোষ্ট আর উদাসী স্বপ্নের বিয়া খইতে মন চায় মাগার দাওয়াত পাইলাম না দেখে বোরহানী খেয়েই আসলাম....... - ইচ্ছে
- মাছের কাটলেট - জরিণা
- কুহেলিকাচ্ছন্নতায় ঘিরে থাকা দিনগুলো... - নির্ঝরিনী
- রান্না করা কিছু আইটেমের ছবি দেখুন... - ভূলু
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- সবার জন্য শবেবরাতের গাজরের হালুয়া, বানানো একটু কঠিন কিন্তু খেতে ওমমমমমমমমম
- ইচ্ছে
- আব্বাটা আমার - বড় বিলাই
- ফটো ব্লগঃ লিলি ফুল - দুরের বলাকা
- ফুলের নাম- অঞ্জন - রাজামশাই
- পুরান বাংলা সিনেমার কিছু গান - দীপান্বিতা
- মনে কি পড়ে প্রিয়? - (শেষ পর্ব) - ~স্বপ্নজয়~
- বারবণিতার জবানবন্দী - মানব মানিক
- অপাঙতেয় ২২ - দোলাহাসান
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- প্রেমিক নজরুলের সাতকাহন ~নার্গিস পর্ব~ - বিবর্তনবাদী
- বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর-৩ - ভোর
- Water Droplets Shots 2 - রানা
- পানসি- একটি অসাধারন ফুল (রি-পোস্ট) - দুরের বলাকা
- Kingfisher in Action ! - রানা
- মেঘলা আকাশ - অদ্ভুত
- হঠাৎ-দেখা (রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রিয় এ কবিতা ) - সহেলী
- আমার বাড়ির আনাচ কানাচ (ছবি ব্লগ) - মহলদার
- হাওর অঞ্চলের অতি পরিচিত ফুল (ছবি ব্লগ) - মহলদার
- কোন গোলাপ তোমার পছন্দ -০১?? - রাজামশাই
সাহারাকাব্য- ১
১৬ ই জুন, ২০০৯ সকাল ১০:৫৪
১.
"তোমার ছেলে তো শুকনা ক্ষেতে নৌকা চালায়া দিছে"। পাশের ঘরে শ্বাশুড়িকে উদ্দেশ্য করে বলা কথাগুলো সহজেই কানে আসে সাহারা'র।
চৌচালা টিনের ঘরের ভেতরে ৩টি রুম কাঠের পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে। কথাগুলো কানে আসতেই মৃদুভাষী, শান্ত স্বভাবের সাহারা'র আনন্দে ঝলমল মুখটা মলিন হয়ে যায়। গতরাতে স্বামী ঢাকা থেকে এসেছে। বিয়ের সময় কিছু দিতে পারে নাই, তাই ঈদের বোনাস পেয়ে শখ করে বউ'র জন্য একটা পাতলা সোনার চেইন কিনে এনেছিল। তাই নিয়েই শ্বশুরের এত কথা।
খুব ধনী না হলেও অবস্হাসম্পন্ন ঘরের মেয়ে সাহারা। দুধে আলতা গায়ের রং। লেখাপড়ায় ভাল, সদ্য মেট্রিক পাশ করেছে। চার বোন এক ভাই। আচমকা কিছু বুঝে উঠার আগেই বাবা মারা গেল, তিনজন বিবাহযোগ্যা মেয়ে নিয়ে মা দিশেহারা। এমন সময় বিয়ের প্রস্তাব আসে একই গ্রামের
মালেক পাটোয়ারীর মেজ ছেলে কামরুলের সাথে। ছেলেটি শিক্ষিত, সদালাপী। বিয়েটা তাই হুট করেই, বিনা আড়ম্বরে হয়ে যায়। মালেক পাটোয়ারীর ও ইচ্ছা ছিলনা টাকা পয়সা খরচ করার, বাপ মরা মেয়ে বলার ও কেউ নাই। এভাবেই একদিন কিশোরী সাহারা দুরুদুরু বুকে নতুন জীবনে পা রাখে। বিয়ের সাতিদন পরেই স্বামী ঢাকায় চলে যায়। আপাত নিরীহ, নির্ঝন্ঝাট মানুষটিকে তার ভালই লেগেছে। শ্বশুর-শ্বাশুড়িকে ও মানুষ হিসাবে ভালই মনে হয়েছে, তবে মনে হয় একটু বেশী হিসেবী। সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েই সংসার শুরু করে সাহারা।
২.
"আব্বা, আপনার চা।" ফজরের নামাজ পড়ে জায়নামাজ ভাজ করছিল মালেক পাটোয়ারী।
" দেও মা দেও, কয়টা চা- মুড়ি খেয়ে ক্ষেতে যাই তাড়াতাড়ি। তোমার শ্বাশুড়ি কই?"
"আম্মা রান্নাঘরে, আমি পাঠায়ে দিতেছি।"
স্নিগ্ধ চোখে বউ'র চলে যাওয়া দেখলেন। শিক্ষিত, বড় ঘরের মেয়ে, অথচ একটুও অহংকার নাই। ছেলে বিয়ে করিয়ে কয়দিন একটু দুঃশ্চিন্তায় ছিলেন, না জানি বউ কেমন হয়। অনেক খোঁজ খবর করেই সমন্ধ করেছে তারপরে ও মনটা একটু কাঁটা হয়েছিল, আজকালকার পোলাপানের উপর ভরসা করা মুশকিল। ছেলে বিয়ে করানোর ৬ মাস পার হয়ে গেছে। বউ টা আসলেই ভাল, এখন মনটা হালকা লাগছে। নাহলে হিসাব গন্ডগোল হয়ে যেত, অন্তত বড় ছেলের বউ'র মতো হলে সংসারে এতদিনে আগুন লেগে যেত।
(চলবে................)
এই প্রথম গল্প লেখার দুঃসাহস দেখাচ্ছি, বুঝতে পারছিনা আদৌ কিছু হচ্ছে কি না। আপনাদে র পরামর্শ আশা করছি...
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ সকাল ৭:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তপা বলেছেন:
ধন্যবাদ আপনাকে, চেষ্টা করছি পাঠযোগ্য কিছু লিখতে..
একজন সুখীমানুষ বলেছেন:
যথেষ্ঠ ভালো হচ্ছে। +
লেখক বলেছেন: ধন্যবাদ সুখীমানুষ
বকলম বলেছেন:
তারপর?
লেখক বলেছেন: আসবে শীঘ্রই..........
কষ্টের নদী বলেছেন:
++++++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য । সাহস পাচ্ছি এগিয়ে যাওয়ার..
লেখক বলেছেন: চেষ্টা করছি, অপেক্ষা যেন তাড়াতাড়ি শেষ হয়..
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
লিখাটা আগেই পড়েছি-এখন জানিয়ে গেলাম-খোয়াল রাখবো।
লেখক বলেছেন: খেয়াল করার জন্য ধন্যবাদ..
নতুন রাজা বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ নতুন রাজা...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















চলুক