জীবনের অপর নাম জল
ভক্তি-ভালোবাসায় সে উজ্জ্বল
জলেরাও প্রেমে পরে জলের
ভিত হয় ভালোবাসা
প্রতিশ্র“তি সাথে থাকা
প্রতিরোধ ছলনা
যে অপরের জীবন দানে সাহায্য করে
আর যাই হোক
সে স্বার্থপর না।
জলেরা যখন জোড়া বাঁধে
তখন সবাই তাকে ঢেউ ডাকে
ঢেউ- এরা হেলে-দুলে চলে
একে অপরের ঘাড়ে মাথা রেখে
এপার থেকে ওপারে...
আমরা দেখি জল চলাচল
কবিরা বোঝেন জলের হালচাল
দেক্ষিণের হাওয়ায় সে মাতাল
পশ্চিমের হাওয়ায় সে উত্তাল
উত্তরের হাওয়ায় সে সরল
আর পূবের হাওয়ায় সে ভঙ্গাল
জলের উপর তুফান আসুক
আর তার মাঝে চর জেগে যাক
ঢেউয়েরা শক্ত করে একে অপরের হাত ধরে
সব সমস্যা মোকাবেলা করে
কারণ তারা ভালো- বাসতে জানে
বাঁকা উঠান তাদের নাচ ঠেকাতে পারে না
ভূমিকা, বিষয়বস্তু, উপসংহার এতসব দরকার পরে না
শর্ত, সময় - পারিপার্শ্বিকতা
এত সব কিছু ভেবে ভালোবাসা হয় না
ভালোবাসা হয় ভালোলাগা থেকে...
ভালোবাসা হলো ঈশ্বরের উপহার,
ধারণ করার জন্য স্থান দরকার।
সত্যিকার অর্থে
মানব মনে তারই অভাব
শ্বাসরূদ্ধকর অবস্থায়
মানুষের কাছে ভালোবাসা বাঁচে,
জলের কাছে ভালোবাসা হাসে
তাই জলেরা প্রকৃতির সবার তৃষ্ণা মেটায়
আর ভালোবেসে সবাই তাকে জীবন ডাকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

