আমার ক্ষুধা'
তার আগের দিন তেলাপোকা
তারও আগের দিন শুধু কিছু ছোটাছুটির অনুভব
আজ পেটের ভেতরে কী যেন হয়েছে?
পেটে কিছু দৌঁড়াচ্ছে না।
শুধু ঘুন পোকা কাঠ কাটার শব্দ কানের কাছে বাঁজছে.. .. ..
মনে হচ্ছে ঝিঁ ঝিঁ পোকা ডাকার তালে তালে ঝিমঝিম্ করছে পুরো শরীর।
শরীর ধরে রাখতে পারছি না তাই গাছের সাথে ঠেস্ দিয়ে বসে।
আজ একটা কথা মনে হচ্ছে বারবার...
বলতে খুব ইচ্ছে হচ্ছে... আচ্ছা বলি-
মানুষ না হয়ে যদি গরু হতাম
তাহলে পার্কের ঘাস খেয়ে পেটের দাবি মেটাতাম।
যদি কাক হতাম
ডাস্টবিনের ময়লা বা এটা- সেটাও তো খেতে পারতাম
পাশেই রাস্তায় রিক্সা- গাড়ি চলছে
সিগ্নালে থেমে গেলে ইচ্ছা করে, গিয়ে সাহায্যের হাত বাড়াই-
দু' এক বার চেস্টাও করেছি।
লজ্জায় হাত তুলতে পারলেও মুখ খুলতে পারিনি
কোনো গাড়িতে যখন কোনো ধনী মানুষের পোষা কুকুরকে
ঠান্ডা বাতাস আর পানীয় খেতে দেখি
আবসোস্ হয় যে- ঐ কুকুরের ভাগ্যটাও ভালো আমার ভাগ্যের থেকে।
আজ বহু কষ্টে হাত ও মুখকে এক সাথে মিলিয়ে -
একটি গাড়ির জানালায় নক্ করে পাশে দাঁড়াই
জানালার গ্লাসটি নামিয়ে পাঁচটি টাকা বাড়িয়ে দেয়।
টাকাটির কী যেন ক্ষমতা আছে, জানি না-
শুধু এতটুকু বুঝতে পেরেছি, হাতে নেওয়ার পর ক্ষুধা নাই।
এখন টাকাটি হাতে নিয়ে বসে। পেটে জ্বালা নেই, কোনো কিছুর দৌঁড় নেই
চোখে পানি আছে যাতে তৃষ্ণা মেটে না।
সাথে মার্স্টাস পাশের সার্টিফিকেট আছে যাতে পেট ভরে না।
আজ যা করলাম, তাতে অনুশোচনার দহন ও লজ্জা হচ্ছে.. .. ..
এই লজ্জা কী আমার না সার্টিফিকেটের- না কী জাতির???
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।