বৃস্টি নেমেছে
চোখের পাতা দুটো ছুঁয়ে দিতে
বর্যা নেমেছে আঁখি জল মুছে নিতে
কান্না বিলাস আমার, সবটুকু ধুয়ে দিতে
আহ্ কতদিন পর
অঝোর ধারায় বৃস্টি নেমেছে ।
বৃস্টি এসেছে আমার প্রেমিকার রূপে
দিয়েছে যে হাতছানি
ঘর থেকে ডেকে নিয়েছে আমায়
করিতে যে জলকেলি।
একটি দুটি ফোঁটা হয়ে শুরু
একটু থমকে ধরে
একটুকু হিমেল বাতাসের ছোঁয়ায়
অঝোর কান্নায় ঝরে পরে ।
আহ্ কতদিন পর
বৃস্টি নেমেছে
অঝোর ধারায় বৃস্টি নেমেছে
চোখের পাতা দুটো ছুঁয়ে দিতে
বর্যা নেমেছে, আঁখি জল মুছে নিতে
কান্না বিলাস আমার, সবটুকু ধুয়ে দিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


