(একটু প্রথম থেকেই শুরু করলাম )
আমি, নাসিম ও মজিব আমরা তিন বন্ধু, একই ক্লাসে পড়ি তবে ভিন্ন ভিন্ন কলেজে। গত সপ্তাহে আমাদের সবার কলেজ চার দিনের জন্য বন্ধ ছিল । এই সুযোগে আমরা আমাদের আগে থেকে করে রাখা প্লান টা কাজে লাগাতে একদম এই মিস করিনি।
ইতালিয়ান ও অনেক বাঙ্গালীদের কছে শুনে ছিলাম ইতালীর ভেনিজ অনেক সুন্দর শহর, সমুদ্রের মাঝে ভাসমান এই শহর।
আমরা থাকি মিলানো তে , মিলান থেকে ভেনিজের দুরত্ব প্রায় ৩০০ কি মি হবে। আমরা খুব ভোরে ট্রেনে চড়ে মিলান স্টশনে এলাম তার পর সেখান থেকে ভেনিজের উদ্দেশে অন্য এক ট্রেনে, সকালের নাস্তা ট্রেনের করলাম । আমাদের ট্রেন চলছে পাহাড়ের শহর বলে খ্যাত ব্রেশিয়ার পাহাড়ী এলাকা দিয়ে টিক টাক করে দুই ক্যমেরায় ছবি তুললাম । ব্রশিয়ার পরে ভেরোনা, ভিচেন্ছা হয়ে প্রায় চার ঘন্টা পরে আমরা পৌছালাম ভেনিজ স্টেশনে সেখানে পৌছানোর আগেই আমাদের আরো দুই বন্ধু তুহিন ও সুমন কল করেছিল যে তোরা কখন এসে ভেনিজে থামবি আমরা বলেছিলাম নামলে তোদের কল করবো ।
আমরা এখন ভেনিজ স্টেশনে ওদের কাউকে ফোন না করে আমরা স্টেশনটা ঘুরে দেখলাম অনেক বড় স্টেশন সাথেই মেগডোনাস হালকা পাতলা খানা সেরে নিলাম ওখান থেকেই। তার পর তুহিন কে কল করলাম। তুহিন কে নিয়ে আমরা চললাম আমার মামার বাসায় সেখানে বিশ্রাম করে,,, ওহ আপনাদের তো বলাই হয নাই যে সেদিন বাংলাদেশ এসেসিয়েশন ভেনিজ ও ভেনিজ বন্ধু মহল এ উদ্দ্যেগে ওখানে বৈশাখী মেলার আয়োজন ছিল । আমরা বিকালে সবাই মিলে সেই মেলাতে গেলাম মেলাতে ছিল হাজারো বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। সেখানে যাওয়ার পর দেখতে পেলাম আমাদের অনেক দেশীয় বন্ধু বান্ধব দের যাদের সাথে অনেক দিন পরে দেখা করতে পরে অনেক ভাল লেগেছিল। লন্ডন থেকে আগত শিল্পদের গান সকল বাঙ্গালীদের এক সন্ধার জন্য হলেও নিয়ে গিয়েছিল বাংলাদেশের কোন এক বাংলা গানের আসরে।
পরের দিন আমরা গিয়ে ছিলাম সমুদ্র সৈকতে সেখানে আমরা ছিলাম প্রায় দশ বার জনের মত নাসিমে কিছু বন্ধুরা এসছিল সবাই মিলে সাগরের পারে ফুটবল খেলালাম আর ছোট বেলার মত ডুবাডুবি করলামা কিছুক্ষন।
শেষের দিন আমরা সকাল সকাল বের হলাম ভেনিসের সেই পর্যটন নগরী ''সান মার্কোরের" উদ্দেশ্যে। সেখানে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় ৪০ মিনিটের মত এর মাঝে ২৫ মিনিটের মত আমাদের বাস চলছিল সমুদ্রের উপরে একটি ব্রিজের উপর দিয়ে। তারপর আমরা পেলাম সান মার্কোর সেই পিয়াচ্ছা হাজার হাজার পর্যটকদের ভিড় । সান মার্কের ভিতরে কত গুলো খাল যে রয়েছে তা আমাদের জানা নেই,সত্যিই মন কাড়ার মত শহর ভেনিজ ।
এবার দেখুন আমাদের তোলা কিছু ছবি...








(কচিঁ হাতের লেখা ভূল গুলো ধরিয়ে দিবেন)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



