খেলা শেষ সন্ধা হলে আবার ঘরে এসে পড়তে বসা, রাত ১০ পর্যন্ত আম্মু পাশে বসে সব বই গুলো পড়া হলে তার পরে ঘরের সবাই মিলে এক সাথে বসে খাওয়া দাওয়া করে ঘুম, ঘুম থেকে উঠে মসজিদে হুজুরের কাছে আরবি পড়তে যাওয়া আর সেখানে তো আরো মজার মজার কান্ড করে বসা, মসজিদ থেকে এসে কিছু খেয়ে আবার বাড়ির পাশের বন্ধুদের নিয়ে স্কুল।
আর বর্ষা এলে তো কোন কথায় নেই , হাজী বাড়ির বড় পুকুরে সবাই মিলে সাতার কাটা। আর বড় হাজী সাব এসেই তো সবাইকে একে একে ডেকে একটা করে কান মলা দিয়ে বলতো এতক্ষন পানিতে থাকতে নেই , বেশীক্ষন পানিতে থাকে জ্বর আসবে যে, আর এই হাজী বাড়ির আম তো আমাদের জন্য রাখাটাই ছিল দায়।
আজ অনেক অনেক দুরে আমার সেই সোনার ছোট্ট গ্রাম থেকে জানিনা আজ আমাদের সেই ছোট্ট গ্রামটা কেমন আছে, শুনেছি এখনো ছেলেরা আমাদের সেই মাঠে ক্রিকেট খেলে কিন্তু আমার যেমন মজা করতাম ওরাও কি সেই মজা করে হাজীদের পুকুর কি ওরা এখনো সাতার কাটে দল বেধে আর হাজীদের আম কি ওরা এখনো খায়।
আজ এই প্রবাসে থেকে অনেক মিস করছি সারা বাংলাকে আমার সোনার ছোট্ট গ্রামটা কে.....
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


