somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... খুব জানতে ইচ্ছে করে। শুনেছি শিশিরেরা নাকি তোমাকে কাঁদায়, ভেজায় কষ্টের বৃষ্টিতে তাই আমার ও মন চায় তোমার সাথে কাঁদতে, কষ্টের বৃষ্টিতে ভিজতে।
জানতে ইচ্ছে করে তোমার নামের রহস্য।


"সন্ধা তারা" সন্ধা তারা, কি আমার ডাকে সাড়া দিবেনা? ভাবছো আমি কাকে ডাকছি? হ্যা, তোমাকে, আমি তোমাকেই ডাকছি। তুমি যে আমার আকাশ কে করেছো উজ্জ্বল, আমি তোমাকে দেখতে চাই আমার খোলা জানালা দিয়ে সন্ধা শেষে মধ্য রাতেও ।
খুব জানতে ইচ্ছে করে তোমার নামের রহস্য।


"পুষ্প কলি" তুমি কি রাগ করেছো? আমি তোমাকে দেখতে চাই একটি ফুটন্ত গোলাপে যেন তোমার সুভাষে সুরভিত হয়। আমি তোমাকে দেখতে চাই আমার টপের একটি লাল গোলাপে চাই তোমার সৌরভ।
আর অনেক জানতে ইচ্ছে করে তোমার নামের রহস্য।]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28873842 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28873842 2008-11-25 03:24:07
আমার কিছু কথা..... ইতালী থেকে। আব্বা ভিসায় আসা পালাপান। তখন কথাটার অর্থ কিছুই বুঝতে পারিনি। তবে এখন কিছুটা বুঝতে পারেছি কেন ফ্যামিলীতে ভিসায় আসা ছেলে মেয়েদের আব্বা ভিসায় আসা পালাপান বলে।

আসল কথা হলো , বাংলাদেশ থেকে যে সব ছেলে মেয়ে ফ্যামিলী ভিসায় এখানে আসে বিশেষ করে যাদের বয়স ১৫ থেকে ১৮ এর মধ্যে এই ছেলেরা এখানে এসে সবাই হাই স্কুলে ভর্তি হয়। আস্তে আস্তে মিশতে থাকে এদেশের ছেলে মেয়েদের সাথে ( তবে সবাই না)। এদেশের ছেলেরা যেমন প্যন্ট কে পরে কোমরের একেবারে নিচে আমাদের দেশীয় ছেলেরাও ওদের দেখা দেখি তাই করে। চলা ফেরা কথা বর্তা চুলের স্টইল সব যেন হয়ে উঠে ইউরোপীয় ।

আর তখন বড়রা এদের দেখেই বলে দেখো আব্বা ভিসায় আসা ছেলেদের কি অবস্থা এরাই আমাদের দেশের বদনাম করবে এখানে।

কিন্তু কেন এই ছেলেদের এসব বলা হয়, যারা এই ছেলের আব্বা ভিসায় আসা ছেলে বলে কটাক্ষ করে । তারা এই সব ছেলেদের জন্য কি করছে তারা কেন এই ছেলের পারেনা বাংলার কালচারে বন্ধী করে রাখতে।


বাংলাদেশ থেকে আসা এই সব ছেলেরা ভুলতে থাকে আমাদের দেশীয় কালচার, অনেকে ছোট বেলায় এসে ভুলে যায় বাংলা কথা ও।

যখন আমরা ভুলতে থাকি বাংলার কালচার তখন তো কেউ আমাদের মনে করিয়ে দেয়না যে এটা করো না ওটা করো না। কেউ তো আমাদের আহব্বান করে বাংলার কালচার কে এদেশে প্রতিষ্ঠিত করতে।


আরেকটা বড় সমস্যা হলো , এখানে ছেলের মাঝে দলাদলি গড়ে উঠে ক্লাব আর সেই থেকে একদলের সাথে আরেক দলের ছেলেদের কথা কাটা কাটি এবং মারামারিও হয়ছে কয়েকবার।

আর আমরা এসব করিও তাদের মতো এক শ্রেনীর লোকদের ইন্দনে।



তবে নিবর সত্য যে কথা তা হলো , আমাদের কে কমই শিখানো হয় বাংলার শিল্প, সাহিত্য , কালচার।
আমার জানা মতে সারা মিলান শহরে নেই কোন লাইব্ররী যেখান থেকে আমরা বই নিয়ে পড়বো এবং মনে রাখবো বাংলাকে। এমন কোন কিছুই গড়ে উঠেনি আমাদের জন্য।


]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28871226 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28871226 2008-11-19 16:29:33
তুমি পাশে নেই বলে। কোথাও কেউ জেগে নেই
অশ্রু যুগলে নেই ঘুমের ছায়া,
ঘুম যেন অভিমান করেছে
আজ আর দেখা মিলবে না,
র্নিঘুমে কেটে যাবে সারাটি রাত।
কারন শুধু একটাই,
আজ তুমি পাশে নেই।

তাই বসে পরলাম, ডায়েরীটা নিয়ে
তোমাকে নিয়ে লিখবো কবিতা
গান আর ছন্দের কল্পকথা।
কলমটা একটুও কালি দিচ্ছেনা আমায়,
ও যেন আজ রেগে আছে ।
কারন শুধু একটাই
তুমি পাশে নেই বলে।

দক্ষিনের জানালা খুলে দিয়েছি
দেখবো চাঁদের মায়বী মুখ।
চাঁদটা যেন বারবার
তোমার রুপের কাছে হার মানছে
আর লজ্জায় লুকাচ্ছে মেঘের আড়ালে।
এ দৃশ্য দেখে,
আমার হৃদয়ে আনন্দের জোয়ার বইছে
তবে এই জোয়ারের কোনই মূল্য নেই।
কারন শুধু একটাই
আজ তুমি পাশে নেই।






মিলান, ইতালী।
রাত : ১: ৩৫ , তারিখ : ১০/১১/২০০৮ । ]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28867048 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28867048 2008-11-10 06:49:59
ভালবাসা !!! ... (একটি ছোট গল্প লেখার প্রচেষ্টা)। রিপা: মনে হচ্ছে তুই অনেক ব্যস্ত, যা মাঠে যা বন্ধুদের নিয়ে আড্ডা দে, না আমার কিছুই বলার নেই।

রিপার মন খারাপ, আবির কে কি যেন বলতে গিয়েও থেমে গেল।

আবির ও রিপা একই ফ্লাটের দুজন, একই কলেজের ছাত্র ছাত্রী । দুজন দুজনের বাসাতে যায়, আড্ডা দেয় । পড়াশুনা থেকে শুরু করে কোচিং সব একই সাথে করে। ওরা দুজন দুজনের ভাল বন্ধু। ছোট বেলা থেকে নিয়ে এ পর্যন্ত ওদের মাঝে গড়ে উঠেছে ভাল এক সম্পর্ক যা বন্ধুত্বের চেয়ে একটু বেশী। রিপার অনেক ভাললাগতে থাকে আবির কে, আবিরের ও একটু একটু , আর এই ভাল লাগা থেকেই ভালবাসার জন্ম রিপার হৃদয়ে। অনেক দিন যাবৎ বলবে বলবে ভাবছে রিপার সেই ভালবাসার কথা, কিন্তু ভয়ে ভয়ে আর বলা হয়ে উঠেনা।

একদিন , আবির আর রিপা ঘুরতে বের হয় কলেজ ফাকি দিয়ে, আজ রিপার ইচ্ছা আবির কে বলবে ওর মনের লুকানো সব কথা, ওরা বসে কোন এক নির্জনতায় , রিপা এই কথা সেই কথা হাজারো কথা বলতে থাকে , বলে ওর বান্ধবী সুমি আর রবিনের প্রেম ভালবাসার কথা। একবার বলতে চাই আবার থেমে যায়, মনে মনে ভাবে , আবির যদি আমার এই প্রস্তাব মেনে না নেই, তবে ওর সামনে ও মুখ দেখাবে কি করে। রিপা একবার আবির কে প্রশ্ন করে , আবির, তুই কি কাউকে ভালবাসিস?
রিপা যখন এই কথাটা আবির করে বললো , রিপার মুখে কেমন যেন ভয়ের ছাপ, কথাটা বলার পর পরই ঘাম মুছছে চেহরা থেকে।
রিপা ওর ডায়েরীটা বের করে আবির কে বলে আবির একটা ছোট কবিতা লিখেছি শুনবি? আবির বলে, তুই কবিতাও লিখিছ আবার কবে থেকে, হা হা শুনবো,
রিপা কবিতাটা পড়তে থাকে...

"একা একা হেটে চলেছি
হাটছি তো হাটছিই,
নিঃসঙ্গ পথ চলা,

আমার এই পথ চলায় হঠাৎ
রোদের আলো,
কে জানি হাটছে আমার পিছু পিছু
ও যে ছায়া আমার।

আজ আমি নির্ভিক
সেও হেটে চলছে আমার
হাতে রেখে হাত
প্রভাত শেষে রোদলা দুপুরে।

তবে কেন যেন ভয় হয়
দিনের শেষে রাতের আগমনে
সে কি থাকবে আমার সাথে।"

আবির : অনেক সুন্দর লিখেছিস তো তুই, থাকবে মানে তোর ছায়া সারাক্ষন তোর পাশে থাকবে। যদি না থাকে তবে আমায় বলিস , কেমন করে থাকতে হয় আমি ওকে শিখিয়ে দিবো।

লেখাটা কিন্তু অনেক ভাল লেগেছে আমার।
রিপা : শুধুই কি ভাল লেগেছে?আর আমি যদি বলি লেখাটা তো....
আবির : কি থামলি কেন বল, কি বলতে চাইলি, বলতে গিয়ে থামবি না , বল লেখাটা আমার কি???
রিপা : না, কিছুনা ।

আবির কিছুটা বুঝতে পারে কেন রিপা আজ ওকে এখানে নিয়ে এসেছে, আর কেনই বা ওকে এই কবিতা শুনাচ্ছে, বলছে প্রেম ভালবাসার কথা।
আবির চুপ করে থাকে কিছুক্ষন পরে কথা ঘুরাবার চেষ্ট করে ।
তবে রিপাও আজ অনেক সাহস নিয়ে এসেছে, আজ বলবেই কিছু ।

হঠাৎ রিপা জানতে চায়,
আবির তোর কি কাউকে ভাললাগে,তুই কি কাউকে ভালবাসোস, তোকে কি কেউ ভালবাসে?

আবির অনেকক্ষন চুপ করে থেকে, বলে... (চলবে...)









]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28866078 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28866078 2008-11-07 23:14:04
যেমন করে শেষ হয় একটি জীবন।
প্রতিটি "সকাল" যেন আমার কাছে একটি নবাগত নিষ্পাপ শিশু।
শিশুটি যেমন দিন, মাস , বছর পেরিয়ে বড় হতে থাকে আর দেখতে পাই আলো কিংবা আধারের পথ। কখনো খুজে পায় সুখ আবার আবার খুজে পায় সীমাহীন কষ্টের জীবন।

আমার জীবনের প্রতিটি সকাল ঠিক তেমনি, সূর্যোদয়ের পর পর শুরু হয় আমার একটি জীবন। ২৪ ঘন্টার এই জীবনে, আমি অনেক কিছু দেখি অনেক কিছু শিখি, মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনটা কে অনেক ইনজয় করি। এই জীবনে আমি স্বপ্ন দেখি, অনেক কেউ স্বপ্ন দেখায় আবার কারো স্বপ্ন ভেঙ্গে দেই। এই জীবনে আসে কাল বৈশাখী ঝড় আবার কখনো বসন্ত।

রাতে বিছানায় গিয়ে আমার এই জীবনের হিসার কষি মাঝে মাঝে অনেক কান্না পায় সেদিনের সেই ছোট্ট জীবনটার জন্য। সেদিন থেকে শিক্ষা নিয়ে পরের দিনের নতুন জীবনের প্রত্যাশায় চোখ বন্ধ করি।
]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28865947 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28865947 2008-11-07 17:25:10
প্রতিশোধ। (একটি ছোট ভূতের গল্প)

টেবিল ঘড়ির টিক টিক আওয়াজে ঘুমের সাথে বন্ধুত্বটা ভালই জমে উঠেছিল শাহরিয়ার শাকিলের। একা এক রুমে ঘুমায় শাকিল বাবা মা আর একটি মাত্র বোন তারা ঘুমায় শাকিলের পাশের রুমগুলোতে। শাকিলের বাবা মা আজ বাসায় নেই, বেড়াতে গিয়েছে দুদিনের জন্য তাদের এক বন্ধুর বাসায়। বাসায় আজ শাকিল আর ওর ছোট বোন সাদিয়া। সাদিয়া ও ঘুমিয়ে আছে ওর রুমে।

মধ্যরাতে, কোন এক মেয়ের নাক ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল শাকিল, অনেকক্ষন যাবৎ শুনতে পাচ্ছিল আওয়াজটা তবে চোখ খুলে তাকায়নি কে কাঁদছে। আওয়াজটা বন্ধ হল, এখন আর কোন শব্দই শুনতে পাচ্ছিল না শাকিল।

হঠাৎ শুনতে পেল,
কার হাত থেকে যেন ছুরি পরলো মেঝের উপর এবং শুনতে পেলো " আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আমি আমার ভালবাসার মানুষ হত্যার বদলা নিতে পেরেছি" এই বলে অট্রহাসিতে মেতে উঠছে কোন এক ষোড়শী ।
এক লাফে বিছানা থেকে উঠে শাকিল, উঠেই দেখতে পায় ওর রুমেও রক্ত আর রক্ত। রক্তের উপর পা দিতে শাকিলের সমস্ত শরীর কাঁপছিল তার পরেও সাহস নিয়ে রক্তে পা দুটি লাল করে ওর রুমের দরজা খুলল।
দরজা খুলেই দেখতে পেল ওর রুমের সামনের ফাকা জায়গাটা রক্তাক্ত, যেন রক্তের বন্যা বয়ে গেছে পুরা বাসাটা। মেঝের উপর পরে আছে একটি মেয়ের গলা কাটা লাশ। শরীর টা পরে আছে এক প্রান্তে আর মাথাটা পরে আছে আরেক প্রান্তে আর পাশেই বসে আছে যার অট্রহাসিতে জেগে উঠে শাকিল সেই মেয়েটি হাতে একটি রক্তাক্ত ছুরি।
শাকিলের পায়ের আওয়াজ পেয়েই বড় বড় চোখে মাথা তুলে তাকায় সাদা শাড়ী পড়া মেয়েটি।
শাকিল সাহস নিয়ে মেয়েটাকে প্রশ্ন করে তুমি এই মেয়েটা কে খুন করেছো কেন?
মেয়েটি বলে : ও আমার ভালবাসার মানুষ কে কেড়ে নিয়েছে শুধু তাই নয় অনেক কষ্ট দিয়েছে এখনো অনেক কষ্ট দিচ্ছে আর তা আমি সহ্য করতে পারিনি তাই আমি ওকে খুন করেছি।
শাকিল : তবে আমার বাসায় কেন?
তোমার বাসায় মেয়েটা দৌড়িয়ে এসেছে তুমি মেয়েটাকে চিনতে পারোনি? ওই দেখে ওর মাথাটা হাতে তুলে দেখো ওর তোমার প্রমিকা শ্রাবণী ও তোমার সাথে প্রেমের অভিনয় করতো আর আমার ভালবাসার মানুষটির সাথেও প্রেমের অভিনয় করতো । এখন তুমি চাইলে আমাকে খুন করতে পারো আমার আর এই পৃথিবীতে বাঁচান কোন ইচ্ছাই নেই। আমি আমার সব হারিয়েছি , হারিয়েছি আমার প্রেম ভালবাসা সব সব। ]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28863605 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28863605 2008-11-02 19:05:13
আমি এক ক্লান্ত পথিক...

অনেকটা পথ হেঁটেছি, এখন আর পারছিনা আমি আজ বড়ই ক্লান্ত আর একটুও সামনে পা বাড়াতে মন চায়না।


আমার চলার পথে মেঘগুলো আমায় ছায়া দিতো, এখন রোদের প্রখরতা এতোটাই বেড়েছে যে মেঘ এখন আমাকে আর ছায়া দিতে চায়না।

মেঘগুলো আমাকে ছায়া না দেওয়ার আরেকটা কারন ও আছে , আমি অনেক সার্থপর নিজের বেলায় ষোল আনা আর পরের বেলায় চার আনা। তাই ওই মেঘগুলোর সাথে আমার প্রায়ই মান অভিমান হতো । আমার মেঘগুলো অভিমান করে অনেক মন খারাপ করে থাকতো, দেখে মনে হতো এখনি বুঝি কাঁদবে আর তাদের নয়ন জলে ভিজাবে আমায় ।
অনেক খেলা করতাম মেঘদের সাথে তবে এখন আর পারিনা। এখন মেঘগুলো খেলা করে রোদের সাথে, একবার রোদ এসে দেখায় তার সোনালী মুখ মেঘ কে, আবার কখনো মেঘ গুলো পাখির মতো ভেসে বেড়ায় দুর আকাশে দুরের সাথে পাল্লা দিয়ে।

চলার পথে আবার অনুভব করলাম মেঘের ছায়া তাই অনেকটা র্নিলজ্জের মতো মন চাইতো মেঘ কে আপন করতে চেয়েছিলাম। আমি যে একটা পাগল তা আমি এতো দিনে বুঝতে পেরেছি। মেঘদের আপন করা এতো সহজ না।

কোথায় আমাদের অবস্থান আর কোথায় মেঘদের অবস্থান !!! মেঘদের আপন করতে পারে শুধু রোদেরা।

আমরা পারি শুধু মেঘদের কাছ থেকে ছায়া নিতে মেঘদের কিছুই দিতে পারিনা তাই মেঘরা আমাদের আপন হয়না ।




]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28863180 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28863180 2008-11-01 23:12:33
মন চায়. <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" />
মন চায়,
তোমার হাতে রেখে হাত
কোন এক পরন্ত বিকেলে
গুধূলীর সাথে মিশে গিয়ে
সাথী হয় ঐ রক্তিম সূর্যের।
জানি তা সম্ভব নয়,
তার পরেও কেন যেন মন চায়।

মন চায়,
তোমাকে পাশে নিয়ে বসি
কোন এক নির্জন নিরবতায়
রাখি তোমার চোখে চোখ
বাঁকা চোখে তাকাবে আমার দিকে
পাগল করবে আমায় তোমার হাসিতে।
জানি তাও সম্ভব নয়,
তারপরেও কেন যেন মন চায়।

মন চায়,
তোমাকে নিয়ে স্বপ্ন সাজাতে
স্বপ্ন ভেলায় ভেসে বেড়াতে,
ভাসতে ভাসতে হারাবো দুজন
অজানা ঔ সমুদ্র সৈকতে
ফিরবো না কোন দিন সেথা হতে।
জানি তাও সম্ভব নয়,
তারপরেও কেন যেন মন চায়।

]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28859146 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28859146 2008-10-24 19:23:18
একটি কল্পনার Love Story (২য় পর্ব) ।
আবির , নাম্বারটা ডায়েল করতেই, ওপাশ থেকে , মিষ্টি গলায় সালামের আওয়াজ ভেসে এলো। আবির ইচ্ছে করেই সালামের জবাব না দিয়ে , বললো , ইসকুজি কি এ লেই?

ওপাশ থেকে ইভা বলে উঠলো , আম্মু কোন ইতালীয়ান যেন ফোন করেছে।
আর আমরা তো ফোন কেটে হাসতে হাসতে নেই।

আবির আর নাঈম কলেজ শেষে বাসায় ফিরছে,
আবির : Ok নাঈম ভাল থাক , আর হে শোন, বিকালে পার্কে আসিছ, কথা আছে। Ok আসবো।

নাঈমের কথায় কথায় ইভার প্রশংসা , নাঈম যখন বলতেছিল, ইভার কথা বলার স্টাইল, ওর চোখ, মায়াবী চেহেরার কথা, একবারে পারফেক্ট একটা বাঙ্গালীর মেয়ের কথা।
আবিরের মনটাতে কে যেন একটু নাড়া দিয়ে যাচ্ছে , নাঈমের কথা শুনে ইভাকে অনেক দেখতে ইচ্ছে করছিল আবিরের।
কিন্তু বললেই তো আর দেখা করা যায়না।

সাইকেলের উপরে বসেই ইভার কথা ভাবছিল আবির, পথেই ইভার আব্বু আশরাফ সাহেবের সাথে দেখা।

আবির: আসসালামু আলাইকুম আংকেল, কেমন আছেন?
আশরাফ সাহেব : ভাল বাবা, তুমি কেমন আছো, পড়াশুনা কেমন চলছে, তোমার আব্বু আম্মু কেমন আছে?
আবির : হ্যা, আংকেল বাসার সবাই ভাল।
আশরাফ সাহেব : আবির তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার আন্টি আর আমার দুই মেয়ে ওরা চার দিন হয়েছে এসেছে , এখন কি করতে হবে এ বিষয়ে আমি তেমন ভাল জানিনা তুমি একটু টাইম নিয়ে আসতে পারবে ।
তোমরা তো অনেক দিন যাবৎ এখানে আছো সব জানো ।
আবির : ঠিক আছে আংকেল দেখি আজ সন্ধ্যায় আসতে পারি কি না।
আশরাফ সাহেব : Ok , এসো তাহলে আমি সন্ধ্যায় বাসায় থাকবো।

বিকালে আবিরের সাথে নাঈমের দেখে পার্কে নাঈম কে আশরাফ সাহেবের কথা বললো , আজ সন্ধ্যায় যে আবির ইভাদের বাসায় যাচ্ছে সেই কথা ও বললো । নাঈম বললো আমি ও কিন্তু যাবো তোর সঙ্গে।
নাঈম আবির কে বললো আজ সন্ধ্যায় তুই দুইটি চাঁদের মুখ দেখবি।
আবির
: দুইটি মানে ,
নাঈম: একটি হচ্ছে ইভার আরেকটি আকাশের চাঁদ।
আবির :
ঠিক আছে দেখা যাবে।

সন্ধ্যার একটু পর পরেই আবির আর নাঈম চললো আশরাফ সাহেবের বাসার দিকে... (চলবে)
]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28855189 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28855189 2008-10-15 22:04:44
শরীয়তপুর ও মাদারীপুর বাসী ব্লগারদের প্রতি ...
শরীয়তপুর বা মাদারীপুর বাসী ব্লগারদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা যারা দেশে আছেন, সকলে শরীয়তপুর ও মাদারীপুর নিয়ে কিছু লিখুন। প্রবাসে থেকে অনেক মিস করছি আমার প্রিয় শহর শিবচর (মাদারীপুর) এবং নড়িয়া (শরিয়তপুর) কে যেখানে আমি বড় হয়েছি এই দুই এলাকার পথের ধুলি এখনে আমার গায়ে লেগে আছে বলে মনে হয় মাঝে মঝে।
যদি কেউ থেকে থাকেন প্লিজ শিবচরের এবং নড়িয়ার কিছু ছবি পোষ্ট করুন।

ধন্যবাদ সবাই কে...]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28851221 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28851221 2008-10-05 16:56:51
নোকিয়ার এক আজব সেট আসছে ...



আসুন এই সেটের ভিডিওটা দেখে নেই।
http://www.youtube.com/watch?v=IX-gTobCJHs

The Morph concep
Launched alongside The Museum of Modern Art “Design and The Elastic Mind” exhibition, the Morph concept device is a bridge between highly advanced technologies and their potential benefits to end-users. This device concept showcases some revolutionary leaps being explored by Nokia Research Center (NRC) in collaboration with the Cambridge Nanoscience Centre (United Kingdom) – nanoscale technologies that will potentially create a world of radically different devices that open up an entirely new spectrum of possibilities.

Morph concept technologies might create fantastic opportunities for mobile devices:

Newly-enabled flexible and transparent materials blend more seamlessly with the way we live
Devices become self-cleaning and self-preserving
Transparent electronics offering an entirely new aesthetic dimension
Built-in solar absorption might charge a device, whilst batteries become smaller, longer lasting and faster to charge
Integrated sensors might allow us to learn more about the environment around us, empowering us to make better choices



In addition to the advances above, the integrated electronics shown in the Morph concept could cost less and include more functionality in a much smaller space, even as interfaces are simplified and usability is enhanced. All of these new capabilities will unleash new applications and services that will allow us to communicate and interact in unprecedented ways.
]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28848617 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28848617 2008-09-27 19:15:07
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ এই গানের লিংকটা আমার খুব দরকার। Youtube থেকে হলেও চলবে, বা এমন কোথাও যেখান থেকে ডাউনলোড করা যেতে পারে।

আগাম ধন্যবাদ সাথে ঈদের শুভেচ্ছা।]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28847470 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28847470 2008-09-24 19:04:10
একখানা পিচ্চি কবতে...<img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />

তুমি...

তুমি আমার,
কল্পনার আকাশের চাঁদ,
চাঁদের আলো রাতের জোসনা।

তুমি আমার,
ভুরের সূর্যোদয়, রোদলা প্রভাত,
মনের আকাশের ডানা মেলা বিহঙ্গ।

তুমি আমার,
স্বপ্প কাননের একটি মাত্র গোলাপ,
মনের ফুলদানিতে সাজানো রজনীগন্ধা।

]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28845259 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28845259 2008-09-19 15:50:29
ফালতু পোষ্ট... ( ছবিটা ভাল না লাগলে পয়সা ফিরত) কি করুম, ভাল্লাগতাছেনা তাই একটা আজাইরা পোষ্ট দিলাম।]]> http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28844420 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28844420 2008-09-17 17:28:35 পেন্সিল দিয়ে কি না করা যায়? (ছবি পোষ্ট)

এক বন্ধুর দিয়েছিল ছবি গুলো ভাল লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে হলো কেমন লাগলো জানাবেন।

]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28843517 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28843517 2008-09-15 15:56:50
somewhere in ...bolg এ পুকুর লেখা দেখে মনে হৃদয় আয়নায় ভেসে এলো এক করুণ ঘটনা... " style="border:0;" />



মানুষের জীবন চলার পথে ঘটে যায় হাজারো করুণ ঘটনা, এমনি এক ঘটনা ঘটে ছিল আমার জীবনেও।

আমার বয়স তখন কত ছিল মনে নাই তবে যা ঘটেছিল সব মনে আছে। পরীক্ষার পর প্রতি বারের মতে সেই বার ও গিয়ে ছিলাম নানা বাড়ি বেড়াতে।
তখন ছিল ছিল বর্ষাকাল,মামাতো ভাই আমাকে নিয়ে নৌকা দিয়ে ঘুরতে যাবে তাই আমাকে নিয়ে নৌকায় বসালো আর আমাকে বলে দিয়েছিল পানিতে হাত না দিতে। আমি ও ভদ্র ছেলের মত বসে আছি। আমার সেই মামাতো ভাই আমার চেয়ে চার বছরের বড় । সে সাঁতার জানতো আমি জানতাম না। আমাদের দুজন কে নৌকায় দেখে ছোট মামা আমাদের বলেছিল নৌকা নিয়ে দুরে কোথাও যাইসনি পুকুরের ভিতরে থাকিস।

নৌকাটা ছিল অনেক বড় আমি নৌকার সামনে বসে আছি আর মামাতো ভাই বইঠা দিয়ে নৌকা বাইছে। আমরা পুকুরের চারোপাশ দিয়ে ঘুরতেছি, এমন সময় পুকুরের একপাশে ছিল একটি হিজল গাছ, সেই গাছের সাথে নৌকা গিয়ে ধাক্কা লাগলে আমি সামনে থেকে পানিতে পড়ে যায়। আমাকে উঠাতে মামাতো ভাইও দেয় লাফ কিন্তু অঠাই পানি হওয়ায় সে আমাকে নিয়ে নৌকায় উঠতে পারছিলনা তাই সে চিৎকার করে বাড়ির সবাই কে ডাকছিল আর আমাকে একবার পানিতে থেকে উপরে উঠিয়ে তোলে আবার নিচে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন এসে আমাদের পানি থেকে উদ্ধার করে ।

সেই দিন আমার জানা হয়েছে মানুষ পানিতে পড়লে কি অবস্থা হয়, আর কত লিটার পানি যে খেয়েছিলাম আমি তার ইয়াত্তা নেই আর আমার মামাতোর তো বারোটা বাজিয়ে ছিল বড় মামা আমাকে নিয়ে কেন নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিল সেজন্য।

এখনো মনে পড়ে সেই দিনের কথা... ]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28840836 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28840836 2008-09-09 19:39:00
কমেন্টসে কিভাবে ছবি পোষ্ট করবো? (সাময়িক পোষ্ট)
জানালে উপকৃত হবো।

]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28839965 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28839965 2008-09-07 15:43:21
ইসলামিক ক্যালিগ্রাফি


ক্যলিগ্রাফিগুলো Click This Link থেকে নেওয়া হয়েছে।]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28837802 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28837802 2008-09-02 14:22:49
আর ২০ মিনিট পরে ইফতার করবো... আজ যারা যারা রোজা রেখেছেন সবাইকে আমার সাথে ইফতারের আমন্ত্রন।
আমার এই দুই বন্ধুর আম্মুরাই আজ ওদের রেখে বাংলাদেশে।

আজ যারা যারা রোজা রেখেছেন সাবাইকে আমার সাথে ইফতারের আমন্ত্রন। ]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28837600 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28837600 2008-09-01 23:56:08
আসুন একটি মজার ভিডিও দেখি... http://www.youtube.com/watch?v=wCtLKrhR168]]> http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28836847 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28836847 2008-08-31 00:07:28 সব কিছু অজানা.. হেঁটে চলা ভালবাসার পথে... ২য় পর্ব (ছোট গল্প) Click This Link

মেয়েটার সাথে কথা বলবে আজ সকাল আমাকে কল করে বলেছে , আমি বললাম দেখিছ মেয়ে যেন আবার বকা বকি করে অপমান করে না দেয়। অপু আমাকে বললো আরে আমার তো মনে হয়না সেরকম মেয়ে হবে।
জানিস আসলে মেয়েটা যে ইতালীতে থাকি তা তুই ওকে দেখলে বুঝতেই পারবিনা, যেন পারফেক্ট একটা বাঙ্গালী মেয়ে, দেখে মনে হবে যেন বাংলাদেশেই আছে, মেয়েটাকে দেখে অনেক ভদ্র মনে হয়েছে, তাই আজ আমি কথা বলবোই।
আমি বলে দিলাম যা ইচ্ছা কর, তবে যাই হোক না কেন আমাকে কিন্তু জানাবি কিন্তু। ok জানাবো বলে ফোনটা রাখলো অপু।
পরে আমিই আবার কল করে জানতে চাইলাম, প্রথমে ওর সাথে কি বাংলা বলেই শুরু করবি নাকি ইতালীয়ান বলবি? অপু আমাকে বললো আচ্ছা তুই এই বলতো কিভাবে শুরু করবো । আমি সোজাসোজি বলে দিলাম বাপু আমি কিছু জানিনা তোর যা ইচ্ছা বাংলা ইতালিয়ান যেভাবে পারিছ শুরু করে কথা বলতে পারিছ তবে আমি শুধু ভাল একটা নিউজ শুনতে চাই।
পরে ক্লাস শেষে বাসায় এসে আমাকে ফোন দিয়ে বলে দোস্তো দোয়া করিছ, আরেকটু পরেই যাবো, জানিস আমার না অনেক ভয় হচ্ছে মেয়েটা যদি আমাকে খারাপ কিছু বলে ফেলে বা খারাপ মনে করে ।
আমি, সান্তনার বাণী শুনিয়ে দিলাম, আরে তোর মতো এমন হ্যন্ডসাম একটা ছেলেকে খারাপ কিছু বলতেই পারবেনা আর তুইতো খারাপ কিছু বলবি না তে তোকে খারাপ মনে করবে।

অপু প্রতিদিনের মতো আজও সিঁড়ি বেয়ে উঠছিল আর ওর ভিতরে নাকি কম্পন শুরু হয়ে যাচ্ছিলো, পরে সিড়ি থেকে উঠে বাস স্টান্ডে দাড়িয়ে অপেক্ষা করতে না করতেই দেখতে পেলো যে বাসটা আসতেছে, বাস যতই কাছে আসছে অপুর কম্পন ততই বাড়ছে।

মেয়েটা বাস থেকে নামতেই অপু বললো : ইসকুজি, পচ্ছো কিয়েডেরা উনা কজা? ( ইসকিউস মি , আপনর কাছ থেকে একটি বিষয় জানতে পারি?),
মেয়েটা : ছি, চেরতো, ( হ্যা, অবশ্যই) কজা ভই সাপেরে? ( বলুন কি জানতে চান?)
অপু: আ কুই বিচিনো চে কোওয়াল কে নেগোছছিও দি টেলেফোনে ও ইন্টারনেট পয়েন্ট? ( নিকটেই কি কোন ফোন বা ইন্টারনেট পয়েন্ট আছে?)
মেয়েটা : ও ছি, ইউ লাফোরো উন ইন্টারনেট পয়েন্ট. সে ভই আনডিয়ামো
ইনছিয়েমে, আ কুই বিচিনো। ( হ্যা আছে, আমি নিজেই তো কাজ করি একটা নেট পয়েন্টে এই তো কাছেই যদি আপনি চান আমার সাথে যেতে পারেন।
অপু : ওকে আনডিয়ামো, ( ঠিক আছে চলুন)
মেয়েটা : দি দভে সেই দি বেল্লো? ( তুমি কোন দেশের?)
অপু : মুখ ফিরিয়ে মুচকি হেসে বলে, ছনো বাংগালেজে। ( আমি বাঙ্গালাদেশী)
মেয়েটা : ও আপনি বাংলাদেশী , সরি আমি আসলে বুঝতে পারিনা,
( চলবে....)]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28834878 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28834878 2008-08-25 20:10:35
সব কিছু অজানা.. হেঁটে চলা ভালবাসার পথে... (ছোট গল্প) এমনি এক পরিবেশ থেকে উঠে আসে অপু। কিন্তু জীবন তরী নিয়ে আজ যে কোন কারনে পরিবারের সবাই আজ ইতালীতে।
পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম জব, সকাল থেকে নিয়ে দুপুর একটা পর্যন্ত ক্লাস, পরে বাসায় এসে একটু বিশ্রাম নিয়ে আবার ছুটে চলা চার ঘন্টার একটি কাজের জন্য । এই কাজই অপুর হাত খরচের টাকা এনে দেয় নিতে হয় ওর সংসার থেকে টাকা মাঝে মাঝে কিছু টাকা দেয় ওর আম্মুর হাতে ।


একদিন,
অপু কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পাতাল ট্রেন থেকে ইলেক্টিক সিড়ি দিয়ে উপরে উঠতেই শুনতে পায় কে যে আস্তে আস্তে বাংলায় কথা বলছে, চোখ তুলে তাকাতেই দেখে কোন এক বাঙ্গালী মেয়েকে চোখে কালো ফ্রেমের চশমা, আর গায়ে কালো কামিজ, তার গায়ের সাথে কামিজটা মানিয়েও ছিল বেশ। তখন শুধু বার বার তাকিয়েই ছিল অপু ২০ সেকেন্ডের এই দেখা। অপু যখন মেয়েটাকে দেখছিল তখন যেন সিড়িটার গতিবেগ দ্বিগুন বেড়ে যায়। সেদিন কাজ থেকে ফেরার পর অপু শুধু মেয়েটার কথায় ভাবছিল, আর রাতে আমাকে কল করে এসব বলছিল।
কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এতো ছিল অপুর প্রথম দেখে এখন যা হচ্ছে অপু প্রতিদিন ঔ মেয়েটার একই জায়গায় দেখা হয় হয়তো বা সিড়ি দিয়ে নামছে ওরা দুজন নয়তো বা অপু উঠে গিয়ে দেখে মেয়ে বাস থেকে নেমে ট্রেনের জন্য নিচে নামবে, আর যদি দেখা নাও হয় অপু ইচ্ছে করেই দাড়িয়ে অপেক্ষা করতে থাকে মেয়েটাকে দেখার জন্য।
মেয়েটার সাথে কথা বলার জন্য অপু পাগল প্রায়, আমাকে সেদিন বলেছে ও নাকি মেয়েটার সাথে কথা বলবে..... (চলবে)]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28834850 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28834850 2008-08-25 18:16:30
মোবাইল প্রেমিকা থেকে সাবধান... পড়াশুনা চলছো কোন রকম কিন্তু বন্ধু বান্ধবীদের নিযে আড্ডাটা মুটেও মিস নেই। রোজ কথা হয় আড্ডা হয় তার পরেও চলে সাপ্তাহিক একটা জমজমাট আড্ডা।

এই কথা গুলো বললাম এই কারনে এমন এক আড্ডাই গিয়ে আমার এক বন্ধু আসিফ পেয়েছিল অপূর্ব সুন্দরী, এক কথায় ডানা কাটা পরীর দেখা, সেই ডানা কাটা পরী আসিফের ঘুম হারাম করে দেয়। যেভাবেই হোক কয়েক দিনের মধ্যে আসিফ ঐ ডানা কাটা পরীর সেল ফোন নাম্বার টা কালেকট করে। প্রথমে শুরু হয় মোবাইলে প্রামালাপ। আসিফ মাঝে এসে অনেক গল্প করতো । আসিফ বলতো রিপা নাকি ওর জীবনটা কে ফুলে ফুলে সাজিয়ে দিবে। সত্যিই এখন বড়ো দুঃখ হয় আসিফের জন্য । কারন এখন জানতে পেরছি আসলে রিপার আসল পরিচয়। রিপার কাজই হলো ছেলেদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে দু তিন মাস ভালই প্রেমের অভিনয় করে পরে দুর হ বলে আরেক টা কে ধরবে।

এসব জানার পর এখন যখন রিপাকে দেখি তখন আমরা বন্ধুরা সবাই মোবাইল প্রমিকা বলে একটু হলেও মজা করি। আর আসিফের মত যেন কারো মোবাইল প্রমিকাদের হাতে আহন হতে না হয় তাই আমার এই ছোট্ট লেখা।
তবে এসব মোবাইল প্রমিকাদের চিনতে পারাটাই হচ্ছে সবচেয়ে টাপ ব্যপার। আবাবো হুশিয়ারী সংকেত সাবধান মোবাইল প্রমিকাদের থেকে।
]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28833647 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28833647 2008-08-22 17:58:04
আমাদের আর ঠেকায় কে? আমরা দুই ভাই এখন সা.ইনের ব্লগার..<img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" />
সেদির আমার দেখা দেখি আমার ছোট দুই ভাই বাংলা টাইপিং শিখতে চাইলো পরে ওদের বাংলা টাইপিং শিখালাম। সা.ইনে আমাকে ব্লগিং করতে দেখে ওদের একজন ব্লগিং করার ইচ্ছা পোষন করলে সেদিন রেজিস্ট্রশন করালাম আর কাল মামুন একসেস পেয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন।

মামুনের ব্লগ দেখুন http://www.somewhereinblog.net/blog/mamun_93]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28833252 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28833252 2008-08-21 17:15:23
<img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_05.gif" width="23" height="22" alt=":D" style="border:0;" />আর পারছিনা গুরু..... ( পেরোডী)<img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_05.gif" width="23" height="22" alt=":D" style="border:0;" /> বহু টিপাটিপি করে
সেই যে করেছি শুরু
আর পারছিনা গুরু।

সবার পোষ্টে কমেন্টস ভরা
কারোটা স্টিকি করা
সবাই বলে আগে লেখা পড়ো
পরো করো লেখা শুরু
আর পারছিনা গুরু।

অবশেষে মাথায় একটি বুদ্ধি এলো
কমেডি লেখার স্বপ্ন এলো,
গোবর ভারা এ মাথায়
হবে না বুঝেছি হায়।

আমাকে দিয়ে লেখা লেখি
এসব হলো ফাকিবাজি,
সেই মার্চ থেকে শুরু
আর পারছিনা গুরু..<img src=" style="border:0;" />
]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28832761 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28832761 2008-08-20 14:01:54
পিরিতির বাজার ভালা না... যাক একদিন আমাগো বাড়িতে আমার এক ফুফাতো বোন আপান ফুফুনা অন্য জিলাফির প‌্যাচের মতো মায় প্যাচিয়ে বললো এ হইলো তোর ফুফু আর ওর নাম হইলো শেফালী।
শেফালী দেখতে হোনতে খারাপনা আমার কেমন জানি মনে ধরই গেলে। শেফালীরে দেখলেই এক নজরে তাকাই থাকতাম, আর ও যখন আমারে দেইখা হাসি দিতো তখন মনে হইতো আমি যেন দিনের বেলায় চাদের মুখ দেখতেছি।

একদিন বর্ষা কালে নৌকা নিয়া ঘুরতে যামু , শেফালীও কইলো ভাই আমি যামু, তার পর আমি শেফালী আর আমার এক মামাতো ভাই তিনজন মিল্লা নৌকা নিয়া ঘুরতে গেলাম । আর সেইদিন থেইকাই মনে হয় শেফালী আমারে আর আমি শেফালীরে ভাল বাইসা ফেলাইছি। তার পর থেইকা আমাদের এই পিরিত চলতেছির পিরিতির বাজারে এক বছর ভাইল চলতেছিল কিন্তু বাজারে চাউল ডাইলের দাম বাড়ার সাথে সাথে শেফালীর পিরিতের দামও বাইড়া গেছে।
হুনছি এখন নাকি শেফালীরে আরেকটা পুলা ভালবাসে ওদের পিরিত নাকি ভালই চলতাছে তবে আমার একখান জিনিস মাথায় বড়ই ঘুর ঘুর করতাছে । যেই পুলার লগে শেফালী এখন পিরিত করতাছে ওই পুলার বাজার নাকি অনেক ভালা , আমার প্রশ্ন ওই পুলার পকেট এতো গরম হইলো কি করে? কোন দুর্নীতি করে টাকা কামায় নাইতো?
আমিও পোন্টা কমনা, লাইগা আছি ওই পুলার পিছু পিছু , যদি আমার ধারনা হাচা হয় তাইলে ওরে আমি জায়গা মতো একটা ফুন কাইরা দিমু , আর পরে মামুরা কি করবো এইডা তো সবাই জানেন..... ]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28831596 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28831596 2008-08-16 20:00:00
কেমন আছে আমার ছোট্ট গ্রামটি....?
খেলা শেষ সন্ধা হলে আবার ঘরে এসে পড়তে বসা, রাত ১০ পর্যন্ত আম্মু পাশে বসে সব বই গুলো পড়া হলে তার পরে ঘরের সবাই মিলে এক সাথে বসে খাওয়া দাওয়া করে ঘুম, ঘুম থেকে উঠে মসজিদে হুজুরের কাছে আরবি পড়তে যাওয়া আর সেখানে তো আরো মজার মজার কান্ড করে বসা, মসজিদ থেকে এসে কিছু খেয়ে আবার বাড়ির পাশের বন্ধুদের নিয়ে স্কুল।

আর বর্ষা এলে তো কোন কথায় নেই , হাজী বাড়ির বড় পুকুরে সবাই মিলে সাতার কাটা। আর বড় হাজী সাব এসেই তো সবাইকে একে একে ডেকে একটা করে কান মলা দিয়ে বলতো এতক্ষন পানিতে থাকতে নেই , বেশীক্ষন পানিতে থাকে জ্বর আসবে যে, আর এই হাজী বাড়ির আম তো আমাদের জন্য রাখাটাই ছিল দায়।

আজ অনেক অনেক দুরে আমার সেই সোনার ছোট্ট গ্রাম থেকে জানিনা আজ আমাদের সেই ছোট্ট গ্রামটা কেমন আছে, শুনেছি এখনো ছেলেরা আমাদের সেই মাঠে ক্রিকেট খেলে কিন্তু আমার যেমন মজা করতাম ওরাও কি সেই মজা করে হাজীদের পুকুর কি ওরা এখনো সাতার কাটে দল বেধে আর হাজীদের আম কি ওরা এখনো খায়।

আজ এই প্রবাসে থেকে অনেক মিস করছি সারা বাংলাকে আমার সোনার ছোট্ট গ্রামটা কে..... ]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28828740 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28828740 2008-08-08 17:00:30
বহুত ছ্যাক খাইছি আজ থেইক্যা ছ্যাক দিমু..
আরে বলনা কি বলছে ইভা, শোন তাহলে, কাল সকালে আমি কল করে ছিলাম, ফোনটা রিসিপ করে কেমন জানি কথা বলা শুরু করলো, কি সব উল্টা পাল্টা বলা শুরু করছে । আমি জানতে চাইলাম কি হয়েছে আমাকে কিছু্‌ই না বলে , শুধু বলছে তুমি আর আমাকে কল করবেনা, তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নাই, আমি তোমাকে চাইনা, তোমার কথা শুনলে আমার গা জ্বলে, আমি আর তোমার সাথে কোন যোগাযোগ রাখতে চাইনা, আরো কত কি যে বললো। আমি শুধু চুপ করে শুনলাম, পরে আমি বললাম তোমার কি বলা শেষ হয়েছে এবার আমাকে কিছু বলতে দাও, তারপরে আমি ও বলেছি মনের মত বলেছি আমি জীবনেও কাউকেই এসব কথা বলিনাই।পরে রাগ করে ফোনটা রেখে দিয়েছি।

লালন নাইমকে বলছে :
আমি তো তোকে আগেই বলেছিলাম যে তুই এই মাইয়ার সাথে প্রেম করতে যাইছ না , তুই তো আমার কথা কানেই দিলিনা, এর আগে পুতুলের সাথে প্রেম করছি , তখন তো বলেছিলি পুতুল অনেক ভাল মেয়ে তোকে জান প্রান দিয়ে ভালবাসে পরে সেই পুতুল ও গেলো, পরে ধরলি ইভাকে আর ইভাও আজ তোকে ফিরিয়ে দিলো।

তুই জানিস না লালন , সত্যি ইভাকে আমি অনেক ভালবাসতাম কিন্তু কেন যে ইভা আজ এমন করলো আমি কিছুই বুঝতে পারলাম না।
লালন : নাইম আমি একটা কথা শুনেছি জানিনা কতটা সত্যি ইভার এক কাজিন নাকি ইউকে থেকে আসছে ও নাকি ইভাকে অনেক পছন্দ করে আর ইভা প্রথমে ওকে পছন্দ করতো না তবে এখন পছন্দ করে আর এজন্যই হয়তো বা তোকে এসব বলেছে।

যাক, যা হবার হয়ে গেছে এখন শান্ত হ, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না আমি শান্ত হবো না , আজ থেকে আমি নতুন খেলায় মেতে উঠবো আজ থেকে আমাকে তোর দেখবি নতুন এক বেশে নতুন এক নাইমকে, আগের চেয়ে অনেক সভ্য শান্ত অন্য রকম মুডে।
কিন্তু কেন, আবার কারো সাথে প্রেম করবি নাকি? হাম আমার প্রেম করবো না মেয়েদের আমার প্রেমে পরাবো তার পর দেখাবো মজা আমাকে যেমন পুতুল ও ইভা যে কষ্ট দিয়েছে আমি তার চেয়ে দ্বিগুন কষ্ট দিবো এই ইভা আর পুতুলদের।
আর সেই কষ্ট পেয়ে যেন মেয়েরা বুঝতে পারে কষ্টের কি যন্ত্রনা।

আমার এই মিশনের শ্লোগান হচ্ছে :
বহুত ছ্যাক খাইছি আজ থেইক্যা ছ্যাক দিমু,
মাইয়াগু দেইখা নিমু।
]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28828450 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28828450 2008-08-07 18:08:06
নিম্মের ফাইলগুলো কিভাবে ডাউনলোড কারে কেউ কি বলবেন, প্লিজ
পরিশেষে আর সামনে যেতে পারিনা. আমরা যারা নতুন মনে হয় আমাদের অনেকেরই এ সমস্যা, দয়া করে কেউ যদি বলে দিতেন কি ভাবে এই ধরনের ফাইল গুলো ডাউনলোড করবো , তাহলে অনেক বড় উপকার হতো...

ধন্যবাদ...]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28827993 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28827993 2008-08-06 14:14:23
একটু ভিন্ন রকম ভালবাসা ( ছোট গল্প) রিপার মন খারপ আবির কে কি যেন বলতে গিয়েও থেমে গেলো তাই।

আবির ও রিপা একই ফ্লাটের দুজন, একই কলেজের ছাত্র ছাত্রী । দুজন দুজনের বাসাতে যায় আড্ডা দেয় । পড়াশুনা থেকে শুরু করে কোচিং সব একই সাথে করে। ওরা দুজন দুজনের ভাল বন্ধু। ছোট বেলা থেকে নিয়ে এ পর্যন্ত ওদের মাঝে গড়ে উঠেছে ভাল এক সম্পর্ক যা বন্ধুত্বের চেয়ে একটু বেশী। রিপার অনেক ভাললাগতে থাকে আবির কে, আবিরের ও একটু একটু , আর এই ভাল লাগা থেকেই ভালবাসার জন্ম রিপার হৃদয়ে। অনেক দিন যাবৎ বলবে বলবে ভাবছে রিপার সেই ভালবাসার কথা, কিন্তু ভয়ে ভয়ে আর বলা হয়ে উঠেনা।
আবির ও কিছুটা বুঝতে পারে রিপার যে ওকে ভাল লাগে, কিন্তু আবির থাকে চুপ চাপ কিছুই যেন বুঝেনা, আবিরের হৃদয় কেন যেন প্রেম ভালবাসার প্রতি অনিহা, সমাজের দেখা এই প্রেম ভালবাসা ওকে যেন অনেক ভাবায়। আবির সমাজের প্রচলিত প্রেম ভালবাসায় মেটেও বিশ্বাসীনা । তার পরেও কেন যেন এক গভীর টান রিপার জন্য, রিপারকে যেকোন ব্যাপারে আবির সাহায্য করে, রিপার দুঃখ কষ্ট হাসি আনন্দ সব ভাগাভাগি করে নেই। এমন এক সম্পর্ক গড়ে উঠে যা সঙ্গায়িত করার ভাষা আবির খুজে পায়না।

একদিন,
আবির ও রিপা পার্কে বসে গল্প করছে, হঠাৎ রিপা আবির আমি তোকে ভালবাসি, আমার হৃদয়ে শুধু তুই তোকে ছাড়া আমি বাচবোনা, তুই আমার জান প্রান সব। বল তুই আমাকে ভালবাসিছ কি না? আবির চুপ একদম চুপ হয়ে গেল। কিছুই মুখ দিয়ে বের হলো না, আবির রিপাকে বললো রিপা আমার মাথা ব্যাথা করছে আমি এখন কিছু বলতে পারছিনা, আমি এখন যাবো। সেই রাতে আবিরের ঘুম নেই কাল কি বলবে রিপাকে আবির কিছুই ভাবতে পারছেনা। আবির শুধু ভাবে এই ভালবাসা আমাকে এবং রিপাকে অনেক কষ্ট দিবে । আর তখন ওরা দুজন অনেক কষ্ট পাবে আর তখন কার সেই কষ্ট ওরা কেউ সহ্য করতে পারবেনা।
তাই পরদিন আবির রিপাকে বলে , দেখ রিপা আমি তো অনেক ভালবাসি অনেক , আমরা দুজন বন্ধু সারা জীবন বন্ধু হয়েই থাকতে চাই, আর তুই যে প্রেম ভালবাসার কথা বলেছিস ওটা আমি পারবো না,
তুই আমার বন্ধু আমার দুজন বন্ধু হয়েই থাকতে চাই। বন্ধু তোকে আমি অনেক ভালবাসি বলেই ফিরিয়ে দিলাম এই বলে কান্নায় ভেঙ্গে পরে দুজন।
]]>
http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28826265 http://www.somewhereinblog.net/blog/NirjonRahman/28826265 2008-08-01 15:48:31