: ভাইজান, আসসালামু আলাইকুম।
: ওয়ালাইকুম সালাম।
: ভাইজান, আমি সফর মোল্লা। আপনাগো দোয়ায় এবার ইলেকশনে দাঁড়াইছি। দয়া কইরা ভোটটা দিবেন।
: তাই নাকি? তা আপনি কোন দলের? ধানের শীষ না নৌকা?
: তওবা, তওবা! আমি জামায়াতে ইসলামীর। দাঁড়িপাল্লা মার্কা।
: তা হলে তো দেওন যাইবো না?
: ক্যান? কি হইছে?
: আপনারা তো রাজাকার, আলবদর। স্বাধীনতাবিরোধী।
: ঐসব কথা ভুইলা যান।
: ক্যান?
: আরে, জানেন না, আমাদের নেতা কইছে দাঁড়িপাল্লা হলো বেহেশতে যাবার রাস্তা। দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি নিশ্চিত বেহেশতে যাবেন।
: তাই নাকি!
: আবার জিগায়?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



