গতকাল প্রথমবার Click This Link প্রকাশিত হবার পর বেশ কিছু মন্তব্য ও পরামর্শ পেলাম। এগুলোর মধ্যে হাসান শাহারিয়ার, সজিব মাহমুদ, সাপ্নিক এর মন্তব্যগুলো ছিল অসাধারণ। তারা কিছু প্রশ্ন রেখেছেন কেন আমি এই আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে চাই এবং আইটি সেক্টরের কোন বিভাগে?
---- আসলে আমি কম্পিউটারের প্রতি অদম্য আগ্রহ বোধ করি। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে ভুল সিদ্ধান্তের জন্য তা আর পড়া হয় নি। এখানে আর্থিক দিকটাও কাজ করেছে। যাই হোক, বর্তমানে এই সেক্টরে অমিত সম্ভাবনা ও আমার আগ্রহের কারণে আমি এই সেক্টরে ক্যারিয়ার গড়তে চাই।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: development sector-এ আইটি এক্সপার্ট লোকের খুব অভাব। আমারও এই বিষয়ে আগ্রহ রয়েছে। কিন্তু Development Studies এ কিভাবে আইটি এক্সপার্টদের দক্ষতা প্রয়োজন তা জানা নেই।
সজিব মাহমুদ বলেছেন: ভাইয়া... আমার মনে হয় আইটি বিশেষজ্ঞ হয়ে কোন লাভ নেই । তার চেয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অথবা থ্রিডি এনিমেশনএ এক্সপার্ট হতে পারলে আপনি ভালই ইঙ্কাম করতে পারবেন । বাংলাদেশে কাজ কম পেলেও আপনি বিদেশি কাজ (ফ্রিল্যান্সিং) করে ভালই ইঙ্কাম করতে পারবেন । সত্যি কথা বলতে কি বাংলাদেশে আজকাল ওনেক আইটি বিশেষজ্ঞ রাস্তায় ঘুরে ।
আমার প্রশ্ন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অথবা থ্রিডি এনিমেশনএ এক্সপার্ট হতে চাইলেও তো কোন ইন্সটিটিউটে প্রশিক্ষণ নিতে হবে। কোনটি ভালো তা বুঝবো কিভাবে? আর আজকাল ওনেক আইটি বিশেষজ্ঞ রাস্তায় ঘুরে । বলতে উনি কোন ধরনের আইটি বিশেষজ্ঞকে বুঝিয়েছেন?
অনেকেই বলেছেন বিদেশ থেকে আইটি'র উপর উচ্চশিক্ষা নিতে। তা কীভাবে সম্ভব? এতে খরচ-ই বা কেমন? স্কলারশিপের কোন ব্যবস্থা আছে কিনা?
তারপর দ্বিতীয়বার Click This Link প্রকাশের পর মারূফ মনিরুজ্জামান, মেহেদী_হাসান কিছু মন্তব্য করেছেন।
আমার প্রশ্ন, আমি আইটি'র কোন দিকে গেলে ভালো হবে? আমার নেটওয়ার্কিং এর আগ্রহ আছে। আবার প্রোগ্রামিং এও আগ্রহ আছে।
শুনেছি, CCNA & CCNP নাকি সিএসই গ্র্যাজুয়েটদের জন্য উপকারি?
আবার বুয়েটে IICT তে নাকি কোর্স করতে সিএসই গ্র্যাজুয়েট হতে হয়?
ওয়েব প্রোগ্রামিং এর জন্য ZCE কিংবা A+ certification ই কোথা থেকে করলে ভালো হবে?
মেহেদী_হাসান বলেছেন: প্রগ্রামার বা ওয়েব ডেভেলপারদের স্যালারি খুবই কম বলে জানি।
হার্ড ওয়ার লাইনে অনেক ভালো স্যালারি। আসলে তবে কোন লাইনটা ভালো?
আর NIITটা কেমন? বাংলাদেশে এর শাখা কোথায় আছে? এখান থেকে কোর্স করলে কেমন হয়? বিস্তারিত জানতে চাই।
আশা করি, আমার কাঙ্খিত উত্তর ব্লগারদের কাছ থেকে পাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

