আমার প্রিয় পোস্ট
- অনলাইনে উপার্জনের একটা প্রমানিত কর্মপদ্ধতি - রাতুল রেজা
- অসম্ভব রসের ১৮+ কৌতুক(নিজ দায়িত্বে পড়ুন) - নিশিবাস
- মাত্র ১ মিনিটেরো কম সময়ে ১ টা ইয়াহু আইডি বানান এবং 5 মিনিটে কমপখ্যে 11 টা । - নীল দরিয়ার মাঝি
- সরাসরি ফ্রী মুভি ডাউনলোড - আল - মামুন
- মজার সব ইমোটিকন - নিশিবাস
- সারাজীবন কি ডিফল্ট পেইন্টের সফটওয়্যার নিয়েই পরে থাকবেন?? বিকল্পটি একবার ব্যবহার করেই দেখুন! ডিফল্ট PainT এর চাইতে হাজারগুণ শক্তিশালী!!!+উপহার! - দা ডার্ক নাইট
- ইন্টারনেট থেকে বিনামূল্যে যেকোন ফোনে কল করা - নিশিবাস
- ফ্রি এস.এম.এস লাগব,ফ্রি এস.এম.এস (
১০০% পরীক্ষিত
) (আপডেটেড) - মিজভী বাপ্পা
- অবশেষে পাপ মুক্ত হলাম.............................. - সুব্রত কুমার চন্দ
- বাংলা নাটক কি আস্তে আস্তে ১৮+ হয়ে যাচ্ছে?

- মোটামানুষ
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- রেপিডশেয়ার এখন হাতের মোয়া, ২০টি প্রিমিয়াম আইডি নিন by Script Kiddie - হাসান জোবায়ের
- হুমায়ন আহমেদ ও যুবতী বউ শাওন বনাম আরেফীন রুমি এবং পড়শী - সত্য সন্ধানী আমি
- ১০টি গুরুত্বপূর্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিপসঃ ওয়েব ডেভল্পমেন্ট টিঊটোরিয়াল - খুজে ফিরি অজানা কে?
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- Psychological Movies (প্রথম পর্ব ) - পাভেল আহমেদ
- !!নিজস্ব সাইট ছাড়াই Adsense দ্বারা মোটা অঙ্কের টাকা আয় করার Awsome সুযোগ!! - ফয়সল বিন এ রব
- কয়েকটি চমক মুভির রিভিউ (ডাউনলোড লিঙ্ক সহ) (পর্ব - ২) - নিশাচর ছেলে
- সম্প্রতি মুক্তি পাওয়া ৪৮টা ইংলিশ মুভির ৪০০মেগাবাইট ডিভিডি-রিপ (মিডিয়াফায়ার লিংক+পোস্টার) - কাঙাল মামা
- ব্লগ লিখে আয় করুন। - মাহমুদুল হাসান কায়রো
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- অনলাইন থেকে ডলার আয় করুন সহজেই





- টিপস ম্যান
- ১৫টি ফ্রী মোবাইল ওয়েব সাইট (সব কিছু ফ্রী তে ডাউনলোড করুন) - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- অবশেষে... আপনার মূল্যবান ব্লগের ব্যাকাপ রাখুন নিরাপদেই!
- রোবোটিক্স
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- আমার সেন্টিমেন্টাল ক্যাঁচাল-২ - কাঠের খাঁচা
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা !!!!!!!
- হাসান জোবায়ের
- আপনি কি বাংলাদেশের সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম জানেন...?? বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা ওয়েবসাইট লিংক ও ক্যাম্পাসের ছবি সহ..। - সিষ্টেম ইন্জিনিয়ার
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- Free SMS to any mobile in any country...♥ ♥ ♥ - ইউনিকম
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- বাংলা সংবাদপত্রের প্রিয় লেখাটি সহজেই কম্পিউটারে সেভ করুন...... - তারেকবিডি
- "কেসপারস্কি-২০০৯ এন্টিভাইরাস ফুল ভারসন" ক্রেকসহ ফ্রি ডাউনলোড করুন। - লুলুপাগলা
- যৌনতা বিষয়ে ভাবনা ১ - অপ বাক
- ইংরেজী ভালো করে শিখতে গেলে নেট থেকে কিভাবে হেল্প পেতে পারি? - শামীমস
- মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন - রনি৪৪৬
- বাংলাদেশী তরুনীদের নিয়ে অশ্লীল ওয়েবের ছড়াছড়ি - তাহের
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- মোবাইলে ভিডিও কল করুন - সবুজপএ
- এন্টিভাইরাসের সন্ধান চাই !!
- প্রতিচ্ছবি
ধর্মান্ধ রাজনীতি ও দিন বদলের শপথ
২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭
ধর্ম ব্যবসায়ীরা যুগে যুগে শোষণ করেছে এদেশের সহজ-সরল ধর্মপ্রাণ মানুষদের। ধর্মের দোহাই দিয়ে তাদের অপকর্মগুলো জায়েজ বানিয়েছে। যার সবচে' নিকৃষ্ট দৃষ্টান্ত আমাদের গৌরবময়, একইসঙ্গে, অবর্ণনীয় কষ্টের ১৯৭১ সালে। কীভাবে ধর্মের দোহাই দিয়ে এদেশের মানুষদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তা বোধ করি কারো অজানা নয়। বিশেষ করে, সেইসব পাশবিকভাবে নির্যাতনের শিকার অসংখ্য মা-বোন আর তাদের পরিবার তা কখনোই ভুলতে পারবে না এবং একই সাথে সেই সব পশু ধর্ম ব্যবসায়ীদের ক্ষমা করবে না।
যাই হোক, আমরা এমন এক জাতি যারা আবার সেইসব ধর্ম ব্যবসায়ীদের, দেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতির ময়দানে বসাতে দ্বিধা করি না। শোকাবহ '৭৫ এ ক্ষমতার পটপরিবর্তনের সাথে সাথে সেইসব ধর্ম ব্যবসায়ীদের আমাদের পবিত্র মাতৃভূমিতে আবির্ভাব ঘটে। সেই থেকে তাদের অশুভ যাত্রা এই বাংলার মাটিতে শুরু।
এইসব ধর্ম ব্যবসায়ীরা ঠিক ভালো করেই জানে, এ দেশের মানুষ ধর্মভীরু। তাই এদেশে শিকড় গড়তে হলে ধর্মের লেবাসেই রাজনীতি করতে হবে। তাইতো বেছে নেয় কোমলমতি ও মেধাবী শিক্ষার্থীদের। শুরু করে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। এভাবে বাংলার মাটিতে তাদের শিকড় গেঁড়ে বসা।
আবার এইসব শিবিরের কর্মীদের দিয়ে চালায় তাদের ভাবাদর্শে প্রকাশিত শিশু-কিশোরদের পত্রিকা কিশোর কণ্ঠ । এভাবে একটা শিশুকে তাদের আদর্শের পথে চালিত করছে। কালক্রমে, প্রজন্ম থেকে প্রজন্মে জামায়াতে ইসলামী তাদের অপকর্মের শিকড় বাড়িয়ে চলছেই।
অথচ, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বর্তমান সরকারের এ ব্যাপারে যেন কোন ভ্রুক্ষেপ নেই। এখনো সেই ধর্মের লেবাসে ঢেকে থাকা দেশদ্রোহী, স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর দোসর, জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের অপকর্মের বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নেয় নি। ফলে তারা আরো বেপরোয়া হয়ে গেছে। তাদের আস্ফালন দেখে মনে হয়, তারা এখনো দেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর যা তারা ১৯৭১ সালে ব্যর্থ হয়েছিল।
এমনকি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের প্রথম শ্রেণীর জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো এর সাপ্তাহিক ম্যাগাজিন আলপিনে প্রকাশিত একটি কার্টুনকে কেন্দ্র করে সারাদেশে তোলপাড় শুরু করে দেয়। এমনকি, প্রথম আলো নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের উপর নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু আগেই বলেছি, এদেশের মানুষ ধর্মভীরু তবে ধর্মান্ধ নয়। তাইতো সেইসব ধর্মের নামধারী ধর্ম ব্যবসায়ীদের অসৎ উদ্দেশ্য সফল হয় নি।
অথচ, পর্যালোচনা করলে দেখা যাবে, আলপিনই প্রথম নয়। জামায়াত ইসলামী'র ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত মাসিক কিশোরকণ্ঠ, নভেম্বর, ১৯৯৮ সংখ্যায় ৮৭ পৃষ্ঠায় একই বিষয়বস্তু নিয়ে একটি কৌতুক ছাপা হয়েছিলো হাসির বাকসো বিভাগে। কৌতুকটি পাঠিয়েছিলেন ফেনীর আমিরাবাদ এমএসইসসি মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মাসুদ। ওই সময় কিশোর কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন শিবির নেতা মতিউর রহমান আকন্দ, সম্পাদক ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী সম্পাদক ছিলেন সিরাজুল ইসলাম শাহীন। অথচ, সেই সময় তৎকালীন সরকার কিংবা ধর্মের লেবাস পরে থাকা জামায়াতে ইসলামী টুঁ শব্দটিও করে নি। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ব্লগার মেহেরুল হাসান সুজনের ব্লগে
সম্প্রতি, তৎকালীন আলপিনে প্রকাশিত কার্টুনের কার্টুনিস্ট আরিফের ২ মাসের জেল আর ৭ শ টাকা জরিমানা হয়েছে। অপরাধ ধর্মীয় অনভূতিতে আঘাত। খবরটা পড়ে জানলাম, আরিফ নাকি জানেনই না ওই মামলাটির কথা। যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। ২০০৭ এর ২৩ অক্টোবর যশোরের কালেক্টরেট মসজিদের ইমাম এটিএম শোয়েইব প্রথম আলোর আলপিন-এ আরিফের একটি কার্টুন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে অভিযোগ করে মামলাটি দায়ের করেন। অথচ, কিশোরকণ্ঠে প্রকাশিত সেই কৌতুকটির জন্য শিবিরের বিরুদ্ধে কেন সরকার নীরব?
গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে এদেশের জনগণের বিপুল সমর্থন নিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে দিনবদলের শপথ নিয়ে। এর মধ্যে এক-তৃতীয়াংশ আছে নতুন প্রজন্ম যারা সকল রকম ধর্মীয় কুসংস্কারমুক্ত, দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ। যারা এ সরকারকে ভোট দিয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, ভোট দিয়েছে সেইসব ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা ধর্মের নামে আমাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। অথচ, তাদের চলমান আস্ফালন ও সরকারের নীরব ভূমিকা দেখে আমরা নবীন প্রজন্ম মর্মাহত। তবে কি আমাদের স্বপ্ন বৃথা হতে চলছে?
তবে আমি একেবারেই হতাশাবাদীদের দলে না। এতকিছুর মধ্যেও আশার আলো দেখার দুঃসাহস পাই। আশার কথা, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে বাজেট ঘোষণা করেছে। দেশের জনগণও আজ ঐক্যবদ্ধ বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। অগণিত মা-বোনের সম্ভ্রম আর ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশ কোন শকুনের আশ্রয়স্থল হতে পারে না। আজ সেই সময় এসেছে সাম্প্রদায়িকতার বেড়াজাল ছিন্ন করে আমাদের মহান বীর মুক্তিযোদ্ধাদের অসাম্প্রদায়িকতার স্বপ্নের সোনার বাংলা গড়ার।
জেগে ওঠো বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্টিকি করা হোক।এ ব্যাপারটা সবারই জানা উচিত বিশেষ করে যারা সেই সময়ে তোলপাড় করে ফেলেছিলো।
লেখক বলেছেন: ধর্মান্ধতাকে না বলুন
প্রদীপ নাথ বলেছেন:
প্রথম আলোয় প্রকাশিত হওয়ার পর এর জন্য মামলা হয়েছে। ইমাম সাব মামলা করছেন। কিন্তু কিশোর কন্ঠের বিরুদ্ধেতো কোন সুশীল সমাজের প্রতিনিধি মামলা করেনি।
লেখক বলেছেন: সুশীল সমাজের কি কেউ আছেন?
লেখক বলেছেন: সহমত। সঙ্গে আছি।
টর্ণেডো বলেছেন:
পোষ্টটি আপত্তিকর, একে ব্লক করার জোর দাবী জানাচ্ছি।
লেখক বলেছেন: আমিও জোর দাবী জানাচ্ছি ধর্ম ব্যবসায়ীদেরকে এদেশ থেকে ব্লক করার জন্য।
মামুন বিদ্রোহী বলেছেন:
আপনার কথা গুলা ভালো লাগল। আর একটা কথা জ্ঞানপাপিদের কমেন্টের জবার দেওয়ার প্রয়োজন নাই।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
নিশিবাস বলেছেন:
Eid Mubarak
মেহেরুল হাসান সুজন বলেছেন:
ধন্যবাদ আপনার চমৎকার লেখাটির জন্য। আমরা সংবাদকর্মী, সবচেয়ে দ্রুততম সময়ে সবাইকে খবর দেবার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। তাই যা পাই, তা নির্ধারিত ছকে ফেলে পাঠিয়ে দিই নিজের অফিসে। মনের ভেতর অনেক কথা জমে গিয়ে তাতে শ্যাওলা পড়লেও গুছিয়ে জানাতে পারিনা। আপনি তেমনটি থেকে বেরিয়ে এসে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাই আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: জনাব সুজন, আপনারাই তো সরকারকে জনগণের কাছে তাদের কৃত প্রতিটি কর্মের জন্য জবাবদিহি করতে বাধ্য করেন। সেই হিসেবে আপনারা আমাদের জন্য জাতীয় ঐক্য ও স্বার্থের স্বপক্ষে কাজ করছেন। তবে হাতের পাচটা আঙ্গুল যেমন সমান নয়, ঠিক তেমনি কিছু হলুদ সাংবাদিকদের অপকর্মে সাংবাদিকরা বিব্রতকর অবস্থায় পড়েন।
আপনার প্রতি শুভ কামনা রইলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














