আমার প্রিয় পোস্ট

সাবটাইটেল সহকারে বিদেশী মুভি উপভোগ করুন

০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১

শেয়ারঃ
0 2 0

আপনার প্রিয় অথবা সদ্যরিলিজপ্রাপ্ত জনপ্রিয় কোন ইংলিশ বা অন্য যেকোন ভাষার মুভি দেখতে বসেছেন। কিন্তু সাবটাইটেল না থাকার দরুন ছবির গল্পটা ঠিক বুঝে ওঠা গেল না। আহ্ যদি সাবটাইটেল থাকতো কতই না ভাল হতো। আপনাদের জন্যই ছোট্ট একটা ট্রিকস জানিয়ে দিই। ভবিষ্যতে হয়তো কাজে দিবে। আপনি যে ছবির সাবটাইটেল খুঁজছেন সেই 'ছবির নাম subtitle 1cd' লিখে google search দিন। search result এ প্রথমেই যে সাইটের নাম আসবে সেখানে ক্লিক করুন। উদাহরণস্বরুপ- মনেকরি আপনি Angels & Demons সিনেমাটির সাবটাইটেল খুঁজছেন। গুগলে সার্চ দিন Angels & Demons subtitle 1cd. আপনার search result এ প্রথমেই যে সাইট recommend করবে তাতে ক্লিক করুন। search result এ প্রথম সাইটটা থাকে www.opensubtitles.org এই সাইটে আপনি আপনার কাঙ্খিত সকল ধরনের মুভির সাবটাইটেল পাবেন।
এই সাইটে আপনার কাঙ্খিত মুভির English Subtileএর ZIP ফাইলটি ডাউনলোড করুন। এবার ZIP ফাইলটি কপি করে যে ফোল্ডারে আপনার সিনেমাটি রয়েছে সেই ফোল্ডারে পেস্ট করুন। ZIP ফাইলটি Extract করে আপনার মুভি ফাইলের নামে Extract ফাইলটি Rename করুন। যেমন- আপনার মুভি ফাইলটির নাম Angels & Demons হলে Extract ফাইলটিও ঠিক Angels & Demons নামে Rename করুন।
এবার সাবটাইটেল লোড করবার পালা।আমি মুভি দেখার জন্য VLC media player ব্যবহার করি। Open source এই মিডিয়া প্লেয়ারে সব ধরনের ভিডিও ফরমেটই সাপোর্ট করে। যাইহোক আপনার প্রিয় মুভিটা মিডিয়া প্লেয়ারে play করে Video>> Subtitles Track এ subtile fileটি Load করে দিন। ব্যস, সব কাজ শেষ। এবার Subtitle সহকারে আপনার পছন্দনীয় মুভিটি উপভোগ করুন।

 

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ

০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৩

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:২২
তর্ষ বলেছেন: ভাই আপনাকেই তো খুজছে বাংলাদেশ।ধন্যবাদ এবং ++++++++++++++।
০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৪

লেখক বলেছেন: হা হা

৪. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬
অরনঝ বলেছেন: একটা কথা আপনি বলেন নি সেটা হল যে সাবটাইটেল ডাউনলোড করার সময়ে ফ্রেম রেট দেখে ডাউনলোড করতে হবে
০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৯

লেখক বলেছেন: srt বা sub ফাইলটা Rename করুন অথবা Subtitle ফোল্ডারটা Rename করুন। দুইভাবেই কাজ হয়।

৫. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন: ধন্যবাদ। আমার দরকার ছিল খুব।
০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:২০

লেখক বলেছেন: আশা করি আপনাকে ট্রিকসটা কাজে দিবে।

৬. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২
আহমেদ রাকিব বলেছেন: খুব ভাল কাজ করেছেন।
০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১

লেখক বলেছেন: এই আর কি!

৭. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৩
মো. লুৎফর রহমান বলেছেন: কতটুকু কাজে লাগবে বুঝতে পারছি না।
০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৩

লেখক বলেছেন: opensubtitles সাইটটি এখন পর্যন্ত আমাকে নিরাশ করে নাই। আশা করি আপনাকেও করবে না।

৮. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯
ঘাসফুল বলেছেন: প্রিয়তে রাখলাম...
০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৪

লেখক বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ

০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৪

লেখক বলেছেন: + দেবার জন্য ধন্যবাদ।

১০. ০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৯
জর্জিস বলেছেন: এইটা ডিভিডি না ভিসিডি ফরম্যাটের সিনেমার জন্য??
০৩ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৯

লেখক বলেছেন: format is not the fact

১১. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
অবয়ব বলেছেন: http://www.subscene.com আরেকটি ভাল সাইট।
সাধারণত ডিভিডি বের হওয়ার আগে কোন মুভির আসল সাবটাইটেল বের হয় না। চোরাইভাবে বের হওয়া মুভির ক্ষেত্রে এমন সমস্যায় পরতে হয়। দেখা যায় কথার সাথে সাবটাইটেলের কোন মিল নাই। উপরের সাইটে এ ধরণের সাবটাইটেল সাধারণত থাকে না।
৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৫

লেখক বলেছেন: KMPlayer ব্যবহার করে সহজেই সাবটাইটেল মিলি সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়।

১২. ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৭
হেডস্যার বলেছেন:
দারুন। ধন্যবাদ। :)
৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৯

লেখক বলেছেন: এতদিন পরেও এই পেজ ভিউ হচ্ছে এবং নতুন কমেন্ট পাওয়া আমার জন্য এক চমকপ্রদ ব্যাপার।

১৩. ৩০ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:২৮
চিকন আলি বলেছেন: এস প্লেয়ার নামক একটা চাইনিজ সফটওয়ার আছে। এটার বৈশিষ্ট্য হলো যেকোনো ফরমেটের ফাইল চলে আর নেট কানেকশন থাকলে এটা মুভির সাবটাইটেল ডাউনলোড করে ফেলে।
১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪২

লেখক বলেছেন: নতুন একটা সফটওয়ার সম্পর্কে জানলাম। ধন্যবাদ।

১৪. ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৩
কাদামাটি বলেছেন: জটিল জিনিস রে ভাই......

আপ্নে মিয়া মানুষ বেশি যুইতের না।
এই জিনিস এতো দিন পেটের মধ্যে লইয়া ঘুমাইলেন ক্যামনে...

...........
লন কি আর করা হাজার খানেক পিলাচ লন ;) ;) ;)
১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪২

লেখক বলেছেন: :D :D B-) B-)

১৫. ২৯ শে জুন, ২০১১ বিকাল ৩:১৮
অ্যামাটার বলেছেন: ভাই, পুরা ৪০/৪৫ সেকেন্ড পর সাবটাইটেল স্কৃনে আসছে। কিভাবে ঠিক করব?
৩০ শে জুন, ২০১১ সকাল ১১:১৮

লেখক বলেছেন: KMPlayer ব্যবহার করে সহজেই সাবটাইটেল মিলি সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়।

 

মোট সময় লেগেছে ০.৯০৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই