আমার প্রিয় পোস্ট

কিভাবে Word ফাইলকে PDF এ কনভার্ট করবেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮

শেয়ারঃ
0 0 0

আমাদের অধিকাংশই ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ এ কনভার্ট করতে এডোবি এক্রোবাট রাইটার প্রোগ্রামটি ব্যবহার করে থাকেন। কিন্তু এই প্রোগ্রামটি সাইজে যেমন বড়, কম্পিউটারে রিসোর্সও তেমন খায়। আর একটু পুরোনো কনফিগারেশনের কম্পিউটার হলে তো কথায় নেই, এক এক্রোবাট রাইটার ওপেন করলে পুরো কম্পিউটারটায় স্লো হয়ে যায়। তখন অন্য কোন কাজ আর করা যায় না। এক্রোবাট রাইটারের কাজই যদি আমি মাত্র ৯৩৩কেবি একটা এড-ইনস দিয়ে করতে পারি তাহলে কেনই শুধু শুধু এমন ভারি একটা সফটওয়ার ব্যবহার করতে যাবো। সম্প্রতি আমার এক বন্ধুর কাছ থেকে ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করার একটা প্রোগ্রাম ম্যানেজ করেছি। এটির সাইজ মাত্র ৯৩৩কেবি আর ইনস্টলের পর এটি আপনার পিসিতে যায়গা নিবে মাত্র ১৩৩ কেবি। কি বিশ্বাস হচ্ছে না? আসুন দেখি কিভাবে এটি ব্যবহার করা যায়।
১. প্রথমে এড-ইনসটি এখান থেকে ডাউনলোড করে নিন এবং জিপ ফাইলটি আনজিপ করুন।
২. এবার এড-ইনসটি ইনস্টল করুন। এখানে একটা কথা বলে রাখি, এটি মুলত মাইক্রোসফট অফিস ২০০৭ এর একটি এড-ইনস। তাই আপনার অফিসটি ২০০৭ ভার্সন হওয়া লাগবে।
৩. আপনি যে ওয়ার্ড ফাইলটি পিডিএফ এ কনভার্ট করতে চাচ্ছেন সেটি ওপেন করুন। Office Button> Save As এ ক্লিক করলে PDF or XPS নামে নতুন একটি ফাইল সেভিংস option দেখতে পাবেন। PDF or XPS এ ক্লিক করুন।
৪.কোথায় ফাইলটি সেভ করতে চান সেটি উল্লেখ করে Publish এ ক্লিক করলেই মুহুর্তেই আপনার ওয়ার্ড ফাইলটি পিডিএফ এ রুপান্তর হয়ে যাবে।
৫. এখন আপনি যেকোন পিডিএফ রিডার দিয়ে ওপেন করে দেখুন ফাইলটি আপনার কাংখিত মতো পিডিএফ এ রুপান্তর হয়েছে কিনা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): PDFword to pdfPDF converterPDFword to pdfPDF converter ;
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
সিউল রায়হান বলেছেন: পোস্টে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে ফাইলটা নামানোর লিংক দিন........ ziddu তে ভাইরাস থাকার রেকর্ড আছে.... ফাইলটার লিংক:
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=4d951911-3e7e-4ae6-b059-a2e79ed87041

৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৮
সিউল রায়হান বলেছেন: @ সাইফুর ভাইয়া:

ওটা অনেক অনেক মেমোরী লস করে...... আমার রুমমেটের একটা ফাইল এই অ্যাডঅনটা দিয়ে হয়ে পিডিএফ করার পরে হয়েছে ৪ কিলোবাইট মাত্র কিন্তু ডু-পিডিএফ করেছে ৮৪০ কিলোবাইট.... আমার নিজের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল( ১৬০ কিলোবাইট) ডু-পিডিএফ ৪ মেগায় কনভার্ট করেছিল
৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪০
কালপুরুষ বলেছেন: কাজের পোস্ট। প্রিয়তে রেখে দিলাম।
৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০
পুলসিরাত বলেছেন: প্রিয়তে রাখলাম।
৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
সাইফুর বলেছেন: সিউল ভাই..পোষ্টের দেয়াটা ট্রাই করে দেখিনি..তবে দেখবো কেমন লাগে

তবে ডুপিডিএফএ এটা হয়

ফন্ট এমবেড করলে সাইজ বেড়ে যায় অনেক আর এমবেডে টিক চিহ্ন না দেয়া থাকলে কিন্তু সাইজ বেশী হয় না। এভাবে দেখতে পারেন..একই সমস্যা হয় কিনা
৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৯
সাইফুর বলেছেন: ইয়েস স্যার..পোষ্টে দেয়াটা ডুপিডিএফ থেকে ভালো কাজ করছে। অন্তত সাইজ অনেক ছোট করে পিডিএফ করছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৭

লেখক বলেছেন: ডুপিডিএফএ আমি কখনো ব্যবহার করেনি। কোন ঝামেলা ছাড়াই যদি ছোট্ট এড-ইনস আমার কাজটা করে দিতে পারে তবে কেন শুধু শুধু আরেকটা সফটওয়ারের দ্বারস্ত হতে যাব। তারপরও জানা থাকলো যদি কখনো দরকার হয়।

সরব আলোচনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৫
মনিহার বলেছেন: Cute pdf use করেন, একদম easy

Click This Link
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: লিংকটির জন্য ধন্যবাদ।

৯. ০২ রা মার্চ, ২০১০ রাত ৯:৫৫
একলোটন বলেছেন: Adobe Acrobat 7.0 Professional দিয়ে সহজেই পিডিএফ করা যায়।এতে আরো নানা ফিচার আছে।

 

মোট সময় লেগেছে ১.০১৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই