ইউটিউব, ফেসবুক, মাইস্পেস বা এইধরণের ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে অনলাইনে ভিডিও দেখা গেলেও সাধারণ ভিডিও ডাউনলোডার দিয়ে ভিডিও ডাউনলোড করা যায় না। আমি আগে আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) দিয়ে ভিডিও স্ট্রিমিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতাম। কিন্তু আইডিএম-এর সমস্যা এটি মাত্র একমাসের ট্রায়াল ভার্সন পাওয়া যায়। একমাস পর রেজিস্ট্রার করতে আপনাকে দিতে হবে $২৯.৯৫ অথবা ক্রাক খুঁজতে হবে। এত ঝুট ঝামেলায় না যেয়ে সহজে ভিডিও ডাউনলোডের উপায় খুঁজছিলাম।
অনলাইনে ইউটিউব, ফেসবুক, মাইস্পেস সাইট থেকে ভিডিও ডাউনলোডের জন্য KeepVid সাইটটি বেশ ভালো। শুধু আপনার ডাউনলোড পেজের লিংকটি কপি করে KeepVid সাইটে নীল রঙের URL box -এ আপনার কপিকৃত লিংকটি পেস্ট করে Download বাটনে ক্লিক করুন। ব্যস কাজ শেষ। আপনি এখন আপনার কাংখিত ভিডিও FLV or MP4 ফরমেট-এ সেভ করতে পারবেন।
DownloadHelper নামের Firefox Add-ons দিয়ে ভিডিও ডাউনলোডের কাজটা বেশ সহজ করে দিয়েছে। এই Add-ons দিয়ে সহজেই ইউটিউব, ফেসবুক, মাইস্পেস সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়। DownloadHelper Firefox Add-ons ইন্সটলের পর আপনি যখন কোন ভিডিও সাইটে যাবেন তখন আপনার ব্রাউজের টুলবারে DownloadHelper এর আইকনটি এনিমেটেড হবে।
ভিডিও ডাউনলোডের এমন অনেক হাজারো উপায় আছে। অনেক ট্রিকস এই ব্লগে আগেও প্রকাশিত হয়েছে। সবগুলোর ভিতর DownloadHelper টায় আমার কাছে ভিডিও ডাউনলোডের সবচেয়ে সহায়ক মনে হয়েছে। তাই Add-onsটি ব্লগারদের সাথে শেয়ার করলাম। আমার আগে আগে অন্য কেউ শেয়ার করলে তাকে আগে থেকেই ধণ্যবাদ জানাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১১ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


