somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালন শাহ বটতলা মধুপূর্ণিমা সাধুসঙ্গ এবার সাঁইজির গানের আসর বসবে ৫ ও ৬ অক্টোবর...

০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘এমন মানব সমাজ কবে গো সৃজন হবে / যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান-জাতি-গোত্র নাহি রবে।’ ফকির লালন সাঁইয়ের ভাব-দর্শন ও গান নিয়ে আবারও সাধুসঙ্গ হতে যাচ্ছে মুন্সীগঞ্জে। এই নিয়ে চতুর্থবারের মতো আসর বসছে। এবারের অন্যতম আকর্ষণ পশ্চিমবঙ্গের সাধুগুরু পূর্ণদাশ বাউল। এছাড়া কুষ্টিয়া, মেহেরপুর, ঢাকা ও মুন্সিগঞ্জের লালন অনুরাগী বাউলরা তো থাকবেনই।
আমি লালনের গান ভালবাসি। ঠিক কবে তাঁর গানের সঙ্গে আমার যোগসূত্র হয়েছে ঠিক মনে করতে পারছি না। তবে একেবারে ছোটবেলা থেকেই তাঁর গানের প্রতি আমার প্রবল ঝোঁক ছিল। তখন সাঁইজির গান শুনতাম মুগ্ধ হয়ে তবে গানের কথা ততটা বুঝতে পারিনি হয়তোবা বয়সের কারণেই। তারপর ধীরে ধীরে বিভিন্ন শিল্পীর গলায় তাঁর গান শুনতে শুনতে আমি গানের ভেতরে ঢুকে গেছি ঠিক আমার মতো করে। কতটা পেরেছি জানি না।
সাঁইজির গানের সঙ্গে আমার যোগসূত্র আরও বেশি হয়েছে বাংলা ব্যান্ডের গান শুনে। অনেকেই হয়তো বলতে পারেন আনুশেহ্ কিংবা তাঁর দল কিংবা অর্ণবরা লালনের গানের সাড়ে সর্বনাশ করেছেন সুর লয়ের পরিবর্তন করে। এ বিষয়ে আমার কোনও মতামত নেই। আমি মনে করি আনুশেহ্র কল্যাণে যে আমি লালনের গানের এতটুকু মর্ম উপলব্ধি করেছি সেটাই আমার কাছে বড় বিষয়।
লালনের গানের একজন ভক্ত পাগল হলেও এখন পর্যন্ত আমি কুষ্টিয়া যেতে পারিনি। নাগরিক ব্যস্ততার কারণে লালনের আখড়ায় আমার যাওয়া হয়ে ওঠেনি। যেতে চাই। হয়তো একদিন যাবো সাঁইজির কাছে।
প্রথমবার যেবার মুন্সিগঞ্জের মাতবরবাড়ি গেলাম সেবারের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আমরা একসঙ্গে ১৫ জনের একটি দল গিয়েছিলাম সেবার। রওয়ানা দিতে দিতে আমাদের রাত ১২টা বেজে গিয়েছিল। সদরঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে ট্রলারে গিয়েছিলাম। কিন্তু ট্রলার চালক পথ ভুল করে গন্তব্য পর্যন্ত পৌছাতে পৌছাতে বেজে যায় ভোর পাঁচটা। ততক্ষণে আসর শেষ। আমরা ভীষণ মর্মাহত। শেষে আমাদের অনুরোধে তিন/চার জন বাউল তিন/চারটি গান গেয়ে শোনান। তারপর ভোরে মাতবড় বাড়ির মাঠে একটা ফুটবল নিয়ে এল একজন। আমরা সাত সকালে ফুটবল খেললাম। মাতবর বাড়ির ছোট্ট বাজারে সকালে মাছের নিলাম বসে। সেখান থেকে অনেকেই মাছ কিনল বাসার জন্য। আর সবাই মিলে কিছু চাল আর মাছ কিনে রান্না করতে দেওয়া হয়েছিল এক হোটেল মালিকের বাড়িতে। এদিকে খেলা শেষে আমরা নদীতে গোসল ও বিলে শাপলা তুলেছিলাম। তারপর সকালে গরম ভাত আর মাছের তরকারি অনেক মজা করে খেয়ে শেষে আবার ঢাকায় ফিরেছি।
পরের দুবার আর গান মিস হয়নি। রাতভর গানের তালে মত্ত ছিলাম।
এবারও যাচ্ছি।
যারা যেতে চান তাদের বলছি। গুলিস্তান থেকে সিরাজদিখানের ডাইরেক্ট বাস পাওয়া যায়। সেই বাসে সিরাজদিখান নেমে ঘাটে গিয়ে ট্রলারওয়ালাদের বললেই হবে যাবো দোসরাপাড়া, মাতবড়বাড়ি। সবমিলিয়ে যাওয়া আসার ভাড়া লাগবে সর্বোচ্চ ১০০ থেকে ১২০ টাকা।
কেউ আমাদের সঙ্গে যেতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৭১৭ ০৪৮৬৪৩
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×