আমার প্রিয় পোস্ট

জীবনের স্বপ্নগুলোকে কখন ও সাজাব কিনা জানিনা তবে এলোমেলো ভাবনাগুলো খারাপতো লাগেনা।

ক্যানভাস!

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৯

শেয়ারঃ
0 0 0


আকাশটাকে ক্যানভাস বানি্য়ে
তাতে ছড়াই হাজারো বর্নীল রং,
আঁকি স্বপ্নের কত ছবি............

কত প্রতিচ্ছবি,
কল্পলোকের কত সৌন্দার্য্য
ফুটে ওঠে
একটু একটু করে।

অবাক হয়ে দেখি
স্বপ্নের রং........
লাল-নীল-বেগুনি,
এদের মাঝে মিশে থাকি আমি,
চলতে থাকে সময়
সেকেন্ড-মিনিট-ঘন্টা,
অবিরত..

এক সময় ফুরিয়ে যায়;
শেষ-
সব শেষ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৪
সাদিয়া০০৭ বলেছেন: দারুন লিখেছ আপু!অসাধারন।!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০২

লেখক বলেছেন: থ্যাংকিউ বাবু সোনা।

২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৮
নম্রতা বলেছেন: অর্থি সুন্দর স্বপ্ল তোমার ! ++
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০৬

লেখক বলেছেন: এই স্বপ্ন নিয়েইতো বেচে আছি।

৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:১০
মিলটনরহমান বলেছেন: অনেক ভালো লাগা থাকলো
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:২৪

লেখক বলেছেন: আপনাদের ভাল লাগাই আমাকে সামনে যেতে উৎসাহীত করবে।

৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:২৯
সৈয়দ নাসির আহমেদ বলেছেন:

এক সময় ফুরিয়ে যায়;
শেষ-
সব শেষ।
ভালই বলেছেন এক সময় আসে যখন আর কিছু অবশিষ্ট থাকেনা,
সুন্দর হয়েছে,ভালো থাকুন সব সময়
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: এত আশির্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৪
আফতাব আলম বলেছেন: সব শেষ

আবার শুরু হোক আরো অজানার আনন্দে নতুন কিছু। তার রঙ্গে বিষাদের ছায়া থাকবেনা।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: ভাঙা গড়ার এ খেলা নিয়েই তো আছি।হয়তো থাকতে হবে আমরন।

৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫
পতত্রী বলেছেন: আমি শব্দদুটি বিয়োগ করে দিলে মনে হয় বেশি শ্রুতিমধুর হবে।












ভাল হয়েছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ,সুন্দর পরামর্শ দেয়ার জন্য।

৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪২
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: I am really happy to make you happy.

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০২

লেখক বলেছেন: এত অবহেলা সহকারে ভাল বলা ঠিক না।

৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩১
যশোর০০৭ বলেছেন: অবাক হয়ে দেখি
স্বপ্নের রং........
লাল-নীল-বেগুনি,
এদের মাঝে মিশে থাকি আমি,
চলতে থাকে সময়
সেকেন্ড-মিনিট-ঘন্টা,
অবিরত..



ভালো লাগলো......
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৪
কিংশুক০০৭ বলেছেন:
সাদিয়া০০৭ বলেছেন: দারুন লিখেছ আপু!অসাধারন।!
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৪

লেখক বলেছেন: অন্যের কথা বললেন নাকি নিজেরটা।?

১১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫
স্বপ্ন নীল বলেছেন: আকাশটাকে ক্যানভাস বানি্য়ে
তাতে ছড়াই হাজারো বর্নীল রং,
আঁকি স্বপ্নের কত ছবি............
এইটুকু পড়েই মনটা বিষাদে ভরে গেল.........জানেন কি, আমারও একটা ভালবাসার ক্যানভাস ছিল, সেখানে হাজার রং ছিল না, ছিল মাত্র সাতটা রং । তবে আমার স্বপ্নের ছবিগুলো আজ আক্ষরিক অর্থেই স্বপ্ন হয়ে গেছে...... । কবিতাটা একেবারে আমার হৃদয় ছুয়ে গেছে । ধন্যবাদ আপনাকে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৫

লেখক বলেছেন: জীবন ভাঙা গড়ার খেলা।ভাঙনটাকে মেনে নেয়ার মধ্যেই আসল বিরত্ব।

১২. ০১ লা মার্চ, ২০০৯ সকাল ১১:২৬
কিংশুক০০৭ বলেছেন:
ভাললাগাটা আমি ঠিকভাবে প্রকাশ করার ভাষা খুজেঁ পাচ্ছিলাম না । তাই অন্যের কাছ থেকে ভাষা ধার করে প্রকাশ করেছি ।
০২ রা মার্চ, ২০০৯ সকাল ৭:০৫

লেখক বলেছেন: bujhlam. Dharok babu!

১৩. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১০:০৬
লংকার রাজা বলেছেন: ==========
এটা আগেরটার মত হাসির হয় নাই:(:(:(:(
০২ রা মার্চ, ২০০৯ সকাল ৭:০৬

লেখক বলেছেন: হাসি পাইলেন কৈ,এর আগেরটার মধ্যে?

১৪. ০২ রা মার্চ, ২০০৯ সকাল ৮:০১
সুদীপ চৌধুরী বলেছেন:
====
লেখক বলেছেন: হাসি পাইলেন কৈ,এর আগেরটার মধ্যে?
====
লংকার রাজা হাসি'রে খুব ভালা পায়!!কিন্তু এ হাসি কোন হাসি?
উনি কি অস্ট্রেলিয়ার মাইক হাসি?
০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: সেখানেও সমস্যা।হাসিরা আবার দুই ভাই।কোন হাসির কথা বলেছেন সেটাওতো জানিনা।

১৫. ০২ রা মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৮
লংকার রাজা বলেছেন: @সুদীপ চৌধুরী
আপনি আমাকে নিয়ে মজা করছেন কেন?আমাদের কথার মঝে আপনি আসবেন না।
০৩ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: এখানে আমার মন্তব্য করার কিছু নেই।

১৬. ০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ১:২৮
সুদীপ চৌধুরী বলেছেন:
====
লংকার রাজা বলেছেন: @সুদীপ চৌধুরী
আপনি আমাকে নিয়ে মজা করছেন কেন?আমাদের কথার মঝে আপনি আসবেন না।
====
দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি শুরু করছেন।আপনার অনেক অপরাধ দেখতে পাচ্ছি।
প্রথমত আপনি কবিকে নিয়ে হাসছেন
এখন আবার আমাকে হুমকি ধামকি দিচ্ছেন।
আপনি পাইছেন কি?হ্যাঁ?আপনি কি দস্যু বেনহুর?

তুই এই কবিরে চিনস?

তার পরিচয় চাস?
তবে শোন...........
১৭. ০৩ রা মার্চ, ২০০৯ দুপুর ২:২২
লংকার রাজা বলেছেন: @সুদীপ চৌধুরী
নিজেকে কি ভাবেন?এসব লুল কবি ব্লগে আরও অনেক আছে।
সব মেয়ে এসব পাত্তা দেয় না।
আর আপনার কবিতা পড়লেতো আমার কান্না পায়।
১৮. ০৩ রা মার্চ, ২০০৯ রাত ৮:৪২
শীরফুল কবীর রািকব বলেছেন: ভাল লাগেছে এর জন্য তোমাকে ধন্যবাদ
০৩ রা মার্চ, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: দুয়া করবেন।কবিতা আমার জীবনের বড় চাওয়া এবং পাওয়ার নাম।জানিনা কতদুর যেতে পারবো।

১৯. ০৩ রা মার্চ, ২০০৯ রাত ৮:৪৭
তাপস ঘোষ বলেছেন: এক সময় ফুরিয়ে যায়;
শেষ-
সব শেষ।

চমৎকার লিখেছেন আরো ভালো ভালো লেখা চাচ্ছি।
কেমন আছেন আপনি?
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: Dua korben. Your inspiration will help me to go ahead.

২০. ০৩ রা মার্চ, ২০০৯ রাত ১০:২৯
সুদীপ চৌধুরী বলেছেন:
@লংকার রাজা:আপনি আমাকে লুলকবি বললেন?আপনার মতো কট্টর কাব্য সমালোচকদের জন্যই তো নতুনরা লেখার সাহস পায় না।
কি বলেন আর্থিকা উর্নিশা অর্থি?
যার নাম অনেক রেফে ভর্তি।
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: আপনাদের কথা বুঝতেছি কিন্তু কথার মধ্যে মনের ও মুখের ভাবটা বুঝতেছিনা।

২১. ০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ৭:৪৭
নতুন গগন বলেছেন: না স্বপ্ন শেষ হয়না,,,,,বরং যেখানে গিয়ে শেষ সেখান থেকেই স্বপ্নের নতুন করে পথ চলা.................নইলে যে তার নাম স্বপ্ন হবেনা,,,,,,,,,,,,,,,সত্যিই আপনি দুর্দান্ত লেখেন.............thanks
০৪ ঠা মার্চ, ২০০৯ সকাল ৮:০৮

লেখক বলেছেন: হয়তো--।স্বপ্ন দেখতে ভালই লাগে। কিন্তু যখন স্বপ্নের রঙ দেখি, তখন আর সাহস হয়না সামনে এগুতে। বলতে পারেন স্বপ্নের রং কয়টি?

২২. ২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১১
তর্পন বলেছেন: ভাল লিখেছেন । কবিতা শুনে মনে পড়লো অনেক আগে পড়া একটা কবিতার লাইন:
হতাশ বৈতরণী; শুন্য ডিঙায় শুয়ে
মৌনতা আঁকি আকাশ ক্যানভাসে..

‍‍+
২৩. ২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৪
রাঙ্গাকলম বলেছেন: সাদিয়া০০৭ বলেছেন: দারুন লিখেছ আপু!অসাধারন।!

সহমত....সহমত....সহমত....

 

মোট সময় লেগেছে ২.৫৬৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সুখের রংটা দেখার বড় সখ,তাই এ পথচলা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই