শেষ চিঠি[
..................
তোমার চিঠিটা পড়লাম। জানলাম তোমার শেষ সিদ্ধান্ত। সেদিন সিদ্ধান্তটা নিতে পারোনি। তাই হয়তো আজকে চিঠিতে জানিয়ে দিলে।
আমি মানুষটা হয়তো স্বপ্ন বিলাসি ,কেউ কেউ কাপুরুষ বলবে হয়তোবা।কিন্তু আমার ভেতরে যে মানুষ টা আছে তার কাছে এই কটা বছর অনেক অনেক মূল্যবান।এই সময়গুলি আমি ভুলতে পারিনা । ভুলতে চাইলে স্রস্টার কাছে নিজেকে অকৃতগ্গ মনে হয় ।আমার ভেতরে একটা মিস্র অনুভুতি কাজ করছে।এই যে তোমাকে লিখছি মনে হচ্ছেতুমি আমার সামনেই বসে আছো , চুপচাপ ,শুনছো আমার কথাঠিক আগের মতই।তোমার কাছে থাকি যখন আমি ভুলে যাই আমার অবস্থান, আমার কর্ক্তব্য আমার সব আশে পাশের জগতকে।
এ দুটি বছর আমি অনেক পেয়েছি।আজ তোমাকে যখন লিখছি,অভিমানের একটা সমুদ্র যেন বুক ভেংগে দিতে চাইছে।চোখ ভিজে যাচ্ছে। লিখতে পারছিনা আমি। বুকের অতল গভীরে অভিমানটা জমতে শুরু করেছে।
তুমি কখনও আমার ছায়াও মাড়াতে চাওনা।কিন্তু আমি স্রস্টার কাছে এই একটা জীবন ই বার বার ফিরে চাইবো।
অবাক হয়ে খেয়াল করলাম, তোমাকে লিখতে খুব ভালো লাগছে।মনে হচ্ছে তোমার সাথেই কথা বলছি ।যেমন তুমি সারাদিনের হাজার কাজের ফাকে ফাকে এস এম এস করতে, এখান সেখান থেকে ফোন করে জানাতে কোথায় যাচ্ছো কি করছ। কোন ছেলে ক্লাসমেট বা বান্ধবী কি করলো না করলো তোমার বুইড়া বসের কান্ড।
,লানচ ব্রেকে অনলাইন, একটু হুড়মুড় করে মেসেজ দিয়ে আবার কাজে চলে যাওয়া।
আমার ধারনা ঐ বিশাল টেডিবিয়ারের গল্পটা তোমার ঐ বুইড়া বস অনেক জনকেই করবে। আমার বিয়ার টা ভালো আছে তো? হয়তো রাগ করে ছুড়ে ফেলে দিয়েছো স্টোর রুমে। ভুলেই গেছ হয়তোবা কবে কি উপলক্ষে কে দিয়েছিলো এটা তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

