অধ্যায়- ১
ক্রমশ শুনতে পাচ্ছিলাম আমি
সেই বিবর্তনের শব্দ!
শব্দ টা আমার পরিচিত
কোনো নতুন শব্দ নয়।
কিছুটা ভাংগনের সুর মিশে থাকে তাতে।
এ শব্দ আমি আগেও শুনেছি,
কিন্তু তখনও জানতাম না -
বির্বতনের অবশ্যসম্ভাব্যতা।
নিজের উপরে, নিজের ভালোবাসার উপরে
কি এক দৃঢ় আস্থা ছিলো আমার!
সে আস্থায় ভেবেছিলাম আমি,
থমকে দেবো সমস্থ বির্বতনবাদ।
কি অসম্ভব নির্বোধ ছিলাম আমি!
জানতাম না, এই পৃথিবীর কিছু অমোঘ সত্যকে
কখনও স্তব্ধ করা যায়না, থমকে দেওয়া যায়না ।
আমি তাই বির্বতন রোধে প্রানপন চেস্টা করেছিলাম সেদিন।
কিনতু পারিনি
নিস্ফল হয়েছিলাম।
পারিনি সেদিন সেই মানুষের মনের গ হীনে বয়ে চলা
নিমর্ম সেই বির্বতনীয় নদীকে ঠেকাতে।
বির্বতন
অধ্যায়-২
আজ অনেকগুলো দিন পরে এসে,
আমি আবারও শুনছি সেই বির্বতনের সুর।
অবাক হয়ে নিজের পানে চেয়ে দেখলাম,
আমি এখনও সেই নির্বোধ বোকা কিশোরিটি ই রয়ে গেছি!
ভালোবাসার বির্বতনবাদ
কোনো বৈগ্ঞানিক আজো আবিস্কার করেনি
আমি তার আবিস্কারক হয়েও
কি করে আজো নির্বোধ রয়ে গেলাম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

