সকল আলোকিত রশ্মির ওপারে
বুকের এক অন্ধকারাছন্ন কুঠুরীর কোনে
দেখেছি এক প্রগাঢ় আঁধার....
কষ্ট , স্মৃতি ও ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে,
একলা সেথা হেঁটে চলেছো তুমি...
ধূলো পড়া বইএর তাক
অথবা কাঁদা লাগা সেদিনের সেই ম্যানিব্যাগ,
তোমাকে নিশব্দে কাঁদায়,
পাথর প্রতীম মুখে অনড় অটল ভাবলেশহীন তুমি,
বুকের ভেতর ব্যাথার সেই স্রোতস্বিনী জলপ্রপাত
দূর ভূবনে ছুঁয়ে যায়- শুধু একজনকেই
সে তোমার অতি প্রিয় অনুজ---
চলার পথে-
কস্টগুলো ভাগাভাগি করে নাও
এই আমাদের সাথে-----
শেষগন্তব্যে পৌঁছুবো যেদিন
কস্টের ফুলগুলি
ভালোবাসার মালাহয়ে যাক।
প্রিয়তম অনুজের জন্য
আমাদের ক্ষুদ্র উপহার!!!
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


