আমার প্রিয় পোস্ট

পাগলের পাল্লায়

২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

শেয়ারঃ
0 0 0

আজ বিকেলে গিয়েছিলাম বনানী-১১ এর "হটকেক" দোকানটায়।দোকান হতে বেরিয়ে আসছি মানে গ্লাস ডোর ঠেলে বাইরে পা দেবা মাত্র চোখের সামনে সাক্ষাত যমদূতের ন্যায় এক ইয়ালম্বা চওড়া ঝাঁকড়া চুলের পাগল দাড়িয়ে। আমার তো চক্ষু ছানাবড়া। ভয়ে আত্মারাম খাঁচাছাড়া। ধরনী দ্বিধা হও অবস্থা।

কিন্তু পাগলটা ভয়ংকর দর্শন হলেও আচারে ব্যাবহারে মোটেই ভয়ংকর ছিলোনা। আমার দিকে চোখ পড়তেই সে খুবই প্রফুল্ল বদনে এক গাল হাসি দিলো।এত হাসিমুখের পাগল দেখেও আমার মনে বিন্দুমাত্র শান্তি আসলোনা কারন পাগলের হাতে ইয়া বড় এক ইটের টুকরো ছিলো।

সে আমার দিকে তাকিয়ে হাসি মুখে বল্ল "নাচ দেখবি?"আমি পাগলের কথায় উত্তর দেবো কি? আমি তো একবার ভয়ে ভয়ে ওর হাতের দিকে আর একবার অনতি দূরে রাখা আমার গাড়ীর দিকে তাকাচ্ছি।কি করে ছুট লাগাবো ভাবছি আরও সাথে সাথে মনে মনে ভাবছি হায় খোদা এই পাগলে জানলো কি করে যে নাচ আমার হবি???

পাগল আমার সন্মতির অপেক্ষা না করেই শুরু করলো তার নাচ। আমি তো অবাক কোনো নাচের স্কুল ছাড়া এই পাগল নাচ শিখলো কিভাবে। সে একটা জনপ্রিয় বাংলা গানের সাথে নাচ করছিলো। গানটা ছিলো "ভালোবাসবো বাসবোরে বন্ধু"।আমি তার নাচের সুযোগে একটু করে পিছু হটছিলাম।পুণরায় হটকেক দোকান টাতে ঢুকে যাবার অভিপ্রায়ে।

সে মগ্ন হয়ে নাচ করতেই লাগলো আর আশে পাশে কতগুলো কৌতুহলী লোকজন জড়ো হয়ে গেলো।আমি সুযোগ বুঝে ফুড়ুৎ করে ঢুকে গেলাম হটকেকে আবারো। সাথে সাথেই কানে আসলো হইচই।

ফিরে দেখি শিল্পরসিক এই পাগলের নাচ না দেখায় উনি খুবই নাখোস হয়েছেন আর হাতের বেশ বড় সড় ইটের টুকরোটি সজোরে ছুড়ে মেরেছেন রাগে দিগ্বিদিগ গিয়ান শুন্য হয়ে।ছুড়বার আগে যেহেতু পাগলেরা কোনোদিকে তাকায়না।কারো কেয়ার ও করেনা সেইহেতু সেই ইটের টুকরোটি গিয়ে লেগেছে এক গাড়ীর কাঁচে।

হই চই রাগের মাথায় সেই গাড়ীর ড্রাইভার গাড়ী থামিয়ে নেমে আসলো ভাবখানা আজ পাগলের পাগলামি ছুটিয়ে ছাড়বেন। কিন্তু ততক্ষণে পাগলের হাতে দ্বিতী্য় ইটের টুকরোটি। তার ও ভাবখানা এমন যে কাছে আসলে ড্রাইভারের বেটা তোরও ডকটর সাজার সাধ আজ মিটিয়ে দেবো।

ড্রাইভার পাগলের উগ্র মূর্তি দেখে ডক্টর সাজার সাধ অপূর্ণ রেখেই পুনরায় গাড়ীতে ফিরে গেলেন।আর পাগল ও কি মনে করে পাগলামি দেখায় জড়ো হওয়া উপস্থিত দর্শকদের কে ছেড়ে উদ্দেশ্যহীন গন্তব্যে পা বাড়ালো।আমি কিছু পরে পাগলের অন্তর্ধান সম্পকে পুরোপুরি নিশ্চিত হয়ে গাড়িতে এসে উঠলাম।

(মনে পড়ে গেলো গত বছর কামাল আর্তাতুক রোডের এক দোকানের সামনে সাপওয়ালীর সাপ দেখিয়ে ভয় দেখানোর কথা। সে আরেক কাহিনী । আরেকদিন লিখবো।)

 

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: পাগলের সামনে পড়লে দেখতাম কেমন তোমার খেক খেক।

২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: হাহা। ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।

২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: তানজু আপু , মুখটা মলীন কেনো? শুধু পাগলটার দুঃখটাই দেখলে আমার যে তখন ভয়ে প্রাণ ত্রাহী ত্রাহী অবস্থা সেটার কথা একটুও ভাবলেনা?বুঝো কি বিপদ থেকে বেঁচেছি।এতক্ষণে আমার মাথা ফেঁটে চৌচির হবার কথা ছিলো।

৪. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
নুশেরা বলেছেন: মজা পাওয়ার সঙ্গে সঙ্গে অপরাধবোধও হচ্ছে... এরা কি শখ করে এমন হয়, তা তো না, বেচারা অসুস্থ...
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: না শখ করে হয়না কিন্তু আমারও শখ নেই পাগলের হাতে মার খাবার।
বেচারা অসুস্থ আর সে আমাকেও অসুস্থ বানিয়ে দিত আর একটু হলে।ঐ ইটের বাড়ী টা আমার মাথায় দিতে পারলে এতক্ষণে আমি মাথায় ব্যন্ডেজ বেঁধে বিছানায় শুয়ে থাকতাম।

৫. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
কিরিটি রায় বলেছেন: সে আমার দিকে তাকিয়ে হাসি মুখে বল্ল "নাচ দেখবি?

মনে মনে ভাবছি হায় খোদা এই পাগলে জানলো কি করে যে নাচ আমার হবি???


জটিল!

ভয় না পেলে নাচের কোন বর হয়তো দিতো আপনাকে? হা হা হা হা
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: হাহাহা দরকার নেই আমার কোনো বরের । এমনিতেই শোকর আলহামদুলিল্লাহ! জান নিয়ে পালাতে পেরেছি।

৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
কৃষক বলেছেন: ছবিটা কি অপ্সরার আঁকা?
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০১

লেখক বলেছেন: র্হাহাহা না। আমি এখনও পর্যন্ত কোনো পাগলের ছবি আঁকিনি।কিন্তু এইবার ভাবছি আঁকবো।কিন্তু এই ছবিটার পাগলটার সাথে আজকের পাগলটার আসলেও অদ্ভুত মিল ।

৭. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
ফালতু মিয়া বলেছেন: কিন্তু পাগলটা ভয়ংকর দর্শন হলেও আচারে ব্যাবহারে মোটেই ভয়ংকর ছিলোনা। সত্যিই কি তাই???
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৩

লেখক বলেছেন: হ্যা প্রথম অবস্থায় সে প্রফুল্ল বদনে ছিলো।মুখের হাসিতে শিশুর সারল্য ছিলো।

৮. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
সুরভিছায়া বলেছেন: তোমার অবস্থা কেমন হয়েছিল বুঝতে পারছি ।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৪

লেখক বলেছেন: হাহাহা। একদম মুখ নাক চোখ সব ছবিতে আঁকলে শুধুই গোল্লা দি্য়েই আঁকা সম্ভব ছিলো।

৯. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: আরেক জাতের পাগল আছে .. এরা হাতে পুরিষ নিয়ে ঘুরাঘুরি করে
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৫

লেখক বলেছেন: নানা উনাদের সাথে আমার এখনও দেখা হয়নি। আল্লাহ করেন যেন জীবনে না দেখা হয়।

১০. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
মিছে মন্ডল বলেছেন: পাগল আর কুত্তা এই দুইটার কোন ভরসা নাই ....
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন: হুমমম!!!

১২. ২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
সৌম্য বলেছেন: আমরা যখন স্কুলে পড়ি একদিন, স্কুল থেকে ফিরতেছি, মহল্লায় খুব পরিচিত ভদ্র এক পাগল ছিল, খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে, ঐ দিন সে রাস্তায় দাঁড়ায় ইয়ে করছিল। আমার সাথে ছিল পারভেজ, সে এটা দেখে দাত বের করে হাসছিল। পাগল পারভেজের দিকে ব্যাথিত চোখে তাকালো। কি জানি বলবে বলে সামনে এগিয়ে এল। পারভেজ পাগলের কথা শুনার জন্যে কান বাড়ায় দিল। সে ছিল এই চান্সে খপ করে ওর কানে ধরে ঠাস ঠাস ঠাস।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০৭

লেখক বলেছেন: হাহাহাহা হাহাহাহা পাগলের বুঝি মান সনমান নাই?? ঠিক ই করেছে।

১৩. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
হিমালয়৭৭৭ বলেছেন: পাগল বেচারার সঙ্গে দেখা হলে ভাল হত, দুজনে বুয়েট শহীদ মিনারে বসে মনের সুখে চা খেতে পারতাম।।। বিকেলবেলা শহীদ মিনারে একা বসে থাকাটা খুব বিরক্তিকর...........নাচও দেখে নিতাম এই সুযোগে, আর কিছু পাইয়ের মান শিখিয়ে দিতাম.........নাহ, বিশাল মিস হয়ে গেল!!!

অফটিক: ব্যক্তিগতভাবে আমি৩জন পাগলকে চিনি........ছুটিতে বাসায় গেলে এখনো তাদের সঙ্গে দেখা হলে একসঙ্গে চা খাই.....
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১০

লেখক বলেছেন: এইবার পাগলটার সাথে দেখা হলে সোজা বুয়েট শহীদ মিনার চত্বরে পাঠিয়ে দেবো।তোমার একাকীত্ব ঘুঁচবে। কিন্তু তোমার বৃষ্টিফুল আবার পাগল ভয় পায়নাতো?

৩ জন না ৪ জন খাও??

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: হুম !! অতঃপর।

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১১
নিঃসঙ্গ বলেছেন: আমার এই খানে একটা পাগোল আছে প্রতিদিন বিকালে আমার এই দিকে আসবে খুব বড় করে একটা সালাম দিবে.... এর পরে বলবে একটা সিগারেট দে... দেই একটা সিগারেট.... সিগারেট নিয়ে আবার বড় করে একটা সালাম দিবে আবার সোজা চলে যায়। মাঝে মধ্যে যদি দেখে আমি চা খাইতেছি আর ঐ সময় যদি ওর হাতে কোন বোতল থাকে সোজা আমার কাপটা নিয়ে চা টুকু নিয়া যাবে.... অনেক দিন বলছি ব্য় চা দিতে বলতেছি না সে বসবে না আমার চা টুকুই খাবে আবার লম্বা একটা সালাম দিয়ে চলে যাবে।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: পাগলরা কখনও কখনও শিশুর মত সরল! কিন্তু আমার কেন যেন সামনে পাগল দেখলে এইসব মনে থাকেনা। পারলে চিল্লায় ঢাকা শহর মাথায় উঠাই।

তোমার সাথে পাগলটির সখ্যতা খুবই মধুর লাগলো।

১৭. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২১
হিমালয়৭৭৭ বলেছেন: লেখক বলেছেন: কিন্তু তোমার বৃষ্টিফুল আবার পাগল ভয় পায়নাতো?
বৃষ্টিফুল কোন গাছে ধরে, এবং সেই ফুল আমার কিভাবে হল???আমি একেক সময় একেকে পাগলের সঙ্গে চা খাই, ৩জনের মধ্যে যখন যাকে পাই।।।।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২৯

লেখক বলেছেন: বৃষ্টিফুল মানুষের মস্তিসকের কাব্যিক ইমোশন গাছে ধরে।


আর ৩ পাগল+১ পাগল ভেবেছিলাম। হাহাহা। অবশ্য মজা করে ভেবেছিলাম। ঐ ৩ পাগলকে ভেবেছিলাম গিয়ান পাগল সত্যি তখন বুঝিনি কোনো নির্বোধ বা বোকাসোকা পাগলের কথা বলছো।

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: গুড বয়!

১৯. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩২
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আমাগো বাসার কাছে এক্টা আছিলো।
পোলাপাইনে ঐটার নাম দিসিলো ভন্ড।

কানের কাছে গিয়া ভন্ড কইলেই শেষ।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: হাহাহা

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: সেই মুর্হুতে আমার অবশ্য ভেউ ভেউ দশা ছিলো প্রায়।

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: হুম !! তখন দুঃখজনকের চাইতেও করুণ ছিলো কাহিনী।

২২. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
ফ্রুলিংক্স বলেছেন: ঘটনা অন্য জায়গায় প‌্যাচ খাইছে।
আপনি নাচ করে সেটা পাগল বুঝলো কেমনে :)

আসলেই ভয়ের ব্যাপার। পাগল থেকে দুরে থাকুন...ভালো থাকুন।
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১০

লেখক বলেছেন: আমিও সেটাই ভাবছিলাম তখন কসম!!

পাগল থেকে দূরে মানে পারলে সেই দেশ মাড়াতাম না। কিন্তু কি আর করা বারেবারে পাগলের পাল্লায় পড়ি ।

২৩. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৮
অদ্ভুত আঁধার এক বলেছেন: মজাক পাইলাম।
@হিমুঃ আমি আছি নাকি লিস্টে?
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: হাহাহা। হিমুর লিস্টে তুমি আছো বলে আমারও মনে হচ্ছে।

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: এইগান তো আগেই শুনেছি। তোমার গান গুলোর পছন্দে++++++++

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন: এইটা কি তোমার পাগলির ছবি নাকি রাতমজুর???

২৬. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৮
রাতমজুর বলেছেন:
না :( ঐটা আছিলো সিয়ান পাগলি, :( :( :(
এইডা আপনের সেই পাগলের পাগলী :)
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২১

লেখক বলেছেন: ও আচ্ছা তাই বলো।

২৭. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮
মইন বলেছেন: বড়ই বাচা বাচিয়াছেন।
তবে আমরা খুবই সমস্যায় দিন অতিক্রান্ত করিতেছি।
আমরা প্রতিদিন সকাল বেলা পাখির কলকাকলীর পরিবর্তে পাগলের সুন্দর ও খুবই শ্লীল ভাষার বক্তৃতা শুনিয়া ঘুম থেকে উঠি।
সপ্তাহে কমপক্ষে ৩ দিন সে বক্তৃতা দিবেই।
তিনি আবার আমাদের "ধেষ নেত্রী খা-লেদা জিয়া"-র বড়ই ভক্ত। তাই তার বিরোধীদের নিয়ে তিনি খুবই প্রেমোচিত বক্তব্য দেন।

প্লাসাইলাম।
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: কোন পাগলের সুন্দর ও খুবই শ্লীল ভাষার বক্তৃতা শুনিয়া ঘুম থেকে উঠো???
কে সে??

২৮. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৪
রাত বলেছেন: হাসি আসছে কিন্তু মন খুলে হাসতে পারছি না। :(
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: কেনো????

২৯. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭
অনন্ত দিগন্ত বলেছেন: পাগলেই নাকি সত্যিকারের পাগল চিনে .......... কথা হলো কথা সেটা না...... তবে আসল চিন্তার কথা হলো ....... আশেপাশের সবাইকে বাদ দিয়ে আপনাকেই কেন নাচ দেখাতে চাইলো ? :P
৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: আমিও তখন থেকে এটাই ভাবছি সবাইকে বাদ দিয়ে বেটার ঠিক এই কথাটাই আমাকেই বল্ল কেনো???

৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: খুব সুন্দর গান। অনেক ধন্যবাদ।

৩১. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৫
তামিম ইরফান বলেছেন: দৌড়ানি দিলে ভালো হইতো:)
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: দৌড়ানি ছাড়াই আমার খবর হয়ে গেছিলো আর কি!!!!!!!!!

৩২. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৭
তানভীর আহমেদ সজীব বলেছেন: নর্তক পাগল... ভাগ্যিস দিগম্বর বা পুরিষ নিক্ষেপক নয়...বড় বাচা বেচেছেন, ভবিষ্যতে এদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখবেন...
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: ঠিক বলেছেন অমন কোনো পাগল হলে মরতাম আরকি!

৩৩. ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৯
আজনবী বলেছেন: খুব মজা পাইলাম!

পাগলটা শুধু নাচের কথাটা জেনেই নাচ দেখাতে চেয়েছিলো। পাগলরা নাকি আরো অনেক কিছু বলে দিতে পারে, ভাগ্যিস সে রকম কিছু বলেনি, তাহলে কেমন হতো তোমার অবস্থা? যাহোক এ যাত্রায় বেঁচে গেলে।
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: হায় হায় শেষে নাচ দেখতে গিয়ে বিশাল বিপদে পড়তাম ।

৩৪. ৩০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৫
উধাও ভাবুক বলেছেন: পাগল নিয়ে একটা লেখা লিখছি। আমার লেখার কিছু বিষয়ের সাথে আপনার পরিস্থিতির কিছুটা মিল খূঁজে পেলাম।

আর তখনকার আপনার বিব্রতকর পরিস্থিতিটা অনুভব করার চেষ্টা করছি।

আছেন কেমন ?
৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: আরো বলে দেই আমার অবস্থা টা ছিলো চোখ দুটি ছানাবড়া, মুখের আকৃতি হয়ে গেছিলো বাংলার পাঁচ।হাত পা ঠকঠক ডক ডক।

৩৫. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৪৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: তারপর ? জিম্মি অবস্থা থেকে মুক্তি পেলেন কতক্ষণ পর ?
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: তারপর তো লিখলাম আমি আবার সাৎ করে হটকেকে ঢুকে গেলাম।

৫/৭ মিনিট সেই পাগল নৃত্য ছিলো মনে হয়। ১০/১৫ মিনিটের মধ্যে তো আমার পলায়ন।

৩৬. ৩০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫২
ফ্রুলিংক্স বলেছেন: তাহলে বুঝতে হবে লোকটা জাতে মাতাল টালে ঠিক টাইপের। আপনাকে নাচ দেখিয়ে চান্সে কোন টি.ভি অথবা স্টেজে শো করার আশা করেছিলো হয়ত।

পাগলের জন্য খারাপই লাগতেছে।
৩০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: হাহাহা। টি.ভি অথবা স্টেজে শো না করতে পারি পাগলকে নিয়ে ব্লগ শো তো করেছি। পাগল না জানুক। ওর অজান্তেও ওকে মনে রাখলাম আমি।

৩৭. ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: সুন্দর একটা লেখা দেরীতে পড়লাম। তারপরও ভাল লাগল। পরেরটা তাড়াতারি দেন।
৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা সুন্দর বলার জন্য।
কিন্তু পরের কি তাড়াতাড়ি দেবো?? লেখা নাকি পাগলের কান্ড?? হাহাহা আমি কি রোজ রোজ পাগলের পাল্লায় পড়ি নাকি?তবে হ্যা পাগলের খপ্পরে না পড়লেও আরো কিছু মজার অভিগ্গতা আছে যা লিখবো।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩৮. ৩১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৭
আল-কায়ামতি বলেছেন: পাগলারে ঝারফুঁক দেওন লাগে
৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: ঠিক বলেছেন কায়ামতি সাহেব।ভুত তাড়াতে সম্ভবত "লা হাওলা কুয়াতা" পড়তে হয় কিন্তু পাগলামী তাড়াতে কোন সূরা লাগে??

৩৯. ৩১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৫
নম্রতা বলেছেন: অপ্‌সরা ভাল করেছেন গল্পটা বলে। ওদিকটা আমার আসা যাওয়া হতো। পাগলের দেখা পেলে নাচ দেখে বাড়ি ফিরবো ! +
৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: হাহাহা। আচ্ছা এইদিকে যাওয়া আসা হলে অবশ্যই সাবধান। আজ সকালে পাগলটাকে দেখলাম গুলশান-২ এর আলম মার্কেটের "হাবিব মিউজিকের" সামনে দাড়িয়ে গানের তাল ও ছন্দে নৃত্য করছে।

পাগলটার আই কিউ ভালো। নৃত্যপ্রেমী পাগল তার যোগ্যস্থান খুজে নিয়েছে হাবিব মিউজিকের সামনে। যেখানে বলতে গেলে প্রায় ২৪ ঘন্টা গান বাজনা শুনতে পাবে।

৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হাহাহা। সেই মুর্হুতে আমার কাছে ভীতিকর ছিলো।

৪১. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪১
মুহিব বলেছেন: পাগলে ভয় আমার এখনও যায় নাই।
০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: আমার তো জীবনে যাবেনা। হাহাহা

৪২. ০১ লা নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
উধাও ভাবুক বলেছেন: নতুন কাহিনী আবার কবে পাবো ?
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: আবার আরেকটা পাগলের দেখা পেলে।

৪৩. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
বিবেক সত্যি বলেছেন: রাস্তার পাশে ক্লাশরুমটা ছিলো । ক্লাশ টেন এ থাকাকালিন । জানালার পাশে যারা ছিলো, তারা একবার পাগলের লাঠির গুতো খেয়ে ছিলো ... আহা, সে কি হৈচৈ :) মনে পড়লো .....
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: পাগলের কান্ড আরকি।

৪৪. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১১
বরুণা বলেছেন: বিবেক সত্যি বলেছেন: রাস্তার পাশে ক্লাশরুমটা ছিলো । ক্লাশ টেন এ থাকাকালিন । জানালার পাশে যারা ছিলো, তারা একবার পাগলের লাঠির গুতো খেয়ে ছিলো ... আহা, সে কি হৈচৈ মনে পড়লো .....


হাহাহাহা ভেরি গুড বিবু। ঠিক হইছিলো ভাগ্যিস তোমাকেও পাগলটা নাচ দেখায়নি অপসরা আপুর মত!
৪৬. ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৪
উধাও ভাবুক বলেছেন: পাগলতো আপনার মনের মধ্যেই বিরাজ করছে !
ঘুপটি মেরে আছে, একটু খোচা দিন দেখবেন কিভাবে নড়ছে চড়ছে।


আছেন কেমন ?
০২ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: ইচ্ছে হল পাগলা জগাই।
যখন তখন করতে পারে
যা খুশি তাই।

পাগলা জগাইটা আমার মনের মধ্যে আছে বটে।

আমি ভালো আছি ।তুমি কেমন??

৪৭. ০৩ রা নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১
উধাও ভাবুক বলেছেন: হ্যাঁ, ইচ্ছে হল একধরনের মগের মুলুক ! জানি তা।
আমি ভাল আপনি কেমন ?

নতুন কোন পাগলের দেখা মিলল ? আঁকাবুকি কেমন চলছে ?
০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: নাহ নতুন কোনো পাগলের দেখা মিলেনি কিন্তু নিত্য নতুন পাগলামীর দেখা সদাই মিলছে। হাহাহা। আছি ভালোই।

আঁকিবুকি তে একটু ভাটা চলছে কারন নতুন অনুস্ঠান আর নাচ নিয়ে একটু ব্যাস্ত আছি।

৪৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
কালপুরুষ বলেছেন: মজার ঘটনা তা'ও আবার আমার বাসার কাছেই। বিশ্বাস করো পাগলটা আমি না, অন্য কেউ। আমি মোটেও নাচতে জানিনা। হাসতে জানি।

হাহাহাহাহাহা........
০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহা। জানতাম না তোমার বাসা ওখানেই তবে আমার নিজের বাসাও কাছাকাছি না হলেও আশে পাশেই। তবে তোমাকে ভাবিনি মোটেই হাহাহা। তোমার ছবি দেখে ফরসা ধবধবে মনে হয় আর পাগলাটা ছিলো কুঁচকুঁচে কালো।

০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: মনটা খারাপ হলো কেন কাঁকন??

৫০. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
কালপুরুষ বলেছেন: ইশ্ তোমার সেই পাগলের মতো আমি যদি রাস্তায় কোন এক অপ্সরা টাইপের পাগলি'র দেখা পেতাম- যে নাচছে, হাসছে, গান গাইছে, তাহলে কি মজাই না হতো। কিন্তু আজকাল রাস্তা ঘাটে এতো বেশী পাগল যে পাগলিরা রাস্তায় বের হতে ভয় পায়। কি আর করা- পাগলেই সবাই ধরা।
০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: আমার মাথায়ও অবশ্য একটু ছিট আছে , আমার মা ও অন্যন্য পরিচিতরা বলে তাই বলে আমি মোটেই অপসরা টাইপ না আর রাস্তায় ও আজ পর্যন্ত পাগল হয়ে নাচিনি। হাহাহাহা।

তবে ভবিস্যতের কথা কিছু বলাও যায়না। হাহাহাহা

৫১. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪
হৃদছায়া বলেছেন: কি সাংঘাতিক কান্ড ! পাগল আমি খুবই ভয় পাই
০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আমিও তো!! কিন্তু কি আর করার মাঝে মাঝে পাগলের সামনে পড়তেই তো হয়।

৫২. ১৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
আকাইম্মা বলেছেন: রেটিং ফেটিং দিবো না যদিও মাইনাস দিতে মন চাচ্ছে।

ব্যাপারটাকে আপনি যেভাবে হাস্যকর করে দিয়েছেন, আসলে তা তেমন হাস্যকর না। অপ্রস্তুত হয়েছেন মানছি তবে যদি আপনার মনে সহানুভুতি আসতো খুশি হতাম। ইন ফ্যাক্ট পোস্ট টা পড়ে আপনার উপর খুবই বিরক্তি ধরেছে। দুঃখিত।
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: হাহাহা। স্যরি তোমাকে বিরক্ত করার জন্য! আর এমন পোস্ট দেবোনা ভাইয়া।

৫৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১
সৌপ্তিক বলেছেন: পাগলামি একটি সুখাদ্য
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: হাহাহা কি করে জানলে? খেয়েছিলে কখনও???

৫৪. ০২ রা জুন, ২০০৯ সকাল ৮:১৩
মে ঘ দূ ত বলেছেন: একটা ঘটনা মনে পড়ে গেল। আমি গিয়েছিলাম আমার এক খালার বাসায়। তখন স্কুল ছুটির বন্ধ। খালার বাসায় যেয়ে ইয়া এক গাদা বই নিয়ে রিকশায় ছড়ে বাসায় ফিরছিলাম। বইয়ের স্তুপ এর জন্য রিকশায় পা ফেলারও জায়গা ছিল না। তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। এক নিড়ালা জায়গায় এসে রিকশা টার্ণ নিতে যাবে হঠাৎ কোত্থেকে সারা গা বস্তায় ঢাকা এক পাগল হাতে কি একটা নিয়ে এসে রিকশা আগলে দাড়ালো। ভয়েতো আমার আত্মারাম খাচাছাড়া। বোম্ব টোম্ব নয়তো। রিকশাওয়ালা ও দেখি কিছু বলে না। এদিকে ভয়ে ভয়ে তার হাতের বস্তুটির দিকে তাকিয়ে বুঝতে পারলাম জিনিসটা বোমা নয়। কাদাঁর একটা পিন্ড মাত্র। কিন্তু পাগলের বেশভূষা, তার চাহনী মিলিয়ে সেই নিরীহ বস্তুটাকেই তখন আমার বোমার চাইতে কোনো অংশে কম ভয়াবহ মনে হয় নি।

পাগল বেটা ওই জিনিসটা একহাতে ধরে এই এখুনি ছুড়ে মারছি ভঙ্গি করে আরেক হাত আমার দিকে বাড়িয়ে দেয়। বুঝতে আর বাকী রইলো না কি হতে চলেছে। ছিনতাই এর এ কি পদ্ধতিরে বাবা! পকেটে হাত ঢোকাচ্ছি আর মনে মনে বলছি যেন বড়সর কোন নোট বের না হয়। প্রথম যেটা বেরুলো সেটা পঞ্চাশ টাকার নোট। আড়চোখে পাগলের দিকে তাকিয়ে বুঝলাম সেও দেখেছে। তারপর একে একে দশ টাকা এবং পাঁচটাকার নোট। তাকে ওই পাচঁটাকায় ধরিয়ে দিলাম। ওমা দেখি সে সেটা নিয়েই চলে গেল।

ঠিক বুঝলাম না কি হল ব্যাপারটা। সে চাইলেই আমার কাছে সবটায় দাবী করতে পারতো, কিন্তু করেনি।

...

ঘুম পাচ্ছে। আজ তবে এখানেই রাত্রি হোক। কাল আবার শুরু হবে হেকেটি দেবীর নতুন কোন কাব্য পঠন বা শিল্পের সাথে পরিচয়। সেই পর্যন্ত ভালো থাকবেন।
৫৫. ০২ রা জুন, ২০০৯ দুপুর ২:৫৭
অপ্‌সরা বলেছেন: আবারও ধৈর্য্যের প্রশংসা না করে পারছিনা।

তবে পাগলটার মানবিকতা দেখে অবাক হলাম। এই জন্য ই পাগলদেরকে ভয় লাগলেও আমার সব থেকে বেশী পছন্দ।

 

মোট সময় লেগেছে ১.০৭১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই