আমার প্রিয় পোস্ট

মনে পড়ে যায়

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

শেয়ারঃ
0 0 0



ছবিগুলো দেখে এই গানটা খুব মনে পড়লো। আমার খুব খুব প্রিয় একটা গান।
Click This Link


নিচের গানটির জন্য এই ছবিটি যেন যর্থাথ ছিলো


Click This Link

 

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
আবু সালেহ বলেছেন:
উপরের দিক থেকে ২ নং ছবিটা অনেক অনেক সুন্দর...
গানটার জন্য ধন্যবাদ.....
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ।দুটি গান ই আমার প্রিয়।

২. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: খুব সুন্দর ছবিগুলো...৩ নং রাস্তাটায় গাছগুলোর কি অসাধারন কালার কম্বিনেশন...নিস্তব্দ, শান্ত....
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: পথ অনেক সুন্দর, যেন জীবনেরই প্রতিচ্ছবি।

৩. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
আকাশনীল বলেছেন: দা রু ন তো
ছবির সাথে মিলিয়ে গান, জোশ কনসেপ্ট
ফলো করতে পারি কিন্তু আপু
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: হুম! ফলো কর । গান শুনলেই তো চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে।

৪. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
...অসমাপ্ত বলেছেন: গানটা কি মন খারাপ করিয়ে দেয়ার মত? ...মন খারাপ করে দেয় এ জাতীয় যাবতিয় গান, লেখা ঘটনা থেকে দুরে থাকার চেষ্টায় আছি। :(

আগের গানটা যথেষ্ট পরিমানে সেরকম ছিল। তাই জিজ্ঞেস করলাম।

ফাকা রাস্তা দেখেই ... :( ....আমি জনারণ্যের নিঃসঙ্গতাই এখন ভয় পাই।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: হুম! মন খারাপ করিয়ে দেওয়া গান ই বটে।

আমি কিছুই ভয় পাইনা।
নির্ভীক হয়ে গেছি।

৫. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ১ নং ছবিটা সুন্দর...ওই পথে বুঝি অসীমে যাওয়া যায়
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
তোমার মন্তব্য এই গানটিও মনে করিয়ে দিচ্ছে কিন্তু।

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: Click This Link


পথ হারাবো গানটার লিন্ক দিলাম।

৬. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
হিমালয়৭৭৭ বলেছেন: আজকে ভালো লাগছে, ব্যাপক মন ভালো হয়ে গেল এই ছবিগুলো দেখে.....হ্যা এইবার আপনার নিকের সার্থকতা প্রমাণিত হচ্ছে।।। আশা করি, সার্থকতা আর কখনো প্রশ্নবিদ্ধ হবেনা।।।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: ছবি গুলো প্রচন্ড মন ভালো করে দেওয়া কিন্তু গান গুলো কি শুনেছো?

গান গুলো প্রচন্ড মন খারাপ করিয়ে দেওয়া সুন্দর।

সুন্দর খুঁজলে সব খানেই খুঁজে পাবে।মন খারাপের মাঝেও, মন ভালো থাকবার মাঝেও।

৭. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২
কালপুরুষ বলেছেন: চোখ জুড়ানো সুন্দর ছবি!
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: তুমি যে অনেক সুন্দরের পূজারী তোমার কথায়, কবিতায় ই বোঝা যায় কালপূরুষ ভাইয়া।

৮. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১২
রাস্তার ছেলে বলেছেন: দারুণ! কঠিন! ........................(শূন্যস্থান পূরণ করে নিন!)
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩১

লেখক বলেছেন: সুন্দর ছবি, কষ্টকর সুন্দর গান।

শূন্যস্থান পূরণে আমি সর্বেসর্বা।

৯. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৪
মহাকালর্ষি বলেছেন: ভিন্নমতে আছি। এত সুন্দর ছবির সাথে এই গান যায় না, বরং এই পথ যদি না শেষ হয় বা পথ হারাবো বলেই এবার পথে নেমেছি অথবা
অন্য কোন মন হারানো গান। একলা এসেছি আমি একলা যাবো চলে..
মাফ চাই, 'বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার...' {অন্যভাবে নিয়েন না}
ধন্যবাদ, শুধু ছবিগুলোর জন্য। ভালো থাকুন সবসময়।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকেও মহাকালর্ষি ।

তবে "একলা এসেছি আমি একলা যাবো চলে..
মাফ চাই, 'বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার...' {অন্যভাবে নিয়েন না}"
খুব হাসছি এখন তোমার কথা শুনে।

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: তোমার জন্য এই গানটাই দিলাম।

Click This Link

সত্যি মনটা ভাল হয়ে গেলো গানটা শুনে। এখোনো শুনছি।

১০. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫২
...অসমাপ্ত বলেছেন: যুদ্ধের গল্পে পড়েছি সহযোদ্ধারা সাহস দিতেন ...সাহস হারানো যোদ্ধাদের।
...আফসোস জীবণের যুদ্ধগুলো নিজেকেই লড়তে হয়। সাহস ধার করবার ব্যবস্থা থাকলে বেশ হত। ধার চাইতে পারতাম।
ভাল থাকবেন।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: তোমাকে মোটেও সাহস হারানো যোদ্ধা মনে হচ্ছেনা।

তুমিও কম নও। ভালো থেকো।

১১. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৩
চাণক্য বলেছেন: তুমি কি চিত্রের স্থান গুলাতে ভ্রমন করিয়াছ নাকি অন্তর্জাল হইতে সংগ্রহ করিয়াছ?
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: চাণক্য গণনা করিয়া বাহির কর আমি কোথা হইতে ছবিগুলি দিয়াছি।

১২. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫৫
হিমালয়৭৭৭ বলেছেন: গানগুলো শুনে মন্তব্য করা উচিৎ ছিল, তাহলে এই "মিছরির ছুরি" পোস্টের ধোকায় পড়তে হতনা।।।।
আমার বোঝা উচিৎ ছিল আপনি প্রখর রোদেলা দুপুরেও যে কোনভাবে বৃষ্টি নিয়ে আসবেন।।। আপু, আপনি কি আশ্রমে চলে যাওয়ার পরিকল্পনা করছেন??আপনার কথা-বার্তায় "nun""nun" একটা আবহ পাওয়া যাচ্ছে।।। হায়রে এইটা কেমন ঘোরতর অবিচার!!! এত লোক থাকতে কিনা আফ্রোদিতি আপুকেই নান হতে হবে।।।
এটা হতেই পারেনা।।। অতএব জোর আন্দোলন গড়ে তুলতে হবে বোধহয়।।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: আশ্রমে যেতে পারলে খারাপ হতনা। মাঝে মাঝে সেটাই ইচ্ছে হয়।

১৩. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৭
মহাকালর্ষি বলেছেন: 'গান গুলো প্রচন্ড মন খারাপ করিয়ে দেওয়া সুন্দর।'

তোমার কথার সূত্র ধরেই..আমার খুব খুব ভালো লাগা একটা গান তোমাকে দিলাম, সুমন চাটুজ্যের...'যত দূরে দূরে যাবে বন্ধু, একই.....
নেভা নেভা আলো, যতবারই জ্বালো...ঝোড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে'। অতিশয় পরিতাপ হইতেছে যে, এই মুহূর্তে তোমাকে গানটার কোন লিন্ক বা এ্যালবামটার নাম দিতে পারছি না।
সম্ভব হলে শুনো।

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:১৮

লেখক বলেছেন: গানটা দেবার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা শুনে নেবো অবশ্যই।

২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: Click This Link

যত দূরে দুরে যাবে বন্ধু
একি যন্ত্রনা পাবে
একি ব্যাথা ডেকে যাবে
নেভা নেভা আলো
যতবার জ্বালো
ঝড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে।

বাহ!!! আরো একটি অসম্ভব সুন্দর মন খারাপ করে দেওয়া গান।

১৪. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৪
হিমালয়৭৭৭ বলেছেন: মাঝে মাঝে আমারও হিমালয়ে উঠতে ইচ্ছা হয়.....মাঝে মাঝে এমন ইচ্ছা হওয়া ভালো...তাহলে ইচ্ছেগুলোও মিডল ক্লাস সেন্টিমেন্ট হয়ে উঠত।। ইচ্ছেতে বৈচিত্র থাকতেই হবে।।।।
আশ্রমে ঘুরতে যেতে পারেন, চাইলে ২/১ দিন থাকতেও পারেন, কিন্তু বসবাস করার জন্য????
তার আগেই পিসি সরকারকে বল আশ্রম ভ্যানিশ করে দিতে হবে.........
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: হাহাহা।

আমি ঠিক করেছি একদিন এমন কোথাও হারিয়ে যাবো। হিমালয়ের পাদদেশ না হোক অন্তত নাহয় আমাদের বান্দরবানের পাহাড়েই আশ্রম গড়ে তুলবো।

১৫. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৯
মহাকালর্ষি বলেছেন: ব্লগে আমি তো এখনও হামাগুড়ি দিচ্ছি, তাই আজই জানলাম ফুলেদের {শিশুদের} সাথে আপনার সময় কাটে। আমার না ফলা একটা স্বপ্নের রূপায়ন আপনার মাঝে পেয়ে ভালো লাগলো। আবার গানের প্রতি টানও দেখছি অসামান্য। তাই...
ছুটির ঘন্টার এই পুরোনো গানটাই ওদেরকে দিলাম...
'আমাদের দেশটা স্বপ্নপূরী, সাথী মোদের...'
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: ওহ আমার পোস্ট গুলি পড়েছো দু একটা।হুম ফুল পাখি, রংধনু, প্রজাপতি, ছবি আঁকা আঁকি, নাচ গান অপ্সরা কিন্নরীরা আমার খুব প্রিয়।

এসব নিয়েই আমার দিন কাটে তবুও তারপরেও মাঝে মাঝে সন্যাসিনী হয়ে যেতে ইচ্ছে করে। দেখলে না হিমু ঠিক ধরেছে আমার মনোবাহ্না(বানান পারছিনা)

১৬. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৫
মহাকালর্ষি বলেছেন: 'মনোবাঞ্ছা' বোধ হয়। ঐ যে লালনের গানে আছে না, 'বাঞ্ছা করি দেখবো তারে..'
হুম..একটা পড়লাম, তোমার পরিচিতি মূলক শব্দমালা।
শর্মিলা ঠাকুর আর নাসিরুদ্দীন শাহ'র {'বাঈজীর ছেলে' দুঃখ নিয়ে ডাকু} একটা মুভি ছিল না...যেখানে শর্মিলা একটা চমৎকার আশ্রমে শিশুদের নিয়ে থাকে?
সেই কবে থেকেই তো পালাচ্ছি, মনে মনে।
মরার দায়বোধটাই এখনও বেধে {চন্দ্রবিন্দু আসছে না} রেখেছে।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: সঠিক বানানের জন্য ধন্যবাদ।

ঐ মুভি আমি দেখিনি।

পালিয়ে যাবার আগে বলে যেও কোথায় আশ্রম টা বানালে। ভিজিট করতে যাবো নাহয়।

১৭. ২২ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫
আজনবী বলেছেন: বুঝলাম। তোমার কোন এক পোস্টে বলেছিলাম, এরকম পরিস্থিত আসতে পারে, লক্ষ্য রেখ যেন ভুল বোঝার সুযোগ না আসে। তোমার আগের পোষ্টে একটা কথা বলতে চেয়েছিলাম, ব্যস্ততার জন্য বলা হয়নি। এখন বুঝছি বলা উচিৎ ছিল। এখন বলছি - কোন মানুষ যখন কাউকে খুব গভীরভাবে ভালবাসে (বিশেষ করে ছেলেরা) তখন কখনো কখনো তার মনের গহীনে হারিয়ে ফেলার ভয় কাজ করে। কখনো সে প্রকাশ করে, কখনো করে না। এই ভয় থেকেই সে তার ভালবাসার মানুষটার উপর নানা রকম বিধি নিষেধ আরোপ করতে শুরু করে। কখনো সে বিধিনিষেধ অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব বা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, যা আর মানা সম্ভব হয় না। তখন সৃষ্টি হয় ভুলবোঝার, তার থেকে ক্রোধ, তারপর ঝগড়া, তার থেকে সাময়িক বিচ্ছেদ, তারপরও বিষয়টা সমাধান না হলে স্থায়ী বিচ্ছেদ, যা কাম্য নয়। যে মানুষটা হারিয়ে ফেলার ভয়ে ভীত, তাকে যদি আশ্বস্থ করা যায় যে ভয়টা সম্পূর্ণ অমুলক, তবেই সমস্যা সমাধান সম্ভব। যে সেতুটা গড়তে শুরু করেছিলে, তা ভাঙতে দিয়োনা। তুমি অনেক দুরদৃস্টি সম্পন্ন, গভীর এবং পর্যাপ্ত মানসিক শক্তি সম্পন্ন মানুষ। আমার বিশ্বাস এবং প্রত্যাশা তুমি পারবে সমস্যাটা সমাধান করতে। অনেক শুভ কামনা।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১০

লেখক বলেছেন: যে সেতুটা গড়তে শুরু করেছিলে, তা ভাঙতে দিয়োনা। তুমি অনেক দুরদৃস্টি সম্পন্ন, গভীর এবং পর্যাপ্ত মানসিক শক্তি সম্পন্ন মানুষ। আমার বিশ্বাস এবং প্রত্যাশা তুমি পারবে সমস্যাটা সমাধান করতে। অনেক শুভ কামনা।


সমস্যাটার সমাধান সেতু টা ভেংগে ফেলা ছাড়া কিছুই না হয় যদি??
তখন কি হবে আজনাবী ভাইয়া?

ধরো, এমন একটা বেক্কল এমন এক জায়গায় সেতু বাঁধার ট্রাই করলো যে ঝড় কেনো একটু দমকা বাতাস উঠলেও সেই সেতু ভেংগে পড়বেই পড়বে। তখন কি তার সেতু বানানো নিয়ে জিদ করলেই চলবে??
সেটা কি তার বুদ্ধিমানের কাজ হবে????মোটেই না তাইনা???
হাহাহাহাহা দেখি কি জবাব দাও এবার তুমি???

১৮. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২০
বিবেক সত্যি বলেছেন: চোখ শীতল করা ছবি ...
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: হুম!!

যথার্থ উপমা। তোমার সাথে মিল আছে। তোমার পথ ও কোথায় যেন হারিয়ে গেছে।

১৯. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩
বাবুয়া বলেছেন: ছবিগুলো সত্যি সুন্দর!
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ঠিক বলেছো ভাইয়া। মন খারাপ করে দেওয়া সুন্দর ছবিগুলো। মনে হয় এই পথ ধরে চলে যাই কোথাও হারিয়ে।

২০. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬
ফেরারী পাখি বলেছেন: সিনসিয়ারলি বলছি, তোমার গান দুখানা শুনিনি। লিংক এও যাইনি এবং কোন মন্তব্য পড়িনি। শুধু ছবি দেখে অনুমান করছি, গান দুটো কি কি?

মিরিয়ে উত্তর বলো তো?

১. এই পথ যদি না শেষ হয়

২. আমিও পথের মতো ফুরয়ে যাবো, আসবো না ফেরে কোন দিন

তাড়াতাড়ি উত্তর দিও।

মিলিয়ে নিতে চাই।
সুন্দর ছবির জন্য + দিলাম।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: তোমার মত নির্ভুল অনুমান আর কার কার আছে কে জানে? আজনাবী ভাইয়ার কিছু আছে।

প্রথম ছবি তিনটির জন্য ঐ গান "আমিও পথের মতো ফুরিয়ে যাবো, আসবো না ফিরে কোন দিন"


তবে দুমুখো পথ টার জন্য গানটা ছিলো,
" আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে"

২১. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৭
ফেরারী পাখি বলেছেন: এই বিজয় টাইপ করতে গিয়ে বিড়ম্বনার শেষ নেই। সরি গাদা গাদা বানান ভুল হয়ে যায়। এটা আমার দোষ নয়, মুদ্রণক্রুটি হে হে হে।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: কিচ্ছু হবেনা আপু । আমি বিজয় ছাড়াই গাদা গাদা বানান ভুল করি।

২২. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫
সুরভিছায়া বলেছেন: ছবিগুলো সুন্দর , প্রথম গানটা পঁচা ......................... ।
২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: হাহাহা..... প্রথম গানটাকে পঁচা বলতে জীবনে কাউকে শুনিনি। তবে তুমি কেনো পঁচা বললে বুঝেছি।

২৩. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৪
সৈয়দ নাসের বলেছেন: চোখ জুড়ানো ছবি এবংমন জুড়ানো গান
তোমার এ- মন প্রচেষ্টাতে দুঃখ হলো ম্লান
মনে প্রানে লাগলে এসে এমন সুখ দোলা
এক নিমিষে কষ্ট ভুলে মরনেক যায় ভুলা ।



অনেক ধন্যবাদ । এ রকম সবার মন রাঙাবার প্রচেষ্টা জারি থাকুক ।
ভালো থাকবেন প্রতি মুহুর্ত
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: এ কবিতা কি তুমি লিখেছো?লিখে থাকলে তুমি মহাকবি। অনেক ভালো লাগলো।

অনেক ধন্যবাদ।

২৪. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২০
মহাকালর্ষি বলেছেন: পালালে আবার কেউ ঠিকানা দিয়ে যায় নাকি?
তোমার ভাবালুতা নিয়ে সংশয়ে পড়লাম।
তা পথ তো দেখছি অনেক দূর চলে এসেছো...
ভালো ভালো...এগোতে থাকো...
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: পথের ক্লান্তি ভুলে স্নেহ মায়া .......... মাগো কবে বলো শীতল হবো

কত দূর আর কত দূর বলো মা।


কত দূর এগোতে হবে জানিনা।

কত দূর পথের বাকী সেও জানিনা।

২৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
মহাকালর্ষি বলেছেন: এ কি কথা শুনি তব মুখে......
'বাকী' খুজতে এমন পথে নেমেছো?
আবারও দীর্ঘশ্বাস.................
বাধা সরিয়ে রাখি, পেছন-জনের জন্য, আর ফুল-পাতা কুড়িয়ে চলি, সামনে যারা চলেছে, তাদের সাথে জিড়িয়ে নেয়ার ছলে, কোন গাছতলায় আড্ডা দেবো বলে....
পথের কী আর শেষ থাকে, আদৌ কখনও?
চলতে থাকো....
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: না পথের শেষ নেই।
আজীবন পথ চললেও পথ ফুরোয় না। বরং জীবনটাই ফুরিয়ে যায় একদিন।

২৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৪
আজনবী বলেছেন: তোমার বক্তব্যর সাথে সম্পূর্ণ একমত, যদি পরিস্থতি তাই হয়। যেহেতু বিষয়টা আমার কাছে সম্পূর্ণ অনুমান নির্ভর, বাস্তবতাটা কি আমি জানিনা (মন্তব্যের উপরের অংশে যা বলেছি তার থেকেও গুরুতর কিছু হতে পারে এবং এটুকু বলতে পারি যে, তুমি অনেকটা সময় নিয়ে মানিয়ে নিতে যথেষ্ট চেষ্টা করেছ)। বাস্তবতা না জেনে আর কিছু বলতে ইচ্ছুক নই, কারন সেটা হবে বোকামী। ভালো থেকো, শুভ কামনা রইলো।
২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য আজনাবী ভাইয়া। ভালো থেকো তুমিও।

২৭. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
কঁাকন বলেছেন: দুই নাম্বার ছবিটা অনেক সুন্দর
২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: রঙে রঙিন পথ।

২৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০
শফিকুল বলেছেন:
সত্যই অসাধারন চয়েজ।
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শফিকুল ভাইয়া

২৯. ২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
জেরী বলেছেন: ছবি গুলো সুন্দর.......।

গান গুলো আগে শুনলে ও আবারো সময় নিয়ে শুনছি......।
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জেরী।

৩০. ২৫ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৮
মাকসুদ খান বলেছেন:
ছবি গুলো খুবই সুন্দর ।
২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মাকসুদ।

৩১. ২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
ফেরারী পাখি বলেছেন: অপ্সরা এবং পারভেজ ভাইয়ের দেওয়া গান গুলো তো আমাদের সময়ের। এতো শুনেছি এক কালে। এইসব বুড়োবুড়িদের গান নিয়ে এত টানা হেঁচড়া দেখে ভালোই লাগছে।

২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: বুড়াদের গান গুলি তো বেশী ভালো।হেমন্তের গান দেখোনা আপু। বুড়া হয়ে মরে গেলো তবুও কত জনপ্রিয় আজো??

৩২. ২৭ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৯
নীল আলো বলেছেন: অসম্ভব সুন্দর উপস্থাপনা...।।
২৭ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০১২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই