somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটবেলার গান

০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার লাল দরজা ভাইয়ার একটি পোস্টে (ওরা আমাদের সন্তান, উটের জকি নয়! ) হঠাৎ চোখ আটকে গেলো একদিন। এতবেশী আটকালো যে সেই পোস্ট টা আমি বারবার ঘুরে ঘুরে পড়তে গেলাম।পড়তে যাবার কারন ছিলো শুধু পোস্টটি ই নয়। পোস্টে করা অনেকের মন্তব্য। বিশেষ করে মানবী আপুর। মন্তব্যের লোভেই গেছিলাম সে কথাটি পুরোপুরি ১০০% সত্যি না। মন্তব্যের ঘরের অনেকের তুলে আনা ছোটোবেলার গান গুলো আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলো আমার অতীতে । যে অতীত শত অপ্রাপ্তির মাঝেও আমার বড় প্রিয়। আমার ছেলেবেলা আর সাথে জড়িয়ে থাকা ছেলেবেলার গান গুলো।

মনে পড়ে ছোট্ট বেলায় প্রথম শেখা ছড়াগানটির কথা,

ইষ্টিকুটুম মিষ্টি কুটুম কুটুম পাখীর ছা
খোকন শোনা গান ধরেছে তাইরে নাইরে না।
পাশের বাড়ীর মেয়েটির হারমোনিয়ান বাজিয়ে এই গান গাওয়া দেখে ও শুনে মুগ্ধতায় আমার মাথা খারাপ হয়ে গেলো। ওকে বললাম কি করে রিড টিপে বাজাতে হয় শিখিয়ে দাওনা। ও দিলোনা। অগত্যা আর কি করা, আপ্রান চেষ্টা শুরু হলো। চেষ্টায় কি না হয়, আমি সারাদিনের প্রচেষ্টায় সন্ধ্যার দিকে ঠিকঠাক গানটা নির্ভুল তুলে ফেললাম।

তার কিছু দিন পর গানের টিচার শেখালো টাট্টু ঘোড়া পাড়লো ডিম
শেয়াল দিলো তা
দুদিন পরে বের হলো এক কানা বগীর ছা
বাহ বাহ বাহ।
বাহ বাহ বাহ বাহবা দিতে দিতে আমি আশেপাশে পাড়াপড়শী আত্নীয় স্বজন সকলের কানের পর্দা নষ্ট করে দিলাম কদিনের ভেতরেই।


কত গানই না শিখেছিলাম সে সময়, কালের স্রোতে ভুলে যেতে বসেছিলাম সেসব। মানবী আপু , লাল দরজা ভাইয়া আমাকে আমার স্মৃতির মনিকোঠায় ফিরিয়ে নিয়ে গেলো সেদিন।


আজকে দেখলাম লালদরজা ভাইয়া আবার বাচ্চাদের গানের প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে একটা বাচ্চাকে ইঁচড়ে পাকা গান গাইতে দেখে ক্ষেপে আগুন হয়ে একটা পোষ্ট দিলো।

হাসি পাচ্ছে সে গানের বর্ণনা শুনে, মনে পড়ছে নিজের ছেলেবেলা।

আমি একবার ক্লাস থ্রীতে পড়তে একটা গান শিখে আসলাম এক বান্ধবী হতে। গান টা ছিলো বাংলা ছায়াছবির একটি গান।শিখে এসে বিকেল বেলা যেইনা হারমোনিয়াম নিয়ে গাইতে শুরু করলাম।" তুমি চোখের আড়াল হও কাছে কিবা দূরে রও মনে রেখো আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম।"
মা এসে সামনে দাড়ালেন। দেখলাম রাগে অগ্নিমুর্তী ধারন করেছেন।জিগগাসা করলেন এই গান কোথা থেকে শিখে এসেছি?? উত্তর দিলাম রুমার থেকে। মা বলল তোমার এখনও এই গান গাওয়ার বয়স হয়নি। পৃথিবীতে অনেক অনেক গান আছে, সব সময় খেয়াল রাখবে কোনটা তুমি গাইতে পারো আর কোনটা না।কোনটা তোমার বয়স রুচি ও শিক্ষাদীক্ষার পরিপন্থি না। তখন এত শক্ত কথা বুঝিনি, কিন্তু সাবধান হয়ে গিয়েছিলাম।

আজ ভাবি, বানিজ্য নাহয় কিছু স্বার্থাণ্বেষী মানুষ নিজ স্বার্থে করে থাকে। কিন্তু বাবা মায়েরা কি করেন??? তারা কি চোখ বুঝে কানে তুলো গুজে বাচ্চাদেরকে গান গাইতে শেখান???????

যেসব অনুষ্ঠানে এমন গান বাচ্চাদেরকে দিয়ে গাওয়ানো হয় সেসব অনুষ্ঠানে বাচ্চাদের কে গান গাইতে পাঠিয়ে দিয়ে কি নিজেরদের কাছে নিজেরাই ছোটো হননা?

জানিনা কার কাছে এই প্রশ্ন করবো?কোনো ব্লগার ভাই বোনেরা তাদের বাচ্চাদেরকে এইধরনের অনুষ্ঠানে পাঠিয়েছেন কিনা জানা নেই।জানা থাকলে তাদেরকে জিগগাসা করতাম।

বাবা মায়েদের কাছে আমার একটা অনুরোধ,
বাচ্চাদের কে বাচ্চাদের মত থাকতে দিন, শিশুতোষ গান গুলো ওদের মনের বিকাশ ঘটায়। অনেক কিছু শিখতে সহায়তা করে।ছোটবেলায় স্বাধীনতা দিবস,বিজয় দিবস,একুশে ফেব্রুয়ারী, মে ডে, এসব অনুষ্ঠানে গান গাইতে গিয়ে, নাচ করতে গিয়ে জেনে গিয়েছিলাম এসব দিনের তাৎপর্য। ইতিহাস গুলো খুব স হজেই জানা হয়ে গিয়েছিলো।শিশুদের নাচ গান অভিনয় শুধু সাময়িক বিনোদনের জন্যই নয়। এসব তাদের পরবর্তী জীবনের চলার পথের পাথেয়ও।

ছোটোদের জন্যও যে অনেক গান আছে যা ওরা গাইতে পারে তা যে সব বাবা মায়েরা জানেন না। তাদের জন্য যার জানা যত ছোটোদের গান আছে সবাইকে একলাইন করে জানানোর জন্য অনুরোধ করছি।

বাকী টা আমি ট্রাই করবো মানে পুরো গানটা জানাতে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
৫৪টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×