আমার প্রিয় পোস্ট
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- শুভ জন্মদিন ঝুমকোলতা
- সোহানুর রহমান
- একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন [হ্যাপ্পি বাড্ডে টু শায়মা]
- পটল
- অপ্সারার ভুত শায়মা, উনার জন্মদিন
এবং আমার কিছু কথা - বৃষ্টি ভেজা সকাল ১১
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... - সুরঞ্জনা
- আপুনিদের জন্যে ঈদের গিফট; ভাইয়াদের প্রবেশ নিষেধ

- নীল-দর্পণ
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- শুভ জন্মদিন অপ্সরা - শ্রাবনসন্ধ্যা
- দুজন রহস্যময়ীর ছায়া (এটা গল্প বা ছড়া-কবিতা নয়) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জনম জনম গেল বিরহ শোকে (ভালোবাসার গল্প) - ভুতের আড্ডা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক - ~স্বপ্নজয়~
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- অকথনকথনপটিয়শস- ঈদ ও পূজা সংখ্যা-১ - মুক্ত বয়ান
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কাকতাল গল্প
- আকাশনীল
- ~~শততম পোষ্ট লেখার পথে দুই বছরের অনিঃশেষ পদযাত্রা~~ - তায়েফ আহমাদ
- প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ
- শুভ জন্মদিন অপ্সরা আপুমনি
- ~স্বপ্নজয়~
- তারকাগো লগে লগে আমার তেনারও--- - ফেরারী পাখি
- -: শুভ জন্মদিন অপ্সরাপু :- - শফিক আসাদ
- একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নিলআকাশেরদুঃখ
- শুভ জন্মদিন অপ্সরা; শুভ জন্মদিন নাফিস ইফতেখার ... - ইমন জুবায়ের
- আজ আমাদের অপ্সরার জন্মদিন > বোনের কপালে দিলাম ফোঁটা-যমের দুয়ারে পড়ুক কাঁটা > - মনজুরুল হক
- বল কি, কাজের বুয়া বাড়ীতেই থাকে?(অপ্সরা আপুনি,আপনি কই..একটুহাসেন..প্লিজ..) - রফিক এরশাদ
- দ্বীচারিনী একজন....... [দ্বিতীয়] - ত্রেয়া
- সত্যিই আমি ধংস হতে চাই। - জয় সরকার
- আমি তোর নামটাও ভুলে গেছি!! - আকাশচুরি
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা - মনজুরুল হক
- জাগো বাহে কুন্ঠে সবাই----------- - ফেরারী পাখি
- চিঠি দিও ... - সাঁঝবাতি'র রুপকথা
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- কবিতা আর গান ।। - শফিক আসাদ
- তুমি সন্ধ্যার মেঘমালা - ~স্বপ্নজয়~
- ফরচুন কুকি (গল্প) - ভুতের আড্ডা
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরনে দিয়েছি। লহ লহ করুণকরে।
১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৩
মাঝে মাঝে ভাবি তুমি না থাকলে খুব কি একঘেয়ে মনে হত জীবনটা?আমার তো একঘেয়ে জীবন ভাবার কোনোই কারণ নেই।সকাল থেকে সন্ধ্যে রুটিন বাঁধা জীবন। এতটুকু অবসরেরও কখনও হেলে পড়িনা আমি। নিত্য নতুন কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করে রাখতে জানি।এ শুধু নিজেকে ব্যস্ত রাখার জন্যই ব্যাস্ত রাখা নয়। নিজেকে ব্যস্ত রাখাটা আমার নিজের কাছেই এক বিনোদন।
ছেলেবেলায় পুতুলের বাক্স নিয়েই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম।কখনও বা একি গল্পের বই ১০/ ১২ বার পড়তাম। কখনও একাকিত্ত বা এমনকিছু কাছে আসতে দেইনি। সব সময় সযতনে অনেক অনেক দূরে সরিয়ে রেখেছিলাম আমার না পাওয়ার বেদনা, একাকিত্ত বা যেকোনো অপ্রাপ্তিকেই। আমি ও আমার নিজের জন্য গড়ে তোলা জগৎ টি ছিলো আমার সংগী।আমার সর্বক্ষণের সাথী।
হঠাৎ শৈশব কৈশোর পেরিয়ে জীবনের এক ক্রান্তিকালে এক ঝলক খোলা হাওয়ায় ভেসে এলে তুমি।বদ্ধ কপাট ভেঙে একরাশ দমকা ঝোড়ো হাওয়া যেন। আমি ভেসে গেলাম সে হাওয়ায়। দূর থেকে দূরে। মেঘের রাজ্যে, স্বপ্নের দেশে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ভেসে চললাম আমি। অজানার পথে।
(মন মোর মেঘেরো সংগী,উড়ে চলে দিকদিগন্তের পানে)
গুন গুন করে গানটি গাই। কানে বাজে অবিরাম এই সূর। তুমি মেঘ আমি তার সংগী। অথবা আমিই মেঘ তুমি উতল হাওয়া। ভাসিয়ে নিয়ে চলেছ আমাকে দেশ থেকে দেশান্তরে।
শুধুই কি ভেসে চলা?ময়ূরপংখীর পাখায় ভর করে নিশ্চিৎ নিভর্রতায় উড়ে চলা।সবকিছুর পরেও নিজেকে মূল্যহীন মনে হত একসময়। তুমি জানিয়ে দিলে মুল্যহীনতার বৈপরীত্য।
(আমারে তুমি অশেষ করেছো এমনি লীলা তব)
তুমি আমাকে জানিয়ে দিলে জীবন কখনও ফুরিয়ে যায়না। এমনকি মৃত্যুর পরেও তা অবিনশ্বর।ভালোবাসাগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখে যুগে যুগে।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে,
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি,
লহ লহ করুণ করে।
অনেক দিয়েছো আমাকে তুমি। তোমার দেও ভাষায় প্রকাশ করা সম্ভব না কখনও আমার পক্ষে।বিনিময়ে কিছু দেবারও নেই তোমাকে আমার হয়তো। শুধু আমার ভালোবাসার মুকুলগুলি তোমার চরণে দিয়ে গেলাম। আমার ভালোবাসার অর্ঘ্য।
(এ লেখাটি পড়ে অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে কে এই তুমি?
কে এই তুমি তার উত্তর আমি দেবোনা।হতে পারে নাম না জানা কোনো এক তুমি, নতুবা আমার আত্মার আত্নীয় কোনো এক তুমি অথবা আমাদের সবার প্রিয় এই সামহয়্যার ইন ব্লগটিই)
প্রিয় গানটির লিন্ক নিচে দিলাম
Click This Link
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি,
লহ লহ করুণ করে।
যখন যাবো চলে ওরা ফুটবে তোমার কোলে
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে
যেন আমায় স্মরণ করে।
বউ কথা কও তন্দ্রা হারা
বিফল ব্যাথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা।
জ্যোছনা ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে।
তোমার অলস দ্বিপ্রহরে।
গানটির কথাগুলো আমার অনেক অনেক প্রিয়। যেন আমারি কথা। তোমার চরণে নিবেদিত আমার এ অর্ঘ্য।ভালোবাসার ঝরে পড়া মুকুলগুলি, আমার অবর্তমানেও তোমার কোলে ফুল হয়ে ফুঁটে উঠুক। সে ফুলে মালা গাঁথবার কালে আমাকে স্মরণ করো তুমি।(দুজনের কানাকানি কথা,দুজনের মিলনবিহ্বলতা।জ্যোছনা ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে।তোমার অলস দ্বিপ্রহরে।।)এত গান এত সূর ভেসে যাবেনা কখনো, কোনোদিন।সামনের দিন গুলোতে হয়তো আমি রইবোনা, কিন্তু এই আভাসগুলো পড়ে রইবে, আমার স্মৃতি হয়ে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভালো আছি আপু। তুমিও অনেক ভালো থেকো।
সুশীল সুমন বলেছেন:
+
লেখক বলেছেন: প্লাসের জন্য আর আমার আবলতাবল পড়ার জন্য থ্যাংকস অনেক অনেক।
বিবর্তনবাদী বলেছেন:
কোন প্রশ্ন নেই বন্ধু। শুধু বলি ভাল লাগল। সম্ভব হলে গানটা আমাদের গানের কলি গ্রুপে রেখে দিও।
লেখক বলেছেন: আচ্ছা এখুনি দিয়ে দিচ্ছি গানটা । নো চিন্তা বন্ধু।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
বরাবরের মতই আপনার এ পোষ্টটিও দারুন। মানে অসাধারন হয়েছে।
সো নাইস।
গানের প্রতি, কথা মালার প্রতি আপনার এত প্রেম দেখে সত্যি আমি মুগ্ধ।
ভালো থাকুন।
আপনাকে অনাহত শুভেচ্ছা।
লেখক বলেছেন: গানের কথামালা আর সূরগুলো দিয়ে আমার জীবনটা সাজিয়েছি। যেকোনো কিছুই যেন গান দিয়েই এক্সপ্লেইন করতে পারি আমি এই জীবনের।
অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ছোট্ট ভাইয়াটা। আচ্ছা ফ্রী হয়ে এসো তারপর কথা হবে।
পথিক!!!!!!! বলেছেন:
তুমির উত্তর জটিল মাঝে মাঝে কবিতায় দেখবেন লিখি
তোমার জন্য ....
তোমার তরে
তোমার করে
কিন্তু কে এই তোমার ?
বলব না কি? ওতো বুঝে নেবার বলার নয়
লেখক বলেছেন: হুম যে বুঝে নেবার সে বুঝলেই হোলো । হাহাহাহা
লেখক বলেছেন: হাহাহা হুম ভালোই তো ! তুমি কেমন আছো চানাচুর???
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর অনুভবগুলো....।খুব ভালো লাগলো অপ্সরা।
অনেক ভালো থাকো ।
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে.......
গানটা অসাধারন.....
গাইতে বসলে এই গানটা গাইতেই হয়। কেন জানি না।
শুভকামনা.....।
লেখক বলেছেন: এ্যই তুমি গান গাও আপু??????
খুব খুশী লাগছে জেনে। আমারও অনেক অনেক প্রিয় একটা গান।
বিবর্তনবাদী বলেছেন:
ছবির বাঁধভাঙ্গার আওয়াজে ক্লিক দিবা না। তাহলে ফ্রন্ট পেইজে আসবে না। সেই সাথে গ্রুপ সিলেক্ট করে দিবা। তখন পোস্ট তোমার ব্লগে থাকবে, গ্রুপে থাকবে কিন্তু ফ্রন্ট পেইজে আসবে না।
আর যদি শুধু গ্রুপে পোস্ট দিতে চাও, তাহলে গ্রুপের পেইজে যাও। সেখানে "গ্রুপের জন্য পোস্ট করুন" (নিচের ছবিতে দেখ) লিংকে ক্লিক কর। তাহলে পোস্ট শুধু গ্রুপে থাকবে।
আশা করি কাজে আসবে।
লেখক বলেছেন: ওকে!! অনেক ধন্যবাদ। একবার দিয়ে তাড়াতাড়ি মুছেছি। কারণ দেখি ২য় বার ফ্রন্ট পেইজে।
জেরী বলেছেন:
......+++.......
লেখক বলেছেন: থ্যাংক ইউ জেরী !!
লেখক বলেছেন: হ্যা আমিও ভালো চানাচুর।
ব্রাওস করি প্রায় সময় কারন বাইরে থাকি. মুবাইলে বাংলা লিখা টাফ কঠিন, এ জন্য মন্তব্য গুলো ছোট হয়
লেখক বলেছেন: ওকে। নো প্রবলেম।
নিবিড় বলেছেন:
হাহা "তুমি" কে সেটা জেনে টাসকি খেলাম।
সত্যিই তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না .....তুমি না থাকলে এই ভালবাসা সৃ্ষ্টি হত না......
লিখাটা খুব মায়াময় হয়েছে এবার।ভাল থাক আপি
লেখক বলেছেন: তুমিও ভালো থেকো। লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নিবিড়।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কিছুই বুঝলাম না...আরেকটু খোলসা কইরা বলেন না!
লেখক বলেছেন: খোলাসা করা যাবেনা পেনসিল। যা মনে আসে বুঝে নাও। নো প্রবলেম। হাহাহাহাহা
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
দুজনের কানাকানি কথাদুজনের মিলনবিহ্বলতা।
জ্যোছনা ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে।
তোমার অলস দ্বিপ্রহরে।
আমারো অনেক ভালো লাগে ...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আমার ভালোলাগা গাননিয়ে লেখাটা পড়বার জন্য। অনেক অনেক ভালো থেকো রুপকথা।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
দিদি তোর গান টা শুনছি আর .......আগেও শুনেছি কিন্তু উপরের লেখাটা পড়ে এখন যখন শুনছি তখন অনুভুতিটা আগের সাথে মেলাতে পারছি না...বহু বছর আগের কিছু স্মৃতি মনে পরে গেল...যখন বিকেলের চায়ের সাথে ফ্রি সেতার বাজিয়ে গান শুনাত কেও.....আর তার টানে প্রতি দিন বিকেলে ছুটে যেতাম
লেখক বলেছেন: হুম বুঝতে পারছি লক্ষণ ভালো না। হাহাহাহাহা
স্মৃতি আকড়ে পড়ে থাকায় আমার জুড়ি কেউ আছে বলে আমার জানা নেই। এখন দেখছি তুমিও। শুনো ভাইয়াটা কষ্টের স্মতি গুলো ভুলে যাওয়ায় ভালো। তবে যদি তার মাঝেও ভালো লাগা মিশে থাকে তাহলে থাকুক সেসব নাহয় দুঃখবিলাস হয়ে।
লেখক বলেছেন: হাহাহা। আচ্ছা চক্কর মাথায় প্লাস তবুও ভালো। ভালো করে পড়েও আর মাইনাস দেবার সুযোগ নেই।
আবু সালেহ বলেছেন:
কোথাকার জল কোথায় এসে গড়ালো....পুরাটাই পল্টি....!!!!
আপতত আমার প্রিয়ের লিস্টে....
+++
লেখক বলেছেন: পুরোটাই পল্টি নয়। ভালো করে বুঝে দেখো।
হয়তো হয়তো মানেই কি পুরোটাই ? হয়তো মানে তো আধাটা।
নকীবুল বারী বলেছেন:
বুঝলামই না............একটা গান ডেডিকেট করলাম........
জানি না আপনার মনের অবস্থার সাথে যাবে কিনা...............
আমার এ পথ- চিন্ময়
লেখক বলেছেন: আরে এই গান গেয়ে আমি জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগীতায় সুফিয়া কামাল পুরস্কার পেলাম।
খুব খুব প্রিয় একটা গান।
গীতিকথা ভালো লাগলো। কেমন যেন একটা চিনচিনে ব্যথা ছড়ানো..
এ মুহূর্তে নজরুলগীতি শুনছি। ভালো থেকো।
লেখক বলেছেন: হাহাহাহা এটা ভালো প্রশ্ন। আচ্ছা কাল গীতবিতান খুলে চেক করে দেখবো কোনটা মনে হয়না।
আমার হাজার হাজার প্রিয় নজরুলগীতি ও আছে।
নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল।
ফুল নেবোনা অশ্রু নেবো ভেবেই হই আকুল।
আরেকটা পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয় পরানো প্রিয়।
তেপান্তরের মাঠে বধু হে একা বসে থাকি। ইত্যাদি ইত্যাদি
লেখক বলেছেন: হাহাহা
জানানো যাবেনা আগেই বলেছি। বুঝে নাও।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেঘাছন্ন।অনেক ভালো থেকো।
মনজুরুল হক বলেছেন:
মাইনাস ? বলেন কি ? একাধিক প্লাসের সুযোগ থাকলে প্লাসাইতাম।
অ.ট. আমার কাছে একটা লিংক আছে,ফাইন আর্টস এর। তাতে আপনার প্রফাইলের ছবিটা পাই। এবার বলেন তো পোস্টের ছবিটার লিংক কি ? থাকলে কি শেয়ার করবেন?
লেখক বলেছেন: আমার প্রফাইল ছবিটির লিন্ক(ব হুল আলোচিত লিওনার্দের অমর বিতর্কিত ছবি )
Click This Link
পোস্টের ছবিটি ফরেস্ট ফেইরী Click This Link
(২/৩ বছর আগে একজন আমাকে ছবিটি দেয়। সুন্দর ছবি আমার খুব প্রিয়। সুন্দর কোনো ছবি বিশেষ করে বর্ণীল কিছু দেখলেই হা করে তার দিকে চেয়ে থাকতাম আমি। আর পরী তো আমার সবচাইতে পছন্দের জিনিস। আমার পছন্দটির সাথে পরিচিত থাকায় সেই পরথম আমাকে ছবিটি দেয়।কাজেই এই ছবিটিও কম অমর নয়। অন্তত আমার কাছে।)
লেখক বলেছেন: আর একটা কথা বলি চুপিচুপি কানেকানে , কেউ যেন না শুনতে পায়। এই অসম্ভব প্রিয় ছবিটি দেখে আমি আমার বিছানার চাদরে ফেব্রিক পেইন্ট দিয়ে ছবি আঁকার ট্রাই করলাম। বিশাল বড় চাদরটা করতে একমাস সময় লাগলো। তবুও করলাম।যদিও সেই মেয়েটা মোটেও এই পরী মেয়েটার মত সুন্দর দেখতে হলোনা। তাতে কি? করলাম তো মনের ১০০% ইচ্ছে আর চেষ্টা দিয়ে।কেন কানেকানে বললাম? কারণ কেউ শুনলে আর আমার ঐ চাদরের ছবিটা দেখলে থু থু করবেই। কারন মোটেই তা এই পরীটার মত সুন্দর হয়নি।
আচ্ছা বিছানার চাদরে আঁকা পরীটা দেখাই
Click This Link
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
নারে দিদি আমার মনে কোন কষ্ট নাই।আমার সেই স্ম্ররতি গুলি খুব সুন্দর।আর মজার,যা আমাকে এখন হাসায়।এক দিন সময় করে গল্প গুলি বলব তোমাকে
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
নারে দিদি আমার মনে কোন কষ্ট নাই।আমার সেই স্মৃতি গুলি খুব সুন্দর।আর মজার,যা আমাকে এখনও হাসায়।এক দিন সময় করে গল্প গুলি বলব তোমাকেলেখক বলেছেন: জানি তুমি সদা সূখী একজন নির্মল বুদ্ধিমান মানুষ। বোকারাই কষ্ট পায় অকারণে। এই এত সুন্দর পৃথিবীটাকি শুধুই কষ্ট পাবার জন্য? কখনও না।
অনেক ভালো থেকো ভাইয়াটা।
নীল আলো বলেছেন:
অসাধারণ......কথাগুলো এত্ত সুন্দর...যেন আমার চিন্তাগুলো খুব গুছিয়ে লিখেছেন......i am speechless...আপু....খুবই ভাল লেগেছে...
লেখক বলেছেন: এমনিতে কি একজন বলেছিলো তোমার লেখা নাকি আমি আমি!!! হাহাহা দেখলে তো তোমার মনের কথাগুলোই আমার কথা।
অনেক অনেক ভালো থেকো।
বাবুয়া বলেছেন:
খুব, খুব সুন্দর লেখা। সেই সঙ্গে গান সংযোযন আরো বেশী মাধুর্যময় করেছে, লেখাটাকে সম্পুর্ণ করেছে! মেনি মেনি থ্যাংকস ফর নাইস পোস্ট।
লেখক বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য বাবুয়া ভাইয়া। অনেক ভালো থেকো।
উধাও ভাবুক বলেছেন:
পড়লাম।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। কিন্তু এতদিন কোথায় ছিলে ভাবুক?বাসী ঈদ মুবারক।
মেহবুবা বলেছেন:
ভাল লিখেছো ,গানের বাণীরা প্রান পেয়েছে তোমার কাছে ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মেহবুবা আপুটা। আমার তো মনে হয় রবীঠাকুরের সব গানই আমার প্রান আমার জন্যই লেখা হয়েছে। হাহাহা
ফেরারী পাখি বলেছেন:
তুমি না থাকলে সকাল টা এত মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।তুমি না থাকলে রবীন্দ্রনাথ, কালির দোয়াৎ মাথায় ঠুকে হতো কুপোকাত,
তুমি না থাকলে রোমিও কবে, হোমিওপাতির দোকান খুলে জমিয়ে দিত--------
ভালো থেকো তুমি, অপ্সরা।
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা
হাসি থামছেনা ফেরারী আপু। ঈদ মুবারক । কেমন আছো???
অনেক অনেক ভালো থেকো।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো তোর মনের গোপন ও ভাললাগার কথাগুলো। জেনে গেলাম আরো অনেক কিছু। কিন্তু এই মুহূর্তে ছড়ায় মন্তব্য করতে পারলাম না। একটু অপেক্ষা করতে হবে। সময় করে জবাবটা দিয়ে যাবো। ভাল থাকিস।
লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে ফ্রী হয়ে ছড়া লিখতে হবে কিন্তু। কোনো ছাড়াছাড়ি নেই।
এত ব্যাস্ততার মাঝেও আমার লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আকাশনীল।
জংবাহাদুর বলেছেন:
আমি তরে কি কইচিলাম তুই আমারে বান মারচিলি। আমি তরে তুই কইচি। তুই যদি কস আপনি কইতে কমু কিন্তু তুমি কমু না তুমি শুধু আমার তারেই কমু। লেকা বালা লাগে নাই তাই মাইলাশ। যেইদিন বালা লিকপি সেইদিন জংগু পেলাশ দিবে। জংগু আলগা পাম দিবো না।
লেখক বলেছেন: এইরকম কথাবার্তা অসহ্য লাগে আমার। কি রকম যেন একটা আনকালচার্ড ভাব। স্যরি আমি আবার তোমাকে ব্যান করছি জং গু। এখানে এইসব আজাইরা প্যাচাল ভালো লাগেনা এর চেয়ে আবোল তাবল লেখা পড়া অনেক ভালো।
লেখক বলেছেন: আজ এত খুশী কেনো জটিলা? খুশীর খবরটা কি?
নীল আলো বলেছেন:
কি যে বলেন আপু... আপনার মত এত্তত্ত সুন্দর করে গুছিয়ে কি আমি লিখতে পারি!!??!!আপনি অসাধারণ...
লেখক বলেছেন: অসাধারণ বলার জন্য ধন্যবাদ নীল আলো আপুমনিটা। অনেক ভালো থেকো।
উধাও ভাবুক বলেছেন:
ছিলাম আছি থাকবো...তবে ব্লগের লেখার জীবন বন্ধ করে দিয়েছি।
আসবো, আপনাদের অনুভূতি পড়বো।
লেখক বলেছেন: আরে কেনো? এই রকম অভিমান কেনো?? তুমি ব্লগে লিখবেনাতো কই লিখবে?তোমার মত কবিতা কই পাবো?
রাজামশাই বলেছেন:
ভালো থাকিস, সুখে থাকিস শান্তিতে থাকিস
লেখক বলেছেন: তোমার দোয়ায় ভালো আছি সুখে আছি শান্তিতেও আছি রাজামশাই।
অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য।
লেখক বলেছেন: এটা স্মৃতি না। এটা বর্তমানের কথা।স্মৃতি যদি হয় বেদানা । আমার এই বর্তমান তবে আপেল/কলা/তরমুজ............
কালপুরুষ বলেছেন:
তাড়াহুরো করে লিখলাম, পচা হয়েছে বলে রাগ করিসনা। আর ভাবিসনা আমার কথা
কী আর হবে এসব ভেবে,
হারিয়ে গেছে দিনগুলো সব
কে তোকে তা ফিরিয়ে দেবে?
বেশতো ছিলাম ভালই দু'জন
জানিনা হঠাৎ কোন সে ঝড়ে,
উড়িয়ে নিল স্বপ্ন সুখের
মিথ্যে আশাই রইলো পড়ে।
তুই যে ছিলি খেলার সাথী
ভাব-আড়ি সব তোরই সাথে
আমার সাধের ছোট্ট পুতুল
সঁপে ছিলাম তোরই হাতে।
এখন যে তুই অনেক বড়
বুঝতে পারিস অনেক কিছু,
ছোট্টবেলার সেই সে স্মৃতি
সারা জীবন থাকবে পিছু।
লেখক বলেছেন: মোটেই পঁচা না। তোমার লেখা পঁচা হতে পারে কখনও???অসাধারণ মায়াময় হয়েছে।
লেখক বলেছেন: ভালো আছি ভাইয়াটা। তুমি কেমন আছো?
সুরভিছায়া বলেছেন:
লেখা মন কাড়া ,এবং মন খারাপ করাও !একটা উচ্ছল প্রানবন্ত লেখা দাও দেখি তুমি কেমন ভাল লিখতে জান !
লেখক বলেছেন: আরে কত উচ্ছল প্রানবন্ত লেখা দিলাম পড়লেনাতো! এখন একটু একটু মন খারাপ করাও লেখা যাবেনা নাকি?
আর ভালো লিখতে জানি নাকি?? জীবনে ভাবিনি। আর ভেবে কাজ নেই ।
লেখক বলেছেন: হুম ঠিক তাই!
অনেক ভালো থেকো ।
লেখক বলেছেন: হাহাহাহাহাহা তাহলে এটা তুমি ই !!!!
অনেক ভালোবাসা তোমাকে টুসকি।
আর ডন কুইক্সোট হলেও নো পরেবলেম.....
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা
না মিথ্যা বলবোনা। ভয় পেয়েছি।
ডন কুইক্সোটকে চিনিনা। আমার কোনো দোষ নাই।
আমি শুধু
ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে
শুধু তোমারে জানি
এই সেই তুমি।
লেখক বলেছেন: ভালো আছি কিংশুক। ঈদ ও ভালো কাঁটিয়েছি । তুমি কেমন আছো?
মুনিয়া বলেছেন:
ছুঁয়ে গেল লেখাটা...
লেখক বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে মুনিয়া।
অরণ্য আনাম বলেছেন:
এতো বড় লেখা পড়বার পারুম নাকষ্টের কতা হইলে মাইলাস......
আমি কষ্ট পাওয়াডারে দু চোক্ষে দেখবারপারি না
লেখক বলেছেন: আমার ব্লগে জং বাহাদূর মাইলাস মাইলাস করেছিলো বলে বিরক্ত হয়ে আমি ওকে ব্যান করেছি। মাইলাস কথাটার উপরেই বিরক্তি ধরে গিয়েছে।মাইনাস যার ইচ্ছা দেবে কিন্তু ওর কথাবাতাটাই বেকুপ টাইপ লাগে আমার।
তুমি আমার প্রিয় একজন ব্লগার।জং বাহাদুরের মাইলাস কথাটা শিখবানা প্লিজ! মাইনাস বলো আর যত ইচ্ছা দাও। কোনো অসুবিধা নাই। শুধু জং বাহাদূরের কথাটা না।
কষ্টের কথা বলছো?
আমি আপনার মাঝে আপনি হারা
আপন সৌরভে সারা,
যেন আপনার মন, আপনার প্রান
আপনারে সঁপিয়াছি
সুখে আছি সখা আপনমনে।
আমি আমার মত করে আনন্দেই আছি। সুখেই আছি । নো কষ্ট। হাহাহা
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
দিদি কেমন আছ?
লেখক বলেছেন: ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শফিকুল ভাই।
লেখক বলেছেন: বাবুনি শুনো, ছোটো থেকে এই এতটা বড় হওয়া পর্যন্ত মন সত্যিকারের খারাপের মত এত বড় বড় ঘটনা আছে মানুষের জীবনে যে এইসব হাস্যকর পাগলামি গুলোকে গোপালভাড়ের ফান মনে হয়। আমি তখন থেকেই হাসছি এই বোকার কান্ড দেখে।
খুব ভাল লাগল।
ভাল থাকুন।
আগাম বিজয় দিবসের শুভেচ্ছা।
আমার ব্লগে আপনাকে আমন্ত্রন...
ভাল থাকুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা।অনেক ভালো থেকো।
তেপান্তরের মাঠে বধু হে একা বসে থাকি। ইত্যাদি ইত্যাদি''
না বলে কয়েই তোমার বাড়িতে আবার আসতে হলো।
আজ হঠাৎ দেখি 'রোবট রাজকন্যা'র অথ সমুদ্র হিমাচল-কে
তেপান্তরের মাঠে বধু হে একা বসে থাকি..গানটা দিয়েছিলাম।
তার লেখাটার সাথে মনে হয়েছিল গানটা যায়....
আর ফাতেমা-তুজ-জোহরার কন্ঠে তো অসাধারণ...
লেখক বলেছেন: হুম এসব আমার অনেক অনেক প্রিয় সব নজরুল গীতি।
আর আমার ব্লগ বাড়িতে আসতে মহাকালর্ষীর বলে কয়ে আসতে লাগে? দেখছোনা দুয়েকটা গোপালভাঁড় এসে দেখে শুনে গিয়ে গোপালভাড়ামী পোস্ট দিয়ে বসে আছে।হাহাহাহা
অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: অবশ্যই ভালো থাকবে জানি।কিন্তু দেখিনা বেশি তাই ভাবলাম ঝামেলায় আছো কোনো।
উধাও ভাবুক বলেছেন:
নতুন কিছু আসছেনা !
লেখক বলেছেন: আসবে ভাবছি গোপাল ভাঁড়ের ভাড়ামো দেখে আমার হাসির বর্ণনা ছবি সম্বলিত (অবশ্যই মুখ ছাড়া) দেবো । হাহাহাহা
ভাবুক তুমি হঠাৎ তোমার লেখা গুলো কোথায় উধাও করে দিলে?
কেমন আছো? আমার মনে হয় তোমার মন খারাপ।
উধাও ভাবুক বলেছেন:
না আমার মন খারাপ না। আমার মন ভাল। আসলে অফিসের চাপে সময় করে উঠতে পারিনা।
লেখক বলেছেন: এটা জেনে খুশী হলাম যে মন ভালো কিন্তু লেখা উধাও করেছো দেখে একটু চিন্তায় পড়েছিলাম।
তবে সেটা যদি তোমার কাছে ভালো মনে হয় তাহলে একশোবার ঠিক আছে। অনেক অনেক ভালো থেকো ভাবুক ছেলে।
লেখক বলেছেন: ভালো আছি। তুমি কেমন আছো?
লেখক বলেছেন: নতুন পোস্ট লেখা শেষ হলেই পোস্ট দিয়ে দেবো। এখন একটা গান শুনাই।
ফিরে যাও কেনো ফিরে ফিরে যাও।
বহিয়া বহিয়া বফল বাসনা।
আমার আরো একটি প্রিয় রবীন্দ্রসংগীত।
অদৃশ্য বলেছেন:
আশা করছি ভালো আছেন..................................পড়লাম .......ভালো লাগলো.......মনও ছুলো বটে।ভালো থাকবেন।
লেখক বলেছেন: হাহাহা, হুম ভালোই আছি।
তুমি কেমন আছো? লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থেকো।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অপ্সরা বলেছেন:
ভাইয়াটা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার জন্য ও রইলো বিজয়ের শুভেচ্ছা ।সারাজীবন মনে থাকবে তোমার মত একটা ভাইয়ার কথা।অনেক ভালো থেকো।
নুশেরা বলেছেন:
আহা, সুন্দর গান, চমৎকার পোস্ট।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি।
লেখক বলেছেন: নাহ এই তুমিকেও আর নেবোনা। একাই যাবো।
মে ঘ দূ ত বলেছেন:
রবীন্দ্রনাথের কোনো গান বা কবিতা পড়লে হঠাৎ হঠাৎ যেমন মনে হয় আরে এতো আমার মনের কথা। কবি ঠাকুর জানলেন কি করে!আপনার লেখাগুলোও মাঝে মাঝে আমাকে ভাবনাই ফেলে দেয়। এ যেন আমার গহীন মনের কোনো না বলা কথা।
"বদ্ধ কপাট ভেঙে একরাশ দমকা ঝোড়ো হাওয়া যেন। আমি ভেসে গেলাম সে হাওয়ায়। দূর থেকে দূরে। মেঘের রাজ্যে, স্বপ্নের দেশে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ভেসে চললাম আমি। অজানার পথে।"
অসাধারণ কয়েকটা লাইন
"এই উদাসী হাওয়া" আমারো অনেক পছন্দের একটা গান। বিশেষ করে বন্যার এই ভার্সানটা। আপনার অনেক প্রিয় পোষ্টের ভিড়ের মাঝে মনে হচ্ছে এটাকেই ঠেলাঠেলি করে সবার আগে জায়গা দিতে হবে।
আপনার চুপিচুপি কথা জেনে ফেলা গেল। গোপন কথা আর রইল না গোপন
লেখক বলেছেন: হাহাহাহা
এইবার অনেক হাসছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


























তোমার ব্যস্ততা অথবা বিনোদন নিয়ে ভালো থেকো।