আমার প্রিয় পোস্ট

শেষ পর্যন্ত তোমাকে চাই

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫

শেয়ারঃ
0 0 0

প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই।

প্রিয় একটি গান! কথাগুলোও খুব প্রিয়।ঠিক যেন আমার নিজের কথা।অনেক কিছুই আমরা অনুভব করি কিন্তু ঠিকঠাক শব্দ কথায় সাজিয়ে যেন বলতে পারিনা।কবি সাহিত্যিক, গায়কেরা কিভাবে যেন ঠিকঠিক সেসবই বলে ফেলে।

ঠিক যেমন এই গানটিতে গায়ক কি সুন্দর করে বলে ফেললো প্রথম থেকে শেষ পযর্ন্ত তার একমাত্র চাওয়াটার কথা।কিন্তু মানুষের জীবনে চাইলেই কি সব পাওয়া হয়?অথবা পাওয়া কাকে বলে? একেকভাবেই মানুষ হয়ত একেকটা জিনিস পায়। সবার সব পাওয়াও এক নয়।

তোমাকে পাওয়াটাও আমার জীবনের অদ্ভুত একটা ব্যাপার। কে জানত বলো? ঠিক এমন ভাবে তোমাকে হঠাৎ পাওয়া হবে আমার?তোমার সাথে তো আমার এইভাবে দেখা হবার কথা নয়। কোথায় ছিলে তুমি আর কোথায় বা ছিলাম আমি? ভাগ্য মানুষকে কোথা থেকে যে কোথায় নিয়ে যেতে পারে তা নিজের জীবনেই আরো একবার বুঝলাম আমি।

তবে ভাগ্যের এ খেলায় আমি অনেক পেলাম। তুমি আমার অনেক বড় এক পাওয়া। মাঝে মাঝে একটু দুঃখ হয়। ভাবি, কি অদ্ভুত আমার জীবনটা। মোটেই অন্যদের মত নয়। আর দশটা মানুষের জীবনের গল্পটা যেমন সরলরেখায় চলে আমার বেলায় কেনো যেন তা শুধুই বক্ররেখার গতিপথ ধরে বারবার বেঁকে যায়। তাতে কিবা ক্ষতি বলো আর কিবা এসে যায়? সেও কি কম পাওয়া?? এই তোমার মত এমন একটা তুমি আমি আর কোথায় পেতাম বলোতো?

সারা পৃথিবীর উপরে রাগ ক্ষোভ আর দুঃখ কষ্ট বা হতাশায় যখন আমি ক্ষুব্ধ হই, ঠিক তখনি তুমি তোমার এক পৃথিবী ভালোবাসা দিয়ে আমার সব রাগ দুঃখ অভিমানকে ভুলিয়ে দাও। আমার সব ক্লান্তির শেষ হয় শুধু সারাটাদিন পরে এসে তোমার মুখটা দেখতে পাই যখন ।তোমার একটু কথা যখন শুনি।

আচ্ছা বলোতো এই তোমাকে ছাড়া কি করে বেঁচে থাকবো আমি? মানুষ পারেনা এমন কিছুই নেই তাইনা। তাই তো আমরা আমাদের কত কত প্রিয়জন ছেড়েও ঠিক ঠিক বেঁচে থাকি। বেঁচে থাকতেই হয়।একদিন যাকে ছাড়া একটা সকাল দেখবোনা মনে হয়, যাকে ছাড়া একটা দিন বেঁচে থাকা দুরহ মনে হয়। তার অবর্ত্তমানে ঠিক ঠিক সকাল হয় , রাত্রী নামে,দিন আসে। আমরা ঠিক ঠিক বেঁচে থাকি ।

কিন্তু জানো তোমাকে আমি অনেক অনেক মিস করবো। প্রতিদিন হয়তোবা প্রতিটি ক্ষণ ই । ঠিক এখন যেমন ঘুম ভেঙে উঠেই প্রথমে তোমার নামটাই মনে পড়ে , তোমার মুখটাই চোখের সামনে ভেসে ওঠে।ঠিক তখনও আমার এমনটাই হবে, সে আমি জানি।

সারাটা দিন কাজের ফাকে ফাকে হঠাৎ হঠাৎ তোমাকেই মনে পড়ে ?তখনও হঠাৎ কোনো মজার ঘটনায় বা দুঃখে যখন মরে যেতে ইচ্ছে করবে ।খুব খুব ইচ্ছে হবে তোমাকে একটু বলি। খুব ইচ্ছে হবে তোমার সাথে একটু শেয়ার করি। অনেক অনেক দিন খুব ইচ্ছে হবে তোমাকে দেখতেও । সে আমি নিশ্চিৎ জানি।

খুব খুব খুব ইচ্ছে হবে।


প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষপর্যন্ত শুধু তোমাকেই চাইবো।মৃত্যু পযর্ন্ত!!!

Click This Link





 

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: হুম এর জন্য ধন্যবাদ ।

২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৭
রাতমজুর বলেছেন: তুমি রে মাইনাচ।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: /:) /:) /:)

৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৮
ফারুক আহেমদ রনি বলেছেন: সুন্দর.. । ভাল লাগলো।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রনি।

৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৯
নিবিড় বলেছেন: মাইনাচ দেয়া হল....
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: কেনো?? আমার তুমি নিয়ে লেখায় মাইনাস দিলে আমার কষ্ট লাগবে।

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: খুঁজে বের করো। এই তুমিটা কে?

৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
সঞ্জিব বলেছেন: হুম ভালো লাগলো
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সন্জীব।

৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭
আবু সালেহ বলেছেন:
পাওয়া স্বার্থক হোক ...
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য সালেহ।

৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭
চোরকাঁটা বলেছেন: আমারে নিয়া লেখা?!! :-*
শরম পাইলাম আফামনি!! :`>
X( @রাতমজুর তুমারেও মাইনাচ
;)
@ভাঙ্গা পেন্সিল - এইডা আমি :D :P ;)
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: চোরকাঁটা "তুমি" হবে কি করে? কাঁটা কারো হয় নাকি?তুমিকে বলে দিলে তোমার খবর করে দেবে। বেশী পাজী হয়েছো।

৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯
নিহন বলেছেন: আবু সালেহ বলেছেন:
পাওয়া স্বার্থক হোক ...
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ শুভকামনার জন্য নিহন বাবু।

১০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২০
নকীবুল বারী বলেছেন: একটা কবিতা দিছি............একটু বড় তবে পড়লে ভারো লাগবেই লাগবে আশা করি...........

সুমনের এই গানটা বেশি জোসসসসসসসসসস...

বিষেশ করে বহুদূর হেটে এসে তোমাকে চাই...
অগুনতি মানুষের ক্লান্ত মিছিলে
অচেনা ছুটির ছোয়া তুমি এনে দিলে.............

কঠ্ঠিন...............
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: পড়লাম তো তোমার কবিতাটা । খুব সুন্দর !! আরো একবার পড়তে হবে ভালো ভাবে বুঝার জন্য।
অনেক ধন্যবাদ তোমাকে নকীবুল।ভালো থেকো।

১১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২
কালপুরুষ বলেছেন: তুই সবসময় সামহয়্যায়ইন ব্লগকে ভালবাসলে আমাদের দিকে তাকাবে কে?

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: আমি তো তোমাদেরকেও ভালোবাসি ভাইয়া। তবে এই তুমিটা স্পেশাল একজন। সামু ভাই(সামহয়্যারইন ) তো বুগিজুগি একটা বুঝালাম আরকি সেদিন। হাহাহাহা

১২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩
...অসমাপ্ত বলেছেন: একসময় এই গানটা বেশ ভাল লাগত। ...কিন্তু শেষ শব্দটা খুব খারাপ। ...আমার সব কিছু অসমাপ্ত রাখতেই ভাল লাগে। ...অথবা ....অসীম ....

আপনার অনুভূতিটুকু ভাল লাগল। ....ভাল থাকুন।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: হুম!! কালো ঝুটির পরীর কি খবর অসমাপ্ত?

আমার অসমাপ্ত কিছু ভালো লাগেনা। শেষ দেখতে চাই। কিন্তু দেখা হয়না। অসমাপ্তই থেকে যায়।

১৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০
মমমম১২ বলেছেন: ইস অনেকদিন পর গানটা মনে করিয়ে দিলেন,এখন বসে বসে গুনগুনাচ্ছি।

আপনার তুমি কে জানিনা তবে আপনার সাথে আমিও চাই শেষ পর্যন্ত সে আপনার সাথেই থাকুক।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। তুমিটা কে বলা যাবেনাতো।হাহাহা

১৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
একরামুল হক শামীম বলেছেন: অনুভুতির মিল খুঁজে পেলাম। :)
লেখাটা আমি লিখলে ঠিক এমন একটা লেখাই হতো।ঠিক এই লাইনগুলো, ঠিক এই অক্ষরগুলো। :)

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: অনেক গুলো মনের কথা ঠিক একরকম হয় । যেমন এই গানটির প্রতিটি কথা। তোমার আমার আমাদের অনেকের মনের হুবুহু একি কথা যেন।

অনেক ধন্যবাদ শামীম।

১৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
কালপুরুষ বলেছেন: ওহ হো। ছড়া লিখতে ভুলে গেছি।


আমিই তোর প্রথম চাওয়া
দ্বিতীয় চাওয়াও আমি
তৃতীয় চাওয়া হয়েই আছি
জানেন অন্তর্যামী।

শেষ পর্যন্ত আমায় চেয়ে
ভুলবি মনের শোক
সব চাওয়াতে আমিই ছিলাম
বলবে পাড়ার লোক।

নতুন করে আর কী চাওয়া
লিস্টটা আমি পেলে
এনে দেবো সব চাওয়া তোর
হাজার কাজ ফেলে।

চট জলদি বলনা আমায়
কোন সে চাওয়া দামী
মিথ্যে বলে পাড় কী পাবি?
সেই মানুষটা আমি।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: চাওয়াটা বলা যাবেনাতো ভাইয়া। লজ্জা লাগে তো বড় ভাইয়াকে বলতে।

১৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
নকীবুল বারী বলেছেন: @লেখক: ওটা আমার কবিতা না............ওইটা এন্ডু মার্ভেলর কবিতার অনুবাদ.......
বড় কিন্তু মনোযোগ দিয়ে পড়লে এর আসল রস খুজে পাবেন...................
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: বুঝেছি তোমার লেখা না। তবে এমন একটি কবিতা যা আমার পড়া হয়নি সেটা শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ নকীবুল।

১৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
মহাকালর্ষি বলেছেন: সেই 'তুমি' নিয়ে আবারও?
একটু হাসি? মাইন্ড করো না....হাহাহাহাহা.........
সুমনের গানের লাইন দেখে ঢুকে পড়েছিলাম আর কি........
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হুম আবারো!! বললাম না শেষ পর্যন্ত ও সেই তুমি ই। হাসো । মাইন্ড করিনা তোমার হাসিতে। পাজী হচ্ছো তুমিও অনেক ।


সুমনের গানের লাইন দেখে ঢুকে পড়েছিলাম আর কি........

সুমনের লাইন বা দিলে কি ঢুকতে মানা আমার ব্লগে?

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মহাকালর্ষি। অনেক ভালো থেকো।

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: ওকে ভাইয়া। নো প্রবলেমো।

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: হাহাহাহা তুমি তো দেখছি আজো ভুলোনি????????????????
তোমার স্মরণশক্তির প্রশংসা করতে হয় বটে!!!!

২০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
জটিল বলেছেন: P এর জন্যে শুভকামনা রইল
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ঐ ফাজিল P কেরে?????তুমিও পাজি হয়ে যাচ্ছো। P ফর পাজী।

২১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:১৩
এন এইচ আর বলেছেন: আপু শুধু তোমার পোস্টে মন্তব্য করার জন্য কয়েক দিন পর লগইন করলাম। কেন জানি তোমার লেখা পড়লে শুধু বারবার পড়তেই ইচ্ছা করে। অনেক ভাল লেখ তুমি। আরও ভাল ভাল লেখা আমাদের প্রত্যাশা। (তুমির জন্য সরি , আমি আমার বড় আপু কে তুমি ডাকি তাই..............।) ভাল থাক..................
১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: নাজমুল তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ যে তুমি শুধুমাত্র আমার জন্যই যে লগ ইন করছো। আমার লেখা তোমার এত ভালো লাগে যেনে আমার খুবই ভালো লাগছে। আসলে আমি লিখি ঠিক আমার ডায়েরীতে লিখছি সেটা ভেবেই। ভালো খারাপ জানিনা। সত্যি সত্যি সামনে কখনও কাউকে এইভাবে বলতেই পারতাম না হয়তো। কিনতু মনের কথাগুলো ঠিকঠিক লিখে ফেলি তাই লিখি।

তুমি ডাকো কোনোই সমস্যা নেই। কারণ আমি অনলাইনে ছোটো বড় কিছুই দেখিনা। নির্বিশেষে তুমি ডাকি।
অনেক অনেক ভালো থেকো ভাইয়া।

২২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:১৫
এন এইচ আর বলেছেন: নেট এর কারণে কয়েক হয়ে গেল মুছে দিও আপু।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: আচ্ছা!

২৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
কঁাকন বলেছেন: ভীষণ অসম্ভবে তোমাকে চাই................
১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: দুস্তর দুর্গমে তোমাকে চাই চাই চাই!!!

হাহাহা

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কাঁকন মনি।

২৪. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
নুশেরা বলেছেন: লেখা নিয়ে আর কী বলব... এই গানটাই শোনো। "তোমাকে তোমাকে চাই"
http://www.youtube.com/watch?v=gF9smUSggro
১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০০

লেখক বলেছেন: হাহাহাহাহাহহা
আপু গানই তো আমার মাথাটা খেলো!!!

আবার গান??

তুমি এতদিন কই ছিলে? তোমাকে খুঁজেছিলাম।

২৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৪
সত্যান্বেষী বলেছেন:
বাইরে থেকে এসে আমার ব্লগে আপনার উত্তরটি পড়ে ভাল লাগল। তবে আমাকে তুমি বলাটা কেমন যেন লাগল।

আমার বয়স ৪০ এর কাছাকাছি।

ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৪

লেখক বলেছেন: শুনো তোমার জবাবটা পড়েও আমার এখন ভালো লাগছে। কারন প্‌থিবী থেকে যে সুশিক্ষা উঠে যায়নি এটাই (তোমার জবাবটা)তার প্রমাণ।
তুমি কিন্তু আমাকে ভুল বুঝেছিলে। আমি শুধু গালিবাজদের কথাটাই বলতে চেয়েছিলাম।কিছুদিন আগের একটা বাজে অভিগগতা থেকে হয়তো একটু রাগও ছিলো মনে।
আর তুমি বলাটা আমার স্বভাব। মানে অনলাইনে তো কাউকে দেখা যায়না। সবাইকেই ছেলে মেয়ে ছেলে বুড়ো নির্বিশেষে তুমি বলি। এর জন্য অনেকেই রাগ করেছে সেও জানি।

তবুও বলে ফেলি। আচ্ছা একটা কথা বলতো আমরা অনেকেই কি বড় ভাইয়াকে তুমি বলিনা? তোমাকেও নাহয় তেমন একটা বড় ভাইয়া ভেবেই তুমি বললাম।

অনেক ভালো থেকো ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ তোমার জবাবটুকুর জন্য।

২৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৫
সত্যান্বেষী বলেছেন:
দুইবার হয়ে গেল টেকনিক্যাল প্রব্লেমের কারণে। please delete them all. thanks.
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: ডিলিট করে দিলাম বাকী গুলা।

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: কি হয়েছে ভাইয়াটা????

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ !!!

২৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: সারাটা দিন কাজের ফাকে ফাকে হঠাৎ হঠাৎ তোমাকেই মনে পড়ে ?তখনও হঠাৎ কোনো মজার ঘটনায় বা দুঃখে যখন মরে যেতে ইচ্ছে করবে ।খুব খুব ইচ্ছে হবে তোমাকে একটু বলি। খুব ইচ্ছে হবে তোমার সাথে একটু শেয়ার করি। অনেক অনেক দিন খুব ইচ্ছে হবে তোমাকে দেখতেও । সে আমি নিশ্চিৎ জানি।

খুব খুব খুব ইচ্ছে হবে।
.....................................................................................................এই মেয়ে এমন করে বললে কেন? চোখের অসুখ হলো যে!
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: আমারও চোখের অসুখ আপু। তাই তোমাকে ছোঁয়াচ লাগিয়ে দিলাম।

৩০. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৮
শফিকুল বলেছেন:
প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষপর্যন্ত শুধু তোমাকেই চাইবো।মৃত্যু পযর্ন্ত!!!


মৃত্যুর পর কাকে চাও। :)
১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: হাহাহাহা হাহাহাহা

ভালো প্রশ্ন করেছো শফিকুল ভাইয়া।

চিন্তায় পড়লাম। ছেলেদের জন্য মৃত্যুর পরে হুরপরী থাকে শুনেছি। মেয়েদের জন্য কি থাকে ,জানিনা তো।

চিন্তার বিষয়।

৩১. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩২
টুশকি বলেছেন: সুন্দর লেখা
গানটা আমারো খুব প্রিয়
আর এই "তুমি" দেখছি আসলেই ভাগ্যবান।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: গানটা আমারও অনেক প্রিয় টুসকি।
লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে
অনেক অনেক ভালো থেকো।

৩২. ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৪
অক্ষর বলেছেন: তুমিরে আইপি সহ ব্যান করা হোক
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: হাহাহা

কেনো কেনো ?? আমার তুমি তোমার কি শত্রু?

৩৩. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪১
বাবুনি সুপ্তি বলেছেন: :) আপু তোমার এই তুমিকে দেখতে ইচ্ছে করছে।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: এই তুমি তো অদৃশ্য। দেখা যায়না।

৩৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৩
চানাচুর বলেছেন: সুন্দর লেখা। তুমিকে ব্লগে ইনভাইট করো। সবাই মিলে মাইনাস দিয়ে শেষ করবো:#)
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: তুমিটা তোমার এই কথা শুনে হাসছে অলরেডী।

৩৫. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫
নম্রতা বলেছেন: অপ্‌সরা , সুমনের সেই গানে সে কার কথা বলেছে তুমি কি জানো ?
অবাক হবে শুনে ! "সিগারেট" !!

তোমার এই তুমিটাকে অনেক অনেক শুভেচ্ছা ! এটুকু বলতে পারি সে খুব ভাগ্যবান !
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: আরে সেটা জানিতো। সুমনের তুমিটা সিগারেট।

আমি কিন্তু সিগারেটকে বলিনি। আমার তুমিটা একজন বিশেষ তুমি।

অনেক ভালো থেকো নম্রতা আপু। আর তো কবিতা লিখলেনা। একটু আগেই গিয়েছিলাম তোমার নতুন কবিতা আছে কিনা চেক করতে। আজ আমাকে আবার কবিতায় পেয়েছে।

৩৬. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: একসময় গানটা ও গানের সাথে আবৃত্তি খুব শোনা হতো। আবার মনে করিয়ে দিলেন। কেমন আছেন?
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: আমি ভালো আছি আপু।

আমিও এই গান আর কবিতা অনেক শুনি । এখন ও এখনও।

৩৭. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
নম্রতা বলেছেন: আমি জানি তোমার তুমি একজন মানুষ ( ভাল :) )

এই মেয়ে আমাকে আপনি কেন ? :) ..
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

লেখক বলেছেন: আমি বলবো তোমাকে আপনি?????????????

পাগল নাকি? কোথায় দেখলে আমাকে আপনি বলতে শুনি??


আরে আমার তুমি বলার এই অভ্যাস নিয়ে কত ঝগড়া হয়ে যায় তবুও স্বভাব পালটায়না আমার, আর তুমি বলো আপনি বলেছি???

জামদানী কেনা হয়েছে আপুটা??

৩৮. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৫
অদৃশ্য বলেছেন: আপু........................আমার মনে হচ্ছে ওনাকে ছাড়া আপনার এখন অনেক কষ্ট..........তাই লিখাগুলোও ভালো হচ্ছে..........আর ওনাকে পাবার পর যে কি হবে আপাতত তাই নিয়েই ভাবছি।

সবসময় ভালো থাকুন।
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: হাহাহাহা

আচ্ছা ভাবো। ভেবে ভেবে কোনো সমাধান পেলে আমাকে জানিও।
আর অনেক অনেক ভালো থেকো!!!!!!!

৩৯. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
উধাও ভাবুক বলেছেন: এই তুমি না থাকলে কতকিছুই যে হতোনা !!!
একেক জনের কাছে তুমিটা একেক রকম।

ভাল থাকুন আপনি আর আপনার সেই তুমি সহ।

শুভকামনা রইল।
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: হুম!!

"তুমি" আছো আমি আছি তাই
অনুভবে তোমারে যে পাই।

তুমি না থাকলে আমার সকাল হতনা। রাত না।দিন না। কিছুইনা।হাহাহা

অনেক অনেক ভালো থেকো।

৪০. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
জয়িতা বলেছেন: হুম।বেঁচে থাকা হয় কিন্তু এই তোমাকে থাকায় শুধুই শূণ্যতা সবকিছুতে।এই অনুভূতি শুধুই নি:শ্বেষ করে আমার ভিতরের আমিটাকে।ভালো থাকেবন।
২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ঠিক বলেছো। তুমি ও অনেক ভালো থেকো আপুটা।

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৫
অপ্‌সরা বলেছেন: ঠিক বলেছো। তুমি ও অনেক ভালো থেকো আপুটা।

অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪২. ২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১২
নীল আলো বলেছেন: ...... মনটার আজ কি যে হল...তবে ভাল নয় বুঝতে পারছি... আপনার লেখার অনুভুতিটিও তাই যেন আরো বুঝতে পারছি...


আপু আপনাকে miss করবো ভীষণ... তাই মাঝে মাঝে হয়তো ব্লগে উঁকি দিব আপনার জন্য...ভাল থাকুন...
২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: আমার জন্য ?????????

সত্যি???????????????????

তুমি মাঝেমাঝে আমার ব্লগে একটু উঁকি দিয়ে গেলেও আমি অনেক অনেক খুশী হবো। অনেক ভালো থেকো।

৪৩. ২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
স্বজন বলেছেন: সারাটা দিন কাজের ফাকে ফাকে হঠাৎ হঠাৎ তোমাকেই মনে পড়ে ?তখনও হঠাৎ কোনো মজার ঘটনায় বা দুঃখে যখন মরে যেতে ইচ্ছে করবে ।খুব খুব ইচ্ছে হবে তোমাকে একটু বলি। খুব ইচ্ছে হবে তোমার সাথে একটু শেয়ার করি। অনেক অনেক দিন খুব ইচ্ছে হবে তোমাকে দেখতেও । সে আমি নিশ্চিৎ জানি।

খুব খুব খুব ইচ্ছে হবে।

আপু এত আবেগ ঐ জায়গাটায় যে , :((:((:((:((

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৭

লেখক বলেছেন: হুম!! সেই তো।

এত আবেগ ওখানেই ভাইয়া।

কেমন আছো??

৪৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৩
অপ্‌সরা বলেছেন: হুম!! সেই তো।

এত আবেগ ওখানেই ভাইয়া।

কেমন আছো??
৪৫. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪
অরুনাভ বলেছেন: তুমি এবং তোমরা ভালো থেকো সব সময়.............
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ অরুনাভ।

তুমি ও অনেক ভালো থেকো।

৪৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৩
ফাঁকি বাজ বলেছেন: কেমন আছএন?
এই তুমি তা কে ?আমাদের জানতে দেন ।পড়ে খুব ভালো লেগেছে ।আশাকরি ভাল আছেন
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: হুম!! ভালো আছি ফাঁকিবাজ।

এই তুমি টা এক তুমি !

জানতে দেওয়া যাবেনা। হাহাহা

ভালো লেগেছে জেনে খুশী হলাম।

অনেক ভালো থেকো। তোমার আইকনের ছবিটা পঁচা। এমন পঁচা ছবি কেনো?

৪৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪১
মানবী বলেছেন: এই "তুমি" যিনি অথবা যা কিছুই হোক, অনুভূতির সুন্দর প্রকাশ ঘটেছে লেখায় :-)

ধন্যবাদ অপ্‌সরা।
২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: লেখাটা পড়েছো বলেই তোমাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ মানবী আপু!!!!!!

অনেক অনেক ভালো থেকো!!!!

৪৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৬
অরণ্য আনাম বলেছেন: মিআ ইচা মক

রমাআ দাহিচা মক
২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: ডগুরীভে!!! লেছে লোভা টাকএ মিতু।

৪৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭
মাহবুবুল আলম লীংকন বলেছেন: তুমি পড়লেই হবে। কমেন্ট করতে হবে না।
পড়লাম। কমেন্ট করলাম না।
২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: তুমি তো পড়েছেই !!! হাহাহাহা

২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!!

৫১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬
অপ্‌সরা বলেছেন: অনেক ধন্যবাদ!!
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: হুম ভাইয়া, ভালোই আছি। একটু বোরিং লাগছে এই আর কি।

তুমি কেমন আছো???

৫৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
একরামুল হক শামীম বলেছেন: বিরহ মনের ভিতরে রেখে দিয়ে নতুন পোস্ট দিতে হবে ....দিতে হবে ;)
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: আমি তোমারো(তুমি) বিরহে রহিবো বিলীন
তোমাতে করিবো বাস,
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
দীর্ঘ বরষ মাস!!

বিরহ আছে বলেই তো মাঝেমাঝে লেখাগুলো বের হয়ে আসবে। কেউ তো শোনার নেই। তাই আছে ব্লগের পাতা।

৫৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
ভাস্কর চৌধুরী বলেছেন:

+

শেষ পর্যন্ত তোমাকে চাই....................................................


কেমন চলছে দিন-কাল?

শুভেচ্ছা রইল।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাস্কর!!ভালোই চলছে দিনকাল।
তোমার জন্যও রইলো শুভকামনা।

৫৫. ২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৯
কিংশুক০০৭ বলেছেন:
প্রথমত আমি তোমাকে চাই
দ্বিতীয়ত আমি তোমাকে চাই
তৃতীয়ত আমি তোমাকে চাই
শেষ পর্যন্ত তোমাকে চাই।

এমন করে চাইতে পারে বা ক'জন?

ভাল লাগল জেনে যে আপনি এমন করে চাইতে পারেন ।
২২ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: হুম পারিতো। কেমন আছো কিংশুক??

৫৬. ২২ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
অপ্‌সরা বলেছেন: হুম পারিতো। কেমন আছো কিংশুক??
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০

লেখক বলেছেন: ভালো আছি ভাইয়া। তোমার কি খবর???

৫৮. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪০
একরামুল হক শামীম বলেছেন: লেখক বলেছেন: আমি তোমারো(তুমি) বিরহে রহিবো বিলীন
তোমাতে করিবো বাস,
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
দীর্ঘ বরষ মাস!!

বিরহ আছে বলেই তো মাঝেমাঝে লেখাগুলো বের হয়ে আসবে। কেউ তো শোনার নেই। তাই আছে ব্লগের পাতা।

হুমমমম :(
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: হুম !! হুম এর জবাব হুম ই হয়!

৫৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩
সৌমিত্রমজুমদার বলেছেন:
এই গানটা শুনলে মনে হয় যেন এটাই আমার মনের কথা। অনেক ধন্যবাদ।
তারপর কেমন কাটছে দিনকাল আপনার।
দু:খিত আপনি আমাকে এর আগে দুটি মন্তব্য করেছিলেন। কিন্তু আমি ব্লগে আসতে পারিনি।
আর আপানিও রবীন্দ্র সঙগীত শুনতে ভালোবাসেন শুনে খুব ভালো লাগলো।
যা হোক, আপনি যে আমার ব্লগে ঢুকেছেন খুব খুশি হয়েছি। ভালো থাকবেন।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে সব কিছু মনে করে এইখানে আসবার জন্য । অনেক ভালো থেকো।

৬০. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২০
এ. এস. এম. রাহাত খান বলেছেন: দিদি ব্লগে দেখিনা কেনে?
২৫ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: আমি বেড়াতে গেছিলাম একটু। তাই ঘুরাঘুরি নিয়েই ব্যাস্ত ছিলাম।

৬১. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৮
বিবেক সত্যি বলেছেন: হুমম ... প্রথম থেকে শেষ পর্যন্ত একজনকেই চাওয়া .. সব কিছু একজনার জন্য শুধু ...
২৫ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: হুম !!! সেই একজনটাই সেই "তুমি"।

অনেক ধন্যবাদ!!!

৬২. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৮
মেহবুবা বলেছেন: সে কোন কাননের ফুল ? কোন গগনের তারা ? ভাগ্যবান যে বোঝাই যাচ্ছে ।
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: হাহাহা মেহবুবা আপু। ভাগ্যবান না দূর্ভাগ্যবান জানিনা তো !!

৬৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
মেঘাচ্ছন্ন বলেছেন: চমৎকার লেখা.......কিন্তু "তুমি"টা তো মাথায় ঘুরপাক খাচ্ছে....হঠাৎ মনে হলো, "মা" না তো আবার !!
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৬

লেখক বলেছেন: হাহাহা না মা না। সে নিশ্চিত করে ভাবতে পারো।

৬৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
মেঘাচ্ছন্ন বলেছেন: অফটপিক :

আড্ডার কথা তো মনে হয় আপনি জানেন.....তবুও দিলাম.......



আরো জানতে চোখ রাখুন.......এই লিঙ্কে.......!
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৭

লেখক বলেছেন: ওকে চোখ রাখছি।

৬৫. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫২
নিঃসঙ্গ বলেছেন: এতো রোমান্টিন গান :|


ক্ষিদা লাগলে আমি খাইতে চাই....
পার্কে গেলে আমি বাদাম চিবাই....
নদীর ধারে গেলে আমি পা ভিজাই....

আরকি কমু মনে নাই :|
৬৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১০
অপ্‌সরা বলেছেন: ব্লগবাড়ীর সব লেখা পড়তে চাই।

নিঃসঙ্গ ছেলেটার সঙ্গী চাই(অবিলম্বে)

৬৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪০
রাশেদ বলেছেন: হুমম...

এই গানটা তেমন ভালো লাগে না আমার। :|
২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: কেনো???

৬৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
~টক্স~ বলেছেন: গানটা আসলেই খুব সুন্দর।
আপনি লিখেছেন মারাত্মক ।
অপ্সরা আফা দেখি প্রেমে একদম হাবুডুবু-ডুবুহাবু খাচ্ছেন !
ছেলেটা কে শুনি ! উনি তো খুবই ভাগ্যবান বলতেই হচ্ছে।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: হাহাহাহা।
জানিনা কিসে হাবুডুবু খাচ্ছি। আর সে কে এটা তো বলা যাবেনা।

৬৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
জেরী বলেছেন: গানের কথা গুলো সুন্দর........।

এই "তুমিটা" কে??? জাতি জানতে চায়:P
২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: জেরী মনি সেটা তো বলা যাবেনা!!!

৭০. ১৩ ই জুন, ২০০৯ সকাল ৯:১৭
মে ঘ দূ ত বলেছেন: "এই তোমার মত এমন একটা তুমি আমি আর কোথায় পেতাম বলোতো?"

তোমার মত তুমি। বাহ্‌ বাহ্‌ :)

লিঙ্কটা যে কাজ করছে না।
১৩ ই জুন, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: কেনো কাজ করছেনা???

না করলেই কি ?? এগান তো সবারি জানা।

 

মোট সময় লেগেছে ১.০৯৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই