তোমার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুর্হুত, প্রতিটি প্রহর,
সকাল-সন্ধ্যে, অবিরল অবিশ্রাম!!
সংগী হয়ে তোমার-
পাতালপুরীর মুক্তো তুলেছি-
আকাশপুরের স্বপনরাজ্যে করেছি বিচরণ ।
হেঁটে গেছি নগ্ন পায় পাতাঝরা বসন্ত পাতায়-
ছায়াসংগী আমার-
আজ সকাল দুপুর রাত্রীর সীমানায় এসে
গাড় কালো অন্ধকারের সুচনা-প্রাক্কালে
থমকে দাড়ালে তুমি।
বিরতিটুকু বুঝিয়ে দিলো,
প্রবেশাধিকার নেই আমার
তোমার মল্লিকাবনে,
আর-
ছাড়পত্র নেই তোমার।
রাত্রীর অন্ধকারে নেই অভয়বার্তা
তোমার জন্য
আমার জন্য
আমাদের জন্য।
পরজন্মে বিশ্বাস করোনা তুমি
আমিও দ্বিধাদ্বন্দে ভুগতাম
পরজনমের অস্তিত্বটুকু নিয়ে-
কিন্তু আজকাল প্রতিনিয়ত মনেপ্রানে
ক্রমাগত বিশ্বাসী হয়ে উঠছি আমি।
পরজনমের প্রতীক্ষায় রইবো আমি
শেষ পর্যন্ত .......
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


