আমার প্রিয় পোস্ট
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- শুভ জন্মদিন ঝুমকোলতা
- সোহানুর রহমান
- একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন [হ্যাপ্পি বাড্ডে টু শায়মা]
- পটল
- অপ্সারার ভুত শায়মা, উনার জন্মদিন
এবং আমার কিছু কথা - বৃষ্টি ভেজা সকাল ১১
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... - সুরঞ্জনা
- আপুনিদের জন্যে ঈদের গিফট; ভাইয়াদের প্রবেশ নিষেধ

- নীল-দর্পণ
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- শুভ জন্মদিন অপ্সরা - শ্রাবনসন্ধ্যা
- দুজন রহস্যময়ীর ছায়া (এটা গল্প বা ছড়া-কবিতা নয়) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জনম জনম গেল বিরহ শোকে (ভালোবাসার গল্প) - ভুতের আড্ডা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক - ~স্বপ্নজয়~
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- অকথনকথনপটিয়শস- ঈদ ও পূজা সংখ্যা-১ - মুক্ত বয়ান
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কাকতাল গল্প
- আকাশনীল
- ~~শততম পোষ্ট লেখার পথে দুই বছরের অনিঃশেষ পদযাত্রা~~ - তায়েফ আহমাদ
- প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ
- শুভ জন্মদিন অপ্সরা আপুমনি
- ~স্বপ্নজয়~
- তারকাগো লগে লগে আমার তেনারও--- - ফেরারী পাখি
- -: শুভ জন্মদিন অপ্সরাপু :- - শফিক আসাদ
- একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নিলআকাশেরদুঃখ
- শুভ জন্মদিন অপ্সরা; শুভ জন্মদিন নাফিস ইফতেখার ... - ইমন জুবায়ের
- আজ আমাদের অপ্সরার জন্মদিন > বোনের কপালে দিলাম ফোঁটা-যমের দুয়ারে পড়ুক কাঁটা > - মনজুরুল হক
- বল কি, কাজের বুয়া বাড়ীতেই থাকে?(অপ্সরা আপুনি,আপনি কই..একটুহাসেন..প্লিজ..) - রফিক এরশাদ
- দ্বীচারিনী একজন....... [দ্বিতীয়] - ত্রেয়া
- সত্যিই আমি ধংস হতে চাই। - জয় সরকার
- আমি তোর নামটাও ভুলে গেছি!! - আকাশচুরি
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা - মনজুরুল হক
- জাগো বাহে কুন্ঠে সবাই----------- - ফেরারী পাখি
- চিঠি দিও ... - সাঁঝবাতি'র রুপকথা
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- কবিতা আর গান ।। - শফিক আসাদ
- তুমি সন্ধ্যার মেঘমালা - ~স্বপ্নজয়~
- ফরচুন কুকি (গল্প) - ভুতের আড্ডা
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
চলে যায় বসন্তের দিন.........
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
দিন গুলো একে একে চলে যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে চলেছি অন্তিম মুর্হুতটির দিকে।প্রতি জন্মদিনে, প্রতি বসন্ত উৎসবে, নববর্ষে ও নবান্নে সবাইকে আনন্দ খুশীতে মেতে উঠতে দেখেছি। নতুনকে বরণ করে নেয়া, উৎসাহ উদ্দিপনায় আনন্দ ও গানে।আমিও নাচে গানে কবিতায় ও আনন্দে সামিল হয়ে যাই সবার সাথেই। কিন্তু একটুক্ষণের জন্য হলেও আমার খুব ভেতরের এক সত্বায় কাঁপন ধরে। কেঁপে উঠি আমি কিছু হারাবার বেদনায়। নতুন দিনের শুরুতে আমার ভেতরে একটা সূক্ষ বেদনা জাগে, ফেলে আসা দিন গুলোর জন্য। আমি আসলেই হয়তো দুঃখ বিলাসী অথবা নস্টালজিয়া আমার প্রিয় এক বিষয়।
আজ সকাল থেকেই ভাবছিলাম কাল থেকে আবারও এক নতুন বছরের শুরু। নতুন দিন, নতুন ভোর।শুধুই পুরোনো এই পৃথিবীটাতেই, পুরোনো দিন গুলোকে সাক্ষী রেখে নতুন দিন গুলোতে হেঁটে চলা। এ বছরে আমি অনেক পেয়েছি, হারিয়েছিও কিছুকিছু। তবে পাওয়া না পাওয়ার হিসেব নিকেশে প্রাপ্তিটাই অনেক বেশী বলে মনে হয়। অপ্রাপ্তিগুলো ভাবতে চাইনা। ভাবছিলাম এ বছরে নতুন করে কি কি পেয়েছি, অনেক গুলো ভালোলাগা,ভালোবাসা, ভালোলাগার দিন ও ঘটনা। কিছু নতুন প্রিয়জন ও বন্ধু।কিছু ভ্রমন স্মৃতিও এবছরটাকে স্মরণীয় করে রাখবে।
এই ব্লগটাতেও এসেছি এ বছরেই। এটাও আমার এক অবিস্মরণীয় প্রাপ্তি। ব্লগের পাতাগুলিও ঠিক যেন ডায়েরীর পাতাগুলোর মতই বছরটাকে আজীবন ধরে রাখবে।ইচ্ছে হলেই পাতা উল্টিয়ে দেখে নেওয়া।
স্কুল জীবন থেকেই লুকিয়ে ডায়েরী লেখার অভ্যাস গড়ে উঠেছিলো।লুকিয়ে বলছি কারণ আমি বড় হবার সাথে সাথে একটু চাঁপা স্বভাবের হয়ে উঠি। অনেক কথা বলতাম হয়তো সবার সাথেই কিন্তু নিজের কিছু একান্ত কথা কাউকেই বলতে পারতাম না। আমার সে নীল ডায়েরীটা ছিলো আমার অতি আপন প্রিয় এক বন্ধু।খুব বিশ্বাসী আর কাছের এক বন্ধু। যাকে সব বলা যায়।
এই ব্লগের পাতাটাও অনেকটা সেই রকম। ঠিক আমার ছোটোবেলার প্রিয় সেই নীল ডায়েরীটার মত না হলেও অনেকটাই তেমন। আমি আমার এই প্রিয় বন্ধুটাকেও খুঁজে পেয়েছি এ বছরেই। আর সাথে কিছু অনেক অনেক বড় হৃদয়ের মানুষের দেখা পেলাম। যাদের অনেককেই আমার এই জীবনে ভোলা হবেনা। ২০০৮ আমাকে অনেক দিয়েছে।
ক্লাস টেনে পড়তাম যখন, সে বছর প্রথম ডায়েরী লেখা শুরু করি। আজ সেই প্রথম ডায়েরী থেকে তার পরবর্তী প্রতি বছরের ডায়েরীগুলো বের করে নেড়েচেড়ে দেখছিলাম।
হঠাৎ চোখ আটকে গেলো একখানে। যেখানে আমার প্রথম সমুদ্র দর্শনের বর্ণনা লিখেছিলাম। সমুদ্রের কাছে প্রথমবার যখন যাই তখন বিকেলবেলা। অনেক দূর থেকেই সমুদ্রের গর্জন কানে আসছিলো। হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের কাছে। সুর্য্যটা তখন ডুবু ডুবু। কিছুক্ষন পরেই সূর্য্যাস্ত দেখতে পাবো, সবাই বলাবলি করছিলো। খুব হইচই করছিলো সবাই।ডুবুডুবু সূর্য্যের মায়াবী আলো, উথাল পাতাল বাতাস আর সমুদ্রের গর্জনের সেই দারুন ভালোলাগাটা কিছুতেই আমি আজও ভাষায় প্রকাশ করতে পারিনা। আর ডায়েরীতে যখন লিখেছিলাম তখন তো আমি নিতান্তই কিশোরী।
তবুও এক নিমিষে মনে পড়ে গেলো সেই বিকেলটা। সবার সাথে হাঁটছিলাম আমরা সমুদ্রতটে। কিন্তু আমার খুব খুব ইচ্ছে হচ্ছিলো একা হয়ে যেতে। সমুদ্র আর ঐ বিকেলটার সৌন্দর্য্য একা একা নিজের মত করে মন দিয়ে অনুভব করতে। আমাদের দলটা খুব হইচই হট্টগোল করছিলো। এত হট্টগোল হইচই এর মাঝে কি এত সৌন্দর্য্য মন দিয়ে অনুভব করা যায়???
দ্বিতীয়বার যখন গিয়েছিলাম, তখন আমি একুশ। সেবার আমি সবার থেকে সন্ধ্যাবেলাটাই ঠিকই একা হয়ে গিয়েছিলাম। চারিদিকে হাজার হাজার মানুষ কিন্তু আমি একা একা বালুকাবেলায় হেঁটে গিয়েছিলাম বহুদূর!!!!!!
সেদিনও মনে পড়ছিলো সেই কিশোরীবেলার সমুদ্র দেখার স্মৃতিটা। আরো একবার সমুদ্রের বালীয়াড়ীতে হাঁটতে চাই আমি। যদিও সেটা স্বপ্ন। কখনও পুরণ হবে না হয়তো।কেন ? সে প্রশ্নের ঊত্তর শুধুই ঐ নীল ডায়েরীটাতেই লেখা যায়।
সামনের দিন গুলো তার নিজের নিয়মেই বলে দেবে নতুন বসন্তের কথা। তবুও আমি মিস করি ফেলে আসা অতীত আর ফেলে আসা দিন গুলোকে। সাথে সেসব দিনের ভালোলাগা ও ভালোবাসাগুলোকে। তাই নতুন বছরের প্রক্কালে সবাই যখন নতুনের বরনোৎসবে মেতে ওঠে আমি তখন চুপিসারে আনমোনা হই পেছনের বসন্তগুলোকেই ভেবে।যেখানে আর কখনও ফেরা হয়না।ফিরে যাওয়া যায়না।
চলে যায় বসন্তের দিন ...............................
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হাহাহা। মন খারাপের কি আছে। ফেলে আসা বছরটাতে কি পেলাম না পেলাম তা ভাবতে গিয়ে একটু তো মন খারাপ হতেই পারে। পুরোনো অপরিসীম ভালো লাগার কথা ভাবতে গেলেও মাঝে মধ্যে একটু মন খারাপ হয়ই।
তোমাকেও নববর্ষের শুভেচ্ছা।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
বার বার ফিরে আসোক বসন্তের দিন,নতুন বছরের শুরুতে তোর জন্য এটাই কামনা করি
লেখক বলেছেন: তোমার জন্য ও নতুন বছরের এক রাশ আনন্দ ও ভালোবাসা ভাইয়া।
শুভেচ্ছা নিন নতুন বছরের।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য ও লেখাটা পড়ার জন্য।
নববর্ষের শুভেচ্ছা।
সব যদি আজ বদলে যেত বলেছেন:
এত প্রাপ্তির পরও কেমন যেন হতাশা আপনার লেখায়। আগামী বছর আপনার জন্য বয়ে আনুক অনেক অনেক প্রাপ্তি আর আনন্দ।
হ্যাপী নিউইয়ার।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনার জন্য
তোমার জীবনও আনন্দে ভরে উঠুক নতুন বছর গুলোয়।
একরামুল হক শামীম বলেছেন:
"আমি আসলেই হয়তো দুঃখ বিলাসী অথবা নস্টালজিয়া আমার প্রিয় এক বিষয়।"
আর আমি বিষন্নতা বিলাসী। নস্টালজিয়া আমার প্রিয় এক বিষয়।
নববর্ষের শুভেচ্ছা।
লেখক বলেছেন: হুম তুমিও যে নস্টালজিয়াবিলাসী তা বেশ বোঝা যায়।
নববর্ষের শুভেচ্ছা।
মনজুরুল হক বলেছেন:
ঝিমধরা গুমোট দিনগুলো ঝরে যেয়ে নতুন ঝলমলে সূর্য উদীত হোক ব্যোমব্যাপী !
আনন্দউচ্ছ্বল হয়ে উঠুক আপনার সারাক্ষণ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য।
তোমার জন্যও রইলো অনেক অনেক শুভেচ্ছা।
নীল আলো বলেছেন:
"... আমি আসলেই হয়তো দুঃখ বিলাসী অথবা নস্টালজিয়া আমার প্রিয় এক বিষয়।..."আমিও কবে যে সমদ্রের নীল সৌ্ন্দর্যের মাঝে একান্ত হতে পারবো সে দিন গু্নছি......
Happy new 2009 in advance আপু ...
লেখক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা তোমার জন্য নীল আলোমনি।
লাল দরজা বলেছেন:
সুন্দর করে মন খারাপ করে দেয়া লেখা। আজ এমনিতেই মন খারাপ লাগছে, মন খারাপ করা লেখা পড়ে মন একটু ভালো হয়েছে বোধহয়। দুঃখ দুঃখ কাটা কাটি গেছে! না তা নয়, প্রকৃত এক কিশোরীর কিশোর বেলার আবেগ আমাকে ছুয় গেল। সুন্দরের যে কোন ছোঁয়াই আনন্দের। অনেক অনেক ভালো থাকুন। শুভ কামনা, শুভ নববর্ষ।
লেখক বলেছেন: হাসছি তোমার মন্তব্য পড়ে ভাইয়া।দুঃখ দুঃখে কাটা কাটি । হাহাহা
ঠিক বলেছো।
অনেক অনেক ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা।
লিপিকার বলেছেন:
নতুন বছর আপনার জীবনে আরো বেশি আনন্দ এবং সফলতা নিয়ে আসুক.....
শুভ কামনায়....
হ্যাপী নিউ ইয়ার
লেখক বলেছেন: তোমার জন্যও রইলো একরাশ নববর্ষের শুভেচ্ছা।
আপনার আগামী অনিন্দ্য সুন্দর হোক। আপনার জীবন ভরে থাক ফুল পাখি, আর গানে। আর হ্যা, লেখাটি খুব ভালো হয়েছে.........
লেখক বলেছেন: এত সুন্দর মন্তব্যের উত্তর দেবার ভাষা জানা নেই কবি আপুটা।
অনেক অনেক ভালো থেকো আর নতুন বছর ভরে উঠুক হাসি আনন্দ গান ও কবিতায়।
লেখক বলেছেন: মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে.............
রোদন ভরা এ বসন্ত সখী কখনও আসেনি বুঝি আগে.............
দুটো গান মনে পড়ে গেলো তোমার কথা শুনে আপু।
অনেক অনেক ভালো থেকো আগামী নতুন বছরের দিন গুলোয়।
সুরভিছায়া বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা । ভাল থেকো ।
লেখক বলেছেন: তোমার জন্য নতুন বছরে একরাশ ভালোবাসা দিলাম।
এস,আহমেদ বলেছেন:
"চলে যায় বসন্তের দিন............."ফিরে আসে বসন্তের দিন...........
আপনার জীবনে বার বার ফিরে আসুক বসন্তের দিন। নববর্ষের শুভেচ্ছা রইল।
মন খারাপ করা সুন্দর লেখা।
লেখক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা তোমাকেও।
লেখাটার পরশংসা করার জন্য ও পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
লেখা ভাল লাগলো। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা রইলো।
অনেক অনেক ভাল থাকার প্রার্থনা রইলো।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক ভালো থেকো নতুন দিন গুলোতে।
এন এইচ আর বলেছেন:
পাওয়া না পাওয়ার হিসাবটা সারা জীবন ভরেই চলবে। কিন্তু যখন একটা বছর শেষ হয় তখন পেছনের সব টুকু কথা সামনে চলে আসে । কামনা করি নতুন বছরের প্রতিটা দিন প্রাপ্তির আলোকিত হোক। ****** মনে হয় তাতে করে না পাওয়া গুলো হয়তো বা কষ্ট দেবেনা।
Drop the last year into the silent limbo of the past. Let it go, for it was imperfect, and thank God that it can go. ~Brooks Atkinson
লেখক বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
নতুন দিন গুলো আনন্দে ভরে উঠুক।
রাশেদ বলেছেন:
শুভ নববর্ষ!
লেখক বলেছেন: অনেক অনেক আনন্দ গানে ভরে উঠুক নতুন বছর।
অদৃশ্য বলেছেন:
অপ্সরা..............মন ছুয়ে গেলো। বসেবসে পেছনটা ভাবতে আমারও খুব ভালো লাগে।শুভ নববর্ষ............অনেক অনেক শুভকামনা।
লেখক বলেছেন: তোমার নতুন বছরটিও আনন্দ গানে ভরপুর হয়ে উঠুক।অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: তুমিও অনেক ভালো থেকো । নতুন বছর বয়ে আনুক অনেক ভালোলাগা ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে।
ঝুমী বলেছেন:
শুভ নববর্ষ, অপসরা আপু। নতুন বছর আপনার অনেক অনেক সুন্দর হোক, এই কামনাই করি।++++++++++++++++++লেখক বলেছেন: তোমার জন্য ও রইলো নতুন বছরের এক রাশ শুভেচ্ছা।
~টক্স~ বলেছেন:
বাংলাদেশে এখন বসন্তকাল নাকি ? শীত থাকার তো কথা। আমার এখানে প্রচন্ড গরম পড়েছে। একদম সেদ্ধ করে ফেলছে সবাইকে। নতুন বছরের প্রাক্কালে কি কি করলেন ? ভালভাবে প্রিয়জনের সাথে কাটিয়েছেন আশা করি। লেখাটা খুব ভাল লেগেছে। সুন্দর সুন্দর আপনার ভাবনাগুলোর প্রকাশ। আর নতুন বছরের অফুরন্ত শুভেচ্ছা জানবেন। পুরানো সব জরাগুলো মুছে গিয়ে সাফল্যের মহিমালোকে উদ্ভাসিত হোক আপনার জীবন।
লেখক বলেছেন: না এখন বসন্ত না। তবে বসন্ত আমার একটি প্রিয় ঋতু। বছরের প্রতিটি দিন্ই যদি বসন্ত হত আমার মত খুশী আর কেউ হতনা।
আসলে প্রতিটি বছরের ভালোলাগার দিন গুলিকেই আমি বসন্তের সাথে তুলনা করেছি।
কত শত ভালোলাগার দিন চলে যায় একে একে এটা ভেবেই এই লেখার এমন একটা নাম।
মন্তব্য ও শুভকামনার জন্য অনেক ধন্যবাদ আর নতুন বছরের শুভেচছা রইলো।
এম এ হক বলেছেন:
অনেক অনেক ভালোলাগায়, ভালোবাসায় এবং বসন্তের ফুলে ফুলে ভরে উঠুক আপনার জীবন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আর সাথে নববর্ষের শুভেচ্ছা।
লেখক বলেছেন: তোমার জন্য ও রইলো নতুন দিনের শুভেচ্ছা।
আজনবী বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছে। লেখাটা মন ছুঁয়ে গেল।আমিও বিষণ্ণ বিলাসী, প্রচন্ড নস্টালজিয়ায় ভুগি। আমার কিছু স্মরনীয় স্মৃতি আছে যা ভেবে আনন্দ পাই। অনেক সময় নিজেই চেষ্টা করি সময়গুলোকে স্মরনীয় করে রাখতে। জীবনে প্রথম কোন মেয়ের কাছ থেকে একতোড়া গোলাপ ফুল উপহার পাই আমার ১৮তম জন্মদিনে, জীবনে প্রথম সমুদ্র দর্শন করি ২১তম জন্মদিনে পতেঙ্গা বিচে, সেদিন বুক সমান পানিতে নেমে বার বার ইচ্ছে হচ্ছিল বিলিন হয়ে যাই সমুদ্রে, প্রচন্ড ইচ্ছে থাকার পরও পারিনি ফিরে এসেছি ডাঙ্গায়। এরকম আরো অনেক আছে। আমি বিয়ে করেছি ০১/০১/০১ তারিখে, আমার মেয়ের জন্মদিন ১৫ আগষ্ট ২০০৭, আরো আছে সবগুলো এখন মনে করতে পারছি না। আর যে তারিখে জহিরউদ্দিন মুহম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারত বর্ষ জয় করেন তার ৪৪৪ বছর পর সেই তারিখটিই আমার নিজের জন্মদিন।
লেখক বলেছেন: আজনাবী ভাইয়া অনেক অনেক দিন পর তোমাকে দেখে ভালো লাগছে। ভেবেছিলাম হারিয়ে গেছো। আর সাথে তোমার এত গুলো ইনফরমেশনেও অনেক অনেক ভালো লাগছে। আমার জন্মদিন ও তোমার মেয়ের কাছাকাছি ডেট এই। শুধুই দুটো দিনের ফারাক। এটাও জেনে মজা লাগছে।
তোমার প্রথম প্রেম গিফট আর সমুদ্র দর্শন অভিগ্গতা জানলাম। তবে তোমার জন্মদিন তো এখন অংক কষে বের করতে হবে। অংক আমি খুব ভয় পাই। হাহাহা
শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ । ভালো থেকো নতুন বছরের প্রতিটি দিন আনন্দে কাটুক।
আজনবী বলেছেন:
ধন্যবাদ অপস্রা। তুমিতো খেয়ালই করনি, আজই আমার ম্যারেজ ডে।
লেখক বলেছেন: হায়হায় আমি তো তোমার আরো এত্ত এত্ত কিছু ইনফরমেশন নিয়ে ভাবতে ভাবতে ম্যারেজডে টাই খেয়াল করিনি। আগেই বলেছি অংকে আমি অনেক খারাপ।
তোমাকে নববর্ষের শুভেচ্ছার সাথে সাথে জানাই আরো এক প্রানঢালা শুভেচ্ছা । তুমি আর ভাবী পিচ্চিটাকে নিয়ে অনেক অনেক সুখে থাকো আজীবন!!
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অপসরা চমৎকার একটা লেখা পড়লাম আজ নববর্ষের দিনে। যদিও এসব লেখা মন খারপ করে। কিন্তু আজ মোটেও মন খারাপ হলো না। নতুন বছরের অনেক শুভেচ্ছা থাকলো.
ভালো থাকুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চিটি আপু। নতুন বছরের দিন গুলো সব কবিতা হয়ে যাক তোমার জীবনে।
ফ্রুলিংক্স বলেছেন:
Herzliche Glückwünsche zum Neuen Jahrশুভ নববর্ষ, আপু। নতুন বছর আপনার অনেক অনেক সুন্দর আর সাফল্যমন্ডিত হোক।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনার জন্য।
তোমারও নতুন বছরের দিন গুলো আনন্দ গানে ভরে উঠুক।
জেরী বলেছেন:
*......শুভ নববর্ষ......*বছরের শেষ দিনটাতে কেন জানি মন অনেক খারাপ থাকে........কি পেলাম আর কি হারিয়ে গেছে তার হিসাব-নিকাশ করি বলেই হয়তো এমন হয়.....।
লেখক বলেছেন: পাওয়া না পাওয়ার হিসেব কষতে হয়না। যা পেলাম সেই অনেক !!
তাই তো মনটা খারাপ হয়ে যায়। কারণ দিন গুলো চলে যাচ্ছে একের পর এক।
চলে যায় বসন্তের দিন.........।।
উধাও ভাবুক বলেছেন:
আমাদের পারসোনাল একটা ভিশন আছে। সেই ভিশণই আমাদেরকে মানুষ চিনতে শেখায়, ভালবাসতে শেখায়। আমরাই আমাদের ইন্দ্রিয়দ্বারা লালায়িত হয়ে অনেক কিছু স্মৃতিতে গচ্ছিত রাখি। সবই আমাদের নিজের জন্যই। আজকে যদি আমার স্মৃতি হারিয়ে ফেলি তাহলে কি আমি চিনতে পারবো তুমি অপ্সরা !!!চারপাশে যত বস্তুপুঞ্জ সব আমাদের কল্পনার রঙে রঙ্গীন। তাছাড়া আর কিছুই না। তুমি অনেক বড় মনের মানুষের কথা বলছো ! সেটাও তোমার মাত্রায় লালিত অনুভব ছাড়া কিছুই না।
বেশি কথা বলে ফেললাম কি ?
কেমন আছো ?
অনেক, অনেক শুভকামনা তোমার জন্য।
লেখক বলেছেন: বেশী কথা বলো। নো প্রবলেমো।
কিন্তু এত সুন্দর একটা মন্তব্যের জবাব দেবার ভাষা নেইতো আমার।
আমার স্মৃতিতে জেগে থাকুক সব সুন্দর কিছু। সব সুন্দর মনের মানুষেরা।
অনেক ভালো থেকো ভাবুক।
পার্থসারিথ বলেছেন:
আপনার আগামী সবগুলো বসন্ত বসন্তময় হয়ে আসুক।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য।
তোমার নতুন দিন গুলো হাসি আনন্দ ও গানে ভরে উঠুক।
...অসমাপ্ত বলেছেন:
পুরানো বছরের কয়েকটা দিনের জন্য হয়ত মাঝে মাঝে আফসোস হবে... হয়ত স্মৃতিকাতর হব মাঝে মাঝে ...কিন্তু তার থেকেও বেশি কৌতূহল আমার এই বছরের প্রতিটি দিনের জন্য। ....পুরানো দিনের গল্পের পাতাগুলো তোলা থাকুক ...প্রিয় কোন অবসরের জন্য।
....ভাল থাকুন। অনেক শুভকামনা আর শুভেচ্ছা নতুন বছরের প্রতিটি দিনের জন্য।
লেখক বলেছেন: : অনেক ধন্যবাদ সুন্দর মনতব্য ও শুভকামনার জন্য।
জেমসবন্ড বলেছেন:
শুভ নববর্ষ না বলে বলা উচিত হ্যাপি নিউ ইয়ার , কি বলেন ?
জীবন থেকে আরেকটা বছর ঝরে গেল, তবে আশা করি সামনের দিনগুলি ভালো যাবে , আমার এবং সকলের ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: হুম তাইতো বলা উচিৎ।
ধন্যবাদ তোমাকেও শুভকামনার জন্য । তোমার জীবনের নতুন দিন গুলিও ভরে উঠুক আনন্দে।
অক্ষর বলেছেন:
ব্লগ আর ডায়েরীর একটা পার্থক্য আছে। সেইটা হৈলো আমি আপ্নের ডায়েরী পড়ি নাই, কিন্তু এই ব্লগে পোস্ট পর্ছিআমি প্রথম সমুদ্র দেখেলাম সূর্য অস্ত যাবে যাবে ভাই এইসময়ে
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য। নতুন বছর আনন্দে কাটুক।
লেখক বলেছেন: সারাদিন বাসাতেই আজ। ছুটি চলছে। তবে কাল রাতে এক আত্নীয়ের বাসায় থার্টি ফাস্ট নাইট পার্টি ছিলো। অনেক অনেক মজার খানাপিনাও ছিলো শুধুই নাচটাই পছন্দ হয়নি। কারণ আমি কত্থক বা এই টাইপ ট্রেডিশনাল নাচ ছাড়া নাচতে জানিনা।
ফারুক আহেমদ রনি বলেছেন:
শুভ নববর্ষ................
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রনি। আপনাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা।
ক-খ-গ বলেছেন:
শুভ নববর্ষ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ক খ গ!!!!!!!!
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার লেখক বলেছেন: ওকে। অন্তিম মুহূর্তের চিন্তা আপাতত বাদ। হ্যাপি নিউ ইয়ার
প্রলয় হাসান বলেছেন:
অপসরাপু, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তোমায়। কায়মনোবাক্যে কামনা করছি, নতুন বছর তোমার জন্য হোক আরো হাসি আর আনন্দময়। সেই সাথে তোমার ব্লগের পাতা সাহিত্যের কল কাকলীতে আরো ভরে উঠুক ।লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রলয়।
নিবিড় বলেছেন:
আমারও ছিল একটা নীল ডায়েরী ।আমারটা আকাশী রঙের ছিল আসলে।তরাপরের টা নীল..........।ডায়রী লিখতে গিয়ে ধরা খেয়েছি খুব বড় ধরনের একবার ।তখনই ডায়েরি লিখার ইচ্ছা শেষ.......অপ্সরাপুকে নতুন বছরের শুভেচ্ছা আর সুন্দর আগামীর প্রত্যাশায়.........নিবিড়
লেখক বলেছেন: হাহাহা আমারটা ছিলো গাঢ় নীল।
আমিও খেয়েছিলাম ধরা। মায়ের হাতে।
অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য। অনেক ভালো থেকো।
যাক, 'তুমি তুমি' থেকে উত্তোরণ ঘটেছে...গুড গুড। ভালো থেকো।
লেখক বলেছেন: হাহাহা তুমিকে নিয়ে এমন করে বল্লে?হাসছি অনেক !!! লেখার সময়
মৌশুমী ভৌমিকের গান টা মনে পড়েনি আমার বরং মনে পড়ছিলো সামিনার" এই ঝিনুক ফোটা সাগর বেলা, আমার ইচ্ছে করে। আমি
মন ভেজাবো ঢেউএর মেলায় তোমার হাতটি ধরে"এই গানটির কথা।
ঠিক বলেছো,শৈশব-কৈশর এর সেই মধুর সময় গুলোতে আর ফিরে যাওয়া যায়না।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
কালপুরুষ বলেছেন:
কেমন আছিসরে গুড়িয়া? নতুন বছর অনেক খুশী বয়ে আনুক। ভাল থাকিস।
লেখক বলেছেন: ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো??
অনেক অনেক খুশী হলাম শুভকামনার জন্য।
নতুন বছরে তুমিও অনেক অনেক ভালো থেকো। ঠিক যেমন এখন আছো। সদা হাস্যজ্জল।
আবু সালেহ বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা.....যদিও অনেক দেরীতে...
চলে যাওয়া দিনগুলো আসলেই বসন্তের....
লেখক বলেছেন: আমার সেই বসন্তদিন গুলির জন্যই মনটা খারাপ হয়।
উধাও ভাবুক বলেছেন:
কেমন আছো ?
লেখক বলেছেন: ভালোই আছি। আবার একটু ব্যাস্ততা। কটা দিন খুব মজা করে ছুটি কাঁটালাম।
তুমি কেমন আছো?
লেখক বলেছেন: খবর ভালো। আমি ভালো আছি তবে আমার নামের সাথে মিন্টু জোড়া দিয়েছো কেনো? মিন্টু নামের কারো কথা তো আঁকাশ পাতাল ভেবেও মনে মনে করতে পারলাম না।
মনজুরুল হক বলেছেন:
সমুদ্র নিয়ে আমার আছে সীমাহীন কষ্ট।
আমি সমুদ্র দেখিনি কখনো একাকী
আমি সমুদ্রে যাইনি কখনো কোনদিন
সমুদ্র অস্পৃশ্য রয়ে গেছে এত বেলা অব্দি !
সমুদ্রকথন তাই একরাশ হতাশা ছড়ায় ভাল লাগেনা ।
লেখক বলেছেন: খুব শিঘ্রী কাছাকাছি কোনো ছুটিতে সমুদ্রের কাছে চলে যাও।সৃষ্টিকর্তার এ মহান সৌন্দর্য্য উপভোগ করতে না পারলে , কবিমনের পূর্ণতা হয়না।
নকীবুল বারী বলেছেন:
চলে যায় দিন যতক্ষন আছিপথে যেতে যদি আসি কাছাকাছি..........যাই হোক দেরীতে হলেও নতুন বছরের শুভেচ্ছা আপনাকে................
নতুন বছর বেশ চমৎকার ভাবেই শুরু হয়েছে। ১ম দিনেই টিউশনীর ৪০০০ টাকা পেয়েছি...কুল !! তাই না...নেট অফ থাকায় অফুরন্ত সময়। আর পড়তে বসলেই ভাব চলে আসে। ম্যাকানিক্স-এর পাশে কবিতা লিখি। আব্বু শেভরনের একটা চমৎকার ডায়রি পেয়েছে। আমি হাতিয়ে নিয়েছি.........
ভালো থাকবেন....
লেখক বলেছেন: একটা প্রিয় গান মনে করাবার জন্য ধন্যবাদ অনেক অনেক।
চলে যায় দিন যতক্ষণ আছি
পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই
তাই অকারণে গান গাই।
মনে রবে কিনা রবে আমারে........।
তোমার সুখবরগুলো শুনে সত্যি খুব ভালো লাগছে নকীবুল।
অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাস্কর।
আমি ভালো আছি।
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
দেরীতে নতুন বছরের শুভেচ্ছা জানাইলে আপু আবার রাগ করেন, তাই আর ওই দিকে গেলামনা। আপনার সামনের দিনগুলি হোক ফেলে আসা দিনগুলির চেয়ে অনেক অনেক সুন্দর।লেখা ভাল লাগল।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বৃষ্টি ভেজা সকাল ।তোমার জন্যও রইলো শুভকামনা।
উধাও ভাবুক বলেছেন:
নতুন কিছু চাই, একটা নতুন কিছু চাই।
লেখক বলেছেন: নতুন কিছু নাই , একটাও নতুন কিছু নাই।
অনেক অনেক ব্যাস্ততাতে আমার বেঁচে থাকা দায়।
একটু ফ্রি হলে খই ভাজা অভিগ্গতা লিখবো আবার!
হাহাহা
অনেক ধন্যবাদ উধাও ভাবুক । মনে রাখার জন্য আমাকে।
খুব তাড়াতাড়ি এটা ভেবেই কিছুমিছু লিখে ফেলবো।
লেখক বলেছেন: আমি ভালো আছি কিংশুক।
অনেক অনেক ধন্যবাদ শুভকামনার জন্যে।
অনেক অনেক ভালো থেকো।
উধাও ভাবুক বলেছেন:
এই ব্লগের হয়তো অনেকে অনেককেই ভুলে যায়। আর আমার একটা সমস্যা কি আমি সহজে আমার স্মৃতি থেকে কোন কিছু মুছে ফেলতে পারিনা। আর তোমাকে মনে না রাখার কোন কারনই নাই। আর ভুলে যাওয়া !!!!
অ........................?
লেখক বলেছেন: আমি স হজে কিছুই ভুলিনা। কাউকেও না।
তোমার এমন একটা অভ্যাসের কথা শুনে খুব ভালো লাগছে।
অনেক ভালো থেকো।
উধাও ভাবুক বলেছেন:
হুমমম !!! যারা সহজে সবকিছু ভুলে যেতে পারে আর যাদের আত্মসন্মানবোধ বা পারসোনালিটি নেই তারা সহজ জীবন যাপন আর জীবনে অনেক উন্নতি করতে পারে।
আর এই দুটোই আমাকে বেশী জ্বালায় !!!
কি আর করা নিরবে নিভৃতে আপনমনে বয়ে চলা নদীর মত ভাবনার চর্চা করা আর শেষে, শুধু এক দ্বীর্ঘশ্বাস...
দূঃখিত আবারও লেখার জন্য। কারন এটা চ্যাটিং পেইজ নয় তাই, আবার আন্তরিকভাবে দূঃখিত।
মিল খুজলে হয়তো আরো অনেক মিল পাওয়া যাবে। কারনর আপনার লেখা থেকে আপনার যে দূঃখ চর্চার অভ্যাসের কারন আমি জেনেছে বা অনুভব করেছি। তেমন কিছু আমারও...
না থাক।
ভাল থেকো।
লেখক বলেছেন: হাহাহা বুঝতে পারছি। আমি অবশ্য শুধুই যে দুঃখ নিয়েই স্মতিকাতর হই বা চর্চা করি তাই নয়।
তবে পুরোনো দিন গুলো সে যত সোনালী রুপোলী বা আঁধারকালোই হোকনা কেনো। ভালোলাগা ভালোবাসটার জন্য ও জেগে ওঠে একটা মন খারাপ করা অনুভুতি।
হয়তো সেটাই আমার অনেক প্রিয়।
লেখক বলেছেন: এই তিনদিনের ছুটিতেই আসিতে পারেন মনে হইতেছে।
তোমার আর উধাও ভাবুকের অনুপ্রেরণায় লেখা গুলি মনের দ্বারে উকি ঝুঁকি দিতেছে।
কালপুরুষ বলেছেন:
আমিও বলি- নতুন লেখা কই?
লেখক বলেছেন: হায়রে ভাইয়া তুমিও এই কথা বলো!! এখন তো লজ্জা লাগছে নিজেরই।
কেমন আছো ভাইয়ামনি?
কত নতুন লেখা লিখেছো? কয়েকদিন অনেক বেশী ব্যাস্ত ছিলাম।
উধাও ভাবুক বলেছেন:
হারাইলা কৈ ???
লেখক বলেছেন: মানুষের মাঝে, সকলের মাঝে, কাজের মাঝে.....
কেমন আছো ভাবুক???
স্বজন বলেছেন:
কেমন আছ আপু, নতুন লেখা কই?
লেখক বলেছেন: ভালোই আছি। নতুন লেখা হয়নি । অনেক অনেক ব্যাস্ত থাকতে হচ্ছে, অন্যান্য কাজ নিয়ে। অনেক ধন্যবাদ আমাকে মনে রাখর জন্য।
অনেক ভালো থেকো স্বজন।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
দিদি কোথায় গেলে?সেই যে বলেছিলে...তাই করলে?কিন্তু আমার সাথে ...লেখক বলেছেন: নানা কিছু করিনিতো। একটু ব্যাস্ত ছিলাম ভাইয়া।
মেহবুবা বলেছেন:
অনাগত দিন সকলই সুন্দর নিয়ে আসুক ।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেহবুবা আপুটা।
চানাচুর বলেছেন:
আমি ফোর ফাইভে থাকতে ডায়েরি লিখতাম। ক্লাস ফোরেই প্রথম ডায়েরি লেখা শুরু করি............পরে ছেড়ে দিয়েছি। এখন মাঝে মাঝে মন খারাপ করলে বা অতিরিক্ত ভালো থাকলে কাগজে লিখে সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলি।ডায়েরি আর ভাল লাগেনা আমার।
লেখক বলেছেন: কেনো??? ডায়েরী আর ভালো লাগেনা কেনো????
রাজামশাই বলেছেন:
ওরে কেমন আচিস?
লেখক বলেছেন: ভালো আছি রাজামশাই।
আপনি কেমন আছেন??
লেখক বলেছেন: অনেক দিন পর আজনাবী ভাইয়া।
কেমন আছো?
সহেলী বলেছেন:
আগেই পড়েছি আবারও পড়ছি.. ভাল লাগা রেখে যাই ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বারবার পড়ার জন্য সহেলী।
অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অনন্ত! অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু। তুমি কেমন আছো?
তনুজা বলেছেন:
অপ্সরা আপনার ব্লগটা ঘুরে গেলাম। দেখলাম বুঝলাম খুব প্রাণবন্ত গুণি একটা মানুষ।ভাল লাগল। নতুন লেখা এলে অবশ্যই দেখে যাব।
ভাল থাকবেন
লেখক বলেছেন: তনুজা আপু আমাকে যা ভাবছো তা না। শুধু মাথায় যা আসে তাই করে ফেলি ঝটপট। খুব বেশি ইচ্ছে নিয়ে চলি আর মোটেই আলসে না। কাজেই হোক না হোক করা চাই ই চাই আমার।
বুঝতেই পারছো এখন। অনেক ভালো থেকো আর ব্লগটা ঘুরে যাবার জন্য থ্যাংকস অনেক অনেক।
অরুনাভ বলেছেন:
দেড়ী তে হলেও নতুন বছরের শুভেচ্ছা........অনেক ভালো থেকো......
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আচ্ছা।
রুখসানা তাজীন বলেছেন:
ভালো লাগছে রে!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তাজীন আপু।অনেক ভালো থেকো। মনে আছে তোমার অমর প্রেম কবিতা আবৃত্তির কথা।
লেখক বলেছেন: কি যেন হয়েছে , লিখতে ইচ্ছে করেনা। আর তাছাড়া অনেক অনেক ব্যাস্ত দিন যাচ্ছে।
প্রীটি সোনিয়া বলেছেন:
খুব ভাল লাগলো লেখাটা....শুভেচ্ছা থাকলো.....ভালো থাকবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সোনিয়া।
মনজুরুল হক বলেছেন:
জিলিপিরপ্যাঁচমার্কা আঁতেলদের মচ্ছবে তোমার একটা স্বতন্ত্র অবস্থান আছে। সহজ-সরল সাবলীল কথোপকথন। আর লেখা নেই কেন? আমরা লেখা এবং পেইন্টিং থেকে বঞ্চিত হচ্ছি।
নাহ! আর হলো না সমুদ্রে যাওয়া!!
লেখক বলেছেন: জানিনা । আমার ইচ্ছার মত্যু ঘটেছে মনে হয়। আর ভালো লাগছেনা লেখালিখি । ব্লগটাকে নিয়েছিলাম ডায়েরী লেখার খাতা হিসেবে।
কিছুদিন কিযে হল! কিছুই ভালো লাগেনা আমার। ভালো না লাগা অসুখ করেছে। হাহাহাহা
তবুও আমাকে মনে করেছো এটা দেখে খুব ভালো লাগছে। অনেক ভালো থেকো।
সমুদ্রে যাওয়া হবেনা কেনো? এখনও জীবনের কত বাকী!!!!!
একদিন না একদিন হবেই যাওয়া।
সমুদ্রের সৌর্ন্দয্য না দেখে মরণেও শান্তি নেই !!!এই কথাটা মনে পড়বে সত্যি যেদিন সমুদ্রের কাছে যাবে।
ভালো লাগলো--
লেখক বলেছেন: ভালো লাগলো বলার জন্য আর লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ মিলটন।
অনেক ভালো থেকো।
মনজুরুল হক বলেছেন:
তোমার ইচ্ছার মৃত্যু ! না না তা হবে কেন? বলো, ইচ্ছেরা "কোমায় আছে!" আমারো একই দশা! চেষ্টা করেও লিখতে পারছিনা। ১২ তারিখে কাগজের লেখাটা এখানে পেষ্ট করেছি মাত্র। আর লেখা নেই !!
কাল বা পরশু সমুদ্র নিয়ে একটা লেখা মরি-বাঁচি দেবই দেব। লেখা হবে না মানে? তুমিও এমন পণ করো। দেখবে ঠিকই লেখা আসছে। লেখকের কলম থেমে থাকা মানে জোছনা রাতকে গাঢ় মেঘ দিয়ে ঢেকে দেওয়া!
লেখক বলেছেন: ধ্যাৎ আমি লেখক নাকি? এই কথা শুনলে কলম আত্নহত্যা করবে। হাহাহা
সমুদ্র না দেখে কি করে পোস্ট দেবে?
আমার মনে হয় বাস্তব অভিগ্গতা থেকে লেখা গুলো নিলে গল্প সাহিত্য বা কবিতা যেটাই হোক অনেক অনেক ভালো হয়। তবে এখন কল্পনার রঙে যতই সমুদ্রকে আঁকো। আমার অনুরোধ রইলো, সমুদ্র দর্শনের পরে আবার লিখো সমুদ্র নিয়ে।আচ্ছা?
অদৃশ্য বলেছেন:
বুঝলামনা................এবছর কি এটা দিয়েই পার করবেন........নাকি নতুন কোন লিখা আসবে?ভালো থাকুন অনেক।
লেখক বলেছেন: হাহাহা মনে হচ্ছেনা আর নতুন কিছু আসবে!!!
অনেক ভালো থেকো অদৃশ্য। সবসময় এমন ভালো।
অক্ষর বলেছেন:
নতুন পোস্ট কৈ?
লেখক বলেছেন: নাই। হাহাহা
কেমন আছো অক্ষর ?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!
চোরকাঁটা এর জন্য কোন মাস শুভ?
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আপু কি ডুব দিলা নাকি?
লেখক বলেছেন: হাহাহা। না ডুব দেয়নি এখনও।
কেমন আছো পেনসিল? পরীক্ষা কি এখনও চলছে?
অপ্সরা বলেছেন:
আসলাম তো।
অক্ষর বলেছেন:
আবার ভুল কর্ছে রে!!!
লেখক বলেছেন: হাহা
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
হুমম...মাত্র একটা হইছে...সপ্তাহে একটা করে...
লেখক বলেছেন: একটা হলো নাকি?
লেখক বলেছেন: ঠিক ঠিক । যা যায় তা আর ফিরে আসেনা।
চলে যায় বসন্তের দিন।
মে ঘ দূ ত বলেছেন:
শেষের কবিতার অডিওটা শুনছি এখন নতুন বছরের অর্ধেকতো কেটে গেল। কেমন গেল মনে হচ্ছে? আছেন কেমন? বেশ কদিন আপনার এদিকে আসা হয়নি।
লেখক বলেছেন: ভালো আছি মেঘদূত। আমিও বেশ কদিন এইদিকে আসিনি।
নতুন বছর টা হাসি আনন্দে দুঃখ বেদনায় ভালোই তো এগুচ্ছে মনে হয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















শুভ নববর্ষ