আমার প্রিয় পোস্ট
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- শুভ জন্মদিন ঝুমকোলতা
- সোহানুর রহমান
- একটি আয়না ও প্রতিচ্ছবির শুভ জন্মদিন [হ্যাপ্পি বাড্ডে টু শায়মা]
- পটল
- অপ্সারার ভুত শায়মা, উনার জন্মদিন
এবং আমার কিছু কথা - বৃষ্টি ভেজা সকাল ১১
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে... - সুরঞ্জনা
- আপুনিদের জন্যে ঈদের গিফট; ভাইয়াদের প্রবেশ নিষেধ

- নীল-দর্পণ
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- শুভ জন্মদিন অপ্সরা - শ্রাবনসন্ধ্যা
- দুজন রহস্যময়ীর ছায়া (এটা গল্প বা ছড়া-কবিতা নয়) - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ছড়ার খেলা; ইচ্ছে হলেই এখানে একটা ছড়া লিখে ফেলুন


- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- জনম জনম গেল বিরহ শোকে (ভালোবাসার গল্প) - ভুতের আড্ডা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- ব্লগার্স মেন্টাল হসপিটাল
- ১ম পর্ব - এরশাদ বাদশা
- বৃত্তবন্দী (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক - ~স্বপ্নজয়~
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- অকথনকথনপটিয়শস- ঈদ ও পূজা সংখ্যা-১ - মুক্ত বয়ান
- লিওনার্দো দা ভিঞ্চি - নাহিদ মাহমুদ
- কাকতাল গল্প
- আকাশনীল
- ~~শততম পোষ্ট লেখার পথে দুই বছরের অনিঃশেষ পদযাত্রা~~ - তায়েফ আহমাদ
- প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ
- শুভ জন্মদিন অপ্সরা আপুমনি
- ~স্বপ্নজয়~
- তারকাগো লগে লগে আমার তেনারও--- - ফেরারী পাখি
- -: শুভ জন্মদিন অপ্সরাপু :- - শফিক আসাদ
- একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নিলআকাশেরদুঃখ
- শুভ জন্মদিন অপ্সরা; শুভ জন্মদিন নাফিস ইফতেখার ... - ইমন জুবায়ের
- আজ আমাদের অপ্সরার জন্মদিন > বোনের কপালে দিলাম ফোঁটা-যমের দুয়ারে পড়ুক কাঁটা > - মনজুরুল হক
- বল কি, কাজের বুয়া বাড়ীতেই থাকে?(অপ্সরা আপুনি,আপনি কই..একটুহাসেন..প্লিজ..) - রফিক এরশাদ
- দ্বীচারিনী একজন....... [দ্বিতীয়] - ত্রেয়া
- সত্যিই আমি ধংস হতে চাই। - জয় সরকার
- আমি তোর নামটাও ভুলে গেছি!! - আকাশচুরি
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা - মনজুরুল হক
- জাগো বাহে কুন্ঠে সবাই----------- - ফেরারী পাখি
- চিঠি দিও ... - সাঁঝবাতি'র রুপকথা
- গল্পঃ সবুজ রঙের মেঘ - আকাশ_পাগলা
- কবিতা আর গান ।। - শফিক আসাদ
- তুমি সন্ধ্যার মেঘমালা - ~স্বপ্নজয়~
- ফরচুন কুকি (গল্প) - ভুতের আড্ডা
- ভুল সময়. ভুল মানুষ.. - নির্জন প্রহর
- A Birthday Gift - ধূসর মেঘমালা
- কপি-পেস্ট_7_ ফুলশয্যা (শিশির লাহিড়ী)_5 - বিরান্
- কালো ঝুটির পরী ... - ...অসমাপ্ত
- উকুন বাছা দিন। ০৮। নির্বাণ - মাহবুব লীলেন
- খ্যাতির লাগিয়া :: পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধনছেড়া প্রাণ
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১০
আজ সকাল হতেই মনটা উড়ু উড়ু। ফাল্গুন পেরিয়ে চৈত্র চলছে। তবুও তো বসন্ত! বসন্ত যে এখনও ফুরোয়নি তারি জানান দিতে আজ সকালে উজাড় করে দিয়েছে তার দখিন হাওয়ার ঝুলি। আর তারি সাথে সাথে উথাল পাথাল সমীরণে মন হয়ে উঠেছে আমার-
"আজি এ গন্ধবিধুর সমীরণে,কার সন্ধানে ফিরি বনে বনে?"
মন এই দেহখাঁচা ছেড়ে সত্যি যেন উড়াল দিয়েছে আজ বনে বনে, পথে প্রান্তরে দিকবিদিগ হারিয়ে।আর গুন গুন করে মনের তন্ত্রীতে বেজে চলেছে একটি গানই যেন-
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
আমার আপন হারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ!!
বসন্তের এই উথাল পাথাল বাতাস আমাকে উদাসী করে তোলে। মন হারায় কোন সুদূরে ফেলে আসা অতীত, পাওয়া না পাওয়ার বেদনায়, খুব ভালোলাগায় ভরে থাকা কোনো অতীত স্মৃতিতে। মনে পড়ে একদিন ফাগুন হাওয়ায় ভেসে যাওয়া এই বাঁধনছেড়া প্রানের এক রুপকথার গল্পের কথা। আবারও ফিরে যেতে ইচ্ছে হয় সেইসব দিন গুলোয়। এক ঝলক মিঠেল হাওয়া ভালোলাগার পরশ বুলোয় হৃদয়ের অলিগলিতে। অকারণ ভালোলাগারা মন ছুঁয়ে যায়।
খুব ইচ্ছে করে তোমাকে ডেকে বলি, জানালা খুলে দাও। বাইরে চেয়ে দেখো। অথবা চলে যাও ব্যালকনীতে বা আগের দিনে যেমন অনেক উচুদালানের ছাদে দাড়িয়ে শুনেছিলে বসন্তের কোকিলের প্রথম গান। তেমনি চলে যাও সেই ছাদটায়। পাজর ভরে টেনে নাও শেষ বসন্তের ঘ্রাণ। আজকের এই দখিন বাতাস বয়ে নিয়ে যাক আমার বারতা। ছুঁয়ে দিক তোমাকে।
জীবনের সব দুঃখ বেদনা, ক্লান্তি শ্রান্তি কয়েকটি মুহূর্তের জন্যও নাহয় ভুলিয়ে দিক এই বাসন্তী দখিন হাওয়া।
তোমার অশোকে কিংশুকে ,
অলক্ষ্য রঙ লাগলো আমার অকারণের সূখে।
তোমার ঝাউয়ের দোলে - মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান!!
গানটির লিন্ক-
Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এখনও বসন্ত ফুরোয়নি তো । জানোনা ফাল্গুন আর চৈত্র এই দুমাস মিলেই বসন্ত ঋতু হয়?
তবে পুতুল ভূত এখনও যায়নি। এখনও খুব ভালো ভাবেই ঘাড়ে চেপে আছে। আবার যেদিন বেশী করে চেপে বসবে , জ্বালাতন করবে সেদিন এইখানে ছেড়ে দিয়ে যাবো। তোমাদেরকে জ্বালাক একটু।
গান রিভিউ নাকি জানিনা তবে সব গানগুলোই বিশেষ করে রবীঠাকুরের গান গুলো মনে হয় আমার নিজের গান। সব গানেই নিজেকে খুঁজে পাই।
তোমার গলপ পড়তে যাচ্ছি এখন।
আরিয়ানা বলেছেন:
বাংলাদেশে এখনও বসন্ত আছে!!!
লেখক বলেছেন: হুম আছে তো। পহেলা বৈশাখ না আসা পর্যন্ত নিশচ্চৎভাবে মনে রাখবে বসন্ত ফুরোয়নি।
আর পহেলা বৈশাখ যেদিন আসবে। বাংলা নতুন বছর শুরু হবে সেদিন তো আর বলে দিতে হবেনা। বাংলাদেশের প্রতিটি মানুষ, পশু, পাখি, ফল, ফুল নিয়ে আসবে সে বারতা।
...অসমাপ্ত বলেছেন:
....আজকের এই দখিন বাতাস বয়ে নিয়ে যাক আমার বারতা। ছুঁয়ে দিক তোমাকে।... ...লিলুয়া বাতাস খুব খারাপ জিনিস। হুট করে মন উল্টো-পাল্টে পুরানো ট্রাকগুলো মনে করিয়ে দেয়।
...লেখার আকুতিটুকু ভাল লাগল। ...ভাল থাকুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অসমাপ্ত!! মনের আকুতিটুকু আমি লিখতে পারিনা ঠিকঠাক । তুমি লিখলে ঢের ভালো হত। তোমার লেখা পড়ে আমার এমনটাই মনে হয় মাঝে মাঝে। "কালো ঝুটির পরী" ভুলিনা কখনও ।তোমাকে দেখলেই মনে পড়ে।
লেখক বলেছেন: হাহাহা তা বটে ধুলাও আছে। তাতে কি ????
বাতাস টা আসলেই উদাসী হাওয়া। ভালো করে ফিল করো। বুঝতে পাবেই।
আবু সালেহ বলেছেন:
সকালের শীতল হাওয়া...শরীরটা জুড়ে গেলো...
মনে হলো যেন বসন্ত বাতাস....কিন্তু পরক্ষনেই দমে গেলাম..
মনের বসন্তের কি হবে...সে তো হারিয়ে গেছে.. বহু দূরে....
লেখক বলেছেন: মনের বসন্ত কখনও হারায়না। মনের ভেতরেই লুকিয়ে থাকে আনাচে কানাচে গলিঘুচিতে। সুযোগ পেলেই দমকা হাওয়ায় হুড়মুড়িয়ে বের হয়ে আসে। ঠিক আজকের বসন্ত হাওয়ার মত।
কালপুরুষ বলেছেন:
তোর খুশীতে আমিও খুশী। অনেক খুশী। ভাল থাকিস।
লেখক বলেছেন: অনেক খুশী হলাম ভাইয়া। আমার খুশীতে তুমি খুশী হবে সেতো আগেই জানতাম।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আরে...কম্পিউটার টেবিল পরিষ্কার করতে করতে কাহিল হইয়া গেলাম। আম্মার ঝাড়ী খাইতে খাইতে শেষ! ফিল করার অবসর কই!
লেখক বলেছেন: হাহাহাহা। আহারে আম্মুর ভালো ছেলেটা!!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য আর প্রশংসার জন্য শামীম।
লেখক বলেছেন: দারুন! আর সব চেয়ে অবাক হলাম কাল স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে যাবার সময় সবুজ শাড়ী লাল জামা, লাল চুড়ী লাল টিপে সাজার পরে আমার এই লালগোল টিপটিকে আমার পতাকার ঐ লাল রঙই মনে হয়েছিলো তাই আজ টিপটুকু কাটবার সময় পতাকা স্টাইলেই কেঁটেছিলাম। তুমি ঠিক ঠিক ধরে ফেললে বন্ধু। একেই বলে মনের টান। বন্ধুত্বের টান।
অনেক অনেক ধন্যবাদ। এখন এটা ডেস্কটপ ইমেজ বানাই আমি।
জানা বলেছেন:
ভাল লাগলো। "এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে", "ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে" শুনছিলাম। ফঁাকে আপনার লেখাটা পড়ে মজা পেলাম। এখন বেশ কিছুক্ষণ পছন্দের গান না শুনলে স্বস্তি হবে না।
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
লেখক বলেছেন: বুঝলাম জানা আপু, শেষ বসন্তের এই উদাস দখিন হাওয়া আজ আমার মত তোমার মনেও দোলা দিয়েছে।
তবে শোনো আরেকটা গান-
আমার হৃদয় তোমার আপন হাতে দোলে
দোলাও দোলাও দোলাও
Click This Link
যদিও এটা হয়ত কোনো বসন্ত সঙগীত নয় তবুও হৃদয় তো বসন্তের দখিন হাওয়ায় দোলাটা খুব সম্ভব একটা ব্যাপার।
তাই তো সৃষ্টি হয়েছে ঐ গানটিরও
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে।
লেখক বলেছেন: Click This Link
পাগলা হাওয়ার বাদল দিনে
লেখক বলেছেন: হাহাহা সব বসন্ত সমীরণের দোষ। আমার মাথা নষ্ট করে দেওয়ার জন্য সেই দায়ী।
খলিল মাহমুদ বলেছেন:
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধনছেড়া প্রাণ.........
লেখক বলেছেন: হুম সবাই মনে হয় প্রাণ দান করার ক্ষণে বাঁধন হারা, আপন হারা প্রানেরই সন্ধান পায়।
জানা বলেছেন:
তোমার অশোকে, কিংশুকে,
অলক্ষে রঙ লাগলো আমার অকারনের সুখে,
তোমার চঁাদের আলোয় মর্মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান...
তোমার হাওয়ায় হাওয়ায় করেছো যে দান...।
ডুবে আছি।
চলবে অনেকক্ষণ...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জানা আপু। তুমি আমার পোস্ট পড়ো এটা দেখে একি সাথে খুব অবাক হলাম। সাথে গর্বিত ও আনন্দিত । তুমি ও যে রবীন্দ ভক্ত এটা জেনে খুব খুব ভালো লাগছে।
রাজন রুহানি বলেছেন:
গদ্যের কাব্যিক মধুরতা, ছন্দময় গতিময়তা আর ভাষার বিন্যাস মনে এক ভাবালুতা তৈরি করে।অনুরূপ_
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-
আমার আপন হারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ!!
সার্বিক মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজন রুহানি।
তোমার জন্য ও এই গানটি দিলাম। আমি এটাও শুনছি। মনটা একেবারেই উদাসী হয়ে উড়ে গেছে কোনো দূর অজানায়।
রাজন রুহানি বলেছেন:
"মনটা একেবারেই উদাসী হয়ে উড়ে গেছে কোনো দূর অজানায়।"যাপিত যন্ত্রণা ছেড়ে আপন বাঁশরী নিয়ে ফাগুন হাওয়ায় হাওয়ায়!?
লেখক বলেছেন: Click This Link
এই গানটাও শুনো।
লেখক বলেছেন: "মনটা একেবারেই উদাসী হয়ে উড়ে গেছে কোনো দূর অজানায়।"
যাপিত যন্ত্রণা ছেড়ে আপন বাঁশরী নিয়ে ফাগুন হাওয়ায় হাওয়ায়!?
এক নিমিষে লেখা কবিতাটা খুব ই সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: অপসরার।
লেখক বলেছেন: তোমার জন্য ও রইলো অনেক অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: আহারে চাঙ্কুমনিটা। দোয়া করি তাড়াতাড়ি যেন বসন্ত দেখতে পাও।
রেজওয়ান শুভ বলেছেন:
টিপটা মাঝখানে পড়ে নাই , একটু ডানদিকে বেঁকে গেছে , বোঝাই যাচ্ছে যে আপনি "ডানপন্থী" লেখক বলেছেন: বাপরে!!! তুমি দেখছি মহাদূরদর্র্শী মানুষ!! আমিও ছবি তোলার পরে দেখেছিলাম একটু খানি ডানদিকে সরে আছে টিপটা।
তবে তার মানে যে আমি ডানপন্থী সেটা জানতাম না। হাহাহাহা
এন এইচ আর বলেছেন:
পোস্ট পড়েই ভো দিলাম রাতে এসে শুনব। ছুটি পেয়ে পোস্ট দেওয়াতে তোমাকে ধন্যবাদ আপু। ভালো আছো আশা করি?
লেখক বলেছেন: হাহাহা ওকে রাতেই শুনো গান গুলো যদিও দিনের গান ছিলো এসব।
আমি ভালো আছি। আশাকরি তুমিও ভালো আছো ভাইয়াটা।
লেখক বলেছেন: হায়হায়!!! তাইতো মনে হচ্ছে। বামদিকের আইব্রো টা বেশী প্লাক করে ছোটো বানিয়ে ফেলেছে বিউটিশিয়ান লেডি। কালকেই গিয়ে ঐটার এক ভুরু পুরোটাই কেটে ফেলতে হবে দেখছি শাস্তি স্বরুপ।
তবে আগে আয়নায় গিয়ে ভালো মত পরখ করে দেখি তুমি ও আবার কানা কিনা কে জানে?
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
চমৎকার লিখেছ, ভাল লাগলো।
লেখক বলেছেন: চমৎকার বলার জন্য অনেক ধন্যবাদ আপুনি। তুমি বলো আজ সারাদিন উথাল পাথাল মন উদাস করা হাওয়া না????
লেখক বলেছেন: কেনো??? তুমি কি বাংলাদেশে থাকোনা? তুমি কোন দেশে আছো এখন আপুনি?? কই যেন গিয়েছিলে মেয়েকে ছেড়ে। এখনও ফিরোনি???
অরণ্য আনাম বলেছেন:
শ্রাবনসন্ধ্যা একটা মহা ফাঁকিবাজ,...... ============================================
এই যে সুন্দরি, গানটা নিয়ে নিলাম
লেখক বলেছেন: গানটা নিয়ে নাও। আরো লাগলে বলো, আমার পছন্দের হাজার হাজার গান আছে তো।
লেখক বলেছেন: হায় হায় করো কেনো?
কিসের এত দুঃখ আবার তোমার।
যাক বাবা তাইলে একটা গান সুন্দর লাগলো তোমার!!
লেখক বলেছেন: পড়লাম। আর এতখনে বুঝলাম হায়হায় করার কারণ।
লেখক বলেছেন: হুম!!
পোস্ট টা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
আমার মনটা ভারাক্রান্ত ক'দিন ধরেই। এসময়ে রবীন্দ্রনাথই ভরসা। মুশ্কিল হচ্ছে যত রবীন্দ্রনাথে আকৃষ্ট হই, তত ব্যথা বাড়ে!
চিন্তা কর দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য কেউ "আজি ঝড়ের রাতে তোমার অভিসার.....পরাণ সখা বন্ধু হে আমার......." শোনে? পাগলামি না?
লেখক বলেছেন: আমার মনটা ভারাক্রান্ত ক'দিন ধরেই। এসময়ে রবীন্দ্রনাথই ভরসা। মুশ্কিল হচ্ছে যত রবীন্দ্রনাথে আকৃষ্ট হই, তত ব্যথা বাড়ে!
ঠিক বলেছো ভাইয়া। তবে দুঃখবিলাস ভালোই তো। কাঁটা দিয়ে কাঁটা তোলার মত ব্যপারটা। দুঃখ, কষ্ট, ব্যথা সব মিলেমিশে একাকার হয়ে যাক রবীন্দ্রনাথ দিয়েই না হয়।
চিন্তা কর দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য কেউ "আজি ঝড়ের রাতে তোমার অভিসার.....পরাণ সখা বন্ধু হে আমার......." শোনে? পাগলামি না?
আমার কাছে পাগলামী না ভাইয়া। এও সেই কাঁটা দিয়ে কাঁটা তোলার মত ব্যাপারটা।
অনেক ভালো থেকো সব পাগলামী নিয়েই নাহয়।
একটু পাগলামী না থাকলে তো জীবনটা ডাল-ভাত পানসে মনে হয় আসলেই। এই মতামতে বিশ্বাসী আমি।
দেশী পোলা বলেছেন:
রেজওয়ানা বন্যার গাওয়া ভার্সনটা ভালা লাগে। আপনের লিংকের গায়ক কেডা? হাপাইতে হাফাইতে গানটা গাইছে।
লেখক বলেছেন: রেজওয়ানা বন্যা তো বেস্ট! তাই বলে কি অন্যদেরটাও শুনবেনা???
রবীন্দ্র সঙ্গীত তো সকলের মনের গান, প্রাণের গান। তাই শুনালাম একটু অন্য গায়কের গাওয়া।
গায়কের নাম জানিনা। আবার চেক করতে হবে তাইলে।জানতে পেলে তোমাকে জানাবো।
লেখক বলেছেন: ধীবর তুমি শুধু আমার বিবাহের চিন্তা ভাবনা করো। তোমার পাখি ভাইকে একদম খাঁচায় আটকায় রেখে দেবো। তখন বুঝবে মজা!
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
জীবনের সব দুঃখ বেদনা, ক্লান্তি শ্রান্তি কয়েকটি মুহূর্তের জন্যও নাহয় ভুলিয়ে দিক এই বাসন্তী দখিন হাওয়া......................
ভালোই বলেছেন।
আমি দেখেছি ফুলের জন্য মৃতের শয্যা পাশে বসে
জন্মান্ধ মেয়েকে জ্যোস্নার ধারনা দেবো বলে ,
আজো এ মরু রাত্রি জাগিয়ে রাখি।
সেই রাত্রি চোখ থেকে চোখে পাঠালো সংকেত।
আর আমি .................
চেয়েছিলাম ফাগুনে ছড়াবো ভালোবাসার আগুন। বেঁধে নেবো ভালোবাসার বাহুডোরে প্রিয় কোন ছায়াসঙ্গী। কিন্তু...................
সখের দেশে সুখের আগুন ছড়ানো কঠিন। এখানে বাস্তবতার আগুন বড় নির্মম।
চৈত্রতেও মনটা উড়ু উড়ু। আশেপাশে শুধু যন্ত্রনার স্মৃতিগলো!!!
শুরুটা শুভ হলেও শেষ দিকে এসে বিষাদ ভর করে দেশটিকে ঘিরে। একদিকে পিলখানার নারকীয় পীড়াদয়ক হত্যাকান্ড..তার শোক বহন করতে না করতে যশোরে হেলিকপ্টার দূর্ঘটনার আবার শোক পালন। আসলে শোকের বোঝা অনেক কষ্টের । সেই শোকের রেশ কাটতে না কাটতে ফাগুনের শেষ সময়ে এসে বসুন্ধরা সপিং মলে ফাগুনের শেষ আগুন ঝরা বিদায় সম্ভাষন।
এভাবে কী দিন চলে বলেন। এমনিতেই আমরা পোড় খাওয়া জাতি। যখনই সুখ এসে ধরা দেয় সুখের সীমানায় তখনই বিষাদ ছুঁয়ে যায় তার সীমারেখার। আর জীবন পরিসরে ....ফাগুন নিয়ে হাজারো স্বপ্ন। ভালোবাসার মানুষকে নিয়ে, প্রিয় কোন বন্ধু কিংবা বান্ধবীকে নিয়ে কত স্বপ্ন বুনা। সব কী হয় পুরন।
তবুও বিদায়
মূঁছে যাক্ গ্লানি আবার আসুক ফাগুন মনে বসন্ত নিয়ে দৃঢ় প্রত্যয়ে।
লেখক বলেছেন: ঠিক বলেছো। তবুও আমরা আশায় বুক বাঁধি। স্বপ্ন দেখি মধুর বসন্তের। নতুন স্বপ্নের পানে ছুটে চলি নতুন দিনের আশায়।
মুক্ত বয়ান বলেছেন:
আপু.. অবশেষে আপনার অপুতুলীয় পোস্ট!!গানটা বেশ!! তবে, এখন এই রোমান্টিক হাওয়া নাই।
আর মাত্র ১৭ দিন।
তারপরই.. বাঁধন ছিঁড়ে যাবে.. বসন্তের বাঁধন!!
লেখক বলেছেন: বাব্বাহ !! এমন একটা কথা বলে ফেললে শেষটায় , সারাজীবন মনে থেকে যাবে কথাটা। বুকের ভেতর ধ্বক করে উঠলো এ কথাটিতে,
আর মাত্র ১৭ দিন।
তারপরই.. বাঁধন ছিঁড়ে যাবে.. বসন্তের বাঁধন!!
হুম নিজের অজান্তেই কিন্তু তুমি একটা কঠিন সত্যি বলে ফেলেছো । সে সত্যিটা অবশ্য আমি তোমাকে কখনও বলবোনা।
যদিও বসন্ত আমার খুব প্রিয় একটা ঋতু ছিলো আজীবন।তবুও বসন্ত নিয়ে এবারের মত জীবনে কখনও ভাবিনি।
যাইহোক, গানটা আসলেই অনেক সুন্দর। তাই তো শেয়ার করলাম সবার সাথে। চারিদিক ধুলায় ধুসরিত হবার পর ও কাল যেন আবহাওয়ায় অন্য রকম শীতল এক আমেজ ছিলো। যে কারণে উদাসী এই মন আমার হয়েছিলো উচাটন।
পুতুলী্য পোস্ট এখনও শেষ হয়নি।১০/১২টার কমে পুতুল সিরিজ শেষ হবেনা। হাহাহা
অনেক ভালো থেকো।
অদৃশ্য বলেছেন:
অপ্সরা.......................আপনার লেখা অনেকদিন পর পড়লাম। এবং বেশ ভালো লাগলো। আপনার এই ধরনের লেখাগুলো ভালো লাগে।শুভকামনা................
সবসময় ভালো থাকুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অদৃশ্য। কিন্তু তুমি কোথায় ছিলে? তোমাকে দেখিনি কেনো এতদিন?
মুক্ত বয়ান বলেছেন:
আপু.. আমি এত সিরিয়াসলি বলি নাই কিন্তু। সত্যি।আপনি তো কঠিন করে ফেললেন!!
আমি ছোট মানুষ। যতটুকু বুঝছি.. কোন অপ্রিয় স্মৃতি আছে আপনার। অাঘাত দিয়ে থাকলে দু:খিত। না জেনে বলে ফেলছি।
এখন এইসব কঠিন কঠিন কথা বাদ দিয়া একটা নতুন পুতুল বানানো শিখান।
লেখক বলেছেন: নানা আঘাত দিয়ে ফেলোনি।
আর নতুন পুতুল বানাবো তো আরো। পুতুলভূত মাথা থেকে এখনও নামেনি। হাহাহা
কালপুরুষ বলেছেন:
ভার লাগার রেষ জড়িয়ে থাকুক--- উড়ু উড়ু মন
আছে যতক্ষণ
দে উড়িয়ে যেথায় খুশী
হাসি হাসি মুখ
চেনা জানা সুখ
থাকনা কাছে বেশী বেশী
লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,তোমার চিরাচরিত শুভকামনার জন্য। আমার জন্য লেখা তোমার সবগুলো কবিতা নিয়ে সংকলন বের করতে হবে আমার। অন্তত পারিবারিক লাইব্রেরীটার জন্য হলেও।
গিফার বলেছেন:
হুমম....
লেখক বলেছেন: ধন্যবাদ হুম এর জন্য।
চিকনমিয়া বলেছেন:
গানডা সোন্দর
লেখক বলেছেন: তুমিও রবীন্দ্রভক্ত জেনে খুবি ভালো লাগছে চিকনমিয়া ভাইয়া।
অনেক অনেক ভালো থেকো।
ভাস্কর চৌধুরী বলেছেন:
স্বপ্ন স্বপ্নই দেখে মন...................................................................
কপালে লাল টিপ পড়া কে সে জনা?
লেখক বলেছেন: স্বাধীনতা দিবসের সাজে সেজেছিলাম ২৬শে মার্চ। সবুজ লাল জামদানী শাড়ীতে। গোপালে গোল টিপ আকতেই পতাকার বুকে ঐ লাল সূর্য্যকে মনে পড়লো। আর তাই পরদিন লেখাটা লেখার পর ছবি খুঁজতে গিয়ে টিপটাকেই বাংলাদেশের পতাকা স্টাইলে কেটে ফেললাম কপাল থেকে।
কাজেই বুঝলে তো এখন ? কার টিপের ছবি এটা?
ভাস্কর চৌধুরী বলেছেন:
কপালটা যেহেতু সুন্দর দেখাচ্ছে তাহলে এটা ভাগ্যবতির কপাল!!! তাই এই কপাল কি আর সবার হতে পারে!!!
এটা হচ্ছে আমাদের কল্পনার কপাল! যার হাত দেখি, পা দেখি, কপাল দেখি আর বাকীটুকু তার নিজেদের কল্পনা দিয়ে সাজিয়ে দেখি- এক ভাগ্যবতির মুখ।
বুঝলে কি?
লেখক বলেছেন: হাহাহাহা বুঝেছি। তবে ভাগ্যবতী কিনা জানিনা। ভুত পেত্নীদেরকেও কিন্তু পুরোপুরি দেখা যায়না। এটা মনে রেখো।
এন এইচ আর বলেছেন:
আজ গানটা শুনলাম আপু ভালো লাগল বরি ঠাকুরের গানের কথা গুলো । আসলে কি জান দেশের বাইরে আশার পর বসন্তের সব কিছুই আমার ভালো লাগে । কারণ আমার বসন্ত এখনো শেষ হয়নি আর দেশে না ফেরা পর্যন্ত শেষ হবেও না। বসন্তকে সাথে করেও যে দেশ ছেড়েছিলাম বসন্তের শেষ দিনটাতে। মিস টেক করে ফালাইসি কয়েক উইন্ডো খোল ছিল আর গান শুনছিলাম, কমেন্ট করে ফেলেছিলাম অক্ষরের পোস্টে।
লেখক বলেছেন: হাহাহা অক্ষরের পোস্টে আমার পোস্টের কমেন্ট করেছো জেনে খুবি মজা লেগেছে।
বসন্ত তোমাকে ভরিয়ে রাখুক আজীবন ভর।
অক্ষর বলেছেন:
হে হে হে, নাজমুল মিয়া পাইছেন তো এই আফার পোস্ট
লেখক বলেছেন: আমি তো আগে জানতাম তোমরা দুই নাজমুল সেইম ! একদিন আমিও ভুলে একজনের হ্যাপী বার্থ ডে আরকেজনকে জানিয়েছিলাম।
অক্ষর বলেছেন:
যারে তারে করা কমেন্ট এর্পর থিকা গ্রহনযোগ্য হবে না, আমি কৈয়া রাখি নাজমুল। এইসব ফালতু পোস্টের কমেন্ট যেনো আমার পোস্টে আর না যায়।
লেখক বলেছেন: ইশ !! ফালটু পোস্ট না? তোমার তো বিছানা পোড়া, সিগারেটে মুখপোড়া পোস্ট সব।
লেখক বলেছেন: মুখের এই অবস্থা কি সিগারেটে হয়েছে?
লেখক বলেছেন: জানিনা তো ভাইয়া। তুমি কি ভেবেছিলে আমি নাকি? আমাকে জিগাসা করলে যে।
সাঁঝের মায়া কে আমি জানিনা। জাস্ট আজকেই দেখলাম একটা মজার ছবিওয়ালা পোস্ট।
মুক্ত বয়ান বলেছেন:
ধূর আপু!!! আপনি দেখলাম মন্তব্য করলেন.. তাই আমিও গেলাম। গিয়ে দেখি এই অবস্থা!! তাই..
লেখক বলেছেন: হায় হায় আমাকে দেখে মন্তব্য করতে গেলে আর এই অবস্থা!!!
স্যরি ভাইয়া!!!
গিফার বলেছেন:
এইবার কুনু খাবার দিয়া পুতুল বানান দেখি,,,,,
লেখক বলেছেন: খাবার দিয়ে পুতুল বানানো তো কোনো ব্যপারই না। আলু, পটল, ডিম বার্গার যে কোনো কিছু দিয়েই আমি অনায়াসে পুতুল বানাতে পারি।এই বার বানিয়ে বানিয়ে শুধু ছবি তুলে রাখতে হবে এই যা।
লেখক বলেছেন: আবার কাঁদাবে নাকি?
হাহাহাহা যাইহোক, এখুনি পড়তে যাচ্ছি।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
খুব ইর্ষা হচ্ছে আপনাকে। কি সুন্দর বসন্ত দেখছেন আর গান গাইছেন। আর আমি এখানে বসে বসে কাথা মুড়ি দিয়ে ব্লগ দেখছি আর অদিতি মহসিনের কণ্ঠের রবীন্দ্রসংগীত শুনছি। খুব ভালো লাগল অপ্সরা আপনার লেখা পড়ে। ভালো থাকুন।
লেখক বলেছেন: : ইর্ষা করতে হবেনা। তোমার জন্য আর একটা অসম্ভব ভালোলাগার রবীন্দ্রসঙ্গীত দেই। যে গানটা শুনলে পৃথীবীটা অনেক সুন্দর হয়ে যায় এক মুহুর্তে।
Click This Link
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
আশ্চর্য! এই গানটা কিছুক্ষণ আগেই শুনলাম। এই গানটা শুনেই রান্না করতে গেলাম। এসে দেখি আপনি ঠিক এই গানটি দিয়েছেন। আবারো শুনলাম। পৃথিবীটা সুন্দর করার জন্যে আপনাকে অনেক অনেক শুভকামনা।
লেখক বলেছেন: পৃথিবীতে কত্ত আশ্চর্য্য ঘটনা ঘটে দেখলে তো?
আর সে জন্যই পৃথিবীটা এত সুন্দর!
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
আপনার কথাগুলো শুনলেই মনটা বুঝে নেয় পৃথিবীটা যে এতো সুন্দর। আমার ব্লগে তো আসেন ই না এখন। যদিও লিখি একেবারেই কম। সময় পেলে ঢুঁ মেরে যাবেন। ভালো থাকবেন।
লেখক বলেছেন: হাহাহা হুম এই পৃথিবীটা অনেক চেষ্টা করেও আমাকে খুব একটা দুঃখ দিতে পারেনি। বরং দুঃখ বিলাস নিয়ে মেতে উঠেছি কোনো কোনো সময়। পৃথিবীটা আসলেই অনেক সুন্দর।
।
তোমার ব্লগে যাইতো। এখনি যাচ্ছি ।
লেখক বলেছেন: ওকে ওকে খাবার টাই তোমাকে পুতুল বানিয়ে দেওয়া হবে বাবু।
লেখক বলেছেন: হুম। স্বর্গ আর ভালো লাগেনা।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
কমেন্ট করার জন্য স্ক্রল করে নিচে আসতে আসতে ভুলেই গেলাম কী বলতে চেয়েছিলাম! এত কমেন্ট!!মনে হচ্ছে ভালোই কিছু বলতে চেয়েছিলাম, আফটার অল গান-টানের কথা আছে লেখায়, আমি আবার গানপাগল মানুষ কী না!
লেখক বলেছেন: হাহাহাহা আমিও গান পাগল তবে রবীন্দ্রনাথ পাগল একটু বেশী।
নিচে আসতে আসতে পোস্টে কি ছিলো ভুলে যাওয়ায়, আবার মনে করিয়ে দেই, পোস্ট টা ছিলো চৈতালী হাওয়ায় মন উচাটন হয়ে ফালগুনের একটি গান মনে পড়ে যাওয়ার কথা ও গুন গুন করার কথা।
যাইহোক তুমিও গান পাগল জেনে খুশী লাগছে। পাগল কি শুধু আমি একাই হবো?
রাশেদ বলেছেন:
কেমন আছেন?
লেখক বলেছেন: এইতো ভালো আছি রাশু। তুমি কেমন আছো?
অক্ষর বলেছেন:
আপু, আপনার পোস্টটা খুব ভালো লেগেছে।
লেখক বলেছেন: হাহাহাহাহাহা
ভুতের মুখে রাম নাম শুনে হাসতে হাসতে পেট ফেটে মরলাম।
অক্ষর বলেছেন:
হৈ মিয়া, ভালো কৈলেও আপ্নে টিটকারী মারেন। আপ্নের পোস্টরে আমি আর কিছুই কমু না
লেখক বলেছেন: আবারও হাসছি । রাগ করেনা বাবুটা।
লেখক বলেছেন: মাথায় পানি ঢেলে দেই?
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
রাজামশাই বলেছেন:
ওরে মনটারে বশে আন । মন যদি উইড়া যায় তয় তো চিৎ হইয়া পইড়া যাবি।
সাবধান ...
হাক্ক......... মউলা
লেখক বলেছেন: হাহাহাহা চিৎ হইয়া সেই কবেই পড়ে গেছি। উঠে আর লাভ নেই রাজামশাই। কোমর ভেঙ্গে গেছে।
রুবেল শাহ বলেছেন:
ভাল লাগা ........................রইল
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়াটা।
তুতুষার বলেছেন:
আপনার পো্সট পড়লাম। গান ডাউনলোড করলাম। পতাকার মাঝে টিপ টা অনেকক্ষণ দেখলাম। সব ভালো লাগলো । সব.....।
লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ তুষার!!!!
অপ্সরা বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ তুষার!!!!
মে ঘ দূ ত বলেছেন:
দখিনা হাওয়ার সুশীতল সমীরণ ছুয়েঁ ছুয়েঁ দিয়ে গেল। পুলকিত হৃদয়ে মনের সকল দুয়ারে ছড়িয়ে দিলাম সেই ভালোলাগার আবেশশিরোনাম পড়েই গানটা গুনগুন করছিলাম। শুনছি এখন। ধন্যবাদ।
লেখাটা যে চমৎকার হয়েছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। দিনটা আনন্দময় কাটুক।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মেঘদূত।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
গানটা মাথার মধ্যে ঢুকিয়ে দিলে, শুনতে ইচ্ছা করছে কিন্তু কোথাও খুজে পাচ্ছিনা।
লেখক বলেছেন: কেনোরে কানা? চোখে দেখোনা নীচে লিঙ্ক দেওয়া আছে?![]()
বিবর্তনবাদী বলেছেন:
লেখাটা এইবার প্রিয়তে সাজিয়ে রাখতেই হল। স্মৃতিচারণে সহায়ক হবে আগামীতে।
লেখক বলেছেন: ![]()
ছবির বুড়োটার মত কিন্তু বুড়ো হয়ে যাচ্ছো তুমি বন্ধু!!!!!!!কথা বার্তায় কেমন নিরাশার ছোঁয়া।
আমি কিন্তু কিছুই ভুলিনা জানো??মেমোরীতে আমি ১০০তে ১০০।
তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিলো কি বলতে পারবে ???
আমি পারবো।
আমার ভালোবাসার বিবর্তনবাদ কবিতা লেখার অপচেষ্টাতে তুমি কমেন্ট করেছিলে। যাক ব্লগে আরেকজন বিবর্তনবাদী পাওয়া গেলো।![]()
লেখক বলেছেন: ইশ বলে দিলাম বলে!!!!!!!!
না বলে দিলে কি আর মনে করতে পারতে???![]()
পারভেজ মাসুদ বলেছেন:
অনেক সুন্দর মা মনি।
লেখক বলেছেন:
আব্বুতোনা কি বলো????
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















আমি মাঝে মাঝে বুক রিভিউ লিখি, আপনারটাকে "গান রিভিউ" বলা যায়।।।
৭১নিয়ে একটা গল্প লিখেছি....