somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো হে বৈশাখ এসো এসো.........

১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের স্কুলে ছোট্ট ছোট্ট পিচ্চু পাচ্চু বাবুরা (যাদের বয়স ৪ থেকে ৫ ) তাদেরকে নিয়ে বাংলা নতুন বর্ষবরণে আমার ছোট্ট একটা প্রচেষ্টা।
পিচ্চি পাচ্চি শহুরে বাবুগুলো যারা বাঙ্গালীদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, তৈজসপত্র, বাংলাদেশের গ্রামেগন্জে ব্যবহার্য্য অনেক অনেক দৈনন্দিন জিনিসগুপত্রলো আজকাল দেখার সুযোগ পায়না বা কেউ কেউ দেখে থাকলেও ভালো করে নাম জানেনা, জানেনা কি কাজে এসব ব্যবহার হয়, তাদেরকে এসব চেনাতে বা আমাদের দেশটাকে ভালো করে জানাতে ছোট্ট থেকেই যেন একটু হলেও ওদের কাছে আমাদের এই দেশ ও তার ঐতিহ্য তুলে ধরতে পারি সেটা ভেবেই আমি এসপ্তাহের শেষ দিনটায় একতারা, বাঁশী, মাছ ধরবার খালুই,পোলো, চিত্র বিচিত্র মুখোস,কূলা, আড়ং থেকে কেনা ছোট কাঠের নৌকা, ঘুড্ডি, হ্যারিকেন, পাখা এসব নানা রকম বাংলাদেশের একদম নিজস্ব কিছু জিনিসপাতি নিয়ে হাজির হলাম আমার ছোট্ট ছোট্ট বাবুগুলোর সামনে।
আমি যখন একতারা বাজিয়ে গান গাইছিলাম আর যখন সূর তুললাম বাঁশীতে। ওরা ওদের সব রকম দুষ্টুমী থামিয়ে মন্ত্রমুগ্ধের মত হা করে তাকিয়ে রইলো আমার মুখের দিকে। নিজেকে যেন মহিলা হ্যামিলনের বাঁশীওয়ালা মনে হচ্ছিলো তখন আমার।

তারপর ওদের হাতে তুলে দিলাম রঙ আর তুলি। ওরা মনের আনন্দে আঁকলো সেসব সদ্য দেখা জিনিসগুলো, তাতে রঙ চড়ালো ইচ্ছে মত। দুয়েকজনকে অবশ্য আঁকাআঁকিতে সাহায্য করতে হয়েছিলো। আঁকার পর আধো আধো বোলে নিজেদের রঙ করা জিনিসগুলোর শেখা নাম বললো সবার সামনে একে একে।
শেষ পিরিয়ডে আমি সেসব ডিসপ্লে বোর্ডে আটকে দিলাম। ডিসপ্লে বোর্ডটা আমি আগেই ঢেকে দিয়েছিলাম আমার নিজস্ব ডিজাইনে গড়া কাগজের জামদানী শাড়ীতে। তার উপরে পিচ্চিবাবুদের হাতে রঙ করা ছবিগুলো ঝুলিয়ে দিতেই ঝলমল করে হেসে উঠলো যেন ছোট্ট বাবুদের হাতে গড়া আমাদের এই সোনার বাংলাদেশ।




এইবার বলি তাদের কথা সামুব্লগে যেসব পিচ্চি বাবুরা একটু ঢু মেরে দেখতে আসে বা আব্বু, আম্মু, চাচু মামা খালাদেরকে এই খানে বসে থাকতে দেখে একটু উঁকি দেয়, প্রত্যুষ, শ্রুতিমনি, কিন্নরী, অপনা, আদিত্যের মত বাবুরা যাদের(পিচ্চি দেবদূত) জন্য কদিন আগে এখানে একটা গ্রুপ খোলা হল। তাদেরকে বলি তোমরা বাসায় পাবে এমন যেকোনো ফেলে দেওয়া প্যাকেট দিয়ে বানাতে পারো বাংলার ভূতুম পেঁচা, লক্ষীপেঁচা পাপেট।বাসার আর সবার সাথে বাংলা বছরের প্রথম দিনটিতে তুমিও হতে পারো গৃহসজ্জায় অংশীদার।

এমন যেকোনো একটা পেপার প্যাকেট নাও।

উপরের দিকটায় গ্লু লাগাও ঠিক এইভাবে।


এইবার রঙিন কাগজ পেস্ট করো এইভাবে উপরে ও নিচের অংশে।


এইভাবে চোখ ,ঠোট, কান পাখা এঁকে এঁকে , কেঁটেকুঁটে গ্লু দিয়ে লাগিয়ে দাও ।

হয়ে গেলো মজার পেপার প্যাকেট পাপেট বাংলার পেঁচাপাখি।
নববর্ষপালন অনুষ্ঠানে বা স্কুলে আঁকতে পারো আরো এমন মজার মজার নক্সীকাঁথায় সূচসুতোয় আঁকা হয় এমন সব ছবি।


উফফ এত বক বক করেছি সবাই বিরক্ত হয়ে যাবে।
সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা, সবার আগে জানিয়ে দিলাম।

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
৭২টি মন্তব্য ৭৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×