ক'দিন আগে পিচ্চি-পাচ্চাদের অনুষ্ঠান হতে ফিরে ছবিগুলো দেখছিলাম। মনে পড়ে গেলো পিচ্চিদেরকে নিয়ে কত পোস্ট যে দিয়েছিলাম সামু ব্লগে। রুবেল ভাইয়ার পিচ্চিগুলোর ছবি এখনও চোখে ভাসে। শ্রাবনসন্ধ্যা আপুনি, ইমন জুবায়ের ভাইয়া, কালপুরুষভাইয়া, ফেরারী পাখি আপু, সাজি আপু, সামছা আকিদা আপু নুশেরা আপু আরো কত শত আপু ভাইয়াদের পিচ্চিদের ছবিই না উপহার পেয়েছি এই ব্লগে এসে।
তাই অনেকদিন পর আজও শেয়ার করতে ইচ্ছে হলো আমার পিচ্চিপাচ্চাদের ছবিগুলো। ক'দিন আগে এক আনন্দ মুখর সন্ধ্যায় ওরা সেজেছিলো বর্ণিল সাজে।
প্রথমেই টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল.......আমার ছোট্ট ঢুলী।
এক ঝাঁক ঢুলী
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে ..... আমার ছোট্ট নীলপরীটার মন জেগেছে এই বাদল দিনে ঠিক আমার মতই.........
হেমন্তে সোনালী ফসল ঘরে তুলবার পর হাস্যজ্জল চাষী ও চাষী-বউ।
পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয় আয় আয়........পৌষের সাজে আমার হোয়াইট এ্যান্জেল.....
ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে.........আমার ফুলপরীরা বসন্ত নৃত্যসাজে।
গেলোতো বাংলাদেশের ছয়টি ঋতুর কথা।
আরো ছিলো বাংলার লাল টুকটুকে বৌ
নেচে গেয়ে লালবৌয়েরা যখন ক্লান্ত .......
হাসিখুশী আমাদেরই উপজাতী মুরং ছেলে......
নাচ ময়ুরী নাচেরে .....রুমঝুমাঝুম বাজেরে ......
নাচের ফাঁকে একটু আধটু গল্প সল্প না হলে কি চলে?
গ্রাম-বাংলার লাঠি নৃত্য .......
লাঠি নৃত্যের পর ক্লান্ত আমার বেবিটা
আমার পিচ্চিপাচ্চাদেরকে নিশ্চয়ই সবার অনেক অনেক ভালো লেগেছে।
সবার জন্য একরাশ ভালোবাসা ও ঈদের শুভেচ্ছা....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



