আমার প্রিয় পোস্ট

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে...

অবাঞ্চিত দুরাশা

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯

শেয়ারঃ
0 0 0



আজ আমি কান পেতে শুনি, স্বপনপাড়ের হাতছানি
খুঁজে-ফিরি আজও তারে, সেই কল্পলোকের দুয়ারে।
রঙধনুর সাত রঙে যখনি আঁকি নতুন আশা,
ঠিক তখনি, ঠিক তখনি কেন উঁকি দিয়ে যায়
প্রাচীন সেই অবাঞ্চিত দুরাশা?

ধোঁয়া ধোঁয়া ধূসর স্মৃতি, কিছু ফেলে আসা অতীত,
কিছু ভুলে যাওয়া সুর, আর কিছু ধুঁলোপড়া স্বরলিপি।
চাইনি কখোনো ফিরে পেতে সেই দিন-রাত্রি সর্বনাশা,
হারিয়ে যাওয়া রুপকথা, আর দুফোটা অশ্রু
তবু ফিরে আসে, হয়ে অবাঞ্চিত দুরাশা।

আজও আমি দেখি নতুন মরিচিকা স্বপ্নের বালুচরে
গড়ে তুলি তবু বিবর্ন রাজপ্রাসাদ, হয়তো ক্ষনিকেরই তরে।
আমার রঙতুলিকে যখনি ছুঁয়ে যেতে চায় প্রচ্ছন্ন ভালোবাসা,
ঠিক তখনি, ঠিক তখনি কেন উঁকি দিয়ে যায়
প্রাচীন সেই অবাঞ্চিত দুরাশা?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১
রাশেদ বলেছেন: হুমম... ভালোই। স্বাগতম ব্লগে।
২. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫
সুরভিছায়া বলেছেন: খুব ভাল লাগর এ লেখা । শুভেচ্ছা রইল ।
৪. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
নিলা বলেছেন: আমার রঙতুলিকে যখনি ছুঁয়ে যেতে চায় প্রচ্ছন্ন ভালোবাসা,
ঠিক তখনি, ঠিক তখনি কেন উঁকি দিয়ে যায়
প্রাচীন সেই অবাঞ্চিত দুরাশা? :(

ভালো লাগলো
৫. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
রাশেদ বলেছেন: মনে হয় না। @ মানু

বানান ভুল থাকতো তাইলে একগাদা!
৭. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪১
টিঁয়া বলেছেন: বাহ অসাধারণ লিখেছেন
৯. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫২
সুহেল রাজজ বলেছেন: ঠিক তখনি ঠিক তখনি কেন উকি দিয়ে যায় ্।কে সেই অচিন পাখি
ভাল হয়েছে অনেক শুভেচ্ছা।
১০. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
প্রতিফলন বলেছেন: সুন্দর ও কষ্টের। ++
১১. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৮
জিনাত বলেছেন: আজও আমি দেখি নতুন মরিচিকা স্বপ্নের বালুচরে
গড়ে তুলি তবু বিবর্ন রাজপ্রাসাদ, হয়তো ক্ষনিকেরই তরে।
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
১২. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: তান্জুর কথা মনে পড়ে গেল
১৪. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
সবাক বলেছেন:
সব কিছু ছাপিয়ে যদি আশান্বিত হতেই হয়?
১৫. ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২২
সবুজপাতা বলেছেন: আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই please
১৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১০
সবুজপাতা বলেছেন: আপনি কোথায় গেলেন কি খবর
১৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
সবুজপাতা বলেছেন: মানুষ এতটা পর কি করে হয়ে যায় আশ্বর্য লাগে।এতবার সাথী হতে চাইলাম একবার ফিরে ও তাকালে না।তুমি যে কবিতা গুলো লিখ সব বুঝে লিখ তো না কি কপি....পে

 

মোট সময় লেগেছে ০.৯৫৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দিপ্তীময় এ শহরে আঁধারের খোজেঁ চলছি আমি...
জ্যোৎস্নাত্রয়ী আলোয় হাড়ানো অন্ধকারের রাজকন্যা আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ