somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Lux চ্যানেল আই সুপারস্টার, Body Language টা অনেক বেশী Important

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভির সামনে খুব কম বসা হয়। একটু আগে দেখলাম ছোটোবোন টিভি দেখছে। একটা হিন্দি চ্যানেল দেখছিলো। আমি যাওয়াতে চ্যানেলটা বদলিয়ে চ্যানেল আই দিলো। আমি কিছু বললাম না। আমি মূলত পেপার পড়তে ওখানে গিয়েছিলাম। হঠাৎ কানে ভেসে আসলো, মডেলিং এ body language টা অনেক বেশী Important. আমি টিভির দিকে তাকালাম। হুমম, কয়েকটা মেয়ে কক্সবাজার যাচ্ছে ফটোসেশনের জন্য। কিছুক্ষন পর দেখলাম বেশ expression আর body language show করার চেষ্টা করছে এবং ছবি তুলছে। কিন্তু আমি ওদের body language টা বুঝতে পারলাম না! আমার কাছে ওদের expression টা পুরুষের লালসার জন্য expressed বলে মনে হল। এটা শুধুই আমার মতামত। স্বাধীন দেশে এইটুকু মতামত প্রকাশ করার স্বাধীনতা আমার আছে। ওদের body language টা বাইরের দেশের কিছু নোংরা স্টারদের মতো মনে হলো! বাইরের দেশের একজন ফটোগ্রাফার আমাদের ভবিষ্যৎ স্টারদের ছবি বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় তুলছেন আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে, অবশ্যই বাংলা কোনো গান নয়, ইংরেজী, রক্ত গরম করা গান। বাংলাদেশে কি ভালো ফটোগ্রাফার আছে!! আর বাংলাদেশের কোনো গান কি মডেলিং এর ব্যাকগ্রাউন্ডে দেয়ার জন্য যোগ্য! এই ধরনের মডেলিং এ বাংলা কোনো গান ব্যাবহার তারা করে নাই এজন্য তাদেরকে ধন্যবাদ।

কয়েক বছর আগে মনে হয় Lux চ্যানেল আই সুপারস্টার দেখা হতো। তখন দেখেছিলাম বাছাইকৃত হবু স্টারদের দিয়ে নাটক, কবিতা, গান অথবা ক্রিয়েটিভ কিছু দেখানোর চেষ্টা করা হতো। আর এখন কি করা হচ্ছে! হয়তো নাটক, কবিতা গান আছে, তবে নতুন যা এড করা হচ্ছে সেটা কাদের সংস্কৃতির দিকে যাচ্ছে? আমার ছোটো বোনটাকে আমি হিন্দি চ্যানেল দেখতে নিষেধ করি। আমার কাছে মনে হচ্ছিল ছোটোবোনটাকে বলি হিন্দি চ্যানেলই দেখ। আমরা যখন বাইরের দেশের সংস্কৃতিই অনুসরন করতে যাচ্ছি তখন তোকে শুধু শুধু বকা দিয়ে লাভ কি। আমাদের বিচারককেও তো অনেক খুশী দেখলাম। দু’জন বিচারক আমার খুব প্রিয়। একজন আফসানা মিমি আর একজন সূবর্ণা মুস্তাফা। সূবর্ণা মুস্তাফার কথা যখন চলেই আসলো তখন তাকে নিয়ে একটা সমালোচনা করে যাই. . .

কোনো একটা নাটকে তার স্বামী (সম্ভবত পিযূস)তাকে আর ইন্তেখাব দিনারকে নিয়ে বাজে কিছু ভাবার চেষ্টা করছিলেন। ইন্তেখাব দিনার ছিলেন সূবর্ণা মোস্তাফার ছেলে/মেয়ের টিচার। সূবর্ণার স্বামী যখন ইন্তেখাব কে নিয়ে সন্দেহের কথা প্রকাশ করলো তখন সূবর্ণা বলেছিলো, ”ছিঃ একথা তুমি চিন্তা করতে পারলে! ও আমার ছোটো ভাইয়ের মতো!” আমি ঐ ডায়ালগটা শোনার পর হেসেছিলাম। কেনোনা ঐ নাটকটা প্রচার করার বেশকিছুদিন আগেই সূবর্ণা মুস্তাফা নতুন বিয়ে করেছিলেন এবং ছোটোভাইয়ের মতো বয়সী কাউকেই, হা হা হা। বিয়ে করাটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। তবুও, আমার কাছে মনে হয় সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের এই ব্যাপারগুলোতে সাবধান হওয়া উচিৎ। আমাদের সংস্কৃতিতে এরকম ঘটনা কম ঘটে । সুতরাং যারা ঘটায় তাদেরকে সবার কাছে জবাবদিহিতা করা উচিৎ। প্রয়োজনে আইন করা উচিৎ। কেনোনা, তাদের আচরণ অথবা তাদের ব্যাক্তিগত ব্যাপার যদি আমাদের দেশের সংস্কৃতির উপর প্রভাব ফেলে তবে ক্ষতিটা তাদের হবেনা, দেশের অথবা দেশের মানুষেরই হবে। অন্য প্রসঙ্গে চলে গেলাম বোধহয়! আসলে লিখতে বসলে সব একসাথে তালগোল পাকিয়ে লিখতে ইচ্ছে হয়।

যাই হোক, যারা মডেলিং এ body language ব্যাবহার করে কিছু বলতে চায় তাদের জন্য তো রয়েছেই সেইসব পুরুষ। সেইসব পুরুষদের কথা না হয় বুঝেই নেন। আমি আমাদের দেশে মোনালিসা অথবা মৌ এর মতো মডেল এখনো পাই নি! এই দু’জন তাদের body language দিয়ে নয়, দক্ষতা এবং শিল্পগুনের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করেছিলো। সবকিছুর মধেই শিল্পগুন থাকা আবশ্যক। body language এর মধ্যেও হয়তো শিল্পগুন আছে, তবে তা প্রকাশ করতে গিয়ে হয়তো বাজে কোনো ইঙ্গিত প্রকাশ পেয়ে যেতে পারে, যা আমাদের দেশের সাথে খাপ খায়না!
---------------------------------------------------------------------------
মডেলিং পেশাটা অন্যরকম। আর সুপারস্টার ব্যাপারটাই অন্যরকম। কে না চায় যে সে সুপারস্টার হবে। তবে আমাদের সাংস্কৃতিমনা ব্যাক্তিদেরকে বলছি, দেখবেন সুপারস্টার বানাতে গিয়ে আমাদেরকে যেনো আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলতে না হয়! বিশ্বসুন্দরী প্রতিযোগীতার মতো আমাদের সুপারস্টারদেরকে যেনো টুকরো কাপড় পড়ে body language প্রকাশ করতে না হয় সেদিকে একটু খেয়াল রাখা উচিৎ! আপনারা যেভাবে এগুচ্ছেন তাতে তো মনে হচ্ছে তাদেরকে এভাবে দেখতে হলে হয়তো আমাদেরকে খুব বেশী হলে ১০ বছর অথবা এর চেয়েও কম সময় অপেক্ষা করতে হবে। বলতে পারেন আপনারা, তখন আমাদের সেই বদলে যাওয়া সংস্কৃতির জন্য আমি অথবা আমরা কাকে দায়ী করবো?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮
৩৯টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×