somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীকে সর্বোচ্চ ক্ষমতা দিতে নেই!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের স্বার্থে বিশেষ কোনো সেক্টরে চোখ বন্ধ করে নারীকে ক্ষমতায়ন করা কখনোই উচিৎ নয়। কেনোনা তারা মেধাবী হতে পারেন কিন্তু তাৎক্ষনিক সিদ্ধান্ত নেয়ার মতো মানসিকতা তাদের থাকে না। বেশীরভাগ নারীর মূল সমস্যাগুলো হচ্ছেঃ

১. নিজস্ব চিন্তাভাবনা থাকে না, ফলে চিন্তাভাবনার ক্ষেত্রে তারা অন্যের সাহায্য নিতে ভালোবাসেন অথবা সাহায্য নেন।

২. বেশীরভাগ নারীরা গভীর চিন্তা করতে চান না, ফলে নতুন কোনো কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না।

৩. বেশীরভাগ নারীদের ভেতরে দায়িত্ববোধও অনেক কম থাকে, ফলে তারা তাদের দায়িত্ব পালন করতে বেশীরভাগ সময়ই ব্যার্থ হন।

বিঃ দ্রঃ উপরোক্ত তিনটি পয়েন্ট সকল নারীর জন্য প্রযোজ্য নয়।

দৃষ্টান্তঃ শেখ হাসিনা এবং খালেদা জিয়া
আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও উপরের তিনটি পয়েন্ট প্রযোজ্য। তিনি বরাবরই বেশীরভাগ দায়ীত্ব পালনে ব্যার্থ। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি স্বাধীনভাবেই বলতে চাই, শেখ হাসিনার নিজস্ব চিন্তাভাবনার বহিঃপ্রকাশ এখনো যেহেতু ঘটেনি সুতরাং বলা যায় তিনি একজন চিন্তাচেতনাবিহীন কলংকিত রাজনীতিবীদ। প্রচন্ড ক্ষোভের কারণে এভাবে বলতে হলো!! কেনো বলবো না? ঢাবির ছাত্র আবু বকরের মৃত্যুতে তিনি কিভাবে চুপ থাকলেন? তিনি কিভাবে সব এড়িয়ে বনভোজনে যান?! জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উত্তরসুরী হওয়ার কোনো যোগ্যতা-ই শেখ হাসিনার নেই।

আমাদের আরেক নেত্রী খালেদা জিয়ার ক্ষেত্রেও ঠিক একইরকম কথা প্রযোজ্য।

বাংলাদেশের রাজনীতিবীদঃ
আমার মতে প্রত্যেক রাজনীতিবীদের সূদুরপ্রসারী চিন্তাভাবনা থাকা উচিৎ। অন্তত একটা দেশের প্রধানমন্ত্রীর তো অবশ্যই থাকা উচিৎ। তবে দুঃখজনক হলেও সত্য আমাদের প্রায় ৯০ ভাগ রাজনীতিবীদের নিজস্ব চিন্তাভাবনা বলতে তেমন কিছু নেই, যদি থেকে থাকে তবে তা নিজেকে নিয়েই, দেশকে নিয়ে নয়!!

রাজতান্ত্রিক বাংলাদেশঃ
বঙ্গবন্ধু এবং জিয়া, দু’জনের মৃত্যুই অপ্রত্যাশিত ছিলো, আর এই সুযোগে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনই উত্তরাধিকার সুত্রে রাজনীতিতে আসলেন। রাজনীতিতে কে আসতে পারবে এবং কে আসতে পারবে না তা বিচারের কোনো মাপকাঠিই আমাদের জানা নেই। যদিও একটা মাপকাঠি অবশ্যই থাকা উচিৎ।

খুব আক্ষেপ করে বলতে হচ্ছে, বাংলাদেশ নামেমাত্রই গনতান্ত্রিক দেশ এবং মূলত এদেশের কাজকর্ম সবই হয় রাজতান্ত্রিকভাবে। এক রাজা যাবে আর এক রাজা আসবে, রাজার রাজপূত্র অথবা রাজকন্যাকে রাজত্ব হস্তান্তর করা হবে। আর আমরা সাধারন মানুষ দু’চারটা রাজপুত্র/রাজকন্যার মধ্য থেকে ভোট দিয়ে একজনকে শীর্ষে তুলে দিবো। রাজপুত্র/রাজকন্যা রাজা হিসেবে শীর্ষে উঠে আবার রাজত্ব করবে। এভাবেই যাবে আসবে, কোনো পরিবর্তন হবে না!!

যাই হোক, গনতান্ত্রিক দেশে উত্তরাধিকার সুত্রে ক্ষমতায়ন যে দেশের জন্য কতটা ক্ষতিকর তা অনেকেই হয়তো বুঝে গিয়েছি, তবে আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না অথবা বুঝতে চাই না। জীবিত অবস্থায় জিয়া অথবা বঙ্গবন্ধু যদি বুঝতে পারতেন আলোচিতো দুই মহীয়সি নারী দেশটার এ করুন অবস্থা করবেন তবে তারা হয়তো তখনই ঘোষনা করে যেতেন যে আমাদের মৃত্যুর পর এই দুই নারীকে যেনো ক্ষমতায়ন করা না হয়।

এখন প্রশ্ন হলো, ১৯৯১ এর পর থেকে বাংলাদেশের দুরাবস্থার জন্য আলোচিতো দুই নারীকে দায়ী করাটা কি অন্যায় হবে? হবেনা, এবং আমারতো মনে হয় বঙ্গবন্ধু অথবা জিয়া যদি আবার পৃথিবীতে আসতে পারতেন তবে তারা এসে এই দুই আলোচিতো নারীর ক্ষমতা কেড়ে নিতেন, আর পলাশীর মোড়ে ভাঙা রাস্তার ধারে দু’জনকে কান ধরিয়ে উঠবস করাতেন। হা হা হা. . .

তবে আমি হলে তাদেরকে শুধু ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বলতাম, ”বাংলাদেশ নিয়ে যদি নিজস্ব চিন্তাভাবনা না থাকে তবে দেশের এই বিশেষ গুরুত্বপূর্ন পদ দুটি দয়াকরে মুক্ত করে দিন। দেশের উপকার করতে গিয়ে আপনারা নিজেদের অজান্তেই দেশের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারেন।”

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৩
৩২টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×