somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ্-কে পশু উৎসর্গ করা কিভাবে 'অন্তরের পশুকে হত্যা করে'?

১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে বেশ কয়েকটা পোস্ট দেখলাম বিভিন্ন সময়ে। যাদের মূল সুর হলো 'মানুষ পশু কুরবানী করার মাধ্যমে নিজের ভেতরের পশুকে কুরবানী দিয়েছে।'

একটু খটকা লাগলো, কারন কুরবাণী সম্পর্কে এ ধরনের হাস্যকর যুক্তি আগে তেমন একটা শুনিনি। বোঝা গেলো, প্রাচীন উপাসনা থেকে ইসলামের উদ্ভবের ইতিহাস তেমন কেউ একটা জানে না।

আসুন একটু ঘেঁটে দেখি, কুরবানী আসলে কি?

উর্দু এবং ফার্সী ভাষায় কুরবাণী এসেছে আরবী কুরবাণ শব্দ থেকে। আরবীতে যার মানে হলো আল্লার কাছাকাছি যাবার চেষ্টা এবং তাকে 'তুষ্ট' করা। কুরবাণ সব ধরনের দাতব্য কর্মকান্ডই বোঝাতো একসময়, শুধু পশুহত্যা নয়। কিন্তু ইসলামে একে কোনো এক মাসের তিন দিন পশুহত্যার মাধ্যমে আল্লাকে খুশি করার নাম হয়ে গেলো কুরবানী।

প্রতিটি ধর্মেই পশু উৎসর্গ করার মাধ্যমে তাদের উপাস্যকে খুশি করার প্রবণতা লক্ষ্য করা যায়। ইসলামও এর ব্যাতিক্রম নয়। পার্থক্য শুধু ইসলামে উপাস্যকে দৃষ্টিগোচরে রাখা হয় না, যেমনটি হয় অন্যান্য ধর্মে মুর্তির মাধ্যমে।

গল্প মোতাবেক সৃষ্টিকর্তা যখন ইব্রাহীমের কাছে 'কুরবান' চাইলেন, বললেন সবচে প্রিয় বস্তুকে উৎসর্গ করতে, নিজের পুত্রকে বেছে নিলেন ইব্রাহীম। পোড়ামুখোদের প্রশ্ন সেই থেকে, নিজের জীবন কেন উৎসর্গ করলেন না ইব্রাহীম? কারন এক পুত্র গেলে অন্য পুত্র আসবে? এ কি সত্যিকারের উৎসর্গ হলো?

গল্প হয়তো প্রাচীন প্রথাকে ইসলামে অন্তর্ভূক্ত করার একটা প্রচেষ্টা ছিলো, কিন্তু আজকের মুসলমানেরা বাংলাদেশে সেটা বলতে কেন যেন হেসিটেট করছে।

তারা 'অন্তরের পশু' ইত্যকার অজুহাত খাড়া করে রাস্তাঘাটে এই নির্মম দৃশ্যগুলি কোমলমতি শিশুদের সামনে মঞ্চস্থ করছে। রক্ত দেখে কাঁপবে কেন মুসলিমের অন্তর? কবিয়াল প্রশ্ন করে।


সত্যি বলতে গেলে, কুরবাণী হলো আল্লার প্রতি দাসত্বের একটা নিদর্শন। দাসত্বের অর্থ হলো, প্রশ্ন ব্যতিরেকে যা বলা হয়, তা করতে বাধ্য থাকা।

ধর্মগুলি আমাদের 'দাসত্বের' ট্রেনিং দেয়, প্রতিনিয়ত। আমাদের শেখায় কিভাবে বিনা আপত্তিতে সবসময় আমাদের উচিত সৃষ্টিকর্তার নামে চলে আসা অন্যায়গুলি মেনে নিতে।
২২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×