![]()
বড়ই চিন্তায় আছি ..........
স্কুলে নাকি আজকাল বাচ্চাদেরকে জালি বেতের মাইর খেতে হয়না, বরং কথার দ্বারা মানসিক অত্যাচার সহ্য করতে হয় ..... গায়ের ব্যাথা তো সহ্য হয়, কিন্তু এসব কচি মনের দাগ সারবে কিভাবে ? .........তাই আমি আজ বড়ই চিন্তায় আছি .....
একসময় রসনাবিলাসী বলে আমাকে অনেকে কটাক্ষ করতো, সেই আমাকে আজ যে কেউ দেখলেই বলে, কি ভাই -- ডায়েটে আছেন নাকি ? ..... আসল ব্যাপার হলো - দেশের এমন একটি জিনিসের নামও আজকাল খুজে পাওয়া মুস্কিল যাতে ভ্যাজাল নামক অত্যাবশ্যকীয় উপাদানটির অভাব আছে .... তাই একদিন চিন্তা করেছিলাম, টাকা দিয়ে এসব ভ্যাজাল জিনিস কিনে টাকার অসম্মান না করে গোটা কয়েক টাকাই যদি গোগ্রাসে গিলে ফেলা যায় তবে কেমন হতো ...... কিন্তু টাকা যে সকল উপাদান দিয়ে তৈরী তা-ই বা কতটা খাদ্যপোযোগী তা নিয়ে যথেষ্ট সংশয় আছে ..... তাই আমি আজ বড়ই চিন্তায় আছি .....
বেতন তো ১ টাকাও বাড়লোনা, কমলোনা জিনিস পত্রের দাম কিন্তু বাজারে এলো ১০০০ টাকার নোট, ঘরের বৌ এর আব্দার আমার এক বান্ডিল ১০০০ টাকার নতুন কচকচে নোট চাই .... দুদকের ভয়ে আমাদের মতো কামলারা ঘুষ নিতে ভয় পাই, তাই না পারি ঘরের সব প্রয়োজন মিটাতে না পারি বৌকে সামলাতে .... হায় অদৃষ্ট, হতে পারতাম যদি দুর্নীতির রাজা তাহলে সব দিকে মিটানোর পরেও আরামসে নাকে তেল দিয়ে ঘুমাতে পারতাম ..... ফাকে দিয়ে খবরের কাগজে হয়তো ১ - ২ টা ছবিও চলে আসতো --- ফ্রি ...... এই অবস্হায় আমি আজ বড়ই চিন্তায় আছি .....
রাস্তাঘাটে চলাফেরা করাও আজকাল নিরাপদ নয় ..... দিনে দুপুরে ডাকাতি ছিনতাই ট্রাফিক জ্যাম তো অনেক পুরানো ঘটনা, আজকাল অযাচিতভাবে আতকা ঘাড়ে চেপে বসা মুরুব্বীদের নসিহতের যন্ত্রনায় তো রাস্তায় বের হতেও ভয় হয় .... অন্য সবকিছু তো কোন না কোন ভাবে কাটানো যায় , কিন্তু "ডান্ডি কার্ড " দেখে অভ্যস্ত এ সব মুরুব্বিদের জন্য যতদিন কার্ডের ব্যাবস্হা করতে পারছিনা, ততদিন তো রাস্তায় হেটে চলাচল করাও নিরাপদ বোধ করছিনা ..... তাই আমি আজ বড়ই চিন্তায় আছি .....
৭১ এর অনেক পরে জন্ম আমার, মাতৃভুমি মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা আমার পরিবার থেকেই পেয়েছি .... সেই সাথে পেয়েছি একজন মুসলমানের করণীয় কর্তব্যসমূহের শিক্ষাও ... এখান থেকেই প্রকৃত ইতিহাস জানার চেষ্টার শুরু হলেও আজ এত বছর পরে যখন দেখি আমারই বয়সী অন্যরা দম্ভভরে বুক ফুলিয়ে বলে --- এ এক মিথ্যা ইতিহাস, একে মানি না ..... তখন দেশের আজকের ক্ষমতাধরদের দিকে আরেকবার গভীর দৃষ্টি দিয়ে তাদের মনের গোপন কথাকে বন্ধ-সিন্দুকের ভিতর থেকে টেনে বাইরে বের করে আনতে ইচ্ছা করে ..... কিন্তু এ ইচ্ছা প্রকাশ করার সাথে সাথে তারা মিছিরীর ছুরির আঘাতে দমিয়ে রাখে আমার অগ্রযাত্রা ......কিন্তু আর কতদিন ? ........ তাই আমি আজ বড়ই চিন্তায় আছি .....
সবশেষে .... বাংগালী জাতির কৃষ্টি-সভ্যতা যাদের পছন্দ নয়.... যারা নাচ গান কে নাজায়েজ বলে মনে করে ..... সর্বোপরি দেশের স্বাধীনতা, সার্বোভৌমত্ব যারা কখনোই স্বীকার করেনি, করবেও না ...... তারাই ২০০১ এ বাংলা নববর্ষে রমনা বটমূলে বোমা হামলা করেছিল ..... "বিচারের বানী নিভৃতে কাদে " কথাটির সত্যতা তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়াতে আজ তারা বাংলার ঐ প্রানকেন্দ্রেও তাদের কালো হাতের থাবা বসিয়েছে ........ তাই আমি আজ বড়ই চিন্তায় আছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

