আমার প্রিয় পোস্ট

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

* * * ..শাড়ীর আঁচলে রক্তে লেখা একদিন.. * * *

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩১

শেয়ারঃ
0 0 0




একটু ভুলের কারনে হাতের ধাক্কা লেগে কাঁচের গ্লাস পড়ে যেতেই ভেঙ্গে খানখান হয়ে গেল .... কিভাবে কি হলো ভাবতে ভাবতে আনমনে তুলতে গিয়ে কাঁচের খোঁচা লেগে হাত কেটে রক্তের ধারা টপ টপ করে পড়তে শুরু করলো .... ব্যান্ডেজ বাধলেও কেন যেন রক্ত এই বাধ মানতে চাইছিলো না ... চুইয়ে চুইয়ে বেরিয়ে আসতে চাইছিল রক্তের ধারা ... সাদা ব্যান্ডেজ লাল হচ্ছিল আর সেই রক্তের মাঝেই যেন ফুটে উঠলো এক পুরানো স্মৃতির টাটকা অনুভব ....

বাঙ্গালী মেয়েদেরকে শাড়ি পরা দেখলে কেন জানি আগে থেকেই ভালো লাগতো, মনে হতো এটাতেই ওদের আসল সৌন্দর্য প্রকাশ পায় ... মনের এ গোপন কথাটি আমার বান্দরনী দোস্তটা কোন এক ভাবে জেনে গিয়েছিল .... তাকে আমি কখনোই বলিনি এ কথা ... তার পরেও সে জানলো কিভাবে ? ..... যাই হোক একদিন সে করলো কি , রাতে ফোন করে জিজ্ঞেস করলো -- কাল একটু সময় হবে ?

আমি বললাম -- কতক্ষন সময়? কি কাজ ?
সে বললো -- খুব জরুরী না, তোর সাথে একটু ঘুরতে ইচ্ছা করছে ... আসতে পারবি ?

আমি বললাম -- আচ্ছা ঠিকাছে, কিন্তু সন্ধ্যার পরে ছাড়া যে পারবো না ?
সে বললো -- অসুবিধা নাই, তুই এসে আমাকে নিয়ে যাস বাসা থেকে তাহলে আম্মু যেতে দিবে ...

আমি বললাম -- আচ্ছা তুই রেডী থাকিস, আমি কিন্তু বসবো না, তোকে নিয়েই আমি বের হয়ে যাবো ... ঠিকাছে ?
সে বললো -- ঠিকাছে আমি রেডী হয়েই থাকবো।

পরদিন সন্ধ্যায় ওদের বাসার সামনে এসে নিচে রিক্সা থেকে নামিনি, এমন সময় শুনি ৬ তলার উপর থেকে চিৎকার করে বান্দরনীটা বলছে -- তুই রিক্সা ছাড়িস না, আমি আসছি ...

একটু পরে দেখি বাসন্তী রং এর শাড়ী পড়ে রাজকন্যা নীচে হাজির .... সেদিন ওকে আসলেই খুব সুন্দর লাগছিল ... মুখ ফুটে কিছু বলার আগেই সে আমাকে বকা দিয়ে বলে -- জানি তোর শাড়ী অনেক পছন্দের তাই বলে এমন হা করে তাকায়ে থাকবি নাকি ? চলেন রিক্সাওয়ালা ভাই ... আপনি আপনার মতো চলতে থাকেন আমরা কোথাও থামবো না ....

আমি জিজ্ঞেস করলাম -- কি হয়েছে, আজকে এত সাজুগুজু করে শাড়ী পরে রিক্সায় ঘোরার ম্যুড হলো যে ?
সে বললো -- এই শাড়ীটা নতুন কিনেছি, তোর শাড়ী অনেক পছন্দ না ? তাই ভাবলাম নতুন শাড়ী পরে তোর সাথে একটু ঘুরি ... কেমন হয়েছে শাড়ীটা ?

আমার আসলে শাড়ীটা এত ভালো লেগেছিল যে বলার মতো না ... কিন্তু ওর সামনে প্রকাশ না করার জন্যই বললাম -- কি একটা ঘোড়ার ডিমের কালারের শাড়ী কিনেছিস, এ তো বুড়ীরা পরে ... তুই কি বুড়ী নাকি ?
এ কথা শোনার পরেও সে একেবারেই রাগ না করে বললো -- তুই না আমাকে মাঝে মাঝে বুড়ি ডাকিস ? তাহলে তো ঠিকই আছে ... এটা আমার জন্যই বানানো হয়েছে ... তাই না?

আমি মনে মনে ভাবছি কিরে বাবা, কাহিনী কি ... আজকে এর ম্যুড এত্তো ভালো ক্যান রে বাবা ... আর সাথে সাথে ওকে বিভিন্ন কথার মাধ্যমে খোচা দিচ্ছিলাম ... কিন্তু কোন ক্রমেরই সে ঐ দিন রাগছিলো না বরং আমার কথা কানেই তুলছিলো না ... অথচ অন্যদিন এমন কোন কথা বলা তো দুরের কথা খোচা মারার কথা মনে আসার সাথে সাথে ওর ধমক খাওয়া লাগে ... আবার রিক্সাওয়ালাও আমাদের কথা শুনে মজা পাচ্ছিলো আর বারবার ঘুরে পিছন ফিরে তাকাচ্ছিল ... উনাকে বললাম -- ভাই পিছনে না তাকিয়ে একটু সাবধানে চালান ...

একসময় বলা নেই কওয়া নেই আকাশ ফেটে বৃষ্টি শুরু হলো ... আমি রিক্সার হুড তুলে দিতে চাইলাম কিন্তু তা সে তুলতে দিবে না ... আরে ! কি মুসকিল ... বলে নাকি তার বৃষ্টিতে ভেজার ম্যুড হয়েছে তার ...
আমি মনে মনে বলি -- আজকে এর মাথাটা পুরা গেছে !!!!

ঝম ঝম বৃষ্টিতে ৫০ মিটার সামনের কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিলো না , রাস্তায় কোথাও কোথাও হাটু পানি জমে গেছে .... হঠাৎ কোনো এক ঢাকনা খোলা ম্যানহোল পানি কারনে দেখা না যাওয়ায় আমাদের রিক্সার একটি চাকা এর মধ্যে পড়তেই কাত হয়ে পড়লো ... ওদিকে বান্দরনীর ম্যুড এতই ভালো ছিল যে সে ঠিকমতো ধরে বসতেই নাকি ভুলে গিয়েছিলো .... ফলাফল হিসেবে রিক্সা কাত হতেই সে ছিটকে পড়ে যাচ্ছিলো ... কোনক্রমে ওর নিচে পড়াটা বাচাতে গিয়ে শেষমেষ নিজেই পড়ে গিয়ে একটা রাম-ধাক্কা আর কিছুটা ঘষা খেলাম রাস্তার পাশের লোহার রেলিং এ ... তবে হাত দুটো সামনে দিয়ে ব্যালান্সটা ঠিক করে চুড়ান্ত পতনটা ঠেকালাম...

অন্ধকারে ঠিক বুঝিনি ব্যাথা পেয়েছি কিনা ...তবে, ওখান থেকে হেটে একটু সামনে আসতেই বাম হাতটা কেমন জানি চটচটে অনুভূত হচ্ছিলো, ভাবছিলাম বৃষ্টির পানি এমন আঠালো তো হয় না, এরপরে হাতটা উপরে তুলে তাকিয়ে দেখি টাটকা রক্তে লাল হয়ে যাচ্ছে আমার হাত ...

তাড়াতাড়ি পাশের একটি টং এর দোকান থেকে পানি নিয়ে হাত ধুয়ে ফেলছি আর দেখার চেষ্টা করছি কতটুকু কেটেছে .... এর মাঝেই হঠাৎ পাগলিটা এক টুকরা কাপড় এগিয়ে দিয়ে বললো -- আয় তো, তোর হাতটা বেধে দেই, রক্ত পড়া কমে যাবে ... এর পরে সামনে গিয়ে ফার্মেসী থেকে ব্যান্ডেজ করে নিস ...

কাপড়টা হাতে নিতেই মনটা খারাপ হয়ে গেল ... আমি বেখেয়ালে রক্ত ধুচ্ছিলাম আর সেই ফাকে পাগলীটা নিজের নতুন শাড়ীর আচল ছিড়ে ফেলেছে ... সেটা দিয়েই আমার হাত বাধতে বলছে ...

মনটা খুব খারাপ হয়ে গেলো, বললাম -- তোর নতুন শাড়ী ....
সে বললো -- তোর হাতের রক্ত বন্ধ করাটা আমার কাছে এই শাড়ীর চেয়ে বেশী জরুরী ... যা করতে বলছি কর তো ... এটা তো তোর জন্যই কিনেছিলাম...

আমি অবাক হয়ে বললাম -- মানে ?
সে আমার হাত বাধতে বাধতে বললো -- মনে আছে কয়েকদিন আগে আমার সাথে তুই শপিং এ গিয়ে এই শাড়ীটা দেখে বলেছিলি খুব "সুন্দর শাড়ী" ... এ জন্যই কালকে গিয়ে শাড়িটা কিনে আজকে তোর সাথে বেড়াতে বের হলাম ...

বান্দরনী দোস্তটা আমার হাতে শাড়ীর আচলের ব্যান্ডেজ বাধা শেষ করে মধুমাখা হাসি দিয়ে বললো -- দেখ ! ... শাড়ীটা আমি তোর জন্য কিনেছিলাম ... আর এখন শাড়ীটা আমাদের দু-জনকেই কেমন সুন্দর করে পেচিয়ে রেখেছে ...

এর পরেও দেখি আমার হাতে রক্তের প্রবাহ ওর নতুন শাড়ীর আঁচলকে লাল করে দিচ্ছে ... এটা দেখতেই সে নিঃশব্দে হাত বাড়িয়ে দিয়ে ঐ রক্ত মাখা হাত ধরেই হাটতে শুরু করলো একসাথে .... পাশাপাশি







 

প্রকাশ করা হয়েছে: মনের কিছু এলোমেলো কথা...  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১২:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৩
টুশকি বলেছেন: এটাকি সত্যি ঘটনা? ভালো লাগলো খুব। কিন্তু নতুন শাড়ীর কাপড় তো শক্ত হবার কথা, হাত দিয়ে টানলে তো ছিঁড়েনা।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৯

লেখক বলেছেন: আমি তখন হাতে পানি দিচ্ছিলাম তো ... খেয়াল ই করিনি কিভাবে সে শাড়ি ছিড়েছিল ... আর নতুন শাড়ী কেমন শক্ত হয় তা আমি ক্যামনে বলবো, আমি কি শাড়ি পরি নাকি ? /:)

লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ টুসকিপু ... ভাল থাকুন ... সবসময়।

০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫১
বিডি আইডল বলেছেন: সত্যি কাহিনী? ভালো লাগলো
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৫
এন এইচ আর বলেছেন: ভাল লাগলো আপনার লেখা। অতীত বার বার ফিরে আসে সৃতি হয়ে ।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: জ্বি, অতীত বার বার ফিরে আসে .... আপনাকে অনেক ধন্যবাদ !

৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫১
অরুনাভ বলেছেন: মজার লেখা.........
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: মজা লেগেছে ? ..... লেখাটা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ।

৬. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৪
মমমম১২ বলেছেন: বাহ কি সুন্দর সিনেমা সিনেমা জীবন।:)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: সিনেমা মানে তো প্যানপ্যানানী কিছু একটা ... এ ঘটনাও কি সে রকম বোরিং ? :(

আপনাকে অনেক ধন্যবাদ :)

৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১১
মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগলো পরে।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৫
আতিকুল হক বলেছেন: বাহ জটিল কাহিনীতো। আপনার তো পারলে তারে রোজ রোজ নতুন শাড়ি কিনা দেওন দরকার :)
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: কাছে থাকলে তাই দিতাম ভাই .... কিন্তু সে তো অনেক দুরে :(

৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৭
গোধূলীয়া বলেছেন: পেটে কথা ডিপোজিট করার অভ্যেস বোধ হয় ছেলেদের কোন কালেই যাবেনা। বন্ধুকে বললে কি হতো - শাড়ীটা সুন্দর কারন তুই পড়েছিস্ হা হা হা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: সহজ কথা কইতে আমায় কহো যে
সহজ কথা যায়না বলা সহজে ...

হয়তো এ জন্যই সব কথা বলা হয়ে ওঠেনা :(

আপনাকে ধন্যবাদ।

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪
একরামুল হক শামীম বলেছেন: অনেক ভালো লাগলো।
লেখাটা প্রিয়তে নিলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: আরে কি বলেন , প্রিয়তে নেয়ার মতো লেখা নাকি এটা শামীম ভাই ? :-*

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১১. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৮
জেরী বলেছেন: ভাইয়া,উনাকে নতুন একটা শাড়ী কিনে দিবেন!!!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: তথাস্তু জেলিপু ... তার জন্য একটা শাড়ী বরাদ্দ করা হলো :P

১২. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬
দিগন্ত রেখা বলেছেন: ওর মুড ভালো থাকলেও তুমি ভয় পাও না???

@ টুশকিপু, ওর গায়ে অনেক শক্তি। শাড়ি এক টানে ছেঁড়া কোন ঘটনাই না।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: ওর ম্যুড ভাল থাকলে ভয় পাবো ক্যান শুনি ?

টুশকিপুকে এইটা কি বললি তুই ? ওর গায়ে অনেক শক্তি ? ... ওকে কি ডব্লিউ ডব্লিউ এফ এ পাঠানো যাবে ? ;)

১৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৩
দিগন্ত রেখা বলেছেন: শেষবার যখন ডব্লিউ ডব্লিউ এফ হলো তোমাদের মাঝে, কে জানি জিতলো???
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: আমি আবার একটু উদার মানুষ কিনা এ জন্য জিতিয়ে দিতে হয়েছিলো ;)

১৪. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: হুমম...মানুষ চিনতে পারলেন না রে ভাই...!
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: নিজেকেই এখনো ঠিকমতো চিনতে পেরেছি বলে মনে হয় না ... সেক্ষেত্রে হয়তো আপনার কথা ঠিক ভাই :(

১৫. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
নিঃসঙ্গ বলেছেন: কঠিন কাহিনী সাথে করুনও :( শখের শাড়িটা বেচারি ছিড়ে ফেললো :(

আপনারে অনেক ভালো পায় বুঝা যায়।
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: শাড়ীটার জন্য মনটা আসলেই খারাপ হয়ে যায় .... :(

ও খুব ভালো একজন মানুষ, সেই সাথে একজন সত্যিকারের বন্ধু ...

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: উনাকে কি বলেছিলা পরে যে উনাকে সুন্দর লাগছিল?...নাকি আর বলই নাই?...[না বলে থাকলে ফোন করে বল্বা...X(]
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: আহেম আহেম ! এত দিন পরে বলবো ? :|

বকা দেয় যদি ? :|

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬
স্পৃহা বলেছেন: পড়তে পড়তে কিছুক্ষন মনে হল কাহিনি বুঝি টুইস্ট হবে। মানে ছোট্ট গল্পের মত। পড়ার সময় মনে হচ্ছিল সিনেরমার কাহিনি। কিন্তু আসলেই ঘটনাটা সত্যি। ভাল লাগল।

আপনার হাত এখন ভালো হয়েছে?

ভালো থাকবেন সব সময়।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: এই লেখায় ছোট গল্প, সিনেমা সবকিছু খুজে পেলেন ? সর্বনাস :|

এটা তো আজ - কালের ঘটনা না, তাই সম্পূর্ন সুস্হ হাত নিয়েই লিখছি :)

আপনিও অনেক ভাল থাকুন .... সবসময় !

ধন্যবাদ।

১৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৯
মেঘাচ্ছন্ন বলেছেন: ওহ্‌ ! যেন স্বচোক্ষে দেখলাম....ভালো লাগলো ভীষওওওণ....।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৪

লেখক বলেছেন: তাই নাকি ?????

অনেক অনেক ধন্যবাদ মেঘুপি :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: শুধু চারকোনা টা ভালো লাগলো ? :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ /:)

২১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১২
নিবিড় বলেছেন: বেশ ভালো লাগলো
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

২২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৮
নাহিন বলেছেন: হ... একজন সিনেমার হিরু... আর একজন হিরুইন...
করতাসো তামসা...
করো করো...
আমি কিসুই কইলাম না যে কেউ নিজেই নিজেরে শক্তিমান কইলো।
এরুম প্যানপ্যানানি কাহানিও তোমরা তাইলে করসো???
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: চামে দিয়া বামে ঢুইকা ত্যানা প্যাচাইন্না স্বভাব এখনো ছাড়িসনি তুই ? তোরে না কইছি নিজের মাথায় দুইটা হাতুড়ির বাড়ি দিয়ে ঘুমাতে ? এখানে কি করিস এতো রাতে ? অফ যা ! X((

২৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪২
কঁাকন বলেছেন: এইটা কি জীবন থেকে নেয়া নাকি সিনেমা থেকে নেয়া ;)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: সারা ঝাতির সামনে এমতে খোঁচা মারলেন কঁাকন ভাইয়া ? X((

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই :)

২৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২৬
ভালোমানুষ বলেছেন: খাইসে আমারে , মারাত্মক রুমান্টিক। রমরমা হইসে। আমি ছুবির মাইয়াডারে দেখবার চাই। শাড়ীর আচলে কাম অইত না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: ছুবির মাইয়াডাতো ফ্রেমের বাইরে চলে গেছে টাইনা ভিতরে আনতে পারলে আনেন ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: বকা দিলে দিক...কিন্তু বলে দেখ, কত খুশি হয়...:)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: ঠিকাছে আপি, কালকেই বলবো ...


কিন্তু তার আগে আমাকে তককেত দিতে হবে, ডিল ? :)

২৮. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৩
নাহিন বলেছেন: কেন আগে কেন???
বলার পরে তো তোর জন্য ফুল নিয়ে হাসপাতালে দেখা করতে যেতেই হবে... তখন তককেত নিলে হবে না???
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: ঘটনা কি, হাসপাতালে যেতে হবে ক্যান ? :|

২৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫
সহেলী বলেছেন: সত্যি ঘটনা ! পড়ে মনে মনে ওই মেয়েটার মুখ ভাবছিলাম ।
ভাল লাগল ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: ভাবনায় কি আমার মুখটা একবারো ভেসে ওঠেনি ?? :|

আপনাকে অনেক ধন্যবাদ :)

ভাল থাকুন ... সবসময়।

৩০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৯
সহেলী বলেছেন: একদমই না , তবে মেয়েটার ভাগ্যকে হিংসা করছি । আমার শাড়ি ছিড়ে কারো ক্ষত বাঁধা হয়নি । নাহ থাকুক সবাই অক্ষত ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: এ্যা :(( .... আমার কথা কেউ বলে না, :(

সবকিছু অক্ষত থাকা ভালো তবে মাঝে মাঝে এমন ছোট ছোট আঘাত কিন্তু কাছের মানুষগুলোকে আরো কাছে নিয়ে আসে ... তাই না ? :)

৩০ শে জুন, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: এত্তো এত্তো ধন্যবাদ আপি :)

৩২. ৩০ শে জুন, ২০০৯ রাত ৯:৫৮
বড় বিলাই বলেছেন: pretty romantic.


শাড়ি ভিজলে ছিড়তে মনে হয় সুবিধা হয়।
৩০ শে জুন, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: ট্রাই করে দেখবে নাকি ? :P

 

মোট সময় লেগেছে ১.০৪৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন এক মৃত্যু পথযাত্রীর আর্তনাদের সাথে ভেসে আসে তীব্র বারুদের গন্ধ....

--------------------------------------

ononto.digonto@ জিমেইল[ডট]কম

-------------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ