আমার প্রিয় পোস্ট

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

:| সামু ব্লগারদের দরজায় আন্টিদের কাছে যে কথাগুলো শুনলাম :| (ইহা একটি কাল্পনিক রিয়েলিটি পোষ্ট) :|

১৯ শে জুন, ২০০৯ রাত ৮:২৬

শেয়ারঃ
0 0 0



বেশ ক' দিন কাজের চাপে ঠিকমতো ব্লগের আসা তো দুরের কথা খাওয়া দাওয়াও করতে পারছি না ... এর মাঝেই কয়েকদিন ধরে দাওয়াত খেতে মন চাইছে , কিন্তু সবাই আমার মতই ব্যাস্ত তাই কেউ দাওয়াত করছে না ... এমন সময় মনে আসলো আরেক চিন্তা ... যদি সামু ব্লগারদের বাড়িতে দাওয়াত খেতে যাই তো মন্দ হয় না , মনে মনে যাওয়া শুরু করলাম একে একে তাদের বাড়িতে ( বিশেষ কারনে শুধু তাদের বাড়িতেই গেলাম যারা ছদ্দনামে ব্লগিং করেন...) ... অতঃপর যা শুনলাম .... সেগুলো সংক্ষেপে এইরকম --

(সকল আন্টিদের আর টারজান ভাইয়ার কাছ থেকে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি )



==========

নষ্ট মাথার দুষ্টু মেয়ে -- আপির বাসায় গিয়ে বেল দিতেই আন্টি দরজা খুললেন .... খুব সুন্দর করে জিজ্ঞেস করলেন --> কে তুমি ?
আমি বললাম --> আমি অনন্ত, নষ্ট মাথার দুষ্টু আপি আছে ?
উনি কিছউক্ষন আমার দিকে তাকিয়ে বললেন --> বাসার ঠিকানা ঠিক আছে তো ? বাইরে গিয়ে বাড়ীর নং পড়ে দেখ ঠিক যায়গাতে এসেছ কি না

এর পরে দরজা বন্ধ হয়ে যাওয়াতে সেখানে আর দাওয়াত খাওয়া হলো না :|

==========

জটিল ভাই এর বাসায় গিয়ে বেল দিতেই আন্টি দরজা খুলে বললেন --> কার কাছে এসেছ ?
আমি বললাম--> আমি অনন্ত, জটিল ভাই বাসায় আছে ?
আন্টি বললেন --> এখানে সবাই সরল সহজ মানুষ থাকে, কোন জটিল মানুষ এখানে থাকে না , তোমার কিভাবে মনে হলো এখানে জটিল কেউ থাকতে পারে ?
এর পরে কোন সদুত্তর প্রদান না করার ফলে দাওয়াত খাওয়া ছাড়াই সেখান থেকে নিষ্ক্রানত হতে হলো :|

============

চানাচুরের বাসায় গিয়ে বেল দিতেই আন্টি জিজ্ঞেস করলেন --> কাকে চাই ?
আমি বললাম --> চানাচুর আছে ?
আন্টি কয়েক মুহুর্ত আমার দিকে তাকিয়ে বললেন --> তোমার কি এই বাড়িটা মুদিখানার দোকান মনে হয় ?
আমি হতভম্ব হয়ে বললাম --> না মানে আন্টি আমি আসলে চানাচুর আপি কে খুজছিলাম, আপনি আউলাকে জিজ্ঞেস করেন সে ও আমাকে চিনে
আন্টি এবার আমাকে ভাল করে দেখে বললেন -- ঘটনা কি বলতো, এই বাড়িটা একবার তোমার কাছে চানাচুরের দোকান মনে হয় আবার মনে হয় আউলার বাড়ি... পাগলা গারদ থেকে তুমি কবে ছাড়া পেয়েছ মনে আছে ?

আন্টি এমন কেন বললো, আমি কি আসলেই পাগলা গারদ থেকে এসেছি নাকি ?? .... পাগলা গারদ থেকে কবে ছাড়া পেয়েছি চিন্তা করতে করতে ওখান থেকেও বের হয়ে আসলাম ... ওখানেও দাওয়াত খাওয়া হলো না :|

==============

শয়তান ভাই এর বাসায় গিয়ে বেল দিতেই আন্টি একই প্রশ্ন করলেন --> কে তুমি কার কাছে এসেছ ?
আমি বললাম --> আমি অনন্ত, শয়তান ভাই আছে ?
আন্টি আমার মুখের দিকে কয়েক সেকেন্ড স্হিরভাবে তাকিয়ে বললেন --> আমার সাথে কি ফাজলামি করো ? .... আমার এমন শান্তির ঘরকে কি তোমার জাহান্নাম মনে হয় যে শয়তান এখানে থাকতে যাবে ?
আন্টি হাতে মাইর খাওয়ার আগেই সেখান থেকে পলায়ন করা ছাড়া আর কোন উপায় থাকলো না আমার :|

===============

এর পরে গেলাম কখনো মেঘ কখনো বৃষ্টির বাসায়.... দরজায় নক করতেই আন্টি খুলে জিজ্ঞেস করলেন --> কে তুমি কার কাছে এসেছ ?
আমি বললাম --> আন্টি কখনো মেঘ কখনো বৃষ্টি আছে ?
আন্টি বার কয়েক আমার উপর নীচ পর্যবেক্ষন করে বললেন --> কার কথা বলছো ?
আমি বললাম --> আন্টি কখনো মেঘ কখনো বৃষ্টি
আন্টি এবার আমাকে বললেন --> আমার বাসাটাকে তোমার কি আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র বলে মনে হয় নাকি ?
অতঃপর দাওয়াত এর কথা মন থেকে ত্যাগ করে , বিনা মেঘে বজ্রপাতর আগেই সেখান থেকে পলায়ন করলাম ... :|

================

এবার গেলাম উদাসী স্বপ্নের বাসায়, সেখানেও সেইম কাহিনী , আন্টি জিজ্ঞেস করলেন --> কে তুমি কার কাছে এসেছ ?
আমি বললাম --> আমি অনন্ত, উদাসী স্বপ্ন আছে ?
আন্টি বললেন --> বাইরে কি কোন সাইনবোর্ড আছে যেখানে লেখা এখানে স্বপ্ন বিক্রি হয় ?
আমি বললাম --> না :|
আন্টি আবার জিজ্ঞেস করলেন --> আর কোন সাইনবোর্ড আছে যে এটা স্বপ্নের কারখানা ?
আমি বললাম --> না
আন্টি এর পরে আবার বললেন -- তাহলে এখানে উদাসী কেন , অন্য কোন ধরনের স্বপ্ন পাওয়ার কোন সম্ভাবনা আছে ?
বাকরুদ্ধ আমি বলে দিলাম --> না, নাই :|
আন্টি বললেন -- তাহলে এখন ?
আমি বললাম -- আন্টি আমি যাই :|
অতঃপর সেখান থেকে নিরবে প্রস্হান করলাম ...

=================

এবার গেলাম মমমম১২ এর বাসায় , তার বাসায় গিয়ে বেল দিতেই আন্টি জিজ্ঙেস করলেন -- কে তুমি কাকে চাই ?
আমি বললাম --> আন্টি আমি অনন্ত, মমমম১২ আছে ?
আন্টি আবা জিজ্ঞেস করলেন --> কি নাম ?
আমি বললাম --> মমমম১২
আন্টি বললেন --> মমমম এর পরের অংশ কি বলা যায় না ? এর পরে আবার ১২ এর মানে কি ?
আমি বললাম -- > আমি তো উনাকে এই নামেই চিনি
আন্টি বললেন --> বাবা তোমার শরীর সুস্হ আছে তো ?
আমি বললাম --> জ্বি আন্টি সুস্হ আছে বলেই তো মনে হয় , কেন ?
আন্টি বললেন -- আমার মনে হয় তোমার বাসায় গিয়ে রেষ্ট করা প্রয়োজন
বুঝলাম এখানেও শিকে ছিড়বে না, সুতরাং মানে মানে কেটে পড়ি ... :|

=================

এর পরে গেলাম অন্যরকমের বাসায় , বিমর্ষ মনে ঘরজার টোকা দিতেই আন্টি এসে একই প্রশ্ন করলেন --> তোমার পরিচয় ? কার কাছে এসেছ ?
আমি বললাম --> আন্টি আমি অনন্ত, অন্যরকম আছে ?
আন্টি বললেন --> অন্যরকম কি ?
আমি বললাম --> অন্যরকম ভাই এর কথা বলছি
আমার দিকে কিছুক্ষন তাকিয়ে আন্টি বললেন --> দেখ , তুমি যেই হও আমার বাসায় প্রথম এসেছ এমন কিছু কইরো না যাতে সমাদরের জায়গাতে অন্যরকম কিছু করা লাগে, এবার ঠিক ঠিক বলো তুমি কার কাছে এসেছ ?
আমি আবার বললাম --> আন্টি আমি আসলে অন্যরকম .....
আমার মুখের কথা কেড়ে নিয়ে আন্টি বকা দিয়ে বললেন --> অন্যরকম বাদে আর কি বলতে চাও বলো ...
বুঝালাম আমার কপাল আজকে বড়ই খারাপ, তাই আর অন্যরকম কিছু না হওয়ার আগেই সেখান থেকে ভাগলাম

==================

এবার গেলাম বড় বিলাই আপুর বাসায়, বেল চাপতেই একজন রাশভারী মানুষ দরজা খুললেন --> জিজ্ঞেস করলেন -- কে তুমি কাকে চাই ?
আমি বললাম --> বড় বিলাই আপি আছেন ?
তিনি বললেন --> কি ?
আমি বললাম --> না মানে আমি বড় বিলাই আপির সাথে দেখা করতে এসেছিলাম
এবার তিনি থমথমে কন্ঠে বললেন --> এখানে আমি আর আমার ওয়াইফ থাকি, এখানে কোন বড় বিলাই নাই, তুমি অন্য কোথাও খুজে দেখ ..
আমি বললাম --> ওয়াও আপনি সেই টারজান ভাইয়া ?
এবার তিনি সত্যিকারে হুংকার দিয়ে বললেন --> তোমার সাহস তো কম না, একবার আমার ওয়াইফ কে বিলাই ডাকো এবার আমাকে টারজান, আজকে তোমার একদিন কি আমার একদিন , কৈ শুনছ আমার বন্দুকটা নিয়ে আস তো ...
বন্দুক হাতে উনার ছুটে আসা দেখে জানের মায়া বড় মায়া বলেই দাওয়াতের কথা ভুলে সেখান থেকে কোনরকমে জান নিয়ে পালাতে পালাতে সেদিনে মত দাওয়াত খাওয়ার প্ল্যান ক্যান্সেল করে বাস্তবে ফেরত আসলাম .....


হয়তবা আবার কোন দিন অন্য কারো বাসায় দাওয়াত খেতে যাবো, আজকের মত এখানেই ক্ষান্ত দেই ...





 

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: ঠা ঠা ঠা

২. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩১
রাতমজুর বলেছেন: হুম, পিচ্চি বড় হৈতেছে।।
১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: কেঠা ? ... কার কথা কন ? :|

১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন: আপনার বাসায় পরের পর্বে যাব ঠিক করছি ... এবার সময় পাই নাই ;)

৪. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৬
চানাচুর বলেছেন: আমার আম্মু জানে আমার নাম চানাচুর আর আউলার নাম আউলা। কিন্তু আম্মুকে যদি বাস্তবে সত্যিকার অর্থেই বলা হয়......তাহলে আম্মু হ্যাঁ বলে কেমন একটা ঝাড়ির মত শব্দ করবে। তারপর বলবে, ডেকে দিবে। কিন্তু ওই ঝাড়ির মত হ্যাঁ বলাটা শুনেই তুমি নার্ভাস হয়ে যাবা:D:D:D
১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: তাইলে তো মোটামুটি ঠিকই দেখছি তোমাদের বাসার কাহিনীটা :| :| :|

৫. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৬
নাহিন বলেছেন: খিক খিক
আহারে... আমার বাসায় আইসা পড়।
১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: তোর বাসা আর আমার বাসার মধ্যে কোন পার্থক্য আছে নাকি ? তোর বাসা তো আমারই বাসা , সেখানে আমাকে কেউ এমনে ঝাড়ি মারবে না তো উল্টা আমিই সেখানে রাজ করবো :)

১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: নেক্সট এ যামু আপনার বাড়ি ;)

১৯ শে জুন, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: খেক খেক ;)

৮. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৫৩
রাতমজুর বলেছেন: পিডে বস্তা বাইন্দা আইসেন ;)
১৯ শে জুন, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: আপনার কোকড়াচুলওয়ালী সব কিন্তু আমার দলে ... এবার বলে পিঠে বস্তা কে বাধবে ? ;)

৯. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৫৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: প্রথমত তুমি আমার বাসায় আসতেই পারবে না, কারণ আমার ঠিকানা জানো না তুমি।

আর যদি চলেও আসো, কখনো মেঘ, কখনো বৃষ্টি নাম বলে যদি বলো যে ব্লগ লিখে-তাহলে তোমাকে ঝাড়ি না দিয়ে উল্টা আমাকে ঝাড়ি দিবে

তারপর আমিও তোমাকে চিনি না ভাব নিয়ে আম্মু আর আমি মিলে তোমাকে ঝাড়ি দিবো। :D
১৯ শে জুন, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: আমাকে দাওয়াত না করলে তোমার বাড়ীর সামনে একটা ব্যানার টানায়ে দিবো, সেটায় লেখা থাকবে কখনো মেঘ, কখনো বৃষ্টির বাসায় আপনাদের সবার দাওয়াত ... খিক খিক :)

১০. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৫৮
রাতমজুর বলেছেন: মিয়া গনহারে আন্টি ডাকছেন, সামলান এইবার :P
১৯ শে জুন, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: আন্টিগোরে কি তাইলে নানী ডাকুম নাকি :-*

১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ...

১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: এর পরে আপনার বাসায় যাব ঠিক করেছি ... দেখি কি অভিজ্ঞতা হয় :|

১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: :) :) :) :)

১৪. ১৯ শে জুন, ২০০৯ রাত ৯:৫০
আলী আরাফাত শান্ত বলেছেন: আমার মোটেও এমুন ভেজাল নাই!
পোস্ট ভালা হইছে
১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: হ ! বাইচ্যা গেলেন এইবারের মত ... তবে আপনার জন্য অন্য কিছু চিন্তাইতেছি ....

১৫. ১৯ শে জুন, ২০০৯ রাত ৯:৫৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমি লাইকাইনাই, বাসায় থাকলে সাধারনত আমিই দরজা খুলি...আর আম্মু কেউ এরকম উদ্ভট নামের কেউ খোঁজ করলে আমাকে জিগাবে তা নিশ্চিত...!

আমার তক্কেত কই?...
১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: :( :( :(

অনেক তক্কেত জমতেসে তোমার, সব একসাথে নিয়ে আসবো ... ঠিকাছে ?

১৬. ১৯ শে জুন, ২০০৯ রাত ১০:০০
নকীবুল বারী বলেছেন: আমার বাড়িত আইসেন...........নাম কইলে চিনবো...
২০ শে জুন, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: আপনার বাড়ি তাইলে আমার দাওয়াত,

আমি দেশে গেলে আবার দাওয়াত দেয়ার ভয়ে ভেগে যেয়েন না যেন ...

১৭. ১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৩৫
শ্রাবনের ফুল বলেছেন: লেখক বলেছেন: আন্টিগোরে কি তাইলে নানী ডাকুম নাকি :-* হাঃহাঃ লেখায় যতটা না মজা পাইছি তার থেকে বেশী পাইলাম কমেন্টে। ++++
২০ শে জুন, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: :P:P:P

২০ শে জুন, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: দাওয়াত দেয়না আবার মাইনাস ? X((

১৯. ১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪৪
রাতমজুর বলেছেন:
বাপরে! এক্কেরে এ্যাটম বোম মার্কা কথা কৈছেন!
না মিয়া, আমি ফুটি, নাইলে ব্লগের খালাম্মা উইং আপনের লগে আমারেও ধুইয়া, মাড় দিয়া ইসতিরি কৈরা দিবো :|
২০ শে জুন, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: আমি তো যা কওনের কইয়ালাইসি এইবার আপনি সামলান ;)

২০. ১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: নিজে রান্না করে খাও। আমার বাসায় দাওয়াত তোমার নেই X(
২০ শে জুন, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: এহ ! কেমন কিপ্টা রে ...

২১. ১৯ শে জুন, ২০০৯ রাত ১০:৪৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: নিজে রান্না করে খাও। আমার বাসায় দাওয়াত তোমার নেই X(
২০ শে জুন, ২০০৯ রাত ১২:০৯

লেখক বলেছেন: এখন তো নিজে নিজেই রান্না করি :(

২২. ২০ শে জুন, ২০০৯ রাত ১২:০৭
নাজমুল আহমেদ বলেছেন: ভাগ্যিস আন্টিদের হাতে পরছেন, আংকেলদের হাতে পরলে মাইর টাইর খাওয়ার সমূহ সম্ভাবনা ছিল।
২০ শে জুন, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: ঠিক বলেছে, দেখেন না এক ভাইয়ার পাল্লায় পড়ে কি অবস্হা হয়েছে ? :|

২০ শে জুন, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

২৪. ২০ শে জুন, ২০০৯ রাত ২:০১
মমমম১২ বলেছেন: আহারে আসবেন আগে বললেই হত,আমি বলে রাখতাম কেউ এসে যদি পাগলের মত মমমম বলে ১২৩৪ গোনা শুরু করে তাইলে তারে বসায়ে এক গ্লাস ঠান্ডা পানি দিতে (মাথায় ঢালার জন্য)।

২০ শে জুন, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: একে তো কেউ দাওয়াত দেয়না, বাসায় গেলে প্রশ্নের পর প্রশ্নের সম্মুখীন হতে হয় এর পরে মাথায় ঠান্ডা পানি ? ... এর পরে কি হবে ? :| :|

২০ শে জুন, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: :-* :-* :-*

২৬. ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:২১
এন এইচ আর বলেছেন: আমার বাসায় গেলে কিন্তু ছাড়া পাইবেন না। সাথে সাথে কট খাইবেন ।

সাথে আম্মার হাতে বানানো কিছু পিঠাও.........। আর আমার ছোট মার কাছ থেকে রাজন মামা শুনে আসবেন কারণ দুনিয়ার সব মামাই তার রাজন মামা।
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: আমি আপনার বাসায় গিয়ে যদি বলি -- আমি অনন্ত, এনএইচআর বাসায় আছে ?

নিশ্চিতভাবে আপনার ছোট মা চোখ পাকিয়ে আমাকে বলতো -- মামার এ কেমন বন্ধু এসেছে যে ঠিকমতো এ বি সি ডি বলতে পারে না ? খালি উল্টা পাল্টা বকেই যাচ্ছে ? .... ভিতরে আস তোমাকে শিখিয়ে দেই ... এ, বি, সি, ডি, ই ..... :)

২৭. ২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৪৫
এন এইচ আর বলেছেন: আসলেই তো আমার ছোট মা আমার এই নাম জানে না।

তবে আমার মা কে আমি আ বি চি দি(ইটালিয়ানো) শেখাবো এ বি সি ডি নয়।

ইটালিয়ান ভাষায় আমার নাম এন্নে আক্কা এররে
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: non sto andando imparare di lingua italiana :-P

২৮. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
কমেন্টবাজ বলেছেন: হাড্ডিগুড্ডি শহীদ হৈল কয়ডা?
২২ শে জুন, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আমার দুইটা পা আছে কেন তাইলে যদি হাড্ডি গুড্ডি শহীদ করাইতে হয় ?... জানেন না আমি আমার দুই পায়ে কি কেরামতি দেখাইতে পারি ? ................











আমি আমার দু পায়ের সাহায্যে ঝাইড়া দৌড় দিতে পারি তো ;)

২২ শে জুন, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: খেক খেক, ধন্যবাদ জেলিপু ...

আপনার বাসায় গিয়ে.... "জেলিপু আছে ?" ....জিজ্ঞেস করলে আন্টি যে কি বলবে কে জানে :| :|

২২ শে জুন, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: আ ধ ! :)

২২ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: আরে তামিম ভাই নাকি? আমি একবার চিন্তাইতেছিলাম আপনার বাসায় গিয়ে যদি বলি অধ্যাপক গুলাবীর আছে ? তো ভাবী আমাকে কি বলতে পারে :| :|

৩২. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমার বাসায় যাইয়েন্না কৈলাম... নাম উচ্চারনেই দাত নাই হৈয়া যাইপে :)
২২ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: ঠিক কইছেন ... তাইলে আপনার বাসায় গিয়ে নাম কমুনা ,একটা সাইনবোর্ডে আপনার নাম লিখে এর পরে দেখামু ... আর কমু - এই মানুষটা আছে ? :|

২২ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: খেক খেক ... আপনেরে ধইন্যা :)

৩৪. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৪
অন্যরকম বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমার বাসায় যাইয়েন্না কৈলাম... নাম উচ্চারনেই দাত নাই হৈয়া যাইপে :)

হাহাপগে.............. =p~


"আন্টি বললেন --> দেখ , তুমি যেই হও আমার বাসায় প্রথম এসেছ এমন কিছু কইরো না যাতে সমাদরের জায়গাতে অন্যরকম কিছু করা লাগে," ...... জোশ লাইন হইছে! হাসতে হাসতে পেটে খিল ধরে গেল!!!! আমার আম্মও কিন্তু আসলেই একটু রাগী টাইপের!!!!! পুরা ধরা!!!!! :) =p~ =p~ =p~
২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: রাগী আম্মুদেরকে একটু অন্যভাবে ট্যাকল করতে হয়, সেইটা আমার ভালই জানা আছে , কারন - আমার আম্মু তো চরম রাগী মানুষ ... প্রথমবার ধরা খাইসি তো কি হইসে পরের বার ধরা খামু না ইনশাল্লাহ, সেবার পুরা প্ল্যানিং এর সাথে যাব :)

২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: গেছিলাম তো কিন্তু ঘরে তালা বন্ধ ছিল, পরে জানতে পারলাম তুমি তখন গাজীপুরে হাডুডু খেলতেছিলা ;)

৩৬. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৯
সহেলী বলেছেন: যেদিন তুমি ঘুরছিলে মিথ্যে পরিচয়গুলো নিয়ে , ঠিক সেদিন তোমার বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তেই বিবেক এলো , জিজ্ঞেস করলাম অনন্ত দিগন্ত আছে । সে আমায় হতাশ করেনি ; বললো , আছে তাকিয়ে দেখো চোখ মেলে । তাই তো !
বোকার মত কোন ঠিকানায় যাই !

*** অত্যন্ত গুরুগম্ভীর তোমার এই পোষ্টে মাইনাস !
২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: বোকার মত কোথাও যাওনি তুমি, ঠিক ঠিকানাতেই এসেছ, যেখানে আমার দেখাও পেয়েছ ... এবার বলো কি খাবে ? ... তাও তো আমার দেখা পেয়েছ তুমি অন্যরা দেখ কি করেছে, আন্টিরা যখন ঝাড়ি মারছিল ওরা একটাও আমাকে বাঁচাতে সামনে আসেনি :(

কি খাবে জিজ্ঞেস করতে দেরী হয়েছে বলে আগে ভাগে মাইনাস দিসো নাকি? :(

৩৭. ২১ শে জুন, ২০০৯ রাত ১২:৩৪
পাথুরে বলেছেন: হা হা হা হা হা।

দাওয়াত রইল ভাইডি। আসার আগে ফুন দিয়েন। ;)
+
২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: হ ! সেইটাই করতে হবে ... আগে ফুনায়া আপনারে গেটের বাইরে এনে এর পরে একসাথে ঢুকতে হপে :(

আপনার দাওয়াত আনন্দের সাথে গ্রহন করা হৈল... ধন্যবাদ :)

৩৮. ২১ শে জুন, ২০০৯ রাত ৮:১৮
এন এইচ আর বলেছেন: এরে ভাইডি কোন থেকে ইতা কইবার পারলা?

ঘটনা কিতা?

২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: segreto ;)

৩৯. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা, আমাকে-ও সাথে ডাকতেন! ;)
২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: ঠিকাছে, তাইলে সামনের বার আপনি আন্টিদের সাথে কথা কইবেন, ডিল ডান ? ;)

৪০. ২২ শে জুন, ২০০৯ রাত ১২:১৮
রাগ ইমন বলেছেন: এই অবস্থা?

একটা ছোট্ট বালককে কেউ খেতে দিল না? সিমার সিমার!!!
২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: ঠিক তাই আপু ...

তুমি বুঝলা ঠিকই কিন্তু দেখ ওরা কেউ বুঝলো না :(

২২ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: :| :| :|

৪২. ২৩ শে জুন, ২০০৯ রাত ১:৫৪
এন এইচ আর বলেছেন: অনন্ত দা ঘটনা একটু খুলে বলেন না। পরেফাভোরে,,,,,,,,,ইও ভলেভবো সাপেরে কমে ছেই ইমপারাত ইতালিয়ানো.........?
২৩ শে জুন, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: হা হা হা .... গুগল মামা রে দিয়ে একটু মজা করছিলাম আপনার সাথে .... আর কিছু না ভাই :)

৪৩. ২৩ শে জুন, ২০০৯ রাত ২:৪৬
এন এইচ আর বলেছেন: কিন্তু গুগল দিলে তো ব্যাকরণ স হ আসার কথা..........।
২৩ শে জুন, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: আরে ভাই অত টেনশন নিয়েন না, অনলাইনে ইংরেজী থেকে ইটালিয়ান ভাষায় ট্রানশ্লেষন করে দিয়েছি মাত্র .... খেক খেক ! :P

৪৪. ২৩ শে জুন, ২০০৯ রাত ৩:১১
জটিল বলেছেন: আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেও লাভ নাই জানি এই দেরী করার জন্যে ,

তবে সত্যি কথা হল , বাসায় আম্মু আর ছোটভাই দুইজনই জানে আমার নিক এর কথা ... এজন্যে বলতে পারি দাওয়াত কোনভাবেই মিস হবেনা ;)
ভুলে পাশের ফ্ল্যাটে গেলেও জটিল নিকটাও চলবে ;)

রোলার যাচ্ছে আমার উপর দিয়ে এখন বলা যায় ...
এখন একবারে ছয়টা পোস্ট পইড়া লই ...
২৩ শে জুন, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: হা হা হা ... তাই নাকি ? যাক তাহলে নিশ্চিন্তে আপনার বাসার দিকে রওনা হওয়া যাবে তাহলে :)

ভীষন রকম দৌড়ের উপর আছেন মনে হচ্ছে :|

৪৫. ২৩ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৬
বড় বিলাই বলেছেন: হা হা হা। আমি কেমনে জানি এই পোস্টটা মিস করেছিলাম।

টারজান আমার নিক জানে। আর ওর নাম তো বিয়ের আগে থেকেই টারজান। আমার বাসায় গেলে অবশ্যই পেট ভরে খানাপিনা হবে। এমন খাবে যে আর নড়াচড়া করতে পারবেনা। আমার ছোট বোন (যে খুবই ভোজনরসিক) সেও আমাদের বাসায় গেলে নালিশ করে তাকে জোর করে বেশী খাইয়ে দেয়া হয়েছে।

আর টারজান মোটেই রাশভারী না। তবে প্রথম প্রথম একটু ভাব নেয়।
২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: তাই ? ঠিকাছে ... মনে থাকলো এই কথা, দেশে এসে ২ দিন না খেয়ে তোমার বাসায় যাব আমি, দেখি কত্ত খাওয়াতে পারো ... খিক খিক :P

৪৬. ২৩ শে জুন, ২০০৯ বিকাল ৪:০৯
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ...... ব্যাপক মজার হইছে .....
২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: খেক খেক ... ;) ;)

২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: হে হে হে ... ধন্যবাদ আপনাকে :)

৪৮. ২৩ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪৮
ইচ্ছে বলেছেন: নাহ আপনার সাথে ঘুরতে পারলে মজা হত,

দারুন লিখেছেন।+++
২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: হা হা হা ... তাই ? আচ্ছা পরের বার যখন কারো বাসায় যাব তখন আমার সাথে যেয়েন .... ঠিকাছে ? :)

২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: তোমার বাসায় আমার দাওয়াত ... কবে যাব বলো? :)

৫০. ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমার বাসায় আইলে ঠিকই আমারে পাইতেন....;)
২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: হ ! আপনি কৈ না কৈ থাকেন আর আমারে আন্টি দৌড়ানী দিক তাই না ?

৫১. ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
আলী আরাফাত শান্ত বলেছেন: আন্টিরাই কেনো বারবার দরজা খুলবে?
অন্য কেউ খুলবো না কেনো?
২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: এই প্রশ্ন তো আমার ও ...


তবে শেষের বার কিন্তু টারজান ভাইয়া খুলেছিল , কিন্তু কাহিনি একই হইসে :((

২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: ডিল ডান, তবে :| এমনে দাওয়াত দিলা ক্যান ?? :(

৫৩. ২৩ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
উদাসী স্বপ্ন বলেছেন: ভাইজান ইজ্জত খান মাইরা দিলেন। আমার নাম রনি। আমার বাসায় আর আমার পাশের বাসায়ও যদি উদাসী নামে খোজেন পাইয়া যাইবেন। আর রনি নামে খুজলে তো কথাই নাই!

২৩ শে জুন, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: যাক ভাই আপনি আসল নামটা বলে দিসেন , খুজে পেতে সমস্যা হবে না ... খেক খেক.. এইবার আপনার বাসায় গেলে কি খাওয়াবেন তাই বলে তো :P

৫৪. ২৪ শে জুন, ২০০৯ রাত ১২:৫১
রাতমজুর বলেছেন:
রিপ্লাই কি আইসিইউ থিক্যা দ্যান?
২৪ শে জুন, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ক্যান ? :| :| :|

৫৫. ২৪ শে জুন, ২০০৯ রাত ১২:৫৯
টিনটিন` বলেছেন: বড্ড মজাইলাম। ফাটাফাটি হইসে। :)
২৪ শে জুন, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: হে হে হে ... ধন্যবাদ আপনাকে :)

৫৬. ২৪ শে জুন, ২০০৯ রাত ১:০৮
রাতমজুর বলেছেন:
খুলনা ন্যুমার্কেটে এক বড়আপুরে আন্টি কৈয়া ফালাইছিলাম ভুলে, চোয়ালে অহনো ব্যথা আছে। (উনার ফেস এক্সপ্রেশন দেইখা আমি আর কাজিন হাসতে হাসতে চোয়াল ব্যথা কৈরা ফালাইছিলাম।) সেই অভিজ্ঞতা ঠিক্যা কৈলাম আরকি।
২৪ শে জুন, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: হে হে হে..... আই সি ইউ তো অনেক ভালো জায়গা, আমি তো মনে হয় কব্বর থেকে রিপ্লাই দিতেছি :(

৫৭. ২৪ শে জুন, ২০০৯ ভোর ৬:৪১
টুশকি বলেছেন: হাহাহ খুব মজা পাইসি :D
২৪ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ টুশকিপু ! ! !

৫৮. ২৫ শে জুন, ২০০৯ সকাল ১০:৩২
আহমেদ রাকিব বলেছেন: অনেক মজা হইছে। কমেন্ট গুলাও অনেক সুন্দর হইছে।
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: হা হা হা , আপনাকে অনেক ধন্যবাদ :)

২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: খিক খিক ... অনেক ধন্যবাদ সেতু ভাই :)

৬০. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:০০
তায়েফ আহমাদ বলেছেন: আমার বাসায় আইলে কুনো প্রব্লেম আছিল না!
আমার আম্মায় আমার নাম জানে!
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: হে হে হে , আচ্ছা, আপনার বাসায় তাইলে আমার দাওয়াত, কবে আসব বলেন ?

৬১. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:২২
শূন্য আরণ্যক বলেছেন: খেক খেক খেক খেক খেক !!!!!!!!!!!!!!!!!
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৭

লেখক বলেছেন: আমার দুঃখের কথা শুনে কেমনে হাসেন আপ্নে ? :(

০২ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: :) :) :)

৩১ শে মে, ২০১০ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: :) :) :)

৬৪. ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: পুরোনো এই পোষ্টটা পড়ে অনেক মজা পেলাম।

ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ১.১২৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন এক মৃত্যু পথযাত্রীর আর্তনাদের সাথে ভেসে আসে তীব্র বারুদের গন্ধ....

--------------------------------------

ononto.digonto@ জিমেইল[ডট]কম

-------------------------------------...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ