এই পোষ্টে বলেছিলাম দেশ থেকে আসা আমার কিছু প্রিয় কিছু খাবারের কথা, কিন্তু এমন মজার জিনিসগুলো কি আর বেশীদিন রেখে খাওয়া যায় নাকি .... ফলাফল যা হওয়ার তাই হইসে মজা মজা করে খাওয়া জিনিসগুলো নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে
এর মাঝে ঘাসফুলের খানাদানার পোষ্ট দেখে আর সহ্য হইলো না .... কিচেনে গিয়া ফ্রিত মেশিনে বসায়া দিলাম ফ্রেন্চ ফ্রাই ভাজতে .... কিন্তু ওটা হতে তো ১০ - ১২ মিনিট সময় লেগে যাবে ততক্ষন কি করা যায়, ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি ঠান্ডা ঠান্ডা তরমুজ আছে ... ওখান থেকে এক ফালি তরমুজ নিয়ে বসে গেলাম ...
ফ্রেন্চ ফ্রাই ভাজতে ভাজতে একবার চেক করে দেখলাম রং টা খারাপ হচ্ছে না
একটু পরে একটা ককটেল সস এর সাথে মচমচে ফ্রেন্চ ফ্রাই খেয়ে ভাবলাম ঠান্ডার সময় কিছু ঠান্ডা ঠান্ডা আইসক্রীম খেলে মন্দ হয় না .... যেমন ভাবা তেমন কাজ, বাটি ভরে নিয়ে এলাম ভেনিলা আইসক্রীম ... আর খেতে খেতে পোষ্ট টা লিখছি
ফ্রিজারে এখনো ২ লিটারের আইসক্রীমের বক্স আছে....যার যার খেতে ইচ্ছা হবে নিয়ে খান ... ততক্ষন আমি আমারটা শেষ করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

