somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

* ~ * কোকড়াচুলওয়ালী বলে -> "আমি নাকি মস্ত বোকা" :| * ~ *

২৫ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রাত জেগে হাতের কাজটা শেষ করে ঘুমুতে ঘুমুতে বেশ দেরী হয়ে গিয়েছিল, তাইতো ঘন্টা খানেক পরে উঠে সেহরী করতে করতে মনে হচ্ছিলো আবার আরেক্টু ঘুমিয়ে না নিলে আমার পুরা ব্যান্ড বেজে যাবে আজকে ... যাই হোক ... ফ্রেস হয়ে একটু বিফ আর ভাত ওভেনে গরম করে এর পরে সালাদ বানিয়ে সেহরী করতে বসেছি এমন সময় ফোন ... ক্রিং ক্রিং ... নম্বরটা দেখে নিজের ঠোটের কোনে একটা আনন্দের হাসি ফুটে উঠেছে তা আয়নায় না দেখলেও বেশ বুঝতে পারলাম ... কল রিসিভ করে বললাম

>> হ্যালো
--- হ্যালো , অন্তু ঘুম ভেঙ্গেছে ?
>> ঘুম ভেঙ্গেছে সেই কবে, সব রেডী করে সেহরী খেতে বসলাম, তোমরা কেমন আছ ?
--- আমরা ভাল আছি, আজকে একটা অনেক খুশীর সংবাদ দেয়ার জন্য ফোন দিলাম
>> কি খবর ?
--- শুনে তুমি আনন্দে লাফ দিয়ে উঠবে
>> আরে খবর টা কি , বলবা তো ?
--- তোমার কোকড়াচুলওয়ালী আজকে সেহরী করতে উঠেছে , তুমি কি সেটা জানো ?
>> ওমা , তাই নাকি , সত্যি ? কৈ দেও তো ওর কাছে একটু কথা বলি ...
--- আজ নাকি সে সারাদিন রোজা রাখবে, বিশাল বড় রোজা ...
>> কি ?
--- সেটাই তোমাকে জানাবে বলেই তো আমাকে ফোন করতে বললো , নাও কথা বলো

এবার কোকড়া চুলওয়ালী ফোন নিয়ে বলে ....

>>> তুমি জানো আজকে আমি এক্টা মস্ত বড় রোজা রাখবো ... সারা দিনের জন্য
--- তাই নাকি, খুব ভাল ... সেহরী কি দিয়ে করছো তুমি ?
>>> আম্মু আমাকে চিনি আর কলা দিয়ে দুধ ভাত মাখায় দিসে, আর পরে চকলেট দিবে বলসে ...
--- তাই, অনেক মজার সেহরী তো ....
>>> তুমি কি দিয়ে সেহরি করো ?
--- আমি ভাত আর গরুর মাংস দিয়ে করছি .... সারা দিন রোজা রাখতে কষ্ট হবে না ?
>>> না হবে না
--- যদি চিনি দুদুর ক্ষিদা লাগে ?
>>> আজকে খাব না , ইফতারীর সময় খাব, আম্মু তাই বলসে
--- আর যদি পিপাসা লাগে ?
>>> রোজা রাখলে সেটাও খাওয়া যায় না , জানো না তুমি ?
--- আমি তো ভাবসিলাম চোখ বন্ধ করে কেউ যদি চিনি দুদু আর পানি খায় তো কেউ দেখতে পাবে না আর রোজাও ভাংবে না ... ট্রাই করে দেখবা নাকি ?
>>> হি হি হি হি
--- কি হলো হাসছ কেন
>>> তুমি আসলেই কিচ্ছু জানো না, তোমার তো এক্টাও রোজা হয়নি
--- (আমি অবাক হয়ে বললাম) কেন কেন ?
>>> আম্মু বলসে আমাকে, এভাবে রোজা হয় না, আমি জানি বুঝছ ?
--- আচ্ছা দুপুরে একবার ইফাতারী আর সন্ধ্যায় আরেকবার ইফতারী করে নিও , তাহলে একদিনে দুটো রোজা হয়ে যাবে আচ্ছা ?

এবার সত্যি সত্যি হাসতে হাসতে কুটি পুটি হয়ে জানের টুকরা টা বললো ...

>>> তুমি আসলেই একটা মস্ত বোকা, তুমি কি এভাবে ৩০ দিনে ৬০ টা রোজা রাখ ?

অতঃপর এর জবাব খুজতে খুজতে ফজরের নামাজের সময় হয়ে যাওয়ায় আপাতত এই যাত্রায় রক্ষা পেলাম :|



৬৪টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×