ভর দুপুরে দোস্তের কল পেয়ে আমি রীতিমত থ ! ... প্রথমত বেশ অনেকদিন পর সে আমায় কল দিলো আর দ্বিতীয়ত আমার দুপুর হলেও তার জন্য এখন বেশ রাত, সুতরাং কিছু একটা তো কাহিনী আছে এর মাঝে .... এমনই সাত পাঁচ ভাবতে ভাবতেই ফোন টা ধরলাম ---
>> হ্যালো
== কিরে দোস্ত ক্যামন আছিস ?
>> আছি তো ভালই , তোর খবর কি ?
== দোস্ত এক্টা কথা আসকাইতাম ...
>> বলে ফেল , কোনো সমস্যা ?
== মনের কথা বুঝতে পারবো কিভাবে ?
>> মানে ? কার কথা কস ?
== তোর ভাবীর কথা কই
>> তুই বিয়া করলি কবে ?
== এইত্তো মাস খানিক হইসে ...
>> একে তো বিয়ের খবর দিসনি, তার উপরে ঝামেলার পরে জানাইতেছিস , তোর লগে কোনো কথা নেই ...
== দোস্ত এমন কইসনা , কথাগুলো আর কেউরে কইতে পারতেসি না
>> আচ্ছা বল ...
== আমাদের বিয়েটা হইসে ফ্যামিলির মাধ্যমেই, এর জন্য তারে তো আগে থেকে চিনি না ... এ জন্য সে যে আসলে কি কথা দিয়ে কি বুঝায় এখন বেশ গরমিল লাগতেসে ...
>> কাহিনী খুইলা বল ...
== বিয়ের আগে তার সাথে অল্প কিছুক্ষন কথা হইসিলো একটা রেস্টুরেন্টে, নিজেদের মাঝে পরিচয় হওয়ার জন্য দুই ফ্যামিলি থেকেই আমাদের নিয়ে গেসিলো, তার সাথে যখন একটু ফ্রি হইসি তখন ই সে বলে উঠলো আপনার মানিব্যাগটা কি দুর্ভিক্ষ কবলিত এলাকা থেকে নিয়ে এসেছেন ? ... এই কথার মানে সে তখন ও বলে নাই, এখন ও বলে না ... খালি একটা কঠিন ল্যুক দিয়া কইলজ্যা টা শুকায়া ফালায় ....
>> দুজনে আলাদা বসার পরে তুই তারে কিছু খাইতে সাধছিলি ?
== নাহ !!
>> কোন গিফ্ট দিসিলো ?
== নাহ !!
>> কপাল ভালো যে তোরে কোনো গাইল না দিয়া তোর মানিব্যাগ রে দিসে , শালার কিপ্টা ....
== তুইও আমারে গাইল দিলি ?
>> পারলে তোরে মাইর দিতাম ... আর কি হইসে শুনি একটু ?
== বিয়ের পরে ওরে যখন প্রথম আমাদের বাড়ী আনলাম এত্ত লজ্জা লাগতেসিলো যে ঠিক মত দেখতেই পারিনি , এজন্য বড় শখ ছিলো বাসর ঘরে সার রাত ওরে মন ভইরা দেখুম ... কিন্তু কি দিয়ে যে কি হলো বুঝলাম না , আমার সেই শখ আর পুরা হইলো না ...
>> ক্যান ? কি হইসিলো ?
== আর কইস না , সব কাজ শেষ করে যখন ঘরে গেসি ... দেখি যে গয়নাগাটি খুলে পুরান বৌ দের মত বইসা আছে , আমি খালি কইলাম তুমি তো নতুন বৌ তুমি পুরান বৌ দের মত বইসা আছো ক্যান ? ... সে কইলো গরম লাগে তাই খুইলা রাখসি ... কাইলক্যা আবার পরুমনি ... আমি কইলাম তাইলে মনে হয় তুমি অনেক টায়ার্ড , তুমি শুয়ে পড়ো ... এর পর কেন জানি দপ করেই তার মুখের হাসি নাই হয়ে গেল ... সেই রাতে সে আমার আর কোন কথার উত্তর না দিয়া সারা রাত কানলো ... বুঝলাম না ক্যান ...
>> ওরে বেকুব , তোরে বিয়া করতে কইছিলো কে ?
== ক্যান , আম্মা কইসিলো ...
>> তো আম্মার কাছে জিগাইলেই পারতি তোর বৌ কান্দে ক্যান
== ধুর ! তাই কি জিগানী যায় নাকি ?
>> আইচ্ছা শোনা , কেউ যদি নিজে নিজে আত্মসমর্পন করতে চায় আর পুলিশ যদি তাকে গ্রেফতার না করে তাইলে সে কষ্ট পায় , এইটা বুঝস না ক্যান ?
== আমি জিগাই বৌ এর কথা তুই শুরু করছোস চোর পুলিশের গল্প ... ধুর !
>> শালা বেকুব ... আর কি অঘটন ঘটাইছিস বল তো ?
== ধুর কি যে বলিস তুই ... জানিস কাল রাতে কি হইসে ?
>> কি হইসে ?
== ডিনারে খেতে বসে দেখি তোর ভাবী শখ করে মাংস রান্না করসে , সবাই খেয়ে বলে বাহ কি সুন্দর রান্না হইসে , আমি ও সেই কথা শুনে খেয়ে দেখি ওয়াক ! মাংসে লবন দিসে নাকি লবনে মাংস দিসে আল্লাহ মালুম ... তোর ভাবী এই কঠা শুনে প্রায় কেদে দেয় ... ছোট বোনটা মাঝে দিয়ে ফুটানী মাইরা কয় -- ভাবী সাগরের পানি দিয়া রান্না করছি তো এ জন্য টেষ্ট অন্যরকম হইসে , খাও তো চুপচাপ ... এর পর তোর ভাবী রাতেও কিছু খায়নাই, আর সারা রাত কান্নাকটি করছে ... বুজতেছি না ... তার মনের মইধ্যে কি চলে ...
(মেজাজটা চরম খারাপ করে খালি একটাই কথা কইলাম ... )
>> আলম্বুশদের বিয়া দিলে এমন ই হয় ... ফোন রাখ !!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


