somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিব্রতকর মুহুর্তগুলো ... ( পর্ব - ১ )

০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি তখন অনেক ছোট, আপুনির স্কুলে যেত আর আমাকে বাসায় থাকা লাগতো , ঘরে অন্য কোন খেলার সাথী ছিলোনা বলে আম্মুকে সারাদিন যন্ত্রনা দিয়েই সময় কাটাতে হতো ... পড়ালেখার তেতো স্বাদটা তখনো পাইনি বলেই স্কুলে যাওয়ার নেশায় চেপে ধরেছিলো বেশ কিছুদিন ... কিন্তু যাব কিভাবে ? আপুনি তো গার্লস স্কুলে পড়ে ... এখন উপায় ? ... দু ভাই বোন মিলে এর একটা উপায় বের করে আম্মুকে বলতেই কনফিউশনে পড়ে গেলেন ... বিষয়টা তেমন কিছুনা , আমি আপুনির সাথে তার ক্লাসে ছোট বোন সেজে যাব, তার জন্য আম্মুর একটু হেল্প লাগবে ... কেমনে কি হবে সবার মাথা আউলায়ে গেসে , শেষমেষ আপুনি তার ছোট হয়ে যাওয়া একটা নতুন ড্রেস দিলো, আম্মু করে দিলো মেকআপ ... আর আমি জীবনের প্রথম স্কুল করলাম আপুনির সাথে বসে একই ক্লাসে , তাও আবার গার্লস স্কুলে :| :|

প্রাইমারী স্কুল জীবনের কাহিনী ... মিশনারী স্কুলের কো এডুকেশন সিস্টেমে পড়লেও ক্লাসের ভিতরেই ছেলে মেয়েরা নিজেদের আলাদা আলাদা গ্রুপ বানিয়ে ফেলেছিলো সেই বয়সেই ... সুযোগ পেলেই এক গ্রুপ অন্য গ্রুপকে ডলা দেয়াটা পড়ালেখার চেয়ে বেশী ইমপর্টেন্ট কাজ হয়ে গিয়েছিলো আমাদের জন্য ... সুতরাং সবাই সুজোগের অপেক্ষায় থাকতো অন্যদের ক্যামনে ফান্দে ফেলা যায় ... এমনি সময় একদিন স্কুলের গেট দিয়ে ঢুকতেই আরিফ এসে বললো ... অন্তু দেখ কি পাইসি আজকে ... বলেই ছোট্ট কাগজের টুকরা আগায়ে দিলো ... ভাজ খুলে দেখি লেখা " আই লাভ ইউ" ...তার নিচে হার্টের সাইন একে সাথে লিখা "এ + আই " ... কইলাম এইটা কি ? কৈ পাইছিস ? ... ও বললো -- আইরিনের নোটবই থেকে পড়েছে আজকে সকালে , জিনিসটা যদিও আমার জন্য লেখা তবুও চল একটা ক্যারাব্যারা লাগায়ে দেই ... আমি কইলাম তোরে দিসে ক্যামনে বুঝলি ? ... দেখ না গত কয়েকদিন আমাক সাথে সেধে কথা বলতে আসছিলো, আর বলতেছিলো কি জানি একটা কাজ করে দিতে , সেটা যেদিন করতে বলবে আমি যেন মানা না করি ... আর আই তে আইরিন এর সাথে এ তে আরিফ ... কিছু বুঝা গেল ? ... আমি বললাম -- তোরে লিখে থাকলে তুই ওর কাছে গিয়ে জিজ্ঞেস কর , কাহিনী কি ... আরিফ বলে -- একলা যাইতে সাহস পাইনা , ওরা পুরা গ্রুপ বাইন্ধা বইসা আছে, তুই ও চল একসাথে যাই ... এরপর ওর সাথে গেলাম এন্টিপার্টির কাছে , আরিফ গিয়া ই সোজা আসকায়া বসছে -- আইরিন এইটা কি ? ... আইরিন বলে -- কোনটা ? ... ছোট্ট কাগজটা সামনে এগিয়ে দিয়ে আরিফ বলে -- আই + এ কারা ? ... সাথে সাথেই আইরিনের উত্তর -- আই তে আমি, এ তে অন্তু :| :| :|




(লেখাটি চললেও চলতে পারে ....)
৪৬টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×