somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিব্রতকর মুহুর্তগুলো ... ( পর্ব - ২ )

০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিব্রতকর মুহুর্তগুলো --- ১ম পর্ব


প্রাইমারী স্কুলে পড়ি .... তখন কেবল মাত্র সাইকেল চালানো শিখেছি , সুতরাং সুযোগ পেলেই অন্যদের দেখিয়ে দেখিয়ে চালানোর মধ্যে একটা অন্যরকম ভাবের ব্যাপার ছিলো ... তেমনি একদিন স্কুলে ইমনের সাইকেল নিয়ে উড়ে বেড়াচ্ছি মাঠের এক কোনে ... হঠাৎ সিনথি এসে চেয়ে বসলো সাইকেল, সে ও নাকি তার মামার কাছে নতুন সাইকেল চালানো শিখেছে এজন্য সে ও চালাতে চায় , একটু পরে নিও বললে পুচকি মেয়ে বলে বসলো -- লেডিস ফার্স্ট ... এরপর এক অনুরোধেই ইমন রাজী হয়ে যেতেই সাইকেল হাতছাড়া হয়ে গেল , মেজাজটা তখন পুরাই সপ্তমে চড়ে আছে ... সাইকেলে চেপে বসতেই শুরু হলো সিনথির আরেক আল্লাদ ...সাইকেলটা পিছনে থেকে একটু ঠেলে দাও না , আমি প্যাডেল চেপে চালাতে পারি না , আমার মামা পিছনে ঠেলা দেয় আর আমি সামনের হ্যান্ডেল ধরে বসে থাকি ... এই কাজে কেউ সামনে এগিয়ে যায়না দেখে (আমাদের ক্লাসের সবচেয়ে সহজ সরল ছেলে ) রাজীব এগিয়ে গেল তার সাহায্য ... কিড়মিড়িয়ে ওর দিকে তাকাতেই বুঝে গেল , ঘটনা খারাপ ... এই ঠেলার পরে তাকে যে অন্য কোন ঠেলায় পড়তে হবে সে নিয়ে চিন্তা মাথায় আসতেই বেচারা মোটামুটি ভালই চুপসে গেল ... ওদিকে রাজীব যেই না সিনথির সাইকেল ধরেছে অমনি চিল্লায়ে উঠে বললাম -- রাজীব , পঙ্খীরাজ উড়ায়ে দে ... চমকে উঠে বেচারা সাইকেলের ক্যারিয়ার ধরে রাজীব এমন এক ঠেলা দিলো যে সিনথি ব্রেক করার বিন্দুমাত্র না পেয়ে সোজা "ধুম " লাগিয়ে দিল এ্যসেম্বলির জন্য বানানো ছোট্ট কংক্রীটের স্টেজের কোনায় ... বেচারা ইমনের সাইকেল ভেঙ্গে গেল তো গেলই ... অন্য দিকে সীনথি :| :| :|



কিছু দিন পরের ঘটনা, আমরা তখনো ভাড়া বাড়ীতে থাকি , বাড়ীওয়ালা পাশের ফ্ল্যাট ভাড়া দিবে বসে নোটিশ লাগানোর কয়েকদিন পরেই আব্বু তার এক অফিস কলিগ কে নিয়ে এলেন বাসা টা দেখাতে ... তারা বাসাটা দেখা শেষ করতেই আসলেন আমাদের বাসায় ... আমি তখন একলা একলা নিজের রুমে ক্যারাম খেলছি, আর মাঝে মাঝে আম্মু আর আপুনিকে ডাকাডাকি করছি আমার সাথে খেলার জন্য.... কিন্তু কেউ কোন পাত্তা না দিয়ে দুজনেই টিভি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে দেখে মেজাজ খারাপ করে নিজেই একলা একলা নিজের সাথে ক্যারাম খেলছি ... একটু পরে শুনি ডিং ডং .... বুঝলাম কেউ এসেছে ... আম্মু এসে বললো ; তোমার আব্বুর গেস্ট এসেছে একটু দেখা করে এসো ... আমি বললাম -- আমার কথা কেউ শোনা না আমি ও শুনবো না ... আম্মু দেখলো লাভ নেই , সুতরাং চলে গেলেন নিজের কাজে ... এক্টু পরে আপুনি তার বান্ধবীকে নিয়ে আমার রুমে ঢুকতেই মনে হলো আরে এই আপুকে কৈ জানি দেখেছি ... আপুনি ঢুকেই বলে -- আব্বু বলেছে সবাই মিলে ক্যারাম খেলতে তাই চলে এলাম ... নেও বোর্ড সাজাও ... আমি বললাম -- তিনজনে কি খেলবো ? ... আপুনি ওর বান্ধবীকে বলে -- যা না, পিচ্চিটাকেও নিয়ে আয় , চারজনে খেলি , ঐ আপুটা বললো -- ও একটু অসুস্হ , আসবে কিনা কে জানে ... আমি মনে মনে বলি - আরেক যন্ত্রনা শুরু হলো ... আপুনি বললো - ধুর, আমিই ওকে নিয়ে আসছি , অন্তু বোর্ড সাজাও তো ... কারে না কারে ধরে আনতে গেসে দেখে মেজাজ খারাপ করে বোর্ড প্রায় সাজিয়ে ফেলেছি আমন সময় দেখি আপুনির হাত ধরে ঘরে ঢুকলো একজন .... সে আর কেউ না ... সিনথি :| :| :|

২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×