somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা, আনন্দ আর স্বপ্নের পূনরাবৃত্তি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঝিরিঝিরি মিষ্টি হাওয়ায় চুল ছেড়ে দিয়ে হেটে যাওয়া রাত্রীর অসম্ভব ভাল লাগে , তাইতো সে সবাইকে লুকিয়ে ভোরের আলো গায়ে মেখে এলোমেলো পাহাড়ী পথ বেয়ে উঠছে তো উঠছেই ... যতই উপরে উঠছে ততই যেন মনটা অন্যরকম ভাল হয়ে যাচ্ছে , পাহাড়ী ফুলে সৌরভে ভেসে যাচ্ছে চারিদিক ... সেই সাথে নাম না জানা কতশত পাখির কলকাকলী ... রাত্রীর আর অপেক্ষা সহ্য হচ্ছে না , পৌছুতে হবে ঐ চুড়ায় , শরীরের সব শক্তি পায়ের মাঝে একত্র করে এক বুক নিঃশ্বাস নিয়ে দৌড় শুরু করতেই হঠাৎ পা ফসকে হাওয়ায় ভাসতে লাগলো ... উপরের সবকিছু যেন হঠাৎ করেই যেন ছোট হয়ে আসতে লাগলো ...সেই সাথে নিঃশ্বাসের জন্য অক্সিজেনের পরিমানও কেমন যেন কমে আসতে লাগলো ... কষ্ট হচ্ছে , খুব কষ্ট হচ্ছে ... ধড়মড়িয়ে ঘুম থেকে উঠতেই অসম্ভব রকম মন খারাপ হয়ে গেল , আজকের দিনে এমন একটা স্বপ্ন না দেখলে কি চলতো না ? ... আর নিজেকে ধরে রাখতে না পেরে কিছুক্ষন বালিশে মুখ লুকিয়ে কেঁদে নিজেকে শান্ত করে নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে ...

এ্যালার্মটা বেজেই চলেছে কিন্তু ওর তো সাজুগুজই শেষ হয়নি , সজীবের জন্মদিনে সে কি সাদামাটা ভাবে ওর সামনে যাবে নাকি ? কখনোই না ... কিন্তু এখন তো হাতে বেশী সময় নাই , কি হবে এখন ? অনেক ভেবে ফোনটা তুলে নিলো ও ... সজীব নিশ্চয়ই এতক্ষনে জায়গামতো পৌছে গেছে , ছেলেটা এমনই পাগল, সময় দিলে ঘন্টা খানিক আগে গিয়ে বসে থাকে , যাতে ওকে অপেক্ষা করতে না হয় , রাত্রীকে অপেক্ষায় উৎকন্ঠিত দেখলে নাকি সজীবের খুব মায়া লাগে, খুব বেশী কষ্ট হয়, তাই সে নিজের সব কাজ ফেলে হলেও আগে আগে গিয়ে নিজেই অপেক্ষা করতে থাকে ... সুতরাং এই মুহুর্তে ওকে কোনো একটা কাজ দিয়ে ব্যাস্ত না রাখলে চলবে না ... অতি পরিচিত নম্বরটি ডায়াল করে এতক্ষনে সাজানো কটা কথা বলেই মিটিমিটি হাসি মুখে ফোনটা রেখে দিলো রাত্রী ... আজ সে ফার্স্ট হবেই হবে ... আজ ও সজীবের জন্য ওর সবচেয়ে প্রিয় নীলকন্ঠী শাড়ী পরে অপেক্ষা করবে ...

সময়মতো সাজুগুজু শেষ করে ড্রাইভারকে নিয়ে বের হতেই সজীবের ফোন --> " অতগুলো গোলাপ পাচ্ছি না তো " ওদেরকে আর কোথায় পাওয়া যায় বলতে পারো ? ...
মুচকী হেসে রাত্রী বললো --> বিজয় সরনীতে পাবে ....
সজীব --> আমি তো বিজয় সরনীর সিগন্যালেই দাড়িয়ে আছি ...
রাত্রী --> ওখানেই থাকো , ওখান থেকে যে ফুল ই পাবে নিয়ে নিও ..
সজীব --> আচ্ছা , ঠিকাছে , তুমি কি এদিক দিয়েই যাবে ? তাহলে আমাকে পিক করে নিও ...
হাসতে হাসতে রাত্রী --> আগে আমার গিফট কেনো এর পরে তোমাকে নিবো এর আগে না ...
সজীব --> আমিও তোমার গিফট না কিনে তোমার সামনে আসবো না

কথা বলতে বলতেই রাত্রী পৌছে যায় বিজয় সরণীতে , দুর থেকে দেখতে পায় সজীবকে, মেরুন রং এর টি শার্ট আর স্কাই কালারের জিন্সে আজকে ওকে খুব সুন্দর দেখাচ্ছে ... ড্রাইভারকে একসাইডে গাড়ী রাখতে বলে দুর থেকেই দেখতে থাকে রাস্তার উপরে অস্হিরভাবে এদিক সেদিক ছুটে চলা সজীবকে ...

রাত্রী --> আমি কিন্তু পৌছে গেছি , নাও যতগুলোই পেয়েছ ওগুলোই দিও ... আর খুজতে হবে না ফুলওয়ালা বাচ্চাদেরকে
সজীব --> আজকে এখান থেকে ফুল না কিনে আমি তোমার সামনেই যাব না , ঐ তো ঐতো একটা বাচ্চাকে দেখা যাচ্ছে ...
রাত্রী --> রাস্তায় অনেক গাড়ী আজকে , থাকনা , আর কিনতে হবে না , তুমি আসবা আমার কাছে নাকি ফোন কেটে দিবো ?
সজীব --> একটু অপেক্ষা করো প্লিজ, আমি এক দৌড়ে গিয়েই ফুলগুলো নিয়ে আসছি ...

পথ চলতি অসংখ্য গাড়ীর মাঝে ছুটে চলা সজীবকে দেখে রাত্রীর মনে অন্য রকম আনন্দের বন্যা বয়ে যায়, ঐ ফুলগুলো আজ তার চাই ঈ চাই ... ওর জন্য আজ সজীব ছুটে চলেছে , শুধু ওর খুশীর জন্য ... আনন্দে আত্মহারা রাত্রী গাড়ীর ভিতরেই বসে যেন অনুভব করে সজীবের হৃদয় স্পন্দন ... চোখের কোন ঘেষে যেন হঠাৎ গড়িয়ে পড়ে দু ফোটা আনন্দের ধারা .... আকাশ ছোঁয়া ভালবাসার আবেশে বিভোর রাত্রী নিজেকে যেন আজ ধরে রাখতে পারছে না , আনন্দের ঝিরিঝিরি হিমেল আবেশে নিজের অজান্তেই চোখ বুজে আসে, খামচে ধরে বুকে টেনে নেয় সজীবের জন্য নিয়ে আসা তার জীবনের সবচেয়ে পছন্দের গিফট ... হঠাৎ যেন খুব কাছে কোথায় শুনতে পায় কিছু কর্কষধ্বনী , আর কাচ ভাঙ্গার শব্দ, সেই সাথে অনেকগুলো মানুষের হট্টোগোল ... আবার যেন নিজেকে সেই সকালের পুরোনো অব্স্হায় দেখতে পায় ... পৌছুতে হবে ঐ চুড়ায় , শরীরের সব শক্তি পায়ের মাঝে একত্র করে এক বুক নিঃশ্বাস নিয়ে দৌড় শুরু করতেই হঠাৎ পা ফসকে হাওয়ায় ভাসতে লাগলো ... উপরের সবকিছু যেন হঠাৎ করেই যেন ছোট হয়ে আসতে লাগলো ...সেই সাথে নিঃশ্বাসের জন্য অক্সিজেনের পরিমানও কেমন যেন কমে আসতে লাগলো ... কষ্ট হচ্ছে , খুব কষ্ট হচ্ছে ...


১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×