সারাদিন কঠিন রকম দৌড়ানীর পরে বাসায় এসেই ল্যাপ্পিতে মাঝ রাত পর্যন্ত খুটখুট করে ঘুমানোর সময় সেল ফোন সাইলেন্ট না করার মাশুল দিতেই হলো রাত ঠিক চারটার সময় ...
ক্রীং ক্রীং ...
>> হ্যালো
== কিরে ঘুমাস ?
>> এখন কয়টা বাজে খবর আছে ?
== আমার তো সকাল ৯ টা বাজে , অফিস আওয়ার তাই ভাবলাম তুই যখন আলসেমি করছিস ডেকে তুলি , রেডি হয়ে অফিস যা ...
দুটো অম্ল মধুর বাক্য বিনিময়ের পরে বললাম
>> আমার এখানে এখন রাত ৪ টা বাজে , আর আমার ঘুমের সময় না, তুই বিয়ে করেছিস , তোর তো ডবল শিফট কাজ করা লাগে , আমার লাগে না , বুঝলি ?
== তুই আমাকে এমনে খোটা দিলি ?
>> তোরে যে আর কিছু বলি নাই , শুকরিয়া আদায় কর ...
== কি করবি শুনি ?
>> তুই চাস আমি কিছু করি ?
== পারলে কর ...
>> ঠিকাছে , দেখিস তুই ...
খটাশ করে ফোন রেখে দিয়ে ভাবতে লাগলাম কি করা যায় .... ঘুম তো ভেঙ্গেই গেল .... এখন ঐ শালারে ক্যামনে সাইজ করা যায় সেইটা নিয়ে চিন্তা করতে থাকি ... অবশেষে নম্বর হাইড করে ওকেই আবার দিলাম ফোন ... এক বার , দুই বার , তিন বার ...যখনই ও ফোন ধরে আমি কোন কথা না বলেই কেটে দেই ... এদিকে আমি একটি বিশেষ মুহুর্তের অপেক্ষায় থাকি আর ওদিকে সে কাজের মাঝে বিরক্ত হতে হতে এক সময় আর না পেরে নিজের সেলফোন টি বন্ধ করে রাখে ... আমি ও ভাবি এই তো সুজোগ ... আমর একটা সেল ফোন দিয়ে ওকে ক্রমাগত মিস কল দিতে থাকি আর অন্য ফোনটি দিয়ে বিশেষ একটি নম্বরে ডায়াল করি ... সেটায় নতুন পরিচিত একজনের সাথে কিছুক্ষন কথা বলার পরে নিজের ৩ টি ফোনের সব কয়টাকে সাইলেন্ট করে ফুরফুরে মেজাজে আরামসে ঘুম দেই .....
পরের দিন , দেশের সময় সকাল ৫ টা ... আমার ঘড়িতে তখন রাত ১ টা ... আজ আর ঘুম আসছে না , ভাবছি একটা ম্যুভি নিয়ে দেখতে বসে যাব ... সব গুলো ফোনকে সাইলেন্ট করে যাই না ম্যুভি দেখা শুরু করেছি অমনি শুরু হলো - বিপ বিপ .... নম্বরটা অপরিচিত
মনে মনে বিরক্ত হয়ে ধরে দেখলাম না কে ফোন করেছে , একটু পরে আবার -- বিপ বিপ ... এবার ও ধরলাম না , মনে মনে বলি - যদি কারো এমার্জেন্সি হয়ে থাকে তবে ভয়েস মেসেজ দিবে অথবা পরে আবার কল দিবে ... তৃতীয়বার বিপ হতেই বুঝলাম এইটা ইমার্জেন্সী না হয়ে পারে না , নাইলে এত রাতে এভাবে কেউ বার বার রিং করে না ... সুতরাং ধরতেই হলো ---
>> হ্যালো
== ঐ শালা ç!(!àç'"!(àç (মধু বর্ষন)
(উনি আর কেউ না , আমার সেই আগের রাতে প্রিয় বন্ধুটি
>> কিরে , তুই অন্য নম্বর থেকে কল দিস ক্যানরে ?
== তুই আগে বল কি করেছিস ?
>> আমি কি করবো ?
== আমার বৌ কে কি বলেছিস ?
>> তোর বৌ কে আমি আবার কি বলতে যাব ?
== তুই নিশ্চয়ই কিছু বলেছিস , নাইলে সে এমন করার কথা না
>> কেন , সে কি করেছে ?
== কি করে নাই সেটা বল , তুই একটা ç"!'(à"'ç(!à'"ç
(অনর্গল মধু বর্ষন হলো কিছুক্ষন)
>> আরে বলবি তো কি হইসে ...
== আমার নতুন বৌ, গত একমাস ধরে কালকে অফিস থেকে ঘরে ফিরে তার চাঁদ মুখ দেখার পরে আমি অনেক শান্তি পাই , কালকে সন্ধ্যায় বাসায় ঢুকতেই তার কঠিন চোখের দিকে তাকিয়ে শান্তি তো দুরের কথা মনে হচ্ছিলো সে পারলে আমাকে কাঁচা চিবায়ে খাবে ...
>> এর পরে ?
== এর পরে আবার কি ? ... আমারে বলে তোমার সেল ফোন কৈ ? ... পকেট থেকে সেল ফোন বের করে ওর হাতে দিতেই সে চেক করে দেখে অফ করা , অমনি বলা নেই কওয়া নেই এক আছাড়ে দিল সেটের চৌদ্দটা বাজায়ে ... এর পরে বলে , আজকে তুমি আমার কাছে থাকবা না , আগে নিজে ঠিক হও এর পরে আমার কাছে আসবা .... বলেই একটা বালিশ আর ব্লাংকেট হাতে ধরায়ে সেই যে বাইর করে দিসে , কালকের অফিসের ড্রেস পরেই ড্রইংরুমে ঘুমাইসি , সেটা পরেই কোনো রকমে আধা-ফ্রেশ হয়ে আসছি ... এখন তুই বল ... তুই ওকে কি বলেছিস ?
>> আরে , আমি আবার কি বলতে যাব ? আমি যখন দেখলাম তুই ফোন বন্ধ করে দিছিস তখন ভাবলাম একটু ভাবীর সাথে গল্প করি , তাই তোদের বাসার নম্বরটা ঘুরায়ে ভাবিকে শুধু একটা সালাম দিসি
== শুধু সালাম দিলে ও এমন রাগ করলো ক্যান ? আর কি বলেছিস ?
>> আমি শুধু জিজ্ঞেস করেছিলাম তুই কৈ ?
== তুই জানিস না আমি কৈ ? "àç'(à"'ç(!à'ç .... তোর ভাবীরে জিজ্ঞেস করার কি দরকার ছিলো ?
>> একটু তো কারণ ছিলোই
== কি কারণ ? আমি একটু শুনি ?
>> না মানে , তুই কি করিস কৈ যাস ... এই আর কি
== দেখ ভাল হবে না বলে দিলাম ... ঠিক করে বল কি বলেছিস তুই
>> তেমন কিছু বলি নাই, খালি বলসি যে তুই বিয়ের আগে ডেটিং এ গেলে ফোন অফ করে রাখতি যাতে আঙ্কেল আন্টি ফোন করে তোর অবস্হান না জানতে পারে ... এর চেয়ে আর কিছু বলি নাই ... সত্যি সত্যি সত্যি ...
অতঃপর শব্দ দুষনে কানের অনেক ক্ষতি হতে পারে বিধায় ফোন অফ না করেই পাশে শুইয়ে রেখে কানে হেডফোন লাগিয়ে ম্যুভি বাদ দিয়ে শুনতে শুরু করলাম বেশ পুরানো একটি গান -- ফাইস্যা গেছি , আমি ফাইস্যা গেছি ... আমি ফাইস্যা গেছি মাইন্কার চিপায় ...
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


