প্রতিটি মানুষের নিজের কিছু পছন্দ থাকে, তেমনি আমার কিছু ছন্দ পতনের সুরের সাথে পরিচক করিয়ে দেই ....
গানের চেয়ে আমার কাছে ইনস্ট্রুমেন্টাল টিউনগুলোই বেশী ভালো লাগে , যেমন এই টিউন টি (মিডিয়া ফায়ার ডাউনলোড লিংক ) .... কোন কথা ছাড়াই মনের ভিতরের কথা গুলোকে নিজের ভাষায় প্রকাশ করার অসম্ভব রকমের দক্ষতা রয়েছে এই টিউন গুলোর মধ্যে ...
তবে আলাদাভাবে পিয়ানোর প্রতি ও আমার একটি বিশেষ আকর্ষন রয়েছে .... যেমন এই পিয়ানো টিউন টি (মিডিয়া ফায়ার ডাউনলোড লিংক ) .... এটি আমার অনেক গুলো পছন্দের পিয়ানো টিউনের মধ্যে একটি .... মন পাগল করে দেয়া এই সব টিউন গুলো একবার শুনতে শুরু করলে বন্ধ করাটা আসলেই কষ্টকর ...
সুর মুর্ছনার কথা বলতে গেলে যে জিনিসটির কথা না বললেই নয় সেটি হলো ভায়োলিন .... আমার সবচেয়ে প্রিয় এ জিনিসটির সুরের মাঝে নিজেকে হারিয়ে ফেলাটা আমার অনেক শখের কাজ গুলোর মাঝে অন্যতম ... এ বিষয়ে অনেক আগে একটা পোষ্ট ও দিয়েছিলা ম ... যখন থেকে ভায়োলিনের মূর্ছনায় নিজেকে খুজে পেতে চেষ্টা করেছি তখন থেকেই এই টিউন টি আমার অসম্ভব প্রিয় ... বরং এভাবে বলাটা বেশী ভাল যে, এটা আমার জীবনের শোনা সর্বশ্রেষ্ঠ টিউন (মিডিয়া ফায়ার ডাউনলোড লিংক) .... জীবনে সবচেয়ে বেশী শোনা এই টিউনটি শুনতে শুনতে আমি কত রাত যে কাটিয়ে দিয়েছি তার হিসেব নেই ... এমন ও হয়েছে , একটানা এক সপ্তাহের বেশীও কাটিয়ে দিয়েছি শুধুমাত্র এই টিউনটির সাথে ....
সুর মূর্ছনায় কেটে যাক সবার জীবনের ছন্দ পতনের সুর , সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ....
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



