ভাষা এমন এক জিনিস যা স্হান কাল পাত্র ভেদে কোথা থেকে যে কোথায় চলে যেতে পারে তার নমুনা আমদের সকলের ই কম বেশী জানা আছে ... যেমন ঢাকায় থাকতে কোন একদিন বিকেলে এক সিলেটী আংকেল কে " চলেন মামু আজকের আপনারে পুরি খাওয়ামু" বলে কি যে বিপদেই পড়েছিলাম সেইটা জীবনেও ভুলবো না ... অথবা আরেক দোস্ত যার মাথা সবসময় ফট্টি নাঈন হয়ে থাকতো দেখে বলেছিলাম -- তুই তো দেখি পুরাই তারছিড়া ... আর কৈ যাই ... সাথে সাথে আংকেল আন্টিরে ডাইকা তারছিড়া শব্দের মর্মার্থ মুখস্ত করায়ে এর পরে ছেড়েছিলো ... সময়ের সাথে সাথে সেই সব স্মৃতিতে ধুলো পড়ে গিয়েছিল ... তবে আজকের একটি বিশেষ ঘটনার সে সব স্মৃতি আবার নতুন করে জেগে ওঠা শুরু করেছে .... ঘটনা এই রকম ---
রাস্তা দিয়ে হেটে চলেছি বাসার দিকে , এমন সময় দেখি এক আরব লোক ছোট একটা মেয়ে কে নিয়ে বেশ ভারী একটা ওয়াশিং মেশিন গাড়ি থেকে নামাতে চেষ্টা করছে কিন্তু কোনভাবেই নামাতে পারছে না , এই এলাকায় এরা নতুন এসেছে বুঝা যাচ্ছে ... বেশ দুর থেকেই লক্ষ্য করছিলাম ওদের কর্মকান্ড ... একবার মনে হলো বলি - হেল্প লাগবে ? ... আবার ভাবলাম -- না জানি কি মনে করে , থাউক !! .... এমন সাত পাঁচ ভাবতে ভাবতে ওদের কাছে পৌছুতেই দেখি বয়ষ্ক ভদ্রলোক সালাম দিলেন ... আমি ও সালামের উত্তর দেয়াতে উনি দেখি আরবী ভাষায় হড়বড় করে কিছু বললেন ... তার কথার আগা মাথা কিছু না বুঝে এদিক সেদিক তাকাচ্ছি দেখে উনি জিজ্ঞেস করলেন -- মরোক্কান ?
আমি বললাম -- নাহ
আবার জিজ্ঞেস করলেন -- তাইলে ইরানী ?
আমি বললাম -- নাহ
আবার বললেন -- তাইলে আফগানী , নাকি পাকিস্তানী নাকি ইন্ডিয়ান ?
আর না পেরে বললাম -- যেটার নাম বলতে বাকি আছে আমি ঐ দেশের মানুষ ...
এবার আমার মুখে এ দেশী ভাষা শুনে বেচারা রীতিমত চমকে গেল ... বুঝলাম ... এভাবে তাকে ধাধায় ফেললে আমিই ফেসে যাব সুতরাং আর ইতং বিতং না করে সরাসরি বলেই ফেললাম -- আমি বাংলাদেশী
এইবার তার মুখের আকৃতির বিকৃতি দেখে মনে হলো আমি একটা এলিয়েন , আর অন্য গ্রহের ভাষা বলছি ... তাদেরকে এদেশে নতুন বলেই মনে হচ্ছিলো অগত্যা ইংরেজীতে আসকাইলাম -- তুমি ইংরেজী পারো ?
আমার বলতে দেরি নাই ঐ লোক হুড়মুড় করে দৌড় দিয়ে ঘরের ভিতর চলে গেল ... হতবাক আমি বেচারা দাড়ায়ে দাড়ায়ে ভাবতেসি ... ঐ লোক যেমন দৌড় দিলো ঘটনা তো সুবিধার লাগতেসে না , আমি ও কি ভাগবো নাকি অপেক্ষা করবো .. পরের লাইন ভাবার আগেই দেখি ঐ লোক তার বৌ কে নিয়ে হাজির ... আমি মনে মনে কইলাম -- লে হালুয়া , এইবার নিশ্চিত আমার খবর আছে ....
সামনে এসেই মহিলা ইংরেজীতে বললেন -- আমার স্বামী এ দেশী ভাষা বা ইংরেজী কোনোটাই পারে না , তাই তোমার কথা বুঝতে পারছে না ... সে জিজ্ঞেস করতে চাইছিলো তুমি কোন দেশী ....
এক নিঃশ্বাসে কথাগুলো শুনে হাফ ছেড়ে বললাম -- আমি বাংলাদেশী
এর পর তার সাহায্য নিয়ে লোকটা আমাকে জিজ্ঞেস করলেন - আমি কি তাকে একটু সাহায্য করতে পারি ওয়াশিং মেশিন টা ঘরের ভিতরে নিয়ে যেতে ? .... সম্মতিসূচক জবাব পেলে পরে তিনি আমাকে বিস্তারিতভাবে বুঝালেন গাড়ী থেকে নামিয়ে ঘরে কোথায় রাখতে হবে ... সেইমত তার সাথে ওয়াশিং মেশিন টা গাড়ী থেকে নামিয়ে জায়গা মতো সেট করে বের হয়ে আসছি অমনি তিনি বললেন -- শুকরান !
এইবার পড়লাম আরেক যন্ত্রনায় ... আরবীতে শুকরান শব্দটা দিয়ে তো ধন্যবাদ দেয় কিন্তু এই লোকরে আমি আরবীতে কি বলে " ওয়েলকাম " বলবো তা তো আমার জানা নেই ... সুতরাং আগে পিছে কিছু না চিন্তা করেই বললাম -- থ্যাংক্যু ...
এইবার ঐ লোক হড়বড় করে কি জানি বলে গেল কিছুই বুঝলাম না , শুধু বুঝলাম কথাগুলোর মাঝে ২ বার থ্যাংক্যু বললেন ... ঘটনা বুঝতে না পেরে ওর বৌ এর দিকে তাকিয়ে আছি সে ও দেখি কিছু বলে না , বুঝলাম ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরছে এইবার ... সুতরাং আমি আর কথা না বাড়িয়ে দরজা দিয়ে বের হচ্ছি এমন সময় ঐ মহিলা বললেন -- তুমি কিছু মনে কোরোনা উনি ইংরেজী জানেনা আর যা উনি বুঝেন না সেটা তাকে খুব বিরক্ত করে ... তাই তিনি এমন বলেছেন ...
এবার আমি তাকে জিজ্ঞেস করলাম -- কিন্তু উনি বললেন কি ?
মহিলা বললেন -- তুমি না শুনলে ই মনে হয় ভালো ...
আমি বললাম -- সমস্যা নেই বলে ফেলো ...
একটু মুচকি হেসে মহিলা বললেন -- আমার জামাই বলেছে , থ্যাংকু যদি ভাল কোন জিনিস হয় তাইলে তোমাকে ও থ্যাংকু আর যদি কোন গালি হয় তাইলে তোমার চৌদ্দগুষ্টিকে থ্যাংকু ....
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



