আমার দুটো সিম (গ্রামীণ ও বাংলালিংক) অফিসিয়াল নম্বর হিসেবে দেয়া। তাই বেশ্ ঝামেলায় পরতে হয় সিম পরিবর্তন নিয়ে। তাই ভাবলাম ডুয়েল সার্কিট লাগাবো। গেলাম একটি মোবাইল মার্কেটে। যে দোকানেই যাই ৩৫০ টাকার নিচে সার্কিট নাই। কী করি!!!
অনেক ঘোরা-ঘুরির পর একটা দোকানে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম ঢুকবো কীনা। হঠাৎ দোকানী হাঁক ডেকে ডাকলো আমাকে, "হুযুর ভিতরে আসেন" :-& ..(!!!!!)
আমি কিংচিৎ ধিদ্বা নিয়ে ঢুকলাম। ভাবছেন আমাকে হুযুর ডাকছে কেন???
যাই হোক, দোকানী কম রাখবে বলে কথা দিল। তিনি বহু কষ্টে গ্রামীণ ও বাংলালিংক সিম ম্যাচ করিয়ে সেট-আপ করিয়ে দিলেন। মাঝখানে চা খাওয়ালেন।
তারপর ২৫০ টাকা নিলেন। আবার যেন আসিসেটা বারবার মনে করিয়ে দিলেন। বললেন "আপনাদের মত কাস্টমার আসলে ভালা লাগে"
খোঁজ নিয়ে জানলাম, ব্যাটা আমাকে আসল জিনিসই দিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

